• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
বৃহস্পতিবার, জুন 4, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

ট্যাবু – তৌফির হাসান উর রাকিব

Taboo by Toufir Hasan Ur Rakib

আগুনের আঁচ থেকে খানিকটা দূরে, নিজের বেডরোলে শুয়ে কাতরাচ্ছে একজন মুমূর্ষু মানুষ। লোকটার বয়স ষাটের কোঠায়; তবে পেটা শরীরে ভাঙন ধরেনি এখনও। অন্তত গোটা চারেক তীর ঢুকেছিল তার দেহে; প্রচুর রক্ত হারিয়েছে। এখনও সে বেঁচে আছে কী করে, সেটাই বিস্ময়কর!

ইণ্ডিয়ান টেরিটরির ভিতর দিয়ে পথ চলার সময় আচমকা একটা কোমাঞ্চি ওয়ার পার্টির সামনে পড়ে যায় সে। কাল বিলম্ব না করে ওকে ধাওয়া করে ইণ্ডিয়ানরা। ক্ষত-বিক্ষত শরীর নিয়ে এই মেসার ওপরে পালিয়ে আসার আগ পর্যন্ত অন্তত দশ জন ইণ্ডিয়ান প্রাণ হারিয়েছে তার রাইফেলের গুলিতে।

শেষ বিকেলে একটা রক্তমাখা ট্র্যাক দেখতে পেয়ে, এই টিলার ওপর তাকে আবিষ্কার করে তরুণ কাউবয়। লোকটা তখন অচেতন অবস্থায় ঝুলছিল নিজের স্যাডল থেকে।

মালিকের কাছ থেকে বহুক্ষণ কোন দিক নির্দেশনা না পেয়েই হয়তো দাঁড়িয়ে পড়েছিল তার ঘোড়াটা। তবে ঘন হয়ে জন্মানো ওখানকার কচি ঘাসগুলোও যে তাকে সিদ্ধান্তটা নিতে প্রলুব্ধ করেছিল, তাতে কোন সন্দেহ নেই।

প্রৌঢ়ের নাম হিউগো; আর তরুণ কাউবয়কে লোকে মিচেল বলেই চেনে। ঘণ্টাখানেক সেবা-শুশ্রূষার পরই কেবল হিউগোর চেতনা ফেরাতে সক্ষম হয়েছিল বেচারা।

তীরগুলো খুলে নিয়ে, ক্ষতস্থানে পট্টি বেঁধে দেয়া হয়েছে। রক্তপাত আপাতত বন্ধ হয়েছে বটে; তবে ইতোমধ্যেই ক্ষতি যা হওয়ার তা হয়ে গেছে। হিউগো এবারের ধকলটা ঠিকঠাক সামলে নেবে; এহেন বাজি ধরার লোক এই মুহূর্তে গোটা পশ্চিমে একজনও খুঁজে পাওয়া যাবে না।

স্যাডল ব্যাগ হাতড়ে একটা পুরনো বাটি বের করল মিচেল। মগভর্তি তেতো কফি আর বাটিভরা স্টু নিয়ে এগিয়ে গেল হিউগোর বেডরোলের দিকে

বহু কসরত করে তাকে আধশোয়া করল মিচেল; তারপর মুখে তুলে খাইয়ে দিতে লাগল। খানিকক্ষণ নীরবেই বিনা প্রতিবাদে খাবারটা গলাধঃকরণ করল হিউগো, তারপর হাত তুলে বাধা দিল। ইশারায় কফি দিতে বলে হেলান দিল পিছনে রাখা স্যাডলে; ক্লান্ত হয়ে পড়েছে।

‘ঈশ্বর আমার ওপর এতটা নাখোশ হয়ে আছেন, সেটা আজকের আগে কখনও বুঝতেই পারিনি! বলতে বাধ্য হচ্ছি, এতটা জঘন্য খাবার এই জনমে আর খাইনি আমি। সত্যিই এটাকে মানুষের খাবার বলো তুমি?’

দাঁত কেলিয়ে হাসল মিচেল। কফি মগটা ধরিয়ে দিল হিউগোর হাতে।

‘যদি নরকে যাও, ওখানকার খাবার কেমন হতে পারে, সে সম্পর্কে একটা ধারণা হয়ে গেল তোমার,’ হাসিমুখে বলল সে। ‘জন্মের পর-পরই অনাথ হয়েছি; বলতে গেলে পথে পথেই মানুষ হয়েছি আমি। একটি দিনের জন্যও কোন সভ্য পরিবারের সঙ্গে বসবাস করার সুযোগ পাইনি। কে আর আমাকে রাঁধতে শেখাবে, বলো? পেটের তাগিদে কোনরকমে স্রেফ সেদ্ধ করাটা শিখে নিয়েছি। ওতেই দিব্যি চলে যায় আমার। যতদিন বেঁচে আছ, তোমাকেও ওই খেয়েই থাকতে হবে।’

হাসার চেষ্টা করল হিউগো, কিন্তু যন্ত্রণাক্লিষ্ট মুখে হাসিটা ঠিকঠাক ফুটল না। ‘অতটা অভাগাও বোধহয় নই আমি। সকাল অবধি টিকব বলে মনে হয় না। তোমার হাতের রান্না, তুমিই খাও, বাপু!’

