হিকস্! একজন চিৎকার করে উঠল এবং তারা ফারাওকে নাজার আলিঙ্গন থেকে মুক্ত করে পাথরের ছায়ায় নিয়ে গেল।
ফারাওকে তার রথে নিয়ে যাও, ততক্ষণে আমি শত্রুদের দেখে আসছি। নাজা আদেশ দিল এবং চারপাশে শত্রুদের খুঁজতে বেরিয়ে গেল, খাপ থেকে অন্য একটি তীর বের করে ধনুকে লাগিয়ে সেটাকে চূড়ার দিকে শূন্যে ছেড়ে দিল। চিৎকার করে কাল্পনিক শক্রর উদ্দেশ্যে যুদ্ধের আহ্বান করল এবং নিজেই হিকদের ভাষায় তার উত্তর দিতে লাগল।
ট্যামোসের ফেলে রাখা নীল তরবারিটা কুড়িয়ে নিল ও লাফিয়ে পথে নামল এবং ছোট রথ বাহিনীতে যোগ দিতে চলল যেটি রাজাকে বহন করে নিয়ে যাচ্ছিল। নিচে পুরো রথ বাহিনীকে ওয়াদিতে তাদের অপেক্ষা করছে।
এটা একটা ফাঁদ ছিল। নাজা তাদেরকে জরুরি কণ্ঠে বলল। পর্বতচূড়া শক্রতে ছেয়ে আছে। আমারা অবশ্যই ফারাওকে নিরাপদে সরিয়ে নিয়ে যাব। কিন্তু সে দেখল রাজার মাথা তার কাঁধে দুর্বলভাবে গড়াগড়ি খাচ্ছে এবং সে সমস্ত সাহায্যের উর্ধ্বে চলে গেছে। নাজার বুকটা বিজয় গর্বে ফুলে উঠল। যুদ্ধের নীল মুকুট ফারাও এর মাথা থেকে খসে পড়ল এবং পথের উপর গড়াল। দ্রুত নাজা এটা কুড়িয়ে নিল এবং নিজের মাথায় পড়ার প্রবল ইচ্ছাকে সে খুব কষ্টে দমন করল।
ধৈর্য ধর। এখনো সময় আসেনি। সে নিরবে নিজেকে ধিক্কার দিল, কিন্তু ইতোমধ্যে মিশর আমার হয়ে গেছে, তার সকল মুকুট এবং যশ এবং শক্তি আমার হতে যাচ্ছে। আমিই মিশর, আমিই এর প্রতিপালক হবো। সে সাবধানে মুকুটটি তার বাহুর নিচে রাখল এবং চিৎকার করে বলল, তাড়াতাড়ি কর, শত্রুরা আমাদের পিছনে ধেয়ে আসছে। রাজাকে অবশ্যই তাদের হাতে পড়তে দেওয়া যাবে না।
বাহিনীটির নিচে সকলের বন্য কান্নার আওয়াজ শুনা গেল এবং তাদের বাহিনীর শল্যবিদ ফারাও-এর রথের পাশের তাদের জন্যে অপেক্ষা করছিল। সে টাইটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং যদিও টাইটার মত তার যাদুর ক্ষমতা নেই তবুও সে একজন দক্ষ ডাক্তার এবং হয়তোবা এই ভয়ংকর পরিস্থিতিতে যখন ফারাও এর বুক চিরে যে রক্তের ধারা বইছে তা বন্ধ করতে পারবে। কিন্তু লর্ড নাজা আর শিকারকে মৃত্যু পথ থেকে ফিরিয়ে আনার ঝুঁকি নিল না। সে রূঢ়ভাবে শল্যবিদকে ফিরে যাওয়ার আদেশ দিল। শত্রুরা এগিয়ে আসছে। তোমার হাতুড়ে ডাক্তারীর সময় নেই। ধ্বংস হবার আগেই আমাদের অবশ্যই নিরাপদ স্থানে ফিরতে হবে।
যারা রাজাকে বহন করছিল তাদের কাছ থেকে সে রাজাকে নিয়ে আন্তরিকভাবে নিয়ে নিজের রথে শুইয়ে দিল। সে রাজার বুক থেকে তীরটা বের করে উঁচিয়ে ধরল যাতে সবাই দেখতে পায়। এই ভয়ংকর, বিভৎস হাতিয়ার আমাদের ফারাওকে পরাস্ত করেছে। আমাদের প্রভু এবং আমাদের রাজা। যে শূয়রের বাচ্চা হিস্ এটা করেছে তাকে সেথ ধ্বংস করুক এবং অনন্ত কাল আগুনে পোড়াক। তার লোকেরা যুদ্ধের মতো প্রতিধ্বনি করে সম্মতি জানাল। সতর্কতার সাথে নাজা তীরটাকে একটা লিনেনের কাপড়ে জড়িয়ে রথে পার্শ্বস্থ একটা চোঙের মধ্যে রাখল। সে এটা ফারাও এর মৃত্যু প্রমাণ হিসেবে থেবস্ এর সভা পরিষদে পেশ করবে।
