সুতরাং আমাদের পুরুষদের সম্বন্ধে ধারণা আছে যে, সংশ্লিষ্ট গুণের ক্ষেত্রে নেয়া তাদের গৃহীত নীতিমালার উপর নির্ভর করে প্রদর্শনী বিজ্ঞাপনের স্তর নির্ধারণে পারস্পরিক ভিন্নতা আছে। এবং স্ত্রী সদস্যরা বিজ্ঞাপনের স্তরের উপর তাদের প্রজনন সঙ্গী বাছাই করার সাথে সংশ্লিষ্ট তাদের নিয়মগুলোয় পারস্পরিক ভিন্নতা প্রদর্শন করে। এবং জিনের প্রভাবে উভয় ক্ষেত্রেই আইনগুলো নিরন্তর পরিবর্তিত হয়। এ পর্যন্ত আমাদের আলোচনায়, বিজ্ঞাপনের গুণাবলীর উপর নির্ভর করে পুরুষরা যে কোনো নিয়ম বাছাই করতে পারে এবং স্ত্রীরা পারে পুরুষদের বিজ্ঞাপনী প্রদর্শনী বিষয়ে তারা কি পছন্দ করবে সে বিষয়ে যেকোনো নিয়ম বাছাই করতে। এই বিস্তৃতির ধারায় সম্ভাব্য সব পুরুষ আর স্ত্রী সদস্যদের নিয়মসমষ্টির মধ্যে, আমরা যা খুঁজি সেটি হচ্ছে বিবর্তনীয়ভাবে স্থিতিশীল এক-জোড়া নিয়ম। এটি খানিকটা ‘ফেইথফুল/ফিলান্ডেরার ( বিশ্বাসী/ছলনাকারী) এবং ‘কয়/ফাষ্ট (লাজকীবেপরোয়া) মডেলের মত, যেখানে আমরা একটি বিবর্তনীয়ভাবে স্থিতিশীল পুরুষদের নিয়ম এবং বিবর্তনীয়ভাবে স্থিতিশীল স্ত্রী সদস্যদের কোনো নিয়মকে অনুসন্ধান করি। এই স্থিতিশীলতা হচ্ছে পারস্পরিক স্থিতিশীলতা, প্রতিটি নিয়ম সেখানে স্থিতিশীল অন্য নিয়ম এবং সেই নিয়মটির নিজের উপস্থিতিতে। যদি আমরা পারি এমন কোনো বিবর্তনীয়ভাবে স্থিতিশীল জোড়া নিয়ম খুঁজে বের করতে আমরা তাদের পরীক্ষা করে দেখতে পারি, জীবন কেমন হবে এমন কোনো সমাজে যেখানে পুরুষ এবং স্ত্রী সদস্যরা এই সব নিয়ম মেনে চলছে। বিশেষভাবে এটা কি জাহাভী’র ‘হ্যান্ডিক্যাপ’ বিশ্ব হবে?
এধরনের কোনো পারস্পরিকভাবে স্থিতিশীল জোড়া নিয়ম খুঁজে বের করতে গ্রাফেন তার নিজের উপর দ্বায়িত্ব অর্পণ করেছিলেন। যদি আমি এই কাজটি করার দ্বায়িত্ব নিতাম, আমি হয়তো কষ্ট করতাম জটিল পরিশ্রমসাধ্য কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে। আমি কম্পিউটারে পুরুষ সদস্যদের তথ্য ইনপুট করতাম, বিজ্ঞাপনী প্রদর্শনীর গুণগতমানের ক্ষেত্রে যারা পরস্পর থেকে ভিন্ন। এবং আমি স্ত্রী সদস্যদের তথ্য সেখানে ইনপুট করতাম, যারা পুরুষদের বিজ্ঞাপনী প্রদর্শনীর স্তরের উপর নির্ভর করে পুরুষ বাছাই করার প্রক্রিয়ায় পরস্পর থেকে ভিন্ন। এরপর আমি পুরুষ এবং স্ত্রী সদস্যদের কম্পিউটারের সিমুলেশনের ছেড়ে দিতাম, তারা একে অপরে সাথে দেখা হতো, এবং তারা মিলিত হতো যদি স্ত্রী সদস্যদের বাছাইয়ের মানদণ্ডে তারা উত্তীর্ণ হয়, পুরুষ এবং স্ত্রী সদস্যদের নিয়মগুলো তারা তাদের সন্তান, পুত্র ও কন্যাদের মধ্যে বংশানুক্রমে হস্তান্তরিত করতো। এবং তাদের সেই উত্তরাধিকার সূত্রে পাওয়া ‘গুণের জন্য অবশ্যই সদস্যরা টিকে থাকে বা টিকে থাকতে ব্যর্থ হয়। প্রজন্মান্তরে প্রতিটি পুরুষ এবং প্রতিটি স্ত্রী সদস্যদের নিয়মের ভাগ্য পরিবর্তন আবির্ভূত হয় জনসংখ্যায় তাদের উপস্থিতির হার রুপে। এবং কিছু বিরতির পর পর আমি কম্পিউটারে দেখতাম কোনো ধরনের একটি স্থিতিশীল মিশ্রণ সেখানে তৈরী হচ্ছে কিনা।
