রেমি সবসময়ই শিক্ষার্থীদের আগ্রহকে প্রাধান্য দেওয়া প্রফেসরদের বেশ পছন্দ করে। নিশ্চিতভাবেই আমি এ ধরনের ক্লাস করতে পছন্দ করবো। রবিন হুড কি বাস্তবে মুভিতে দেখানো মানুষটার মতোই বীরোচিত ছিলো?
ভালো একটা প্রশ্ন। ধনীদের থেকে ডাকাতি করে গরীবদের মধ্যে বিলিয়ে দেওয়াটা খুবই জনপ্রিয়। তবে এই জনপ্রিয়তাটা জোর করে বানানো হয়েছে। পার্সির মতে, তাকে বীর না বলে ডাকাত বলাই শ্রেয়। এজন্যই তো উলফস হেড শব্দটার উৎপত্তি হয়েছে।
হতাশাজনক, রেমি বলল।
হ্যাঁ। সত্যটা হলো তাদের মতো মানুষেরা আসলে স্থলের ডাকাত ছাড়া কিছুই না।
মানে ভূমিদস্যু? জিজ্ঞেস করলো স্যাম। তাহলে কি তার বা তার মতোই অন্য কারোর কিং জনের সম্পদ ডাকাতি করার কোন সম্ভাবনা আছে?
ভালো বলেছেন। এই ধরনের কিছু গোপন রাখা অবশ্য খুব কঠিন কাজ। সাধারণ গল্পমতে সবাইই জানে যে কিং জনের সম্পদটা জলাশয়ে তলিয়ে গিয়েছিলো, সম্পদের সাথে কিং জনের সবচেয়ে বিশ্বস্ত সেনাও ডুবে গিয়েছিলো পানিতে। এই সেনার ওপরই সম্পদকে নিরাপত্তা প্রদানের দায়িত্ব দেওয়া হয়েছিলো। তবে এর সম্পদগুলোর কী হয়েছিলো সেটা নিয়ে কল্পনার শেষসীমা নেই। কেন পাওয়া যায়নি সম্পদগুলো? সত্যি বলতে কয়েকশো বছর একটা এটার ব্যাপারে আরেকটা গুজব ছড়িয়েছিলো যে রবার্ট টিপটফট অর্থাৎ তৃতীয় ব্যারন টিবেটট নাকি সম্পদটা খুঁজে পেয়েছিলো।
টিবেটট? জিজ্ঞেস করলো রেমি। কী গুজব ওটা?
গুজব আছে ব্যারন নাকি হুট করেই অব্যাখ্যায় এক সৌভাগ্যের সংস্পর্শ পেয়েছিলো। ধারণা করা হয় তার সৌভাগ্যের কারণ নাকি তার ভূমিতে কিং জনের সম্পদ খুঁজে পাওয়া। যদিও বেশির ভাগ ইতিহাসবীদই এই গল্পটা এড়িয়ে গেছে।
রবিন হুডে ফিরে আসি আবার, স্যাম বলল। এটার কি কোনো সম্ভাবনা আছে ইতিহাসবিদরা রবিন হুডের কিছু ইতিহাস এড়িয়ে গেছে বা রবিন হুডের ইতিহাসের কিছু অংশ অতোটা ছড়াতে পারেনি? ধরুন, সে যদি সম্পদটা চুরি করে থাকে, তাহলে সে ওটা কোথায় লুকাতে পারে? আর সেই জায়গাটা নির্দেশ করার মতো কি কোনো বিশেষজ্ঞ আছে?
রবিন হুডের ওপর বিস্তারিত জ্ঞান থাকা দুজন বিশেষজ্ঞকে চিনি আমি। প্রথমজনের কথা আগেই বলেছি আপনাদের। পার্সি ওয়েন্ডর্ফ, অবসরপ্রাপ্ত প্রফেসর। কয়েক বছর আগে হলে আমি কোনো দ্বিধা না করেই তার কাছে পাঠিয়ে দিতাম আপনাদের। তবে এখন…
এখন কী? প্রফেসরকে অলড্রিজকে হঠাৎই চুপ করে যেতে দেখে রেমি জানতে চাইলো।
এখন… বলতে গিয়ে মাথা নাড়ছেন প্রফেসর। আমার বন্ধুকে নটিংহ্যামশায়ারের সাথে জড়িত যেকোনো বিষয়ের চলন্ত এনসাইক্লোপিডিয়া বলা যায়। মানে এক সময় এটাই ছিলো ও। রবিন হুড, দুর্গ, কিং জনসহ মধ্যযুগের সব কিছুর ওপরই অপরিসীম জ্ঞান ছিলো তার। তবে ইদানিং পার্সি একটু… ভুললামনা হয়ে গেছে। এই জন্যই অবসরে যেতে হয়েছে তাকে।
প্রফেসরের কথার প্রসঙ্গে রেমি কোনো মন্তব্য করার আগেই স্যাম জিজ্ঞেস করলো, আর অন্য বিশেষজ্ঞ?