 

 

চুপ করে রইল মিচেল, কোন প্রতিবাদ করল না। তার নিজেরও ধারণা, রাত ফুরাবার আগেই মারা যাবে হিউগো। কাশির সঙ্গে এখনও সমানে রক্ত আসছে লোকটার; নিশ্চয়ই ভিতরে কোথাও মস্ত ক্ষত হয়ে গেছে।

প্রসঙ্গ পাল্টানোর প্রয়াস পেল সে। ‘এই বুড়ো বয়সে ভীমরতি ধরেছিল নাকি? কী মনে করে ওই ইণ্ডিয়ান টেরিটরিতে ঢুকতে গেলে? এই উপত্যকায় আসার বিকল্প পথ যেহেতু রয়েছে; প্রাণের ঝুঁকি নিয়ে ইণ্ডিয়ানদের মুখে হামলে পড়ার কোন মানে হয়?’

‘বিকল্প পথ ধরলে অনেকটা ঘুরপথে এখানে আসতে হত আমাকে। নিতান্ত বাধ্য হয়েই শর্টকাট ধরেছিলাম, সময় ছিল না হাতে,’ শান্ত গলায় জবাব দিল হিউগো। ‘অনেক দূর থেকে আসছি আমি, অহেতুক বাড়তি পথ পাড়ি দিতে মন সায় দিচ্ছিল না। ইণ্ডিয়ানদের কাছ থেকে লুকিয়ে থাকার কৌশল জানতাম। নিরাপদে টেরিটরি পার হতে পারব, সেই বিশ্বাসটাও ছিল। কিন্তু কপাল মন্দ; ওয়ার পার্টির সামনে পড়ে গেলাম। নাহয় ঠিকই অক্ষত দেহে পাড়ি দিতে পারতাম ট্রেইলটা।’

‘হুম। বুঝলাম,’ সমঝদারের ভঙ্গিতে মাথা দোলাল মিচেল। ‘তা এত হন্তদন্ত হয়ে যাচ্ছিলে কোথায়?’

‘এদিকেই আসছিলাম। ওক কাউন্টি থেকে রওনা দেয়ার পর আর একদিনের বেশি বিশ্রাম নিইনি কোথাও।’

‘এদিকে?! কিন্তু কেন? দলে দলে লোকে যখন আরও পশ্চিমে পাড়ি জমাচ্ছে, তুমি কেন উল্টোদিকে ফিরে এলে?’

‘ভাগ্য ফেরাতে, বাছা। ভাগ্য ফেরাতে,’ হতাশ গলায় বলল হিউগো। বার কয়েক খুক-খুক করে কাশল; কাশির দমকে আবারও ছলকে বেরিয়ে এল খানিকটা তাজা রক্ত। নিজের ব্যাণ্ডানা দিয়ে পরম যত্নে সেগুলো মুছে দিল মিচেল। বুড়োর জন্য অন্তরের অন্তস্তল থেকে মমতা অনুভব করছে সে।

নিচু স্বরে বলল, ‘ভাগ্য ফেরানোর মত কী-ই বা আছে এদিকে? মাইলের পর মাইল বিরান প্রান্তর ছাড়া আর তো কিছু চোখে পড়েনি আমার।’

নড়েচড়ে খানিকটা সোজা হয়ে বসার প্রয়াস পেল হিউগো। তারপর বলল, ‘সারাটা জীবনই প্রচণ্ড দরিদ্রতার ভিতর দিয়ে কাটালাম, বাছা। তারুণ্যে স্বপ্ন ছিল একখানা র‍্যাঞ্চ গড়ব; বিয়ে করব, সংসার পাতব। পাহাড়ের গহীনে পছন্দসই একটা জায়গাও ঠিক করে রেখেছিলাম বসতি গড়ার জন্য।

Page 63 of 67
Prev1...626364...67Next
Previous Post

সাধনা – রিয়াজুল আলম শাওন

Next Post

হাতকাটা তান্ত্রিক – তৌফির হাসান উর রাকিব

Next Post

হাতকাটা তান্ত্রিক - তৌফির হাসান উর রাকিব

দ্য সেলফিশ জিন - রিচার্ড ডকিন্স

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In