• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
বুধবার, জুন 3, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

দ্য এইট – ক্যাথরিন নেভিল

“তাহলে রাশিয়া থেকে যে-ই আসুক না কেন সে-ই টাইটেলটা পাবে,” বললাম আমি। “তুমি মনে করছে এই লোকটা…”

“সোলারিন।”

“সোলারিন সেটা করতে পারবে?”

“হয়তো পারবে, আবার নাও পারতে পারে,” বললো লিলি। এটাই হলো দাবা খেলার সবচাইতে বিস্ময়কর আর মজার দিক। সবাই মনে করছে সে-ই সেরা তবে রাশিয়ান পলিটবুরোর কোনো সহায়তা সে পাচ্ছে না। কোনো রাশিয়ান খেলোয়াড়ের জন্যে এটা একদম জরুরি। সত্যি বলতে কি, বিগত কয়েক বছর ধরে রাশিয়ানরা তাকে খেলতেই দেয় নি!”

“কেন দেয় নি?” তুলিগুলো র‍্যাকে তুলে রেখে তোয়ালে দিয়ে হাত মুছতে মুছতে বললাম। “তাদের জন্যে যদি দাবা খেলায় জেতাটা জীবন-মরণ ব্যাপার হয়ে থাকে তাহলে…”

“বোঝাই যাচ্ছে সে সোভিয়েত ঘরানার লোক নয়,” ফ্রিজ থেকে আরেক বোতল মদ বের করে পান করতে আরম্ভ করলো সে। “তিন বছর আগে স্পেনের টুনামেন্টে খুবই হৈচৈ হয়েছিলো। রাতের অন্ধকারে সোলারিনকে টুনামেন্ট থেকে তুলে মাদার রাশিয়ায় ফিরিয়ে নেয়া হয়। প্রথমে তারা বলেছিলো সে নাকি অসুস্থ হয়ে পড়েছে, পরে বলতে শুরু করে সে নার্ভাস ব্রেকডাউনে ভুগছে-এ ধরণের গালগল্প ছড়ানোর পর এ নিয়ে আর কোনো কথা বলে নি। একদম চুপ মেরে যায় তারা। তারপর থেকে এই সপ্তাহের আগপর্যন্ত তার কোনো খোঁজই ছিলো না।”

“এই সপ্তাহে কি হয়েছে?”

“এই সপ্তাহে বলা নেই কওয়া নেই কেজিবির কয়েকজন ক্যাডারকে সঙ্গে নিয়ে সোলারিন এসে হাজির নিউইয়র্কে। সোজা ম্যানহাটন চেজ ক্লাবে গিয়ে বলে হারমানোন্ড ইনভাইটেশনালে প্রবেশ করতে চায় সে। এখন এ নিয়ে খুব কথা হচ্ছে। ইনভাইটেশনাল মানে তোমাকে উপস্থিত থাকার জন্যে ইনভাইট করা হবে। সোলারিনকে তো ইনভাইট করা হয় নি। দ্বিতীয়ত, এটা পাঁচটা জোনে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হয়। পাঁচ নাম্বার জোনটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র। চার নাম্বার জোন সোভিয়েত রাশিয়া, তারা এর বিরোধিতা করেছে। তারা যখন দেখেছে সে কে তখন তাদের ভয়টা নিশ্চয় কল্পনা করতে পারছো।”

“তারা কেন তাকে প্রবেশ করতে দিলো?..না দিলেই তো পারতো।”

“কী যে বলো না!” বললো লিলি। “জন হারমানোল্ড হলো টুনামেন্টের স্পন্সর। আইসল্যান্ডে ফিশার উন্মাদনার পর থেকে দাবা খেলার জোয়ার বইছে সবখানে। এখন এই খেলায় প্রচুর টাকা। সোলারিনের মতো কাউকে টুর্নামেন্টে পাবার জন্য হারমানোন্ড খুনও করতে রাজি হবে।”

“আমি বুঝতে পারছি না সোভিয়েতরা যদি সোলারিনকে দিয়ে খেলাতে না-ই চাইবে তাহলে ওখান থেকে সোলারিন চলে এলো কিভাবে?”

