আরো একটি সবচেয়ে বিস্ময়কর তথ্য যা আমি জানতে পেরেছিলাম গত বছর, সেটি রিপোর্ট করেছিলেন এফ, আলভারেজ, আরিয়াস দে রেইনা এবং এইচ, সেগুরা। তারা সম্ভাব্য পোষক পিতামাতার ক্ষমতা যাচাই করছিলেন– কোকিলদের সম্ভাব্য শিকার যারা– এরকম কোনো অনুপ্রবেশকারীকে শনাক্ত করার জন্য তারা আসলে কতটুকু সক্ষম –কোকিলে বাচ্চা কিংবা ডিম কি তারা শনাক্ত করতে পারে? তাদের গবেষণাকালীন সময়ে তাদের সুযোগ হয়েছিল ম্যাগপাইদের নীড়ে কোকিলের ডিম আর বাচ্চাদের প্রতিস্থাপন করার এবং এর সাথে তুলনা করার জন্য কিছু ম্যাগপাইয়ের নীড়ে অন্য কোন প্রজাতির শিশু আর ডিম রেখেছিলেন, যমন, সোয়ালো। একবার যখন তারা একটি শিশু সোয়লোকে ম্যাগপাইয়ের নীড়ে রেখেছিলেন, পরের দিন তারা লক্ষ করেছিলেন যে একটি ম্যাগপাই পাখির ডিম নীড়ের পাশে মাটিতে পড়ে আছে, তবে তা ভেঙ্গে যায়নি তখনও, সেকারণে তারা সেটি পাখির নীড়ে আবার তুলে রেখে এবং লক্ষ রেখেছিলেন। তারা যা দেখেছিলেন তা আসলেই অত্যন্ত বিস্ময়কর। শিশু সোয়ালোটি ঠিক সেই শিশু কোকিলের মতই আচরণ করছে, তারাই একটি ডিম বাইরে ফেলে দিয়েছিল। আবারো তারা সেটাই করে। সেই শিশু সোয়ালোটি ঠিক কোকিলের মত তাদের পিঠের ডানার ভাজে ম্যাগপাইদের ডিম বহন করে পেছন বরাবর হেঁটে নীড়ের প্রান্তে এসে ডিমটি ছুঁড়ে ফেলে দিচ্ছে। হয়তো বিচক্ষণতার পরিচয় দিয়েই আলভারেজ ও তার সহযোগীরা তাদের এই বিস্ময়কর
পর্যবেক্ষণটি ব্যাখ্যা করার কোনো চেষ্টা করেনি। কিভাবে এই আচরণটি বিবর্তিত হতে পারে সোয়ালেদের জিন পুলে? নিশ্চয়ই এই আচরণটি সোয়ালোদের স্বাভাবিক জীবনের সাথে সংশ্লিষ্ট। শিশু সোয়ালোরা নিশ্চয়ই নিজেদের ম্যাগপাইদের নীড়ে খুঁজে পেতে অভ্যস্ত নয়। সাধারণত তাদের নিজেদের নীড় ছাড়া অন্য কোথাও তাদের পাওয়া যায়না। এই আচরণটি তাহলে একটি বিবর্তিত কোকিল বিরোধী অভিযোজনের প্রতিনিধিত্ব করছে? প্রাকৃতিক নির্বাচন কি সোয়ালো জিন পুলে কোনো প্রতি-আক্রমনের জিনকে সাহায্য করেছে বিশেষভাবে, কোকিলদের পদ্ধতি ব্যবহার করে কোকিলদের বিরুদ্ধে প্রতি-আক্রমনে? আর এটাও বাস্তব সত্য যে কোকিলরা সোয়ালোদের নীড় সাধারণত পরজীবির মত ব্যবহার করেনা। হয়তো এটাই সেই কারণ। এই তত্ত্ব মোতাবেক, পরীক্ষায় ম্যাগপাই ডিম ঘটনাচক্রে এই ধরনের আচরণের শিকার হচ্ছে, হয়ত কারণ, কোকিলের ডিমের মত, তারা সোয়ালো ডিমের চেয়ে বড়। কিন্তু যদি শিশু সোয়ালো একটি বড় ডিম আর সাধারণ সোয়ালোর ডিমের মধ্যে পার্থক্য করতে পারে, নিশ্চয়ই তাদের মায়েরও সেটা করতে পারা উচিৎ। তাহলে এই ক্ষেত্রে কাজটি তাদের মা নিজেই করছে না কেন, কেন সে