কিন্তু যদিও ‘টিট ফর ট্যাট’ খুব কঠোরভাবে বললে একটি সত্যিকারের ‘ইএসএস’ না, সম্ভবত সুবিচার হবে মৌলিকভাবে ‘নাইস’ কিন্তু বদলা নিতে পারা’ ‘টিট ফর ট্যাট’ সদশ কৌশলগুলোর কোনো একধরণের মিশ্রণকে প্রায়োগিক ক্ষেত্রে মোটামুটিভাবে একটি ‘ইএসএস’ সমতুল্য হিসাবে বিচার করতে। এধরণের মিশ্রণে হয়তো সামান্য কিছু ‘ন্যাস্টিনেস’ মিশ্রিত থাকবে। রবার্ট বয়েড এবং জেফরী লোরবেরবাম, অ্যাক্সেলরডের গবেষণার একটি কৌতূহলোদ্দীপক সমরুপ গবেষণায় ‘টিট ফর টু ট্যাট’ এবং একটি স্ট্রাটেজী যার নাম দেয়া হয়েছে “সন্দেহজনক টিট ফর ট্যাট’ স্ট্রাটেজী, দুটির মিশ্র একটি স্ট্রাটেজী নিয়ে গবেষণা করেছিলেন। “সন্দেহজনক টিট ফর ট্যাট’ স্ট্রাটেজী কারিগরীভাবে খারাপ বা ন্যাস্টি স্ট্রাটেজী তবে খুব বেশী খারাপ নয়। এটি ঠিক নিজে টিট ফর ট্যাট এর মত আচরণ করে প্রথম দানের পরে, কিন্তু– যা এটিকে কারিগরীভাবে খারাপ বা ন্যাস্টি স্ট্রাটেজী হিসাবে চিহ্নিত করে সেটি হচ্ছে– খেলার প্রথম দানেই এটির অসহযোগিতা বা বিশ্বাসঘাতকতা করা। এমন কোনো পরিবেশে যেখানে পুরোপুরিভাবে প্রাধান্য বিস্তার করে টিট ফর ট্যাট, “সন্দেহজনক টিট ফর ট্যাট’ স্ট্রাটেজী খুব একটা সুবিধা করতে পারেনা, কারণ এর শুরু বিশ্বাসঘাতকতা পারস্পরিক বদলা নেবার একটি অবিচ্ছিন্ন চক্রের সূচনা করে। যখন এটি একটি ‘টিট ফর টু ট্যাট’ খেলোয়াড়ের মুখোমুখি হয়, অন্যদিকে, ‘টিট ফর টু ট্যাট’ এর বাড়তি ক্ষমাশীলতা এই প্রতিহিংসা চক্রকে অঙ্কুরে বিনষ্ট করে। উভয় খেলোয়াড়ই খেলা শেষ করে কমপক্ষে বেঞ্চমার্ক সমান পয়েন্ট অর্জন করে, এবং “সন্দেহজনক টিট ফর ট্যাট স্ট্রাটেজী’ এর প্রাথমিক বিশ্বাসঘাতকতার জন্য একটি বোনাস পয়েন্ট অর্জন করে। বয়েড এবং লোরবেরবম দেখান যে-কোনো একটি ‘টিট ফর ট্যাট’ স্ট্রাটেজীর জনগোষ্ঠী আগ্রাসনের শিকার হতে পারে, বিবর্তনীয়ভাবে বলা যায়, টিট ফর টু ট্যাট ও এবং সন্দেহজনক টিট ফর ট্যাট স্ট্রাটেজীর একটি মিশ্রণ দ্বারা, এবং দুটোই একে অপরের সাহচর্যে বেশ ভালো করে। এবং এই সংমিশ্রণ অবশ্যই শুধুমাত্র একটি কম্বিনেশন নয় যা এভাবে আগ্রাসন করতে পারে। সম্ভবত আরো অনেক এধরণের মিশ্র স্ট্রাটেজী আছে কিছুটা ন্যাস্টি স্ট্র্যাটেজি এবং খুব বেশী ক্ষমাসূলভ স্ট্র্যাটেজীর মিশ্রণ যারা যৌথভাবে আগ্রাসন করতে সক্ষম। কেউ হয়তো এটিকে দেখতে পারেন মানব জীবনের সমরুপ বিষয়গুলোর প্রতিফলন হিসাবে।
অ্যাক্সেলরড শনাক্ত করেছিলেন যে, টিট পর ট্যাট খুব কঠোরভাবে ভাবলে একটি ‘ইএসএস’ নয়, এবং সে কারণে তিনি সেই ‘কালেকটিভলী স্টেবল স্ট্রাটেজী’ বা ‘সম্মিলিতভাবে স্থিতিশীল কৌশল’ বাক্যটির উদ্ভাবন করেছিলেন বিষয়টি ব্যাখ্যা করার জন্য। সত্যিকারের কোনো ইএসএস’ এর মত, এটাও সম্ভব যে একাধিক কৌশল একই সাথেসম্মিলিতভাবে স্থিতিশীল হতে পারে। এবং আবারো, ভাগ্যের ব্যাপার