“মাই ডার্লিং, এটাই হলো আসল কথা,” বললো লিলি। “তার সঙ্গে থাকা কেজিবি’র বডিগার্ড বলে দিচ্ছে সে তার নিজ দেশের সকারের আশীর্বাদ পেয়েই এখানে এসেছে, বুঝলে? তারপরও বলবো পুরো ব্যাপারটা দারুণ রহস্যময়। সেজন্যেই আমি ভাবলাম আজকে তোমার যাওয়া উচিত…” থামলো লিলি।

“কোথায় যাবো?” সে কোথায় যাবার কথা বলছে সেটা বুঝতে পারলেও মজা করে বললাম। তার ভুরু কোঁচকানোটা দেখতে আমার ভালোই লাগে। “আমি মানুষের সাথে খেলি না,” লিলি একজনের কথা উদ্ধৃত করলো, “আমি খেলি দাবাবোর্ডের সাথে।” কথাটা নির্বিকারভাবে বলেই চট করে বললো সে, “আজ বিকেলে সোলারিন খেলবে। স্পেনের ঐ ঘটনার পর এটা তার প্রথম প্রকাশ্য দাবা খেলা। আজকের খেলার সব টিকেট বিক্রি হয়ে গেছে। টিকেট পাওয়াটা ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখন। এক ঘণ্টার মধ্যেই খেলা শুরু হবে তবে আমার মনে হয় আমরা ভেতরে ঢুকতে পারবো-”

“অনেক ধন্যবাদ তোমাকে,” তার কথার মাঝখানে বললাম। “আমি যাচ্ছি না। দাবা খেলা দেখা আমার কাছে খুবই বিরক্তিকর লাগে। তুমি নিজে কেন যাচ্ছো না?”

মদের গ্লাসটা শক্ত করে ধরে পিয়ানোর বেঞ্চে বসে পড়লো লিলি। যখন বলতে শুরু করলো খুব নাটকীয় শোনালো তার কথা।

“তুমি জানো আমি সেটা করতে পারবো না,” শান্তকণ্ঠেই বললো সে।

আমি বুঝতে পারলাম লিলি এই প্রথম কারো কাছ থেকে অনুগ্রহ চাইছে। আমি যদি তার সাথে খেলাটা দেখতে যাই তাহলে সে ভান করতে পারবে বন্ধুর কারণেই অনেকটা বাধ্য হয়ে এসেছে। লিলি যদি একা একা খেলা দেখতে যায় তাহলে সেটা দাবা অঙ্গনে গরম খবর হয়ে যাবে। সোলারিন হয়তো বড় কিন্তু নিউইয়র্কের দাবা অঙ্গনে লিলি র‍্যাডের উপস্থিতি তার চেয়ে কম বড় খবর হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের মহিলা দাবাড়ু হিসেবে বর্তমানে শীর্ষে অবস্থান করছে সে।

“পরের সপ্তাহে, ঠোঁট চেপে বললো সে, “আজকের ম্যাচের বিজয়ীর সাথে আমি খেলবো।”

“আহ। এবার বুঝতে পেরেছি, তাকে বললাম। “সোলারিনই আজকে জয় লাভ করবে হয়তো। আর তুমি যেহেতু তার খেলার সাথে একদম পরিচিত নও সেজন্যে তার কৌশল সম্পর্কে কোনো ধারণাই নেই…”

ক্লোসেটের দরজা খুলে কুকুরটা বের করে দিতেই আমার পায়ের কাছে ঘোৎ ঘোৎ করতে লাগলো। আমি আস্তে করে লাথি মেরে মেঝেতে পড়ে থাকা বালিশের কাছে সেটাকে ঠেলে দিলাম। আনন্দে দাঁত বের করে গদগদ হয়ে গড়াগড়ি খেতে শুরু করলো কুকুরটা।

“আমার মাথায় ঢুকছে না তোমার প্রতি ও এতোটা অনুরক্ত হলো কি করে,” বললো লিলি।

“খুব সহজ জবাব, শক্তের ভক্ত নরমের যম,” লিলিকে বললাম, সে কিছু বললো না।

কুকুরটা বালিশে গড়াগড়ি খেতে লাগলে আমরা দু’জন সেটা দেখতে লাগলাম যেনো এটা অনেক মজার দৃশ্য।

Page 26 of 85
Prev1...252627...85Next
Previous Post

ক্যাপিট্যাল – কার্ল মার্ক্স

Next Post

আ হিস্ট্রি অফ গড / স্রষ্ট্রার ইতিবৃত্ত – ক্যারেন আর্মস্ট্রং

Next Post

আ হিস্ট্রি অফ গড / স্রষ্ট্রার ইতিবৃত্ত - ক্যারেন আর্মস্ট্রং

ইসলাম : সংক্ষিপ্ত ইতিহাস - ক্যারেন আর্মস্ট্রং

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In