• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
সোমবার, জুন 22, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

গ্যেটে রচনাসমগ্র

আজ আমি নিজেকে নিজে প্রশ্ন করি, কেন আমার হৃদয়ে আজ এত দ্বিধা ও কুণ্ঠা, কেন আজ কতকগুলো অপার্থিব অতিসূক্ষ্ম প্রয়োজনের সুতীক্ষ্ণ আঘাতে ক্ষণে ক্ষণে। বিকম্পিত হচ্ছে সে হৃদয়? অনির্বচনীয় সে আঘাত আমার স্বচ্ছন্দপ্রবহমান প্রাণপ্রবাহকে স্তব্ধ ও অবরুদ্ধ করে দিতে চাইছে কেন? হায়, জীবন্ত প্রকৃতির যে রাজ্যে ঈশ্বর তাঁর সৃষ্ট মানবজাতিকে সংস্থাপিত করেছেন সে রাজ্য বড় ভীষণ। ধূমায়িত বিষবাষ্পে ভরা বিদেহী মানুষ ও পশুর করোটি কঙ্কালের সে এক অদ্ভুত জগৎ।

হে আত্মা, এই দুঃসহ জগৎ থেকে পালিয়ে চলো। মুক্ত আকাশের এক আয়ত উদার বিশালতায় আপন মুক্তিকে খুঁজে নাও এবং এ বিষয়ে নীডামাস রচিত রহস্যের বইটির সুনিবিড় সাহচর্য ও সহায়তাই যথেষ্ট মনে করি। আমি যখন গ্রহনক্ষত্রদের গতিবিধি জানি এবং আমার ভবিষ্যৎ জীবনধারা সম্পর্কে নিয়মিত কাছ থেকে নির্দেশের সন্ধান করি তখন আমি যদি মৃত আত্মাদের সঙ্গে কথাবার্তা বলে আমার মনের কথা তাদের বোঝাতে পারি তাহলে এক নিগূঢ় অতিপ্রাকৃত শক্তির অত্যাশ্চর্য আলোকোজ্জাসের চকিত উদ্ভাসে উদ্ভাসিত হয়ে উঠবে আমার আত্মা। কিন্তু এখানে বসে বসে শুধু ব্যর্থ চিন্তায় সময় নষ্ট করার কোনও অর্থ হয় না। সেই সব আত্মাদের পবিত্র প্রতীকগুলোর সঙ্গে শুধু নিষ্প্রাণ অনুমানের মাধ্যমে পরিচিত হওয়াতেও কোনও লাভ নেই। তার চেয়ে হে আত্মারা, তোমরা আমার কাছে এস, আমার অনেক কাছে এস। যদি আমার কথা শুনতে পেয়ে থাক তাহলে তার উত্তর দাও।

(ফাউস্ট সেই রহস্যের বই খুলে আত্মাদের লক্ষণ দেখতে পেল। হায় আমার স্বতঃ প্রবাহিত ইন্দ্রিয়চেতনাগুলোকে অতিক্রম করে সহসা এক অদম্য আবেগ কেন উচ্ছ্বসিত হয়ে উঠছে আমার অন্তরে? সহসা এক যৌবনসুলভ শক্তি অনুভব করছি আমি দেহে। আমার এ দেহের প্রতিটি শিরায় ও স্নায়ুতে অনুভব করছি এক পবিত্র পরমানন্দের বৈদ্যুতিক প্রবাহ। তবে কি কোনও দেবতা আমার বিক্ষুব্ধ বিভ্রান্ত চিত্তের গভীরে অন্তহীন এক প্রশান্ত আনন্দকে সঞ্চারিত করে বিশ্বপ্রকৃতির নিগূঢ় শক্তির রহস্যকে উদঘাটিত করছেন আমার জীবনে? এই কি তার অভ্রান্ত অভিজ্ঞান? তবে আমিই কি দেবতা হয়ে উঠেছি? আমার দৃষ্টি কত স্বচ্ছ হয়ে উঠেছে সহসা আমার দেহমনের এক অভূতপূর্ব অকৃত্রিম পবিত্রতায় আমি এক সৃষ্টিশীল শক্তির বিরাট রহস্যকে ক্রমোদঘাটিত দেখছি আমার অন্তরাত্মার মধ্যে। ধর্মসাধকদের বাণীর মর্মার্থ আজ আমি বুঝতে পারছি। তাঁরা বলতেন, রুদ্ধদ্বার ইন্দ্রিয়ের মধ্যে মৃত অন্তরের অধস্তন স্তরে তোমার আত্মজগৎকে সীমায়িত ও অবরুদ্ধ করে রেখো না। হে আমার প্রিয় শিষ্য, ওঠ, নূতন আশায় বুক বাঁধ। নিশাশেষে নবারুণ উষালোকে অভিস্নাত হয়ে নবজীবন লাভের জন্য ছুটে চলো অক্লান্ত গতিতে।

