(২) আলেক্সান্ডার উদারতার সাথে তার অবস্থানের ভ্রান্তি মেনে নিয়েছেন, তার ১৯৮০ সালের Darwinism and Human Affairs এর বইটিতে (পৃষ্ঠা ৩৯), যে তার আসলে ভুল হয়েছে অবশ্যম্ভাবীভাবে মৌলিক ডারউইনীয় ধারণা থেকে এসে পিতামাতা/সন্তানদের দ্বন্দ্বে পিতামাতার জয় হয় এমন যুক্তি প্রস্তাব করে। আমার এখন মনে হয় যে তার থিসিস, যে পিতামাতারা একটি অসম সুবিধা পায় তাদের সন্তানদের উপর, প্রজন্মের মধ্যকার দ্বন্দ্বে– যাকে শক্তিশালী করা যেতে পারে একটি ভিন্ন ধরনের যুক্তি ব্যবহার করে, যা আমি শিখেছি এরিক চার্নভ এর কাজ থেকে।
চার্নভ সামাজিক কীট পতঙ্গ নিয়ে লিখেছিলেন, বিশেষ করে প্রজনন অক্ষম অনুর্বর শ্রেণীর উৎপত্তি সম্বন্ধে। কিন্তু তার যুক্তি আরো সাধারণভাবে অনেক ক্ষেত্রেই প্রয়োগ করা যায় এবং আমি সাধারণভাবেই সেটি ব্যাখ্যা করবো। কোনো একটি একগামী প্রজাতির তরুণ স্ত্রী সদস্যের কথা ধরুন– তাকে কীটপতঙ্গ হতে হবে এমন কোনো কথা নেই, যে প্রাপ্তবয়স্ক হবার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। তার উভয়সঙ্কটময় পরিস্থিতি হচ্ছে, সে কি তার গ্রুপ ত্যাগ করবে আর চেষ্টা করবে নিজেই প্রজনন শুরু করার করার, নাকি তার পিতামাতার নীড়ে থাকবে তার ছোট ভাইবোনদের প্রতিপালন করতে সাহায্য করার জন্য। তার প্রজাতির প্রজনন আচরণের জন্য, সে আত্মবিশ্বাসী হতে পারে যে, তার মা আরও বহুদিন ধরে তার জন্য ভাইবোনের জন্ম দিতে থাকবে। হ্যামিলটনের যুক্তি অনুযায়ী, তার এই সব ভাইবোনরা তার কাছে জিনগতভাবে একই রকম ‘মূল্যবান’ তার নিজের সন্তান যতটা মূল্যবান ততটাই। জিনগত সম্পর্ক আমরা যতটুকু বিবেচনা করি, সেখানে এই তরুণ স্ত্রী সদস্যটি এই দুইটি কর্মপন্থার প্রতি নির্বিকার হবার কথা। বা সে আদৌ ‘চিন্তিত’ না সে কি যাবে, নাকি থাকবে। কিন্তু তার পিতামাতার কেউ কিন্তু কোনভাবেই নির্বিকার নয়, সে কি করবে সেই বিষয়ে। তার বৃদ্ধ মার দৃষ্টিভঙ্গি দিয়ে বিষয়টি দেখার চেষ্টা করুন, সেখানে তার বাছাই করতে হবে নাতি নাতনী অথবা সন্তানদের মধ্যে। নতুন সন্তানরা জিনগতভাবে দ্বিগুণ মূল্য নতুন নাতি-নাতনীদের তুলনায়। আমরা যদি পিতামাতা ও সন্তানদের দ্বন্দ্বের কথা বলি, বিশেষ করে সন্তানরা চলে যাবে নাকি নীড়ে থেকে যাবে প্রতিপালনে সহায়তা করার জন্য, চার্নভের মূল বক্তব্য হচ্ছে এই দ্বন্দ্ব খুব সহজ একটি জয় পিতামাতার জন্য খুব ভালো কারণে যে শুধুমাত্র পিতামাতাই এটাকে দ্বন্দ্ব হিসাবে দেখে।
