এই দুটি ধারণা খুব বেশী গুরুত্বের সাথে গ্রহন করা উচিৎ হবে না। এগুলো সফল হতে পারে যদি এটি শুধু হ্যামিলটনের তত্ত্বটির মূলনীতিটি, কিভাবে স্ত্রী সদস্যরা স্বাস্থ্যবান পুরুষদের নির্বাচন করা চেষ্টা করে, সেটি বুঝতে সহায়তা করে থাকে। হয়তো তাদের ব্যাপারে সবচেয়ে লক্ষণীয় বিষয়টি হচ্ছে তারা হ্যামিলটনের ‘প্যারাসাইট’ তত্ত্ব এবং আমোজ জাহাভীর ‘হ্যান্ডিকাপ’ তত্ত্বটির মধ্যে যোগসূত্র সৃষ্টি করার বিষয়টি নজরে আনে। আপনি যদি আমার পুরুষাঙ্গ হাইপোথিসিসের যুক্তিটি অনুসরণ করতে পারেন, পুরুষরা প্রতিবন্ধীতার স্বীকার হচ্ছে পুরষাঙ্গের হাড় হারিয়ে এবং এই প্রতিবন্ধীতা শুধুমাত্র ঘটনাচক্রে ঘটে না। হাইড্রোলিক বিজ্ঞাপন এর কার্যকারিতা অর্জন করে সুনির্দিষ্টভাবে এর কারণ’ ইরেকশন কখনো কখনো ব্যর্থ হয়, ডারউইনীয় পাঠকরা নিশ্চিৎভাবে ‘হ্যান্ডিক্যাপ’ বা প্রতিবন্ধীতার ইঙ্গিতটি বুঝতে পেরেছেন এবং তাদের মধ্যে এটি গভীর সন্দেহের সৃষ্টি করে। আমি তাদের কোনো কিছু বিচারিক বিবেচনায় আসতে নিষেধ করছি যতক্ষণ না তারা পরের নোটটি পড়ছেন, সেখানে আমরা দেখবো হ্যান্ডিক্যাপ প্রিন্সিপালকে কিভাবে নতুন রুপে আমরা দেখতে পারি।
(৭) প্রথম সংস্করণে আমি লিখেছিলাম: ‘আমি এই তত্ত্বে বিশ্বাস করিনা, যদিও আমি পুরোপুরিভাবে তেমন আত্মবিশ্বাসী নই আমার সন্দেহবাদিতায়, যেমনটা ছিলাম আমি যখন এটি প্রথমবারের মত শুনেছিলাম। আমি খুশী, “যদিও’ শব্দটা আমি আগের বাক্যে যোগ করেছিলাম, কারণ যখন আমি প্রথম এই অনুচ্ছেদটি লিখেছিলাম সেই সময়ের তুলনায় জাহাভীর তত্ত্বটি এখন অনেক বেশী ব্যাখ্যাযোগ্য মনে হয়। বেশ কিছু গুরুত্বপূর্ণ তাত্ত্বিক সাম্প্রতিক সময়ে তত্ত্বটিকে গুরুত্বের সাথে পর্যালোচনা করেছেন। আমার জন্য সবচেয়ে চিন্তার বিষয়টি হচ্ছে, এর মধ্যে আছেন আমার সহকর্মী অ্যালান গ্রাফেন, যেমনটি তার সম্বন্ধে এর আগে ছাপার অক্ষরে বলেছি, “সবসময়েই সঠিক হবার তার একটি বিরক্তিকর অভ্যাস আছে। তিনি জাহাভীর মৌখিক ধারণাটিকে গাণিতিক মডেলে রূপান্তরিত করেন এবং সেই কাজের উপর উপর নিজের পুর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। এবং এটি আর কোনো কল্পনা নয়, জাহাভীর কোনো দুর্বোধ্য প্যারোডি, যেমনটি অন্যরা তার এই ধারণাটি নিয়ে করেছিল, গ্রাফেনের সৃষ্টিটি হচ্ছে জাহাভীর ধারণাটির একটি প্রত্যক্ষ গাণিতিক অনুবাদ। গ্রাফেনের মডেলটির মূল ‘ইএসএস সংস্করণটি নিয়ে আমি আলোচনা করবো। যদিও তিনি বর্তমানে একটি পূর্ণ জেনেটিক সংস্করণ নিয়ে কাজ করছেন, যা অবশ্যই শ্রেষ্ঠত্বে তার ‘ইএসএস’ মডেলকে ছাড়িয়ে যাবে। এর মানে কিন্তু এই না যে ‘ইএসএস’ মডেল আসলে ভুল। এটি খুব ভালো প্রায় নিকটবর্তী একটি ধারণা।
