যখন আমরা কম্পিউটার নিয়ে কথা বলছি, তাদের সম্পর্কে আমার মন্তব্য তৃপ্তিদায়ক বা ভীতিকরভাবে নির্ভর করবে আপনার দৃষ্টিভঙ্গির উপর সময় নির্ভর। আমি লিখেছিলাম যে, (মূল বইয়ের পৃষ্ঠা ৬২) মাথার খুলির মধ্যে আপনি শুধু কয়েকশ টানজিস্টরের জায়গা দিতে পারবেন। আধুনিক যুগের টানজিস্টররা এখন ইনটিগ্রেটেড সার্কিটের সাথে যুক্ত। আজ টানজিস্টরে সমতূল্য কিছু যা আপনার মাথার খুলির মত জায়গায় রাখতে পারেন, তার সংখ্যা বিলিয়ন ছাড়িয়ে যাবে। আমি আরো বলেছিলাম (মূল বইয়ের পৃষ্ঠা ৬৬), যে কম্পিউটাররা যারা দাবা খেলে তারা একজন ভালো শখের খেলোয়াড়ের দক্ষতা ছুঁতে পরেছে। তবে আজ দাবার প্রোগ্রামগুলো যা খুব ভালো পেশাজীবি খেলোয়াড়দেরও হারাচ্ছে, সেগুলো এখন খুব সহজে আমরা বাসার কম্পিউটারেও দেখতে পাই। আর পৃথিবীর সবচেয়ে সেরা প্রোগ্রামটা এখন দাবার গ্রান্ড মাষ্টারদের জন্যেও জোরালো চ্যালেঞ্জ। এখানে যেমন, স্পেক্টেটর পত্রিকার দাবা বিষয়ক সংবাদদাতা রেমন্ড কিনি, ১৯৮৮ সালে ৭ অক্টোবর এর সংখ্যায় লিখেছিলেন:
‘এখনও এটি বেশ চমক সৃষ্টি করে যখন শিরোপাধারী কোনো খেলোয়ারকে হারিয়ে দেয় কোনো কম্পিউটার, কিন্তু না, হয়তো এই চমক বেশী দিন থাকবে না। সবচেয়ে ভয়ঙ্কর ধাতব দানব যে কিনা মানুষের মস্তিস্ককে চ্যালেঞ্জ করেছে, অদ্ভুতভাবে তার নামও রাখা হয়েছে ‘ডিপ থট’, সন্দেহ নেই ডগলাস অ্যাডামসে প্রতি শ্রদ্ধা জানিয়ে। ‘ডিপ থটের সবচেয়ে সাম্প্রতিকমত কর্মকাণ্ডটি হচ্ছে, গত আগষ্টে বোস্টনে ইউএস ওপেন দাবা চ্যাম্পিয়নশীপে মানব বিপক্ষকে সন্ত্রস্ত করে রাখা। আমার কাছে ডিপ থটের খেলার সার্বিক রেটিং নেই, তবে ওপেন সুইস সিস্টেম কম্পিটিশনে এবার তার অগ্নিপরীক্ষা হবে, কিন্তু আমি দেখেছি একটি আকর্ষণীয় জয় শক্তিশালী কানাডীয় খেলোয়াড় ইগর ইভানভের বিরুদ্ধে যিনি কোনো একসময় কারপভকে পরাজিত করেছিলেন! খুব ভালো করে নজর রাখুন, এটি হতে পারে দাবার ভবিষ্যত’।
এরপর ‘ডিপ থটের প্রতিটি পৃথক পৃথক দানের বিবরণ। এটি হচ্ছে ‘ডিপ থটের’ ২২ তম দানের প্রতি তার প্রতিক্রিয়া:
‘অত্যন্ত চমৎকার একটি দান, মূল ধারণাটি হচ্ছে রাণিকে কেন্দ্রের দিকে টেনে নিয়ে আসা, আর এই ধারণাটি বিস্ময়কর রকম দ্রুতগতির সাফল্যের কারণ। বিস্ময়কর এর ফলাফল .. কালোর রাণির দুই পাশে এখন পুরোপুরি ধ্বংস হয়েছে সাদা রাণির প্রবেশে।
এর প্রত্যুত্তরে ইভানভের চালের বিবরণ দেয়া হয়েছে এভাবে:
‘একটি বেপরোয়া মরিয়া চাল, যা কম্পিউটার কোনো হৃক্ষেপ ছাড়াই অনায়াসে মোকাবেলা করে। চূড়ান্ত অবমাননা। “ডিপ থট’ গ্রাহ্যই করেনা রাণির পুনরায় বন্দী হওয়ার বিষয়টি, এর চেয়ে বরং সে এগিয়ে যায় দ্রুত বাজিমাতের চালে, কালো হার স্বীকার করে নেয়।
