সহজে বোঝা সম্ভব কেন কেউ কেউ পিতামাতাদের সন্তানদের প্রতি প্রদর্শিত পরার্থবাদীতার সাথে অন্যান্য ‘কিন-নির্বাচিত বা আত্মীয়দের প্রতি প্রদর্শিত পরার্থবাদীতাকে পৃথকভাবে দেখতে চান। পিতামাতা সন্তান প্রতিপালন করার প্রক্রিয়াটিকে প্রজনন প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ মনে হয়, অন্যদিকে, যেমন, ভাইপোর প্রতি পরার্থবাদীতাকে তেমনটি ভাবা হয়না। আমি মনে করি আসলেই একটি গুরুত্বপূর্ণ পার্থক্য এখানে লুকিয়ে আছে কিন্তু সেই মানুষগুলো ভুল করেছেন এই পার্থক্যটি আসলে কি সেটি বুঝতে। তারা প্রজনন আর প্যারেন্টাল কেয়ার বা সন্তান প্রতিপালন করার বিষয়টিকে একসাথে একপাশে সরিয়ে রেখেছেন এবং অন্য সব ধরনের পরার্থবাদীরা যেখানে অন্য একপাশে অবস্থান করছে। কিন্তু আমি, ‘কোন নতুন সদস্য পৃথিবীতে নিয়ে আসার বিষয়টি একদিকে আর অন্যদিকে বিদ্যামান কোন সদস্যদের উপকার করার মধ্যে পার্থক্যটি স্পষ্ট করতে চাইছি। আমি এই দুটিকে যথাক্রমে নামকরণ করবো, ‘সন্তান ধারণ করা এবং সন্তান প্রতিপালন করা। কোনো একক সারভাইভাল মেশিনকে খুব ভিন্ন ধরনের দুটি সিদ্ধান্ত নিতে হয়, প্রতিপালন করার সিদ্ধান্ত অথবা ‘সন্তান ধারণের সিদ্ধান্ত। আমি সিদ্ধান্ত’ শব্দটি ব্যবহার করছি অবেচেতন মনে নেয়া কৌশলগত একটি পদক্ষেপ হিসাবে। প্রতিপালন করার সিদ্ধান্তটি এই ধরনের একটি শিশু আছে, যার সাথে আমার এক প্রকার জিনগত আত্মীয়তা আছে; যদি তাকে আমি খাওয়াই, তাহলে তার মরে যাবার সম্ভাবনা হচ্ছে, এমন কিছু (সুনির্দিষ্ট নয়), আমি কি তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো’? আর সন্তান-ধারণ করার সিদ্ধান্তগুলো, অন্যদিকে, এরকম: “আমি কি প্রয়োজনীয় সেই সব পদক্ষেপগুলো নেবো যা কোনো একটি নতুন সদস্যকে এই পৃথিবীতে আনার জন্য প্রয়োজন? কিছুটা পর্যায় অবধি, সন্তান ‘প্রতিপালন’ আর ‘ধারণ’, কোনো একটি সদস্যের সময় আর অন্য সম্পদের উপর তাদের দাবীর অগ্রাধিকার প্রতিষ্ঠা করার জন্য পরস্পরের সাথে অবধারিতভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। সেই সদস্যটিকে হয়তো একটি সিদ্ধান্ত বেছে নিতে হবে: ‘আমি কি এই শিশুটির প্রতিপালন করবো, নাকি নতুন কোনো সন্তান জন্ম দিতে গর্ভধারণ করবো?
