ভাবাবেগে সামান্য কেঁপে গেল ডি লুসার গলা, সাগরের তলা থেকে অদ্ভুত একটা মিউজিকের আওয়াজ পাচ্ছি আমরা…।
মিনি দ্য মারমেইড? জানতে চাইল অ্যাল।
হ্যাঁ…।
আপনারা জানলেন কিভাবে? তীক্ষ্ণকণ্ঠে জিজ্ঞেস করলেন বিউ মরটন।
পিট, জোর গলায় বলল বি। এখনও বেঁচে আছে ও।
অ্যাডমিরাল স্যানডেকার, তাকালেন ডিলুসার দিকে। এখনও কি শুনতে পাচ্ছেন কোরাসটা?
ইয়েস, স্যার। একটা ফিক্স পাবার পর উৎসটারও সন্ধান পেয়েছি।
সচল?
সাগরের তলায়, ঘণ্টায় পাঁচ কিলোমিটার।
পিট আর মি. প্লাঙ্কেট ভূমিকম্পের ধাক্কা সামলে নিয়েছে, আশ্রয় নিয়েছে বিগ জন্-এ, বলল অ্যাল।
যোগাযোগের চেষ্টা করেছেন? বিউ মরটনকে জিজ্ঞেস করল অ্যাডমিরাল।
চেষ্টা করেছিলাম, কিন্তু এক হাজার মিটারের চেয়ে বেশি গভীরে ট্রান্সমিট করা আমাদের সিস্টেমের পক্ষে সম্ভব নয়।
শুনতে পাবেন কি, ওরা যদি কোন সারফেস ভেসেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করে?
ওদের কোরাস যদি শুনতে পাই, ভয়েস ট্রান্সমিশনও শুনতে পারব।
সে ধরনের কোন শব্দ রিসিভ করেছেন?
তার মানে ওদের ফোন সিস্টেম নষ্ট হয়ে গেছে, মন্তব্য করলেন স্যানডেকার।
কিন্তু তাহলে মিউজিক ট্রান্সমিট করছেন কিভাবে ওঁরা?
বিগ জন-এ একটা ইমার্জেন্সি অ্যামপ্লিফাইং সিস্টেম আছে, জবাব দিল জিওর্দিনো। সেটার শব্দ পেয়ে রেসকিউ ভেহিকেল যাতে পৌঁছাতে পারে। তবে ওটা ভয়েস ট্রান্সমিট বা রিসিভ করতে পারে না।
বিউ মরটন তীক্ষ্ণ কণ্ঠে জানতে চাইলেন, আপনাদের বিগ জন্-এ ওঁরা কারা, জানতে পারি? প্রশান্ত মহাসাগরে তলায় কি করছেন ওরা?
সবিনয়ে হাসলেন অ্যাডমিরাল। দুঃখিত, কমান্ডার! এটা আমাদের একটা টপ সিক্রেট প্রজেক্ট। ডিলুসার দিকে ফিরলেন তিনি। আপনি বলছিলেন, ওটা সচল।
ইয়েস, স্যার! কয়েকটা বোতামে চাপ দিলেন ডিলুসা। টেবিলের ডিসপ্লেতে থ্রী-ডাইমেনশন্যাল হলোগ্রাফ ফুঠে উঠল।
লেটেস্ট আন্ডারওয়াটার ভিজুয়াল টেকনলজি, বললেন বিউ মরটন, গলায় গর্বের সুর। আমাদের সাবমেরিনেই প্রথম ফিট করা হয়েছে।
লাল হয়ে উঠল বিউ মরটনের চেহারা। চাপাস্বরে তিনি বললেন, অ্যাডমিরালকে দেখাও তার খেলনা কি রকম কাজ করে।
লাঠি আকৃতির একটা প্রোব হাতে নিয়ে ডিসপ্লের মেঝেতে একটা লাইট ছোট গিরিখাদ থেকে এখানটায় উঠে আসে, মেইন ফ্র্যাকচার জোন থেকে খানিকটা দূরে। এই মুহূর্তে আঁকাবাঁকা একটা পথ ধরে ঢাল বেয়ে উঠছে ওটা। কিছু বলতে হল না, ডিসপ্লেটা আকারে বড় করে তুলল সে। খাড়া ঢালের গায়ে বিগ জনকে দেখা গেল।
এর চেয়ে বেশি পরিষ্কারভাবে দেখানো সম্ভব নয়।
স্রেফ একটা বিন্দু, তার বেশি কিছু না। বিশ্বাস করা কঠিন যে ওই বিন্দুটার ভেতর দুজন মানুষ বাঁচার জন্যে প্রাণপণ সংগ্রাম করছে।
মরটন জানতে চাইলেন, আপনাদের সাবমারসিবলের সাহায্যে ভদ্রলোকদের বাঁচাতে পারেন না?