এটা অনেকটা দুজন দৌড়বিদের মধ্যে দৌড়ের প্রতিযোগিতার মত, যেখানে একজনকে ১০০০ পাউন্ড দেবার প্রস্তাব করার হয়েছে সে। যদি জেতে, অন্যদিকে তার বিরোধীকে আশ্বাস দেয়া হয়েছে তাকে ১০০০ পাউন্ড দেওয়া হবে সে হারুক কিংবা জিতুক যে কোনো পরিস্থিতিতে। আমাদের প্রত্যাশা করা উচিৎ প্রথম দৌড়বিদটি জেতার জন্য অনেক বেশী চেষ্টা করবে এবং সেটাই, যদি দুজনেই অন্যসব দিক থেকে সমপরিমান যোগ্য হয়ে থাকে, তাকে সম্ভবত বিজয়ী করবে। আসলেই চার্নভের বক্তব্যটি আরো অনেক শক্তিশালী এখানে যে তুলনামূলক উদাহরণটি প্রস্তাব করা হয়েছে তার চেয়ে, কারণ সর্বস্ব দিয়ে দৌড়ানোর মূল্য তেমন বেশী কিছু না যা বহু মানুষকে উৎসাহিত করতে পারে, তারা আর্থিকভাবে তার জন্য পুরষ্কার পাক কিংবা না পাক। ডারউইনীয় বিবর্তনীয় খেলায় এধরনে অলিম্পিক আদর্শ বেশী মাত্রায় বিলাসিতা: কোনো একটি দিকে প্রচেষ্টা সবসময় পুরষ্কৃত হয় অন্য হারানো কোন প্রচেষ্টার বিনিময় মূল্য পরিশোধ হিসাবে। এটি যেমন, আপনি যত বেশী প্রচেষ্টা যে কোনো একটি প্রতিযোগিতায় জেতার জন্য দেবেন, ভবিষ্যতের কোনো প্রতিযোগিতায় জেতায় ততই আপনার সম্ভাবনা কমবে চরম প্ররিশ্রান্ত হবার কারণে।
ভিন্ন ভিন্ন প্রজাতির জন্য এই শর্তগুলোও ভিন্ন হবে, সুতরাং আমরা সবসময় আগে থকে ডারউইনীয় খেলার ফলাফল সম্বন্ধে ধারণা করতে পারিনা। যাইহোক না কেন, যদি আমরা বিবেচনা করি শুধুমাত্র জিনগত আত্মীয়তার নিকট সম্পর্কগুলো এবং মনে করে নেই একটি একগামী প্রজনন পদ্ধতি ( যেন কন্যারা নিশ্চিৎ হতে পারে তার ভাইবোনরা তার আপন ভাইবোন), আমরা প্রত্যাশা করতে পারি যে একজন বৃদ্ধ মা সফল হবে তার তরুণ পূর্ণবয়স্ক কন্যাকে তার ভাইবোনদের প্রতিপালনে সহায়তা ও নীড়ে থেকে যাবার জন্য প্ররোচিত করে নিজের স্বার্থ উদ্ধারের জন্য। এখানে মায়ের স্বার্থই সবচেয়ে বেশী, তারই সব লাভ হবার কথা, অন্যদিকে তার কন্যার নিজের কোনো প্ররোচনা থাকবে না তার মায়ের এই উদ্দেশ্যপুরণকে প্রতিরোধ করার জন্য কারণ সে জিনগতভাবে নির্বিকার তার হাতে থাকা সবগুলো বিকল্প পরিস্থিতিগুলোর প্রতি।
আবারো, গুরুত্বপূর্ণ যে বিষয়টির উপর জোর দিতে হবে সেটি হচ্ছে, ‘অন্য সব কিছু যদি একই থাকে’ ধরনের একটি যুক্তি। এমনকি যদিও অন্য সব কিছু কখনো এক হয় না সাধারণত, চার্নভের যুক্তি তারপরও আলেক্সান্ডার বা অন্য যে কোনো কারোর জন্য উপযোগী হতে পারে যারা ‘প্যারেন্টাল ম্যানিপুলেশন’ তত্ত্বর পক্ষে কথা বলছেন। তবে যাই হোক না কেন আলেক্সান্ডারের প্রায়োগিক যুক্তিগুলো যা প্রত্যাশা করে পিতামাতার বিজয়– কারণ পিতামাতা আকারে বড়, শক্তিশালী এবং ইত্যাদি– যুক্তিসঙ্গতভাবে বিবেচনাযোগ্য।
০৯. আন্তঃলিঙ্গ দ্বন্দ্ব
অধ্যায় ৯ : আন্তঃলিঙ্গ দ্বন্দ্ব