ম্যালকম সুইফট। নিশ্চিতভাবেই, খুব জ্ঞানী ব্যক্তি। তবে পার্সির মতো অস্পষ্ট ব্যাপারগুলোতে তার জ্ঞান কিছুটা কম আছে। তারপরও আপনাদেরকে তার কাছে পাঠাতে কোনো সমস্যা ছিলো না আমার। তবে পার্সি আমার বন্ধু হওয়ায় আপনাদের সাথে দেখা করার জন্য তাকে এখানে আমন্ত্রণ জানিয়েছি আমি। যদিও তাকে আনার জন্য কাউকে পাঠানো উচিৎ ছিলো আমার। তার স্মৃতি শক্তি অনেকটাই দুর্বল হয়ে গেছে এখন।
বলে ঘড়িতে সময় দেখে সেল ফোনটা বের করে আনলেন প্রফেসর। তার স্ত্রীকে কল দিয়ে দেখি। আমার এখানে আসার আগে আগাথার কাছে যাওয়ার কথা ছিলো ওর। বলে পার্সি ওয়েন্ডফের স্ত্রীকে কল করলেন প্রফেসর। আগাথা? সেড্রিক বলছি। পার্সি এখনো তোমার ওখানে…? ওহ, আচ্ছা…. কী ধরনের সমস্যা…? ওপাশের জবাব শুনে ভ্রু কুঁচকে গেছে তার। না। আমরা গিয়ে দেখে আসছি… কোনো সমস্যাই হবে… হ্যাঁ, ওখানে পৌঁছে তোমাকে জানাবো আমি।
বলে ফোন কেটে দিলেন প্রফেসর। তার চেহারায় দুঃশ্চিন্তার ছাপ লেগে আছে। সে আসলে আগাথার ওখানেও যায়নি। বলেছে পরে আরেকসময় ওর সাথে দেখা করবে। কী যেনো সমস্যা হয়েছে।
কী সমস্যা? স্যাম জিজ্ঞেস করলো।
আগাথা এটুকুই জানে শুধু। কী সমস্যা তা পার্সি খুলে বলেনি। আর এরপর থেকে পার্সির সাথেও যোগাযোগ করা যাচ্ছে। সে ফোন-মেসেজ কোনো কিছুরই জবাব দিচ্ছে না।
আমাদের সাথে গাড়ি আছে, স্যাম বলল। আপনাকে লিফট দিতে কোনো সমস্যা হবে না আমাদের।
তাহলে তো ভালোই হয়। ধন্যবাদ।
ইউনিভার্সিটি থেকে পার্সি ওয়েন্ডফের বাসার দূরত্ব মাত্র দশ মিনিটের মতো। গাড়ির পিছনের সিটে বসে প্রফেসর অলড্রিজ বললেন, বাসাটা সামনেই। সামনের মোড়টা পেরুলেই পৌঁছে যাবো।
তবে মোড়ের কাছে পৌঁছুতেই এক অফিসার গাড়ি আটকে দিলো তাদের। দুঃখিত, রাস্তাটা আপাতত কিছু সময়ের জন্য বন্ধ করে রাখা হয়েছে।
অফিসারের কথা শুনে জানালার ফাঁকা দিয়ে সামনের দিকে তাকালো স্যাম। কিন্তু রাস্তার বাকের কারণে সামনের কিছুই দেখা যাচ্ছে না। এক বাড়ির ওপরে জমা পাক খাওয়া ধোঁয়ার কুণ্ডলীটা দেখা যাচ্ছে শুধু। কী হয়েছে?
আগুন লেগেছে এক বাসায়।
আমাদের এক বন্ধু থাকে ওদিকে। ওর কাছেই যাচ্ছি আমরা। রাস্তা খুলতে কতক্ষণ লাগবে আর।
