নেফারের একমাত্র অনুতাপ হল তার প্রথম সিংহ শিকারের সময় তাকে পরামর্শ ও উপদেশ দেওয়ার জন্যে তার সাথে টাইটা থাকবে না। বৃদ্ধ লোকটি তার আরেক নির্দিষ্ট সময়ের ও রহস্যজনক আগমনের জন্য বনে অদৃশ্য হয়ে গেছে এবং কেউ জানে না সে কবে ফিরবে।
*
পরদিন খুব সকালে শিকারী দল ডাব্বা গ্রামের নদীর তীরে নামল। ছোট নৌকা ও জাহাজ থেকে সব ঘোড়াসহ বিশটি রথ নামানো হল। এসব কর্ম যজ্ঞের মধ্যে বর্শা বাহক তাদের বর্শার ফলা ধার দিচ্ছিল, শিকারী তীরে ধনুক ঠিক করছিল এবং তীরগুলোর ভারসাম্যতা ও ঋজুতা পরখ করছিল। যখন ঘোড়াগুলোকে পানি ও খাবার খাওয়ানো হচ্ছিল তখন শিকারীরা খুব মজার নাস্তা করল যা গ্রামবাসীরা তাদের পরিবেশন করল।
সব কিছুতে একটা উৎসব ভাব বিরাজ করছিল এবং অ্যাপেপি ঐ শিকারীকে ডেকে পাঠাল যে পাহাড় থেকে রিপোর্ট করার জন্যে ফিরেছে। এটা একটা খুব বড় সিংহ। নদীর পূর্বে আমার দেখা দেখা সবচাইতে বড়, লোকটি তাদের জানাল, যা তাদের উত্তেজনা আরো বাড়িয়ে দিল।
তুমি কি আসলেই ওটাকে দেখেছ? নেফার জানতে চাইল, কিংবা তার কোন চিহ্ন দেখেছ?
আমি তাকে স্পষ্ট দেখেছি কিন্তু একটু দূর থেকে। সিংহটা একটা ঘোড়ার সমান লম্বা এবং তার চলাফেরায় একটা রাজকীয় ভাব আছে। তার কেশর শস্য গাছের খড় বাতাসে যেমন করে দোলে সে ভাবে দোলে।
সেথের কসম, এই লোকটি একজন কবি, নাজা বিদ্রূপ করল। আসল কথা বল ও সুন্দর শব্দগুলো বাদ দাও, বদমাশ।
শিকারী লোকটি তার আনুগত্যতা দেখাতে মুষ্ঠি বন্ধ করে তার হৃদপিণ্ড স্পর্শ করল এবং দমিত স্বরে তার রিপোর্ট করে চলল। গতকাল সে একটা কাঠের ওয়াদির উপর শুয়েছিল, এখান থেকে দুই ক্রোশ দূরে। কিন্তু রাত নামার সাথে সাথে সে শিকারের খুঁজে তা ছেড়ে চলে যায়। চার দিন আগে শেষ বার সে খেয়েছে এবং সে ক্ষুধার্ত ছিল। রাতের বেলা সে একটা রিক্সা শিকার করতে চেয়েছিল কিন্তু ওটা তাকে লাথি মারে ও দৌড়ে মুক্ত হয়ে যায়।
আজ তাকে তুমি কোথায় পাবে বলে আশা করছো? নেফার তাকে নাজার চাইতে দয়ালু কণ্ঠে জিজ্ঞেস করল। যদি সে শিকার করে তবে সে তৃষ্ণার্ত হবে সেই সাথে ক্ষুধার্তও। আর কোথায় সে পান করবে?
শিকারী লোকটি তার দিকে সম্মানের সাথে তাকাল, শুধু তার রাজকীয় বৈশিষ্ট্যের জন্যই নয় বরং বনের জ্ঞানের জন্যও যা সে প্রদর্শন করল। ওরিক্সে শিকার করা চেষ্টার পর, সে পাথুরে ভূমিতে চলে যায় যেখানে আমরা তার চিহ্ন খুঁজে বের করতে পারি নি। অ্যাপোপি রাগের একটা ভাব করল এবং শিকারী লোকটি তখন দ্রুত বলল, কিন্তু আমি আশা করি আজ সকালে সে কোন ঘোট মরুদ্যানে জলপান করবে। একটা গোপন জায়গা যা বেদুঈনরা ছাড়া অন্য কেউ কমই চেনে।
কতক্ষণ লাগবে সে স্থানে পৌঁছতে? নেফার জিজ্ঞেস করল। লোকটি তার বাহুটা এক বৃত্তের মতো করে ঝাড়ল, যা তিন ঘণ্টা সময় নির্দেশ করল।
তাহলে তো আমাদের নষ্ট করার মতো অল্প সময়ই আছে, নেফার তার দিকে চেয়ে হাসল এবং রথ বাহিনীর অধিনায়কের উদ্দেশ্যে চিৎকার করার জন্য ঘুরল। আর কত দেরি, সৈনিক?