নীতিগতভাবে এই প্রক্রিয়াটি কাজ করবে, কিন্তু ব্যবহারিক পর্যায়ে এটি বেশ কিছু সমস্যার মুখোমুখি হয়। সৌভাগ্যজনকভাবে, গণিতবিদরা সিমুলেশনের মতই একই উপসংহার পান, শুধু তারা কিছু সমীকরণ প্রস্তুত করেন এবং সেগুলো সমাধান করেন। এবং এটাই গ্রাফেন করেছিলেন। আমি তার গাণিতিক যুক্তি এখানে উপস্থাপন করবো না বা তার এর পরবর্তী, আরো বিস্তারিত ধারণাগুলোরও ব্যাখ্যা দেবো না। বরং, আমি সরাসরি উপসংহারে যাবো। তিনি আসলেই একটি বিবর্তনীয়ভাবে স্থিতিশীল জোড়া নিয়মের সন্ধান পেয়েছিলেন।
সুতরাং, এবার মূল প্রশ্নটি আলোচনা করা যাক, গ্রাফেনের ‘ইএসএস’ কি এমন কোনো পৃথিবী সৃষ্টি করে যা প্রতিবন্ধী (হ্যান্ডিক্যাপ) আর সতোর জগত হিসাবে জাহাভী শনাক্ত করতে পারেন? এর উত্তর হচ্ছে, হ্যাঁ। গ্রাফেন খুঁজে পেয়েছিলেন যে আসলে আমরা একটি বিবর্তনীয়ভাবে স্থিতিশীল জগৎ পেতে পারি যারা জাহাভীর নিম্নলিখিত গুণাবলীগুলোর একটি মিশ্রণ সৃষ্টি করে: [ক] বিজ্ঞাপনের স্তর বাছাই করার কৌশলগত স্বাধীনতা থাকা সত্ত্বেও পুরুষরা এমন একটি স্তর বেছে নেয় যা সঠিকভাবে তাদের সত্যিকারের গুণাবলী প্রদর্শন করে, এমনকি যদিও এর অর্থ হয় যে তাদের সত্যিকারের গুণগত মান খুব নিম্নমানের এই বিষয়টি সেটি প্রকাশ করে দেয়।’ইএসএস’-এর ক্ষেত্রে, অন্যভাবে যদি বলা হয়, পুরুষরা সৎ। [খ] পুরুষদের প্রদর্শিত বিজ্ঞাপনের প্রতি প্রতিক্রিয়া বাছাই করার ক্ষেত্রে স্বাধীন কৌশলগত ক্ষমতা সত্ত্বেও, স্ত্রী সদস্যরা
অবশেষে ‘পুরুষদের বিশ্বাস করো’ কৌশলটি বাছাই করে, ‘ইএসএস’ এর ক্ষেত্রে, যুক্তিযুক্তভাবে স্ত্রী সদস্যরা বিশ্বাসপ্রবণ। [গ] বিজ্ঞাপন ব্যয়সাধ্য। অন্যার্থে, যদি আমরা কোনোভাবে গুণগত মানে এবং আকর্ষণীয়তার প্রভাব উপেক্ষা করতে পারি, একটি পুরুষের জন্য বিজ্ঞাপন না করাটাই উত্তম (কারণ এভাবে সে তার শক্তি সঞ্চয় করতে পারবে বা অপেক্ষাকৃতভাবে কম জমকালো হবে শিকারী প্রাণীর আক্রমনের শিকার হওয়ার জন্য)। শুধুমাত্র এই বিজ্ঞাপন প্রদর্শনী ব্যয়সাপেক্ষ একটি ব্যপার না, কোনো একটি বিজ্ঞাপন পদ্ধতি যে বাছাই করতে হয় তার ব্যয়বহুলতার কারণে। কোনো একটি প্রদর্শনী সিস্টেমকে বাছাই করা হয় কারণ এটির আসলেই প্রভাব আছে বিজ্ঞাপকের সম্ভাব্য সফলতাকে হ্রাস করতে– যদি আর সবকিছুই একই থাকে। (ঘ) গুণহীন পুরুষদের জন্য বিজ্ঞাপন আরো বেশী বায়সাপেক্ষ ব্যপার। একই পর্যায়ের বিজ্ঞাপন যোগ্য শক্তিশালী পুরুষ অপেক্ষা অযোগ্য পুরুষদের ঝুঁকি বৃদ্ধি করে। কম যোগ্যতা সম্পন্ন পুরুষরা ব্যয়বহুল বিজ্ঞাপনের কারণে যোগ্য পুরুষদের চেয়ে আরো বেশী গুরুতর ঝুঁকির মুখোমুখি হয়।