এখানে এমন কেউ কি আছে সে রাজাকে ধরে রাখবে, নাজা আদেশ দিল। খুব আলতো করে।
যখন রাজার বর্শা বাহক এগিয়ে এল তখন নাজা ফারাও এর কোমর থেকে তরবারি বন্ধনীটা খুলে ফেলল এবং নীল তরবারিটা কোষবদ্ধ করে সাবধানে নিজের অস্ত্রের সাথে রেখে দিল। বর্শা-বাহক লাফ দিয়ে পাদানিতে উঠে ট্যামোসের মাথা ধরে রাখল দুহাতে। যখন রথ ঘুরে শুকনো ওয়াদির উপর দিয়ে দ্রুত চলতে লাগল তখন সতেজ লাল রক্তের একটা ধারা ফারাও এর মুখের কিনারা দিয়ে বেয়ে নেমে এল। অন্য রথগুলোকে এটার সাথে তাল রাখতে যথেষ্ট কসরত করতে হচ্ছে। যদিও তাকে তার শক্তিশালী বর্শাবাহক ধরে আছে তারপরও তার শরীরের নিমাংশ ভয়ংকরভাবে নড়াচড়া করতে লাগল।
সামনের দিকে তাকিয়ে নাজা মৃদু হাসল, যা কেউ দেখল না। তার হাসির আওয়াজ রথের চাকার আওয়াজ ও পাথরের ঘর্ষণের শব্দে ঢাকা পড়ে গেল। তারা ওয়াদি পেরিয়ে বালিয়াড়ি ও ন্যাট্রোন হৃদের দিকে ছুটল।
সময়টা ছিল মধ্য সকাল এবং সূর্যটা আকাশের অর্ধাংশে পৌঁছার পূর্বে নাজা রথের সারিকে থামার নির্দেশ দিল এবং রাজাকে দেখতে শল্যবিদ আবার এগিয়ে এল। রাজার সমস্ত শক্তি, স্পৃহা যে অনেক আগেই তার শরীর ছেড়ে অসীমে যাত্রা করেছে তা বলে দেয়ার জন্য তার বিশেষ দক্ষতার দরকার নেই।
ফারাও মৃত, কব্জি পর্যন্ত ভেজা রাজ রক্ত নিয়ে শল্যবিদ উঠে দাঁড়াল এবং শান্ত স্বরে বলল। সারির মাথায় ভয়াবহ কান্নার রোল পড়ে গেল এবং তা দ্রুত শেষ মাথা অবধি ছড়িয়ে পড়ল। নাজা তাদেরকে শোক পালন করতে দিল এবং তারপর সৈন্যবাহিনীর অধিনায়কদের ডেকে পাঠাল।
সাম্রাজ্য তার প্রধানকে হারিয়েছে, সে তাদের বলল। মিশর ভয়ঙ্কর সময়ের সম্মুখীন। সবচাইতে দ্রুতগামী দশটি রথ ফারাওকে যতো তাড়াতাড়ি সম্ভব থেবস্ নিয়ে যাবে। আমিই নিয়ে যাব। আমার মনে হয় সভাসদগণ চাইবে যেন এই রেজিমেন্টটা আমি প্রিন্স নেফারের কাছে নিয়ে যাই।
সে আর প্রথম বীজ বপন করল এবং দেখল তাদের ভয় মিশ্রিত শ্রদ্ধায় সে বীজগুলোতে শিকড় গজাতে শুরু করেছে। সে করুণ শোকাবহ কণ্ঠে তাদেরকে মোহিত করে রাখতে পারল এবং বলে গেল, আমি রাজকীয় মৃত দেহকে শেষকৃত্য অনুষ্ঠানে নিয়ে যাওয়ার পূর্বে শল্যবিদ অবশ্যই তা ঢেকে দিবে। কিন্তু এরমধ্যে আমাদেরকে অবশ্যই প্রিন্স নেফারকে খুঁজে বের করতে হবে। তাকে অবশ্যই তার বাবার মৃত্যুর সংবাদ দিতে হবে এবং তার শাসনের সময় এবার হয়েছে। এখন রাজ্যের জন্যে এটাই একমাত্র জরুরি বিষয় এবং সেই সাথে রাজ-প্রতিনিধি হিসেবে তা আমার কর্তব্যও বটে। সে সহজভাবে তার খেতাবটা বলল এবং কেউ কোন প্রশ্ন করল না–এমনি কেউ সন্দেহের দৃষ্টিতে তাকাল না। সে একটি প্যাপিরাসের স্ক্রৌল খুলল, যা ছিল একটা মানচিত্র, থেব থেকে মেমফিস পর্যন্ত এবং তা ড্যাশবোর্ডের উপর ছড়িয়ে দিল। সে এটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল।
