(৪) অল্ড ল্যাঙ সাইন, ভাগ্যক্রমে নিজের অজান্তেই আমার নির্বাচন করা বেশ কার্যকরী একটি উদাহরণ ছিল। এর কারণ, প্রায় সর্বজনীনভাবে, এটি গাওয়া হয় একটি ভুল সহ, একটি ‘মিউটেশন’। সেই বিষয়টি হচ্ছে, প্রায় সবসময়ই ইদানীং, এটি গাওয়া হয় “ফর দ্য সেক অফ অল্ড ল্যাঙ সাইন’ কিন্তু বার্নস (রবার্ট বার্নস) এটি লিখেছিলেন ‘ফর অল্ড ল্যাঙ সাইন’। মিমগত বিষয়ে নজর রাখা কোনো ডারউইনবাদী তাৎক্ষণিকভাবে ভাববেন এই ভ্রান্ত বাক্য বা প্রতিস্থাপিত শব্দমালা ‘ফর দি সেক অফ র তাহলে টিকে থাকার মূল্য বা ‘সারভাইভাল ভ্যালু’ কি? মনে রাখুন যে, আমরা কিন্তু এমন কোনো উপায়ের অনুসন্ধান করছি না যেখানে মানুষরা হয়তো বেশী সফলভাবে বাঁচতে পারবে এই গানটিকে বিকল্পভাবে গাওয়ার মাধ্যমে। আমরা সেই উপায়গুলো অনুসন্ধান করছি যেখানে এই ‘পরিবর্তনটি’ নিজেই হয়তো মিম পুলে টিকে থাকার জন্য অনেক বেশী দক্ষ। প্রত্যেকেই তাদের শৈশবে গানটি শিখেছিলেন, বার্নস এর মাধ্যমে না কিন্তু প্রতিটি নববর্ষের আগের সন্ধ্যায় এটি যেভাবে গাওয়া হয়ে থাকে তার মাধ্যমে। কোনো এক সময়, ধারণা করছি, প্রত্যেকেই সঠিক শব্দেই গেয়েছেন। ফর দ্য সেক অফ’ অবশ্যই দুর্লভ একটি মিউটেশন হিসাবে ‘উদ্ভূত হয়েছে। আমাদের প্রশ্নটি হচ্ছে, কেন এই শুরুতে উদ্ভূত হওয়া দুর্লভ মিউটেশনটি ছড়িয়ে পড়েছে এত বিস্তারিতভাবে সবার অগোচরে যে, মিম পুলে এটি স্বাভাবিক রুপ হিসাবে চিহ্নিত হয়েছে?
এই উত্তরটির জন্য আমাদের বেশী দুর খোঁজার দরকার আছে বলে আমি মনে করিনা। শিষধ্বনিযুক্ত ‘এস’ উচ্চারণ করার প্রক্রিয়া কুখ্যাতভাবে চোখে পড়ার মত। চার্চের সঙ্গীত দলগুলো সাধারণত বেশ পরিশ্রম করেন ‘ভি’ শব্দটাকে যতটা সম্ভব ততটা হালকা ভাবে উচ্চারণ করার জন্য। অন্যথায় পুরো চার্চ জুড়েই প্রতিধ্বনির শব্দ শোনা যাবে। বিড়বিড় করে কিছু উচ্চারণ করা কোনো যাজক বিশাল ক্যাথিড্রালে প্রার্থনার বেদীতে যখন দাঁড়িয়ে থাকেন, মূল কক্ষের শেষ সীমানা থেকেও তার কথা কিন্তু শোনা যায়, শুধু মাত্র কখনো বিক্ষিপ্ত গুঞ্জনধ্বনির ‘এস’ উচ্চারণে। অন্য যে ব্যঞ্জন বর্ণ ‘সেক’ শব্দটিতে আমরা পাই সেই হচ্ছে ‘কে’, আরো বেশী সুস্পষ্টভাবে এটি প্রায় ভেদ্য। কল্পনা করুন যে, উনিশজন মানুষ সঠিকভাবে গাইছেন ‘ফর অল্ড ল্যাঙ সাইন’ এবং একজন ব্যক্তি সেই রুমের অন্য কোথাও, ভুল করে যুক্ত করেছেন “ফর দ্য সেক অল্ড ল্যাঙ সাইন’, একজন শিশু, এই গানটি যখন প্রথম বারের মত শোনে, সে খুবই আগ্রহী থাকে সবার সাথে গলা মেলাতে, কিন্তু সে শব্দগুলো সঠিকভাবে জানেনা, যদিও প্রায় সবাই “ফর অল্ড ল্যাঙ সাইন’ গাইছেন, ‘এস’ একটি শব্দ এবং ‘কে’ এর শক্তিশালী উচ্চারণ জোর করে শিশুর কানে প্রবেশ করে সুতরাং যখনই সেই অংশটি আবার গাইবার জন্য ফিরে আসে, সেও গেয়ে ওঠে ‘ফর দ্য সেক অফ অল্ড ল্যাঙ সাইন। পরিবর্তিত মিম আরো একটি বাহককে অধিগ্রহন করে। যদি অন্য কোনো শিশু সেখানে থেকে থাকে বা প্রাপ্তবয়স্ক কেউ, যিনি গানের সঠিক শব্দগুলো নিয়ে আত্মবিশ্বাসী না হন, তাদের অনেক বেশী সম্ভাবনা থাকবে পরবর্তীতে মিউট্যান্ট বা পরিবর্তিত রুপটি গাওয়ার জন্য, যখন সেই অংশটি আবার ফিরে আসবে গাইবার সময়। এমন নয় যে তারা মূল রুপটির পরিবর্তিত রুপটি বেছে নিচ্ছেন, তারা আন্তরিকভাবেই জানেন না শব্দগুলোর সঠিক রুপ কি এবং সত্যিকারভাবে তারা উৎসাহীও সেগুলো শেখার জন্য। এমনকি যারা ভালোভাবে জানেন শব্দগুলো তারা যদি ক্রোধান্বিত হয়ে উচ্চস্বরে গর্জন করেন, ‘ফর অল্ড ল্যাঙ সাইন’ (যেমন আমি করি!), সঠিক শব্দগুলোর মধ্যে কোনো সুস্পষ্ট ব্যঞ্জন বর্ণ নেই, এবং এর পরিবর্তিত রুপটি, এমনকি যদি শান্তভাবে এবং সব কিছু উপেক্ষা করেও যদি গাওয়া হয়, অপেক্ষাকৃত সহজেই শোনা যায়।
একটি সমরুপী উদাহরণ হচ্ছে ‘রুল ব্রিটানিয়া। এর কোরাসে সঠিক দ্বিতীয় পংক্তিটি হচ্ছে “ব্রিটানিয়া, রুল দ্য ওয়েভস’। এটি প্রায়শই যদি সর্বজনীন নয়, গাওয়া হয়, “ব্রিটানিয়া রুলস দ্য ওয়েভ হিসাবে। এখানে আবার সেই অগ্রাহ্য করা অসম্ভব শিষধ্বনিযুক্ত ‘এস’ শব্দটির মিমকে সহায়তা করে বাড়তি একটি বিষয়ে। এর প্রত্যাশিত উদ্দেশ্য যা কবি (জেমস থম্পসন) বোঝাতে চেয়েছিলেন সম্ভবত একটি বাধ্যতামূলক কোনো বিষয় (ব্রিটানিয়া, গো আউট অ্যান্ড রুল দি ওয়েভস!) অথবা সম্ভবত ভাববাচক কিছু (লেট ব্রিটানিয়া রুল দ্য ওয়েভস!)। কিন্তু উপরিভাবে এটি সহজতর বাক্যটিকে কোনো নির্দেশবাচক এমন কিছু ভাবার জন্য (ব্রিটানিয়া, অ্যাস এ ম্যাটার অফ ফ্যাক্ট, ডাস রুল দ্য ওয়েভস)। এই পরিবর্তিত মিমটির তাহলে দুটি ভিন্ন ভিন্ন সারভাইভাল ভ্যালু আছে এর মূল রুপটির তুলনায়, যাকে এটি প্রতিস্থাপিত করে; এটি শুনতে আরো বেশী সুস্পষ্ট এবং অপেক্ষাকৃত সহজতর বোঝার ক্ষেত্রে।
কোনো একটি হাইপোথিসিসের চূড়ান্ত নিরীক্ষাটি পরীক্ষা নির্ভর হওয়া উচিৎ। সুতরাং হিস হিস ধ্বনির সেই বৈশিষ্ট্যসূচক মিমটিকে পরিকল্পিতভাবে মিম পুলে স্বল্প হারে প্রবেশ করানো সম্ভবপর হওয়া উচিৎ এবং এরপর আমরা দেখতে পারি কিভাবে এটি ছড়িয়ে পড়ে এর নিজস্ব সারভাইভাল ভ্যালুর জন্য। কি হবে যদি আমরা অল্প কয়েকজন ‘গড সেভ আওয়ার গ্রেশাস কুইন’ গাইতে শুরু করি?
