আরো একবার, শব্দ ব্যবহারে, আমরা আমাদের জনসংখ্যায় দোদুল্যমানতার এই দৃশ্যকল্পটি বোঝার জন্য চেষ্টা করলাম। আরো একবার, গাণিতিক বিশ্লেষণ প্রদর্শন করে এটি সঠিক না। এটাই একটি বিবর্তনীয়ভাবে স্থিতিশীল কৌশল। যাকে গাণিতিক সূত্র ব্যবহার করে প্রকাশ করা যেতে পারে, কিন্তু এমন শব্দে এটি প্রকাশিত যে এটি দাঁড়ায় এমন কিছু, প্রতিটি সদস্য পূর্বে ভবিষ্যদ্বাণী। করা সম্ভব না এমন একটি সময় বেছে নেয়, যে কোনো নির্দিষ্ট পরিস্থিতির জন্য পূর্বধারণা করা সম্ভব না, অর্থাৎ সম্পদের সত্যিকার মূল্যে গড়পড়তার মূল্যের কাছাকাছি তার অবস্থান। যেমন ধরুন, যে সম্পদটির জন্য যুদ্ধ করছি সেটির আসল মূল্য হচ্ছে পাঁচ মিনিটের জন্য প্রদর্শনী। ইএসএস’ এর সেই পর্যায়ে, কোনো একটি নির্দিষ্ট সদস্য ৫ মিনিটের বেশীও চলতে পারে বা ৫ মিনিটের আরো কম হয়তো সে চালাতে পরে, বা সে এমনকি সঠিকভাবে ৫ মিনিটই ব্যয় করে। আসল বিষয়টি হচ্ছে কোনো একটি নির্দিষ্ট দ্বন্দ্বে প্রতিপক্ষের বোঝার কোনো উপায় নেই সে আসলেই কতক্ষণ টিকে থাকার জন্য প্রস্তুত।
অবশ্যই, এই শক্তি ক্ষয়ের যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো সদস্যরা কখন তারা হাল ছেড়ে দিচ্ছে সেই বিষয়ে আগে কোনো ধরনের আভাস দেবে না। কেউই যদি এই তথ্যটি লুকাতে ব্যর্থ হয়, সামান্যতম কোনো আভাস বা ইঙ্গিত তাদের গোপন তথ্যটি ফাস করে দেয়, যে হাল ছেড়ে দেবার জন্য সে চিন্তা শুরু করেছে, সে সাথে। সাথে সুযোগ বঞ্চিত হয়। ধরুন যদি, এই গোফ নাড়ানো বা শরীরের কোনো অঙ্গভঙ্গী পিছু হটার জন্যে নির্ভরযোগ্য একটি চিহ্ন হয়ে থাকে যে সে হাল ছেড়ে দিচ্ছে এক মিনিটের মধ্যে, তাহলে খুব সহজ একটি কৌশল থাকবে জেতার জন্য: যদি প্রতিপক্ষের গোফ নাড়ানো দেখা যায় তাহলে আরো এক মিনিট অপেক্ষা করা দরকার, হাল ছেড়ে দেবার জন্য অতীতে যে পরিকল্পনাই থাকুক না কেন আপনার, যদি আপনার প্রতিপক্ষের গোফ এখনও না কাপে এবং আপনি যদি এক মিনিট সময়ের মধ্যে থাকেন যখন আপনি নিজেই হাল ছেড়ে দেবার কথা ভাবছেন, এখনই হাল ছেড়ে দিন এবং আর কোনো সময় নষ্ট করবেন না, আপনার নিজেদের গোফ নাড়াবেন না কখনোই। সুতরাং প্রাকৃতিক নির্বাচন খুব দ্রুত গোফ নাচানো এবং অন্য কোনো সমরুপী আচরণ যা কারো পরিকল্পনা ফাস করে দেয় ভবিষ্যতের কোনো আচরণ সম্বন্ধে, সেগুলোকে শাস্তি দেয়, সুতরাং ভাবলেষহীন মুখ বা পোকার ফেস’ বিবর্তিত হবে।