কোনটি জনগোষ্ঠীতে প্রাধান্য বিস্তার করবে। সবসময় বিশ্বাসঘাতকতাও স্থিতিশীল, টিট ফর ট্যাটও তাই। কোনো একটি জনগোষ্ঠী যেখানে ইতিমধ্যেই প্রাধান্য বিস্তার করেছে ‘সবসময় বিশ্বাসঘাতকতা’, সেখানে আর কোনো কৌশলই ভালো করতে পারেনা। আমরা পুরো সিস্টেমটাকে দুটি বিন্দুতে স্থিতিশীল হিসাবে ভাবতে পারি, যেখানে সবসময় বিশ্বাসঘাতকতা স্থিতিশীল বিন্দুর একটি। টিট ফর ট্যাট (অথবা সবসময় নাইস, প্রয়োজনে বদলা নেয় এমন কৌশলের কোনো মিশ্রণ) অথবা অন্য কোনো স্থিতিশীল পয়েন্ট। যে স্থিতিশীল পয়েন্টটি জনগোষ্ঠীতে প্রাধান্য বিস্তার করে প্রথম, সেটি সাধারণত তার প্রাধান্য বজায় রাখে।
কিন্তু পরিমাপবাচক অর্থে এই প্রাধান্য বিস্তার’ বলতে আসলে কি বোঝাচ্ছে? কত সংখ্যক টিট ফর ট্যাটকে অবশ্যই সেখানে থাকতে হবে ‘সবসময় বিশ্বাসঘাতক’ থেকে টিট ফর ট্যাট এর ভালো করার জন্য। সেটি নির্ভর করবে বিস্তারিত মূল্য পরিশোধের উপর যা ব্যাঙ্কার রাজী হয় সেই খেলার সময় বিতরণ করার জন্য। আমরা যা বলতে পারি সাধারণভাবে সেটি হচ্ছে সেখানে একটি ক্রিটিকাল হার থাকে, একটি নাইফ-এজ বা ছুরির ধার। যে ছুরির এক ধারে টিট ফর ট্যাট তার প্রয়োজনীয় হার অতিক্রম করেছে এবং নির্বাচন আরো বেশী টিট ফর ট্যাট এর পক্ষে। ছুরির ধারের অন্যদিকে সবসময় বিশ্বাসঘাতকতার গুরুত্বপূর্ণ হারটি অতিক্রম করে এবং নির্বাচন আরো বেশী সবসময় বিশ্বাসঘাতকতাকে সমর্থন করে। এই ছুরির ফলার সমরুপ একটি বিষয়ের সাথে আগে পরিচিত হয়েছি আমরা, আপনি হয়তো মনে করতে পারবেন, অধ্যায় ১০ এ গ্রাজার এবং চিটদের গল্প বলার সময়।
সেকারণে এটি অবশ্যই গুরুত্বপূর্ণ, ছুরির ধারের যেকোনো একটি পাশ থেকে জনগোষ্ঠী ঘটনাচক্রে তাদের যাত্রা শুরু করে। এবং আমাদের জানা দরকার কি ঘটে যে একটি জনগোষ্ঠী কখনো কখনো চুরির ফলার এক ধার থেকে অন্য ধার অতিক্রম করে। মনে করুন আমরা একটি জনগোষ্ঠী নিয়ে শুরু করলাম যা ইতিমধ্যেই বসে আছে। ‘সবসময় বিশ্বাসঘাতকতার দিকে। অল্প কিছু টিট ফর ট্যাট’ সদস্যরা তাদের পারস্পরিক উপকারের জন্য একে অপরের সাথে যথেষ্ট সংখ্যকবার মিলিত হতে পারেনা। সুতরাং প্রাকৃতিক নির্বাচন জনগোষ্ঠীকে আরো বেশী সবসময় বিশ্বাসঘাতকতার চরম প্রান্তের দিকে ঠেলে নিয়ে যায়। যদি শুধুমাত্র জনগোষ্ঠী কোনো না কোনোভাবে মানিয়ে নিতে পারে, র্যানডোম ভাবে সরে গিয়ে, তার নিজেকে ছুরির ধারের অন্য প্রান্তের দিকে সরিয়ে নিয়ে, এটি তাহলে টিট ফর ট্যাট ধার বেয়ে সহজে নিম্নমুখী হবে এবং সবাই বেশ ভালো করবে ব্যাঙ্কারের (অথবা প্রকৃতির) ক্ষতির বিনিময়ে। কিন্তু অবশ্যই জনগোষ্ঠীর কোনো গোষ্ঠীগত ইচ্ছা নেই, উদ্দেশ্য নেই। তারা সচেতনভাবে ছুরির ধার লাফ দেবার জন্য কোনো সংগ্রাম করেনা। তারা সেটি অতিক্রম করে শুধুমাত্র যদি প্রকৃতির নির্দেশনাহীন শক্তি তাদের সেদিকে ঘটনাচক্রে তাড়িত করে।
