একবারের জন্যেও টাইটা তার মনোযোগের কেন্দ্রবিন্দু থেকে বিচ্ছিন্ন ছিল না। সবাই যার যার কাজে ব্যস্ত ছিল। এসবের মধ্যেও কোন কোন লোক তাদের কাজ থেকে চোখ তুলতেই তাকে চিনতে পারছিল এবং তার আশীর্বাদ চাইল কিংবা কোন মহিলা তার অসুস্থ বাচ্চাকে চিকিৎসার জন্যে নিয়ে এল। যাই হোক, সে নদীর তীরে নিজের মত করে ধীরে ধীরে কাজ করতে পারল এবং একসময় সে লর্ড টর্কের সৈন্য বাহিনীর রথ ও মালপত্র খুঁজে পেল। তাদের নির্দিষ্ট সবুজ ও লাল পতাকা দ্বারা সে তাদের চিনল এবং এগিয়ে যেতেই সে তার লোকদের মাঝে টর্কের নির্ভুল অবয়বকে আলাদা করল। টর্ক তার মালামাল ও অস্ত্রের একটা স্তূপের ওপাশে দাঁড়িয়ে আছে। বর্শা-বাহকের উদ্দেশ্যে কটু কথা বলছিল: বুদ্ধিহীন বেকুব, কিভাবে তুমি আমার ঝোলা প্যাক করলে? আমার প্রিয় ধনুক ওখানে অরক্ষিত অবস্থায় আছে! কোন গেঁয়ো ভূত তো ওটার উপর দিয়ে ঘোড়া চালিয়ে দেবে। গত দিনের ঘটনায় তার মেজাজটা এখনও ঠিক হয়নি এবং সে জাহাজ ঘাটের দিকে আওয়াজ তুলে চলে গেল। তার পথে কোন দুর্ভাগা, যে তার পথে দাঁড়িয়ে ছিল তাকে রথের চাবুক দিয়ে মেরে সরাল। টাইটা দেখল সে তার বাহিনীর অন্য একজনের সাথে কথা বলতে থামল, তারপর মন্দিরের রাস্তা ধরল।
সে অদৃশ্য হতেই টাইটা বর্শা বাহকের নিকট এগিয়ে গেল। সৈন্যটি তার যুদ্ধের পোশাক ও স্যান্ডেল খুলে রাখল এবং যখন সে ঝুঁকে টর্কের মালামালের একটা সিন্দুক অপেক্ষারত মালবাহী নৌকার দিকে টেনে নিয়ে এগোল, টাইটা তার নগ্ন পিঠে আলাদা গোল দাদের দাগটা দেখতে পেল। নৌকার ডেকে দাঁড়ানো একজন মাঝির কাছে বর্শা বাহক সিন্দুকটি দিয়ে ফিরে এল। এই প্রথম সে টাইটাকে কাছে দাঁড়িয়ে থাকতে দেখল এবং মুষ্টিবদ্ধ হাত বুক স্পর্শ করে তাকে সম্মানের সাথে স্যালুট করল।
এদিকে এসো, যোদ্ধা। টাইটা তাকে কাছে ডাকল। কতদিন ধরে তোমার পিঠে এই চুলকানি?
ইচ্ছে করেই লোকটি তার একটি হাত তার দুই পাখনার মধ্য দিয়ে ঘুড়িয়ে উঠাল এবং নিজেকে এতো জোরে আঁচড় কাটল যে সে রক্ত বের করে ফেলল। যখন আমরা আবনাব দখল করেছি তখন থেকে অভিশপ্ত জিনিসটা আমাকে জ্বালাচ্ছে। আমার মনে হয় কোন মিশরীয় বেশ্যা মহিলার উপহার এটা। সে দোষে অনুতপ্ত হল। টাইটা বুঝল শহরটি দখলের সময় সে যাকে ধর্ষণ করেছে সেই মহিলার কথা সে বলছে। ক্ষমা করুন, ওয়ারলক। আমরা এখন মিত্র এবং একই দেশের লোক।
তাই আমি তোমার অসুখ সারাব, যোদ্ধা। মন্দিরে যাও, বাবুর্চির কাছে শূকরের চর্বি চাও এবং তা আমার কাছে নিয়ে এসো। আমি তোমাকে একটা মালিশ তৈরি করে দেব। টাইটা টর্কের লাগেজ ও যন্ত্রপাতির উপর বসে পড়ল এবং বর্শা বাহক দ্রুত সৈকতের দিকে চলে গেল। লাগেজের মধ্যে তিনটি ধনুক ছিল। টর্ক তার অভিযোগে অযাচিত ছিল কারণ প্রতিটি ধনুক ছিল সুরক্ষিত ও সতর্কভাবে তা চামড়ার ঢাকনার মধ্যে ঢুকানো। টাইটার একটি কাঠের সিন্দুকের উপর বসল। ভাগ্যই বলতে হবে কারণ সে দেখল সিন্দুকের উপর গ্রিপ্পা, অ্যাভারিসের তীর প্রস্তুত কারক যে উচ্চ পদস্থ হিকস্ অফিসারদের জন্য তীর বানায় তার সীলমোহর দেওয়া। টাইটার মনে পড়ল সে গ্রিপ্পার কাজ নিয়ে মিনটাকার সাথে কথা বলেছে। সে তার ছুঁরি বের করে ঢাকনা বেঁধে রাখা রশিটি কাটল এবং ওটা উঠাল। শুকনো খড়ের একটা স্তর তীরগুলো রক্ষা করছে এবং এর নিচে সেগুলো পর্যায়ক্রমে সজ্জিত, মাথাটা পাথরের চকচকে এবং পিছন লাল ও সবুজ পালকে সজ্জিত। টাইটা একটা নিল ও তