তোমাকে তোমার বাহিনীকে ছোট ছোট অংশে ভাগ করতে হবে এবং প্রিন্সের খোঁজে সীমান্তে পাঠাতে হবে। আমার বিশ্বাস যে ফারাও তাকে খোঁজাটার সাথে মরুভূমির মধ্যে মানবিক গুণাবলী শিক্ষা গ্রহণে পাঠিয়েছেন, তাই আমরা তাকে এখানে খুঁজব, গালালা হতে–যেখানে আমরা তাকে শেষ দেখেছিলাম, দক্ষিণ-পূর্ব দিকে যেতে। নাজা একটা জায়গা নির্দেশিত করল এবং প্রিন্সকে খুঁজতে রথের জাল বিছিয়ে অধিনায়কদের ছড়িয়ে পড়ার নির্দেশ দিল।
*
পুরোবাহিনী বাহন যোগে নাজার সাথে গালালায় ফিরে এল? তারপর লাইন ধরে এল সে বহনগুলো যা ফারাও এর মৃত দেহ বহন করছে। ন্যাট্রন হ্রদের তীরে শল্যবিদ ওয়েইফ্রা শবদেহ শুইয়ে দিল এবং রীতি অনুযায়ী দেহের বাম পাশ কর্তন করল। তারপর সে ভেতরের সমস্ত অঙ্গ-প্রতঙ্গগুলো বের করে আনল। ন্যাট্রনের ভারি লবণাক্ত পানি দিয়ে পাকস্থলী ও অন্ত্রের সমস্ত ময়লা আবর্জনা ধুয়ে নিল। তারপর সব অঙ্গগুলো ন্যাট্রনের পানি থেকে বাষ্পীভূত লবণ মেখে একটা মাটির মদের জারের মধ্যে রাখল। রাজার দেহাভ্যন্তর ন্যাট্রোনের লবণ দ্বারা পূর্ণ করা হল এবং লিনেনের কাপড়ে শক্ত লবণ মেখে দিয়ে রাজার দেহ মুড়িয়ে দেওয়া হল। যখন তারা থেবস্ পৌঁছবে তখন সে এটা রাজকীয় পুরোহিতের নিকট হস্তান্তর করবে আর তারা তখন সত্তর দিনের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করবে। নাজা রাস্তায় দাঁড়িয়ে প্রতি মুহূর্তে চেঁচাতে লাগল। সে রাজার মৃত্যুর খবর পৌঁছনোর আগেই থেবসে পৌঁছতে চায়। এরমাঝে ভগ্ন শহরের তোরণের নিকট সেনাদলের অধিনায়কে ডেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিল, যে কিনা রাজপুত্রকে খুঁজতে যাচ্ছে।
পূর্বের সব রাস্তা তন্নতন্ন করে খুঁজবে। খোঁজাটা একটা ধূর্ত বৃদ্ধ পাখি এবং হয়তো তার চলার পথের সব নিশানা মুছে দেবে কিন্তু তার গন্ধ শুঁকে তাকে খুঁজে বের করবে, সে তাদেরকে আদেশ দিল। সাটাম ও লাকারা মরুদ্যানগুলোর মধ্যে কতক গ্রাম রয়েছে। লোকজনকে জিজ্ঞেস করবে, প্রয়োজনে চাবুক চালাবে এবং গরম লোহার স্যাঁক দিবে যাতে তারা কোনকিছু না লুকায়। বন-জঙ্গলের সব লুকানো জায়গা খুঁজে দেখবে। প্রিন্স ও খোঁজাটাকে খুঁজে বের কর। যতো কষ্টই হোক ব্যর্থ হওয়া চলবে না। অবশেষে যখন দলপতি পানির ব্যাগগুলো পূর্ণ করল এবং যাত্রার জন্যে প্রস্তুত হল তখন সে তাদের একটা শেষ আদেশ দিল। আর তারা তার হলুদ হিংস্র চোখ ও কণ্ঠের আওয়াজ থেকে বুঝল যে এটা হল সবচাইতে ভয়ংকর আদেশ এবং এর অবাধ্যতা মানে মৃত্যু। যখন তোমরা তাকে পাবে তখন তাকে কেবল আমার হাতেই তুলে দেবে, অন্য কারো হাতে নয়।