সব কিছু প্রস্তুত, মহামান্য।
চলো সবাই, নেফার আদেশ দিল এবং যখন শিকারীরা অপেক্ষারত রথের উদ্দেশ্যে পা বাড়াল তখন হর্ণ বেজে উঠল। মিনটাকা নেফারের পাশে হাঁটতে লাগল। এরকম অনানুষ্ঠানিক কাজে সকল রাজকীয় গাম্ভীর্যতা ভুলে যাওয়া হয় এবং কেননা সবাই তারা একটা উত্তেজক প্রমোদ ভ্রমণে বের হয়েছে। তবে লর্ড টর্ক এ ভ্রমের মধ্যে ছিল না। সে তার রথে লাফিয়ে উঠে লাগাম ধরে রাজা অ্যাপেপিকে বলল, মহামান্য রাজকন্যাকে একজন অনভিজ্ঞ বালকের সাথে যেতে দেওয়া জ্ঞানীর কাজ নয়। এটা গজলা হরিণ নয়। আমরা এখন সিংহ শিকারে যাচ্ছি।
নেফার থামল ও রাগত দৃষ্টিতে তার দিকে চেয়ে রইল। মিনটাকা তার নগ্ন বাহুতে একটা ছোট হাত রাখল তাকে উদ্বুদ্ধ করো না। সে একজন ভয়ংকর মেজাজের জঘন্য যোদ্ধা এবং যদি তুমি তাকে চ্যালেঞ্জ করো তবে তোমার মর্যাদা তোমাকে রক্ষা করবে না।
নেফার রাগত ভাবে তার কাঁধ নাচাল, আমার সম্মান আমাকে এরকম অবমাননা এড়িয়ে যাওয়ার অনুমতি দেয় না।
দয়া করো, আমার প্রিয়, আমার জন্যে, এটা বাদ দাও। এই প্রথম সে এরকম প্রিয় শব্দ ব্যবহার করল। সে এটা ইচ্ছে করেই করেছে, জানত এটার প্রভাব অবশ্যই তার উপর পরবে! সে ইতোমধ্যে তার নারীসুলভ স্নেহ দিয়ে নেফারের উদ্বায়ী মন ও মেজাজ নিয়ন্ত্রণ করতে শিখছে যা তার বয়স ও অভিজ্ঞতার বাইরে। তৎক্ষণাৎ নেফার টর্ককে ও তার সম্মানের তিরস্কার ভুলে গেল। তুমি আমাকে কি বললে? নেফার শুকনো কণ্ঠে প্রশ্ন করল।
তুমি নিশ্চয় বধির নও, আমার প্রিয়! সে তার চোখ পিটপিট করে আবার বলল। তুমি স্পষ্টই তা শুনেছ। এবং সে তার দিকে চেয়ে হাসল।
অ্যাপেপি নীরবতার মধ্যে চিৎকার করে বলল। চিন্তা করো না টর্ক। আমি আমার মেয়েকে ফারাও এর যত্নে পাঠাচ্ছি। সে সম্পূর্ণ নিরাপদ থাকবে। সে একটা ব্যাঙ্গাত্মক হাসি দিয়ে লাগাম ঝাঁকি দিল। তার দল সামনে লাফিয়ে এগিয়ে যেতেই সে আবার চিৎকার করে বলল, আমরা সকালের অর্ধেকটা এখানে নষ্ট করেছি। শিকারীরা, দ্রুত ঘোড়া চালাও।
নেফার অ্যাপেপির পিছনে রথ চালাচ্ছে, ঠিক টর্ক বাহিনীর নাকের ডগা দিয়ে। তাদের অতিক্রম করার সময় সে টর্কের দিকে শীতল স্থির দৃষ্টিতে তাকাল এবং তাকে বলল, তুমি অক্ষম। স্থিরতা নিশ্চয়তা দেয় যে এখনই এর শেষ নয়। আমরা পরে এই ব্যাপারে আরো কথা বলব, লর্ড টর্ক।
