আড়ম্বরময় বাহুল্য যেমন, পুরুষ বার্ড অব প্যারাডাইজ পাখিদের লেজ হয়তো সেকারণে বিবর্তিত হয়েছে এক ধরনের অস্থিতিশীল নিয়ন্ত্রণহীন প্রক্রিয়ায় (৫)। শুরুর দিনগুলোতে, পুরুষদের মধ্যে সাধারণের চেয়ে খানিকটা লম্বা লেজ হয়তো স্ত্রী সদস্যদের দ্বারা একটি কাঙ্খিত বৈশিষ্ট হিসাবে নির্বাচিত হয়েছিল, হয়তো এর কারণ এটি শারীরিক ও প্রজননগত সুস্থতার ইঙ্গিত দেয়। কোনো একটি পুরুষের ছোট লেজ হয়তো কোনো ভিটামিনের ঘাটতির সংকেত দেয়– যা প্রমাণ করে খাদ্য সংগ্রহে তার অদক্ষতার বিষয়টি। অথবা হয়তো ছোট লেজের পুরুষরা খুব বেশী দক্ষ না শিকারী প্রাণীদের আক্রমণ থেকে পালানোর জন্য সে কারণেই তাদের লেজ হয়তো কোন শিকারী প্রাণীর কামড়ের শিকার হয়েছে। লক্ষ করুন আমাদের অবশ্যই এমন কোনো ধারণা করতে হবে না যে ‘ছোট-লেজ’ বৈশিষ্ট্যটাই জিনগতভাবে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত হতে হবে, শুধুমাত্র এটি কোনো জিনগত দূর্বলতা প্রকাশের কোনো চিহ্ন হতে পারে। তবে যাই হোক, যেকোনো কারণে আসুন আমরা মনে করে নেই কোনো পূর্বসূরি বার্ড অব প্যারাডাইজ প্রজাতির স্ত্রী সদস্যরা তাদের সঙ্গী হিসাবে গড়পড়তা লেজের চেয়ে লম্বা দৈর্ঘ্যের লেজ বিশিষ্ট পুরুষদের তাদের প্রজনন সঙ্গী হিসাবে বেশী শ্রেয়তর মনে করেছিল। তবে শর্ত হচ্ছে লেজের দৈর্ঘ্যের তারতম্যের কারণ হিসাবে সেখানে জিনের কিছু অবদান থাকতে হবে, যা সময়ের সাথে জনগোষ্ঠীতে পুরুষ সদস্যদের গড়পড়তা লেজের দৈর্ঘ্য বৃদ্ধি হবার কারণ হবে। স্ত্রী সদস্যরা শুধুমাত্র একটি সাধারণ নিয়ম অনুসরণ করে; সব পুরুষদের ভালো করে লক্ষ করতে হবে, এবং যার সবচেয়ে দীর্ঘ লেজ আছে শুধু তাকে সঙ্গী করতে হবে। যখনই কোনো স্ত্রী সদস্য এই আইন থেকে সরে আসে তারা শাস্তি পায়, এমনকি যখন পুরুষদের লেজ ইতিমধ্যেই যথেষ্ট লম্বা হয়ে গেছে, যা এর বাহক পুরুষের জন্য রীতিমত সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর কারণ হচ্ছে কোনো স্ত্রী সদস্য যদি লম্বা লেজের পুত্রের জন্ম না দেয় তাহলে তার ছেলেদের আকর্ষণীয় হবার সম্ভাবনা কম, নারীদের কাপড়ের ফ্যাশনের মত বা আমেরিকার গাড়ির ডিজাইনের মত, লম্বা লেজের প্রবণতা তাই ক্রমেই তার নিজস্ব গতিতে গতিশীল হয়। এটা তখনই বন্ধ হয় যখন লেজগুলো আকারে এত বেশী অদ্ভুতদর্শন ও বড় হয়, যে তাদের আকারের এই অসুবিধা, এর কারণে যৌন-আকর্ষণ বৃদ্ধি পাওয়ার সুবিধার চেয়েও বড় হয়।