কোনো প্রজাতির পরিবেশগত বিভিন্ন বৈশিষ্ট্যের খুঁটিনাটি বিষয়গুলোর উপর নির্ভর করে, প্রতিপালন আর সন্তান জন্ম দেবার নানা ধরনের মিশ্র কৌশল বিবর্তনীয়ভাবে স্থিতিশীল কৌশল (ইএসএস) হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে। যে একটি বিষয় বিবর্তনীয়ভাবে স্থিতিশীল হতে পারেনা সেটি হচ্ছে : ‘বিশুদ্ধভাবে’ প্রতিপালন করার কোনো কৌশল বিবর্তনীয়ভাবে স্থিতিশীল হতে পারেনা। যদি সব একক সদস্যই তাদের নিজেদের জীবিত সন্তানদের দেখাশোনা করতে নিবেদন করে এমন একটি পর্যায় অবধি যে, আর কোনো নতুন সন্তানের জন্ম দেয়া না হয়, পুরো জনগোষ্ঠী পরিবর্তিত মিউটেশনযুক্ত সদস্যদের দ্বারা খুব দ্রুত আগ্রাসনের শিকার হবে, যারা সন্তান ধারণ করার জন্য বিশেষায়িত ভুমিকা পালন করবে। সে কারণে প্রতিপালন’ বিবর্তনীয়ভাবে স্থিতিশীল কৌশল হতে পারে তখনই, যখন এটি মিশ্র কোনো কৌশলের একটি অংশ হয়–নিদেনপক্ষে কিছু সন্তান ধারণ অবশ্যই অব্যহত থাকতে হবে।
যে প্রজাতিদের সাথে আমরা সবচেয়ে বেশী পরিচিত– স্তন্যপায়ী ও পাখিরা– তারা সন্তান প্রতিপালনে অত্যন্ত দক্ষ। নতুন কোনো সন্তানের জন্ম দেয়ার সিদ্ধান্তটি সাধারণত তার প্রতিপালন করার সিন্ধান্ত নেবার মাধ্যমে অনুসরিত হয়। এর কারণ, ব্যবহারিক ক্ষেত্রে সন্তান জন্ম ও প্রতিপালন প্রায়শই একসাথে ঘটে যে, অনেকেই দুটি বিষয় মিলিয়ে ফেলেন। কিন্তু কোনো স্বার্থপর জিনের দৃষ্টিভঙ্গি থেকে, আমরা যেমনটি দেখেছি, নীতিগতভাবে কোনো শিশু ভাইয়ের প্রতিপালন করার সাথে নিজের শিশু সন্তানের প্রতিপালন করার কোনো পার্থক্য সেই। দুটি শিশুই জিনগতভাবে আপনার নিকটাত্মীয়। খাদ্যের ব্যবস্থা করতে যদি দুজনের মধ্যে কোনো একজনকে আপনার বেছে নিতে হয়, সেক্ষেত্রে কেন শুধুমাত্র আপনার নিজের সন্তানকে বাছাই করা উচিৎ হবে, তার কিন্তু জিনগত কোনো কারণ নেই, তবে এর বিপরীত অবশ্যই সংজ্ঞানুযায়ী কোনো শিশু ভাইকে আপনি জন্ম দিতে পারবেন না। আপনি শুধু তারা দেখাশোনা করতে পারবেন, যখন অন্য কেউ তাকে এই পৃথিবীতে জন্ম দেবে। এর আগের অধ্যায়ে আমরা দেখেছিলাম আদর্শগতভাবে একটি সারভাইভাল মেশিনের কিভাবে সিদ্ধান্ত নেওয়া উচিৎ, তারা কি যারা বেঁচে আছে তাদের সাথে পরার্থবাদীতার সাথে আচরণ করবে নাকি করবে না। এই অধ্যায়ে আমরা দেখবো কিভাবে তাদের সিদ্ধান্ত নেয়া উচিৎ, তারা কি নতুন কোনো সদস্যকে এই পৃথিবীতে জন্ম দেবে কি বা দেবে না সেই বিষয়ে।
এবং এই বিষয়টি নিয়ে গ্রুপ সিলেকশনের মূল বিতর্কটি প্রধানত লড়া হচ্ছে, যা আমি প্রথম অধ্যায়ে উল্লেখ করেছিলাম। এর কারণ ওয়েইন-এডওয়ার্ডস, যিনি মূলত প্রথম গ্রুপ সিলেকশনের মূল ধারণাগুলোর সূত্রপাত করেছিলেন, এবং তিনি সেটি করেছিলেন “জনসংখ্যা নিয়ন্ত্রণ তত্ত্ব প্রসঙ্গে (১)। তিনি প্রস্তাব করেছিলেন যে সার্বিকভাবে পুরো গ্রুপের মঙ্গলের কথা ভেবে একক সদস্য স্তরে প্রাণীরা সুপরিকল্পিতভাবে এবং পরার্থবাদী অর্থে তাদের জন্মের হার কমায়।