(অলৌকিক অতিপ্রাকৃত লক্ষণ সম্পর্কে চিন্তা করতে লাগল ফাউস্ট) কেমন সুন্দরভাবে প্রতিটি বস্তুই তার প্রতিটি অংশে তার অন্তর্নিহিত শক্তির অংশবিশেষ দান। করে আর সেই অংশগুলো কেমন চমৎকারভাবে পরস্পরে মিলেমিশে বাস করে ও কাজ করে। দেখে মনে হয় যেন অনন্ত স্বর্গীয় শক্তিপূর্ণ এক স্বর্গপাত্র থেকে মর্ত্য ও মর্ত্য থেকে স্বর্গে ক্রমাগত উঠানামা করতে করতে বিশ্বের সকল বস্তুকেই এক স্বকীয় সামর্থ্য, মূল্য ও সঙ্গতি দান করছে। এ দৃশ্য বড়ই মহান। তবু শুধু দৃশ্য। হে অসীম বিশ্বপ্রকৃতি, আমাকে তোমার আপন করে নাও, আমাকে একান্ত করে নাও। বিশ্বের সকল বস্তুসত্তার উজ্জ্বল উৎসস্বরূপ, কোথায় তুমি?

যে উৎস হতে স্বর্গ-মর্ত্যের সকল কামনা উৎসারিত হয়, যে উৎসস্থল আমাদের সকল অতৃপ্ত উচ্চাশার প্রাণকেন্দ্র সেই উৎস হতে আজ অমিত অমৃতধারা ঝড়ে পড়ুক আমার চিত্তে। আমার সকল ক্ষুধা তৃপ্ত হোক চিরতরে। নিবৃত্ত হোক আমার সকল প্রবৃত্তির সকাম উচ্ছ্বাস। তা না হলে বুঝব ব্যর্থ হলো আমার সকল দুঃখভোগ।

(অধৈর্য সহকারে বই-এর পাতা ওলটাতে ওলটাতে পৃথিবীর অধিষ্ঠাতা অপদেবতার চিহ্ন দেখতে পেল)

এই চিহ্ন বা লক্ষণটি আমার উপর পরোক্ষভাবে কাজ করে। হে ধারিত্রীরূপী অপদেবতা, তুমি আমার আরও কাছে এস। আমার অন্তবৃত্তিগুলো আগের থেকে আরও সমুন্নত হয়ে উঠেছে। আরও স্বচ্ছ হয়ে উঠেছে আমার দৃষ্টিশক্তি। সদ্যপ্রস্তুত মদ্যপানে মত্ত ব্যক্তির মতো আকস্মিক এক শক্তিতে উজ্জ্বল ও সমৃদ্ধ হয়ে উঠেছি আমি। এক নূতন শক্তি অন্তরে সঞ্চারিত হয়ে সমগ্র জগতের মুখোমুখি হবার জন্য অনুপ্রাণিত করছে আমায়। পৃথিবীর সুখদুঃখ আকর্ষণ করছে আমায় দুর্বার বেগে। সামুদ্রিক ঝঞ্ঝার প্রবল আঘাত যতই ভীতি প্রদর্শন করুক না আমায়, আমার জীবনতরীকে কোনও দিন নিমজ্জিত করতে পারবে না তা আমি বেশ বুঝতে পারছি, আমার চারদিকে পুঞ্জীভূত হচ্ছে কৃষ্ণকুটিল মেঘমালা। ঢেকে ফেলেছে পূর্ণচন্দ্রের সব আলোকে। সব আলো নির্বাপিত হয়ে যাচ্ছে। আকাশ থেকে এক ভীতিপ্রদ কুয়াশা নেমে আসছে। কার ক্রোধারুণ দৃষ্টির সুতীক্ষ্ণ তীর নেমে আসছে যেন আমার উপর। এক অজানিত শঙ্কার শিহরণ আচ্ছন্ন করে ফেলছে আমার চেতনাকে। হে অপদেবতা, আমি তোমার উপস্থিতি অনুভব করছি আমার মর্মের মাঝখানে। আমি তোমাকে আবাহন করে এনেছি। এবার স্বচ্ছন্দে আত্মপ্রকাশ করো। হায়, আমার অন্তরে এক মৃদু অথচ মর্মভেদী আঘাতের মাধ্যমে আমার ইন্দ্রিয়চেতনাকে আলোড়িত করে তুলছে কে যেন। আমি বুঝতে পারছি তুমি আমার অন্তরে এসে গেছ, নিঃশেষে আত্মসাৎ করে নিয়েছ আমার সমগ্র সত্তাকে। বেশ করেছ, আমি তাই চাই। তাতে এ জীবন গেলেও ক্ষতি নেই।

Page 130 of 248
Prev1...129130131...248Next
Previous Post

পাইরেট – ক্লাইভ কাসলার

Next Post

অরিজিন অফ স্পিসিস – চার্লস ডারউইন

Next Post

অরিজিন অফ স্পিসিস - চার্লস ডারউইন

এ টেল ট্যু সিটীজ - চার্লস ডিকেন্স

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In