কেন তাহলে পোকার ফেস, সরাসরি মিথ্যা বলা না কেন? আবারো, কারণ মিথ্যা স্থিতিশীল নয়। ধরুন, দেখা গেল বেশীর ভাগ সদস্য তাদের ঘাড়ের লোম খাড়া করে যখন তারা সত্যিকারভাবেই অনেক ক্ষণ ধরে শক্তি ক্ষয়ের যুদ্ধ চালাতে চায়। অবশ্যই এর বিপরীত কৌশল বিবর্তিত হবে: সেই সদস্যরা যারা সাথে সাথে হার স্বীকার করে যখন প্রতিপক্ষ তাদের ঘাড়ের লোম খাড়া করে, কিন্তু এখন, মিথ্যাবাদীরা হয়তো বিবর্তিত হতে শুরু করবে। সেই সব সদস্যরা যাদের আসলেই কোনো ইচ্ছা নেই দীর্ঘ সময় ধরে দ্বন্দ্ব করার, কিন্তু তারা তাদের ঘাড়ের লোম খাড়া করবে প্রতিবার এবং প্রতিবারই সহজ আর দ্রুত বিজয়ের সুফল ভোগ করবে। সুতরাং মিথ্যাবাদী জিনটি বিস্তার লাভ করবে। যখন মিথ্যবাদীরা সংখ্যাগরিষ্ঠ হবে, নির্বাচন তখন সেই সব সদস্যদের আনুকুল্যতা দেবে যারা তাদের ছলনাটি ধরতে পারে। সুতরাং মিথ্যাবাদীরা সংখ্যায় আবার কমে যাবে। শক্তিক্ষয়ের এই যুদ্ধে মিথ্যা কথা বলা সত্যি কথা বলার চেয়ে অধিকতর বিবর্তনীয়ভাবে স্থিতিশীল না। ভাবলেশহীন মুখ বা পোকার ফেসই বিবর্তনীয়ভাবে স্থিতিশীল। আত্মসমর্পন করুন, যখন এটি অবশেষে আসবে, খুব হঠাৎ করে হবে আর আর আগে থাকে যা ধারণা করা যায় না।
আপাতত আমরা শুধু সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছি, যা মেনার্ড স্মিথ বলেছেন ‘সিমেট্রিক’ বা প্রতিসম প্রতিযোগিতা। এর মানে আমরা পূর্বধারণা করে নিয়েছি প্রতিযোগিরা সবাই একই রকম সব ক্ষেত্রে, শুধুমাত্র তাদের যুদ্ধ করার কৌশল ভিন্ন। ‘হক আর ‘ডোভদের’ মনে করে নিয়েছি তারা সমপরিমান শক্তিশালী, এবং একই ভাবে তারা সুসজ্জিত নানা অস্ত্র আর বর্মে এবং বিজয়ী হলে তারা একই পরিমান সুফল পায়। কোনো একটি মডেল তৈরীর জন্য এটি সুবিধাজনক একটি ধারণা, কিন্তু বেশী বাস্তবসম্মত নয়। পার্কার ও মেনার্ড স্মিথ এর পর ‘অ্যাসিমেট্রিক’ বা অপ্রতিসম প্রতিযোগিতার কথা বিবেচনা করেন, যেমন, যদি সদস্যরা তাদের আকারে ও যুদ্ধ করার ক্ষমতায় ভিন্ন হয় এবং প্রতিটি সদস্য যদি তার নিজের তুলনায় তার প্রতিদ্বন্দ্বীদের আকার মাপার মত দক্ষতা থাকে, সেটা কি’ইএসএস’ কে কোনোভাবে প্রভাবিত করে, যেটি বিবর্তিত হয়? অবশ্যই করে।
ধারণা করা হয় তিনটি প্রধান ধরনের এসিমেট্রি বা অসাম্যতা আছে। প্রথমটি আমরা কেবলই দেখলাম: সদস্যরা তাদের আকার আর যুদ্ধ করার অস্ত্রে ভিন্ন হতে পারে, দ্বিতীয়ত, সদস্যরা হয়তো ভিন্ন হতে পারে জেতার পরে তারা কতটা সুফল ভোগ করবে সেই ক্ষেত্রে। যেমন, একজন বৃদ্ধ মানুষ, যার বেশী দিন বেঁচে থাকার কথা না এমনিতেও, হয়তো অনেক কম কিছু হারাবার আছে যদি সে আহত হয়, কোনো একটি তরুণ পুরুষদের চেয়ে, যার অনেক বেশী প্রজনন জীবন পড়ে আছে।