কোকিলের ডিম তার নীড় থেকে বাইরে ফেলে দিচ্ছে না, কারণ সেটা করা তার জন্য অনেক বেশী সহজতর হবে তার শিশুর তুলনায়? এই একই অভিযোগ প্রযোজ্য সেই তত্ত্বটির ক্ষেত্রে যে, কোনো শিশু সোয়ালোর একটি আচরণ আছে যে নীড়ের মধ্যে কোনো ময়লা কিংবা পঁচা ডিম সে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। আবারো, এই কাজটি শিশু সোয়ালোর পিতামাতারা আরো ভালোভাবে করতে পারতো। বাস্তব সত্যটি হচ্ছে এই কঠিন আর দক্ষ ডিম-ছুঁড়ে ফেলে দেবার অপারেশনটি দেখা গেছে করে কোনো দুর্বল অসহায় সোয়ালো শিশু, যে কাজটি কোনো প্রাপ্তবয়স্ক সোয়ালো অনায়াসেই করতে পারতো– এই পরিস্থিতি আমাকে বাধ্য করছে সেই উপসংহারে পৌঁছাতে, পিতামাতার দৃষ্টিভঙ্গি দিয়ে, শিশুটির মতলব ভালো নয়।
আমার কাছে এটাও সম্ভাব্য মনে হতে পারে যে সত্যিকারের ব্যাখ্যাটির সাথে কোকিলদের আদৌ কোনো যোগসূত্র নেই। রক্ত হয়তো শীতল হতে পারে ভেবে, কিন্তু এটাই কি শিশু সোয়ালোরা একে অপরের সাথে করতে পারে? যেহেতু যে প্রথমে জন্ম নেয়, তাকে প্রতিদ্বন্দ্বীতা করতে হয় এখনও ডিম থেকে না বের হওয়া ভাই বোনদের সাথে, একটি ডিম নীড়ের বাইরে ফেলে দিয়ে জীবন শুরু করা তার জন্য এটি সুবিধাজনক একটি পদক্ষেপ হতে পারে। ক্লাচের আকার সংক্রান্ত ল্যাকের তত্ত্ব পিতামাতার দৃষ্টিভঙ্গি দিয়ে কোনটি সবচেয়ে অনুকূল সেটি বিবেচনা করে। আমি যদি কোন মা সোয়ালো হয়ে থাকি, আমার দৃষ্টিভঙ্গি থেকে সবচেয়ে উপযুক্ত ক্লাচ সাইজ হবে, ধরুন পাঁচ। কিন্তু আমি যদি শিশু সোয়ালো হয়ে থাকি,তাহলে আমার জন্য উপযুক্ত ক্লাচ সাইজ হবে আরো ছোট কোনো সংখ্যা, শর্ত শুধু আমিও তাদের একজন হববা! পিতামাতার একটি নির্দিষ্ট পরিমান ‘পিতামাতার বিনিয়োগ’ আছে, যা সে চায় তার পাঁচটি সন্তানের মধ্যে সমানভাবে বন্টন করতে, কিন্তু প্রতিটি শিশু তাদের নায্য প্রাপ্যের এক পঞ্চমাংশের আরো বেশী দাবী করে। কোকিলের ব্যতিক্রম, সে পুরোটা চায় না, কারণ সে অন্য ভাইবোনদের সাথে জিনগতভাবে আত্মীয়তার সম্পর্ক বহন করে। কিন্তু সে এক পঞ্চমাংশ ভাগের চেয়ে বেশী পরিমানে চায়। সে এক চতুর্থাংশ (১/৪) ভাগ অনায়াসে নিশ্চিৎ করতে পারে, নীড় থেকে একটি ডিম ছুঁড়ে ফেলে দিয়ে। এক তৃতীয়াংশ (১/৩) পেতে পারে আরেকজনকে বাইরে ফেলে দিতে পারলে। জিনের ভাষায় অনুবাদ করলে, কোনো একটি জিন যা ভাতৃহত্যার জন্য দায়ী, কল্পনা করা সম্ভব যে জিন পুলে ছড়িয়ে পড়বে কারণ এর ১০০ শতাংশ সম্ভাবনা আছে ভাতৃহত্যাকারী কোনো প্রাণীর সদস্যর শরীরে থাকার। কিন্তু মাত্র ৫০ শতাংশ সম্ভাবনা আছে এই ভাতৃহত্যার শিকার কোন সদস্যের শরীরে থাকার।