তাদের সাথে নুবিয়ান বাহিনী ছিল, যারা হচ্ছে দক্ষিণের বন্য দ্বীপের কালোদাস। মানুষ ও জীব-জন্তু ট্রাকিং-এ তারা অসম্ভব দক্ষ। তাদের রথ যখন জনহীন প্রান্তরে বেড়িয়ে এল এবং সামনে তাদের গতি ধীর হল, লর্ড নাজা আরো কিছু মূল্যবান সময় তাদের দেখে কাটাল। তার বিজয়ানন্দটা একটা অস্বস্তিকর অনুভূতিতে ছেয়ে গেল। সে জানত যে বৃদ্ধ খোঁজা, টাইটা খুব ধূর্ত প্রকৃতির এবং তার কিছু অদ্ভুত ও অতি চমৎকার অলৌকিক শক্তি রয়েছে। যদি একটাই মাত্র লোক থাকে যে আমাকে এখন হারাতে পারে ছ টাইটা। অন্যদের ওয়ারলকের কৌশলে বিরুদ্ধে না পাঠিয়ে যদি আমি নিজে ওদেরকে ধরে হত্যা করতে পারতাম, খোঁজা আর বাচ্চা ছেলেটাকে! কিন্তু আমার ঠিকানা, থেবস্ আমাকে ডাকছে এবং আমি বিলম্ব করার সাহস দেখাতে চাই না।
সে দৌড়ে রথে ফিরে গেল এবং লাগাম টেনে ধরল। চলো! সে তার দৃঢ় মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে এগুবার নির্দেশ দিল। থেবস্-এর দিকে।
খুব দ্রুত তারা ঘোড়া ছুটাল, ফলে যখন তারা পুব পাহাড়ের ঢাল অতিক্রম করে নদীর প্রশস্ত পলিময় স্থানে পৌঁছল তখন তাদের বুকের চামড়া শুকিয়ে সাদা হয়ে গেছে এবং চোখ লাল ও হিংস্র হয়ে উঠেছে।
আগেরবার যাবার সময় আবনাবের সামনে ক্যাম্প করার পূর্বে সৈন্যবাহিনীকে থেকে নাজা একটা পূর্ণ ফেট গার্ড বাহিনী বাছাই করে রেখে গিয়েছিল। সে তখন ফারাওকে বলেছিল যে যুদ্ধের কৌশল হিসেবে সে তাদের সংরক্ষিত রাখছে যারা প্রয়োজনে শূন্যস্থান পূরণ করবে এবং কোন কারণে হিকা যদি অতর্কিত হামলা চালায় তা প্রতিহত করবে। এরা সবাই তার নিজের লোক। এর অধিনায়ক তার কাছে শপথে বাঁধা ছিল। এখন তারা তার গোপন আদেশ পালন করে আবনাব থেকে ফিরে এসেছে এবং তার জন্যে মরুদ্যানে বসে অপেক্ষা করছে যা কিনা থে থেকে মাত্র দুই ক্রোশ দূর। প্রহরীরা রথের ধূলি সামনে এগিয়ে আসতে দেখল এবং অস্ত্র নিয়ে তৈরি হল। কর্নেল আসমর এবং তার অফিসাররা লর্ড নাজার সাথে সাক্ষাতের জন্যে পূরোপুরি সামরিক সাজে সজ্জিত ছিল। আর তাদের পেছনে সৈন্যবাহিনী অস্ত্র নিয়ে প্রস্তুত।
লর্ড আসমর! নাজা রথ থেকেই তার নাম ধরে অভিবাদন জানাল। থেবসের জন্যে আমি এক ভয়ংকর খবর নিয়ে এসেছি। ফারাও হিকদের হাতে নিহত হয়েছেন।
লর্ড নাজা, আমি আপনার আদেশ পালনে প্রস্তুত।
মিশরের অবস্থা এখন পিতৃ-হারা সন্তানের ন্যায়। সৈন্যদের সারির সামনে। এসে নাজা তার রথ থামাল। এবার সে তার কণ্ঠস্বর বাড়াল যেন সৈন্যরা স্পষ্ট শুনতে পায়। প্রিন্স নেফার এখনো শিশু এবং শাসনকার্য পালনের জন্য প্রস্তুত নয়। এখন প্রয়োজনীয় দিক নিদর্শনা দেবার জন্যে মিশরের একজন শাসক অতি প্রয়োজন, নইলে হিকা আমাদের দুঃসময়ের সুযোগ গ্রহণ করতে পারে। সে থামল এবং আসমর দিকে গুরুত্ব সহকারে তাকাল। আসমর তার চেইনটা হালকা ভাবে উঠাল এবং সম্মতি জানাল যা নাজা তার কাছে আশা করেছিল। কেননা তার স্বপ্নের চেয়েও বেশি কিছু তাকে পুরস্কার দেবার ওয়াদা করা হয়েছে।
