বিয়েটা দুই ফারাও, ৬শ যাজক আর ৪ হাজার আমন্ত্রিত অতিথির সামনে আইসিসের মন্দিরে অনুষ্ঠিত হল। যখন তারা মন্দিরে প্রবেশ করল প্রত্যেক অতিথিকে সে তাকে স্মরণ করার মতো খোদাই করা গয়না, আইভরি পান্না, প্রবাল ও আরো অনেক মূল্যবান রত্ন পাথর উপহার দিল যার প্রতিটির মধ্যে বর ও কনের নামের মাঝে অতিথির নাম খোদাই করা ছিল।
কনেরা তাদের বরের সাথে দেখা করতে একটা রাজ রথ যা পবিত্র সাদা কুঁজো পিঠের বঁড় কর্তৃক নগ্ন নুবিয়ান কোচোয়ান দ্বারা চালানো হয়। পুরো রাস্তা তাল পাতা ও ফুল দিয়ে সাজানো হয় এবং একটা রথ সামনে থেকে রুপা ও কপারের মুদ্রা রাস্তার দুইপাশে সারিবদ্ধভাবে দাঁড়ানো উন্মত্ত লোকজনের দিকে ছুঁড়ে দিচ্ছিল। তাদের উৎসাহ লর্ড নাজার দানের বিয়ার দিয়ে একটুও দমিত হয় নি।
মেয়ে দুটো জালের ন্যায় মেঘলা-সাদা রঙের লিলেনের দামী পোষাকে সজ্জিত এবং ছোট মেরিকারা তার পোশাক, যা তার দেহে জড়িয়ে ছিল ও নিজের গহনার ভারে প্রায় নুইয়ে পড়ছিল। তার অশ্রু সুরমা ও সাদা প্রসাধনের মধ্যে দিয়ে লম্বা রেখা কেটে নিচে নেমে গেছে। হেজারেট তার হাতটা শক্ত করে চেপে ধরে তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করছে।
যখন তারা মন্দিরে পৌঁছল তখন তারা দুই ফারাও-এর সাথে তাদের রাজকীয় কোচ থেকে নেমে মিলিত হল। নেফার মেরিকারাকে মন্দিরের মূল অংশে নিয়ে যেতে যেতে ফিসফিসিয়ে বলল, কেঁদোনা, ছোট্ট সোনা। কেউ তোমাকে আঘাত করতে যাচ্ছে না। ঘুমানোর পূর্বেই তুমি তোমার খেলার ঘরে ফিরে যাবে।
তার বোনদের বিয়ের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে নেফার তার ছোট বোনকে মন্দিরের ভেতরে নেওয়ার দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু টাইটা তাকে বুঝিয়েছে। আমরা এটা ঘটতে প্রতিরোধ করতে পারি না যদিও তুমি জান কিভাবে আমরা চেষ্টা করেছি। নাজা সংকল্পবদ্ধ। তার এই ছোট জীবনে তুমি তাকে সান্ত্বনা দিতে সেখানে না থাকলে সেটা হবে নিষ্ঠুরতা। অনিচ্ছা সত্ত্বেও নেফার রাজি হয়েছে।
তাদের পিছনে খুব কাছে থেকে অ্যাপেপি হেজারেটকে নিয়ে আসছে। সাদা পোশাক ও চকচকে অলংকারে তাকে একজন স্বর্গীয় পরীর মতো সুন্দর লাগছে। কয়েক মাস আগে প্রভুরা তার ভাগ্যে কি লিখেছেন সে ব্যাপারে সে জেনেছে এবং তার প্রার্থনা, হতাশা ও ভয় ধীরে ধীরে কৌতূহল ও নিশ্চুপ সমর্পণের রূপ নিয়েছে। লর্ড নাজা দেখতে অতি চমৎকার এবং তার সেবিকা, সমবয়সী মেয়েরা ও খেলার সাথীরা তার সাথে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। তার গুণ নিয়ে তারা অসীম আলোচনা করেছে এবং ফিক করে হেসে আরো নানান কথা বলেছে।