ডিসপ্লে টেবিলের রেইল শক্ত করে চেপে ধরে আছে অ্যাল, আঙুলের গিটগুলো সাদা হয়ে গেছে। কাছে যেতে পারি, কিন্তু দুটো ভেহিকেলের কোনটাতেই এয়ার লক নেই, ফলে ওদেরকে ট্রান্সফার করা সম্ভব নয়।
কেবল দিয়ে আটকে তুলে আনা যায় না?
ছয় কিলোমিটার কেবল কোন জাহাজে থাকে বলে তো শুনিনি। ভুলে গেলে চলবে না যে যথেষ্ট মোটা হতে হবে কেবলটাকে।
কাঁধ ঝাঁকালেন বিউ মরটন। আমরা কিছু করতে পারছি না বলে সত্যি দুঃখিত।
ধন্যবাদ, কমান্ডার।
প্রায় এক মিনিট চুপচাপ দাঁড়িয়ে থাকলেন ওঁরা, তাকিয়ে আছেন ডিসপ্লের দিকে।
আচ্ছা, ওঁরা যাচ্ছেন কোথায়? অবশেষে নিস্তব্ধতা ভাঙলেন ডিলুসা।
কি বললেন? হঠাৎ যেন ঘুম থেকে জাগলেন অ্যাডমিরাল।
ওটার ওপর যখন থেকে নজর রাখছি আমি, বললেন ডেভিড ডিলুসা, মনে হচ্ছে নির্দিষ্ট একটা লক্ষ্যের দিকে এগোচ্ছে। বাধা পেলে এদিক ওদিক ঘোরে, তারপর আবার আগের কোর্সে ফিরে আসে।
পিট উঁচু জায়গায় উঠে আসছে, মাই গড!
কোর্স দেখে সম্ভাব্য একটা গন্তব্য ডিলুসা, বললেন বিউ মরটন। হিসেবে করে বের করো।
নেভিগেশন্যাল কমপিউটারের বোতামে চাপ দিলেন ডেভিড ডিলুসা। তারপর মনিটরের দিকে তাকালেন, অপেক্ষা করছেন কমপাস প্রজেকশনের জন্যে। প্রায় সাথে সাথে সংখ্যাগুলো ফুটে উঠল মনিটরের স্ক্রীনে। আপনার লোক, অ্যাডমিরাল, থ্রী থ্রী, ফোর ধরে এগোচ্ছে।
থ্রী-থ্রী-ফোর, বিড়বিড় করলেন বিউ মরটন। তার মানে সামনে কিছুই নেই!
ওটার সামনের জায়গা এনলার্জ করুন, প্লীজ, ডেভিড ডিলুসাকে অনুরোধ করল অ্যাল।
করা হলো এনলার্জ। দেখা যাচ্ছে কয়েকটা পাহাড়ের মাথা ছাড়া আর কিছু নেই।
পিট কনরো গাইঅট-এর দিকে যাচ্ছে, বলল অ্যাল।
গাইঅট? ডেভিড ডিলুসা জানতে চাইলেন।
সমতল চূড়াসহ একটা সী মাউন্ট, ব্যাখ্যা করলেন স্যানডেকার।
চূড়ার ডেপথ কত? ডিলুসাকে প্রশ্ন করল অ্যাল।
টেবিলের নিচের কেবিনেট থেকে একটা চার্ট বের করে ভাঁজ খুললেন ডেভিড ডিলুসা। ডেপথ তিনশো দশ মিটার।
বিগ জন্ থেকে কত দূরে? প্রশ্নটা এল মরটনের তরফ থেকে।
মাপজোক করে ডেভিড ডিলুসা বললেন, প্রায় ছিয়ানব্বই কিলোমিটার।
প্রতি ঘণ্টা আট কিলোমিটার, হিসেব করল অ্যাল, পথে বাধা পাওয়ায় দূরত্বটাকে দ্বিগুণ ধরতে হবে ভাগ্য ভাল হলে কাল এই সময় চূড়ান্ত পৌঁছাবে ওঁরা।
চূড়ায় উঠতে পারলে সারফেসের খানিকটা কাছে আসবেন ওঁরা, তা ঠিক। কিন্তু তারপরও তিনশো মিটার বা প্রায় এক হাজার ফুট নিচে থাকবেন সারফেস থেকে। আপনাদের এই লোক কিভাবে…?