আসলেই সব ‘ইএসএস’ মডেলগুলো, এই বইতে যেটি আছে সেটি সহ, একই অর্থে প্রায় নিকটবর্তী ধারণা। সেই সব পরিস্থিতির জন্য ‘হ্যান্ডিক্যাপ প্রিন্সিপাল’ হচ্ছে সম্ভাবনাময়ভাবে প্রাসঙ্গিক, যেখানে কোনো প্রজাতির সদস্যরা অন্য সদস্যদের গুণগত মান বিচার করার জন্য চেষ্টা করে। কিন্তু আমরা এখানে স্ত্রী সদস্যদের উদ্দেশ্যে বিজ্ঞাপন করা পুরুষদের নিয়ে কথা বলবো। এবং এটি মূলত সুস্পষ্টতার জন্য জরুরী। এটি সেই পরিস্থিতিগুলোর অন্যতম যখন লিঙ্গবাদী কোনো সর্বনাম আসলেই উপযোগী হতে পারে। গ্রাফেন লক্ষ করেন যে আসলেই হ্যান্ডিক্যাপ প্রিন্সিপালটিকে দেখার কমপক্ষে চারটি উপায় আছে। তাদেরকে বলা যেতে পারে, হ্যান্ডিক্যাপকে গুণারোপ করা বা ‘কোয়ালিফাইং হ্যান্ডিক্যাপ’ (কোনো পুরুষ, যে তার হ্যান্ডিক্যাপ বা প্রতিবন্ধীতা সত্ত্বেও টিকে থাকে অবশ্যই অন্যান্য ক্ষেত্রে সে যথেষ্ট পরিমান দক্ষ হবে, সুতরাং স্ত্রী সদস্যরা সঙ্গী হিসাবে তাদের বাছাই করবে); উন্মোচনকারী বা ‘রিভিলিং হ্যান্ডিক্যাপ’ (পুরুষরা কষ্ঠসাধ্য কোনো কাজ করে যা তাদের অন্যথায় গোপনীয় কোনো ক্ষমতাকে প্রদর্শন করে); শর্তসাপেক্ষ বা “কন্ডিশনাল হ্যান্ডিক্যাপ ( শুধুমাত্র উচ্চগুণ সম্পন্ন পুরুষরদেও মধ্যে আদৌ কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়); এবং পরিশেষে গ্রাফেনের নিজস্ব পছন্দের ব্যাখ্যা, যাকে তিনি বলেছেন, কৌশলগত বাছাই বা ‘স্ট্রাটেজিক চয়েস’ হ্যান্ডিক্যাপ ( পুরুষদের নিজস্ব গুণ সম্বন্ধে ব্যক্তিগত তথ্য থাকে, যা স্ত্রী সদস্যদের কাছে গোপন রাখা হয়, এবং তারা এই তথ্যটি ব্যবহার করে সিদ্ধান্ত নেয়, তারা কি নিজেদের মধ্যে কোনো প্রতিবন্ধীতা সৃষ্টি করবে কিনা, এবং সেটির ঠিক কত হওয়া উচিৎ)। গ্রাফেনের স্ট্রাটেজিক চয়েস হ্যান্ডিক্যাপের ব্যাখ্যা ‘ইএসএস’ বিশ্লেষণে যুক্ত করা যায়। এখানে কোনো পূর্ব ধারণা নেই যে বিজ্ঞাপন যা পুরুষরা বেছে নেয় সেটি মূল্যবান নাকি প্রতিবন্ধীতা সৃষ্টিকারী হবে। বরং এর বিপরীত, যে কোনো ধরনের বিজ্ঞাপন বিবর্তন করার জন্য তারা মুক্ত, সৎ কিংবা অসৎ, মূল্যবান অথবা সস্তা। কিন্তু গ্রাফেন প্রদর্শন করেছেন যে, এই কাজটি শুরু করার জন্য তার স্বাধীনতার শর্তাধীনে, একটি হ্যান্ডিক্যাপ সিস্টেমের বিবর্তনীয়ভাবে স্থিতিশীল একটি কৌশল হিসাবে উদ্ভব হবার সম্ভাবনা থাকবে।