‘ডিপ থট’ যে বিশ্বের অন্যতম সেরা একজন দাবা খেলোয়াড়, সেটাই শুধু নয়। আমার কাছে যা বিস্ময়কর মনে হয় সেটি হচ্ছে মানব ‘সচেতনতার ভাষা’, যা সাংবাদিক ব্যবহার করতে বাধ্য হয়েছিলেন। ডিপ থট ‘অবজ্ঞা সহকারে অগ্রাহ্য করলো, ইভানভের ‘মরিয়া চাল’। ডিপ থটকে বর্ণনা করা হয়েছে আক্রমণাত্মক বিপক্ষ হিসাবে, কিনি ইভানভ সম্বন্ধে বলেছেন, তিনি আশা করছেন কোনো ফলাফলের, কিন্তু তার ভাষা দেখাচ্ছে, তিনি একই রকম ভাবে খুশী হন ডিপ থটের জন্য ‘আশা’ র মতো কোনো শব্দ ব্যবহার করতে পারলে। ব্যক্তিগতভাবে আমি আশা করছি এমন কোনো একটি কম্পিউটার প্রোগ্রাম, যা বিশ্ব চ্যাম্পিয়নশীপ জিতবে। কিভাবে নম্র হতে হয় মানবতার সেটা শেখার দরকার আছে।
(২) A for Andromeda এবং তার সিকুয়েল Andromeda Breakthrough বইতে কিছু তথ্যবিভ্রাট লক্ষ করা যায়, ভীনগ্রহবাসীদের সেই সভ্যতা কি বহু দূরের অ্যান্ড্রোমিডা গ্যালাক্সী অথবা কাছের কোনো নক্ষত্র, অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জ যেমনটি আমি বলেছি। প্রথম উপন্যাসটিতে গ্রহটি ২০০ আলোকবর্ষ দূরে, আমাদের নিজেদের গ্যালাক্সীর খুব কাছে অবস্থিত ছিল। কিন্তু এর পরের খণ্ডে সেই একই ভীনগ্রহবাসীদের সভ্যতাকে দেখানো হয়েছে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সীতে অবস্থিত, যা ২ মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত। আমার (মূল বইয়ের পষ্ঠা ৬৮ র পাঠকরা হয়তো ২০০ কে ২ মিলিয়ন দিয়ে প্রতিস্থাপিত করতে পারেন তাদের অভিরুচি অনুযায়ী। আমার আলোচনার উদ্দেশ্যে অবশ্য কাহিনীটির প্রাসঙ্গিকতা অক্ষুণ্ণ থাকে। ফ্রেড হয়েল, যিনি এই উপন্যাসের লেখকদ্বয়ের মধ্যে উর্ধতন, একজন প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী এবং আমার সবচেয়ে প্রিয় বৈজ্ঞানিক কল্পকাহিনী The Black Cloud এর লেখক। অসাধারণ বৈজ্ঞানিক যে অন্তর্দৃষ্টিটি তিনি তার উপন্যাসে ব্যবহার করেছেন, সেটি একটি বেদনাদায়ক বৈষম্যকে চিহ্নিত করেছে তার আরো সাম্প্রতিক কিছু বইতে, যা তিনি যৌথভাবে লিখেছিলেন, সি. বিক্রমাসিংহের সাথে। ডারউইনবাদকে ভুলভাবে উপস্থাপন করা (একটি শুধুমাত্র বিশুদ্ধ চান্স বা সুযোগ নির্ভর কোনো তত্ত্ব হিসাবে) এবং স্বয়ং ডারউইনের উপর তাদের বোলতাসদৃশ আক্রমণ কোনভাবেই তাদের সাহায্য করেনি অন্যথায় কৌতূহলোদ্দীপক ‘আন্তঃনক্ষত্রীয় জীবনের উৎপত্তি (যদিও অসম্ভব) সংক্রান্ত ধারণাটিকে। প্রকাশকদের নিজেদের সেই ভ্রান্ত ধারণাটি সংশোধন করা উচিৎ, যা দাবী করে কোনো একজন বিশেষঞ্জের একটি ক্ষেত্রে পারদর্শিতা মানে অন্য আরেকটি ক্ষেত্রে দক্ষতা নয়। এবং যতদিন এই ভ্রান্ত ধারণাটি থাকবে, বিখ্যাত বিশেষজ্ঞরা এটির অপব্যবহার করার প্রলোভনটি সহজে উপেক্ষা করতে পারবে না।