সত্যিকারভাবে বোঝার জন্য এটা বেশ কঠিন একটি ধারণা এবং এটি বহু সন্দেহবাদীদের দৃষ্টি আকর্ষণ করেছে, ‘যৌন নির্বাচন নামের অধীনে যখন ডারউইন প্রথম এটি প্রস্তাব করেছিলেন। যারা বিশ্বাস করেননি তাদের একজন হচ্ছেন, এ. জাহাবী, যার ‘ফক্স,ফক্স’ তত্ত্ব আমার ইতিমধ্যে আলোচনা করেছি। তিনি তার নিজের উন্মত্ততার সাথেই একটি প্রতিদ্বন্দ্বী ব্যাখ্যা হিসাবে বিপরীত একটি তত্ত্ব প্রস্তাব করেছিলেন: “হ্যান্ডিক্যাপ প্রিন্সিপাল’ (৬)। তিনি দেখিয়েছিলেন সেই বাস্তব সত্যটি যে, স্ত্রী সদস্যদের পুরুষদের মধ্যে ভালো জিনের সন্ধান করা প্রচেষ্টাটি পুরুষদের ছলনার আশ্রয় নেবার বিষয়টি উন্মুক্ত করে দেয়। শক্তিশালী মাংসপেশী হয়তো স্ত্রী সদস্যদের নির্বাচন করার জন্য সত্যিকারভাবে কোনো ভালো গুণ হতে পারে, কিন্তু তাহলে পুরুষদের কোন জিনিসটি বাধা দিচ্ছে মিথ্যা মাংসপেশী তৈরী করা থেকে, যার আসলেই কোনো শক্তি নেই, মানুষের প্যাড দিয়ে বানানো কাঁধের মত এমন কিছু? পুরুষের জন্য সত্যিকারের মাংসপেশীর বদলে মিথ্যা মাংসপেশী সৃষ্টি করা যদি বেশী ব্যায়সাধ্য কোনো বিষয় না হয়, যৌন নির্বাচন তাহলে সেই সব জিনগুলো নির্বাচন করবে যারা মিথ্যা মাংসপেশী তৈরী করে। তবে খুব বেশী সময় অপেক্ষা করতে হবে না যদিও বিপরীতমুখী-নির্বাচন স্ত্রী সদস্যদেরও বিবর্তনে সহায়তা করবে, যারা এই ছলনাটি ধরতে ক্রমেই আরো সক্ষম হয়ে উঠবে। জাহাবীর মূল প্রস্তাবটি হচ্ছে এধরনের ছদ্ম যৌন বিজ্ঞাপন একসময় স্পষ্টভাবে স্ত্রী সদস্যরা শনাক্ত করতে পারবে। সে কারণে তিনি উপসংহারে পৌঁছান যে সত্যিকারের সফল পুরুষরা হবে তারা, যারা মিথ্যা কোনো বিজ্ঞাপন প্রচার করবে না, যারা খুব স্পষ্টভাবে অনুভব করা সম্ভব এমন কোনো উপায়ে জানান দেবে, তারা কোনো প্রতারণার আশ্রয় নেয়নি। যদি আমরা শক্তিশালী মাংসপেশী নিয়ে কথা বলি, তাহলে যে পুরুষরা শুধুমাত্র শক্তিশালী মাংস আছে বলে এমন একটি চোখে পড়ার মত ভান করে, সেটি খুব শীঘ্রই স্ত্রী সদস্যরা শনাক্ত করতে পারবে। কিন্তু কোনো একটি পুরুষ, ভার উত্তোলন বা একাগ্রচিত্তে অনুশীলন করার সমতুল্য কিছু প্রদর্শন করে, সে সফল হয় স্ত্রী সদস্যদের মনে ভরসা জাগাতে। অন্যার্থে জাহাবী বিশ্বাস করেন যেকোনো একটি ‘হি-ম্যান’ আপাতদৃষ্টিতে শুধুমাত্র ভালো গুণাবলী সম্পন্ন পুরুষ হলে চলবে নাঃ তাকে সত্যিকারভাবে ভালো গুণের পুরুষ হতে হবে, নতুবা কোনো সন্দেহবাদী স্ত্রী সদস্য দ্বারা সে সেভাবে গৃহীত হবে না। প্রদর্শনী সে কারণে বিবর্তিত হয়, শুধুমাত্র কোনো সত্যিকারের ‘হি-ম্যান’ যা প্রদর্শন করতে পারে।