সম্ভবত এই আলোচনার ফলে হেজারেট সম্প্রতি গোপন প্রণয়ের স্বপ্নটা দেখল। একটা স্বপ্নে সে দেখেছে যে সে আর রাজ প্রতিভূ নদীর পাড়ের ঘাসের বাগান দিয়ে হাঁটছে। সে দৌড়ে আগে চলে গেল। যখন সে তার কাঁধের উপর দিয়ে পিছনে তাকাল দেখল রাজ প্রতিভূও তার পিছনে দৌড়ে আসছে কিন্তু তার কোমর পর্যন্ত সে মানুষ। আর তার নিচের অংশটা একটা ঘোড়ার ন্যায়, ঠিক নেফারের খোঁজা না করা ঘোড়াটা যেমন। স্টার গেজারের মতো। যখন সে কোন মাদী ঘোড়ার সাথে থাকে, সে প্রায়ই স্টার গেজারকে একই রকম অদ্ভুত অবস্থায় দেখেছে যেমনটা তখন রাজ-প্রতিভূকে দেখা যাচ্ছিল এবং তারপর থেকে সে সব সময় এই দৃশ্য দ্বারা নিজে আন্দোলিত হতো। যাহোক, ঠিক যখন রাজপ্রতিভূ তার কাছাকাছি চলে আসে এবং একটা অলংকারপূর্ণ হাতে তাকে ধরতে পৌঁছে যায় তখন স্বপ্নটা হঠাৎ করে শেষ হয়ে যায় এবং সে নিজেকে তার গালিচার উপর সম্পূর্ণ ঋজুভাবে বসা অবস্থায় খুঁজে পায়। কি করছিল তা না বুঝেই সে তার নিজের নিমাংশ স্পর্শ করে। তার আঙ্গুল ভিজে যায় ও পিচ্ছিল হয়ে যায়। সে এতোটাই বিস্মিত হয়ে পড়ে যে তারপর সে আর ঘুমাতে পারেনি এবং স্বপ্নটা যেখানে শেষ হল সেখান থেকে আর শুরু করতে পারেনি। যদিও সে তা করার অনেক চেষ্টা। করে। সে এই উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতার ফল জানতে চায়। পরের দিন সকালে সে অস্থির ও বিরক্তি অনুভব করে এবং তার চারপাশে যারাই থাকল তাদের উপর সে খারাপ মেজাজি আচরণ করল। তখন থেকে ম্যারনের প্রতি তার বালিকা সুলভ আচরণটা কমতে থাকে। সে তার সাথে কদাচিৎ সাক্ষাৎ করল। এই দিনগুলো থেকে যখন তার দাদা নাজার হাতে মৃত্যুবরণ করল তার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে এবং পরিবারটার উপর দুর্গতি নেমে এসেছে, তখন সে বুঝতে পেরেছে যে সে একজন নিঃসম্বল বালক। সে এখন একজন সাধারণ সৈনিক, সুদৃষ্টি ও সম্ভাবনা ছাড়া। নাজার সামাজিক মর্যাদা প্রায় তার সমকক্ষ এবং তার সম্পদ তার চাইতে অনেক বেশি।
সে এখন এটা গম্ভীর ও নিষ্পাপ ভাব ধারণ করল যখন অ্যাপেপি তাকে মন্দিরের বড় সাজানো গ্যালারি দিয়ে প্রধান অংশে নিয়ে গেল। বিয়ের অনুষ্ঠানের জন্য লর্ড নাজা সেখানে অপেক্ষা করছিল এবং যদিও সে সুন্দর পোশাক ও চমৎকার ইউনিফর্ম, সভাসদ ও অফিসারদের দ্বারা ঘেরা ছিল তবুও হেজারেট একমাত্র তার দিকেই তাকাল। প্রভু অশিরিশকে ছাড়িয়ে যাওয়ার জন্য সে অসট্রিচ পাখির বড় পালকের পাগড়ি পড়ে দাঁড়িয়ে আছে। আসমর ও লর্ড টর্ক যারা তার পাশে দাঁড়ানো তাদের সে ছাড়িয়ে গেল। হেজারেট তার কাছাকাছি আসতেই তার সুগন্ধি সম্পর্কে সচেতন হল। ইনডা থেকে দূর কোন দেশের ফুলের নির্যাসের মিশ্রণ এবং মূল্যবান মোমের মত পদার্থও থেকে তৈরি যা গভীর সমুদ্র দেবতাদের একটার দান যা শুধুমাত্র সমুদ্র তীরে পাওয়া যায়। ঘ্রাণটা তাকে আন্দোলিত করল এবং সে কোন ইতস্তত ছাড়াই হাতটা ধরল যা নাজা তার দিকে বাড়িয়ে দিয়েছিল এবং ঐ মনোমুগ্ধকর হলুদ চোখের দিকে সে তাকাল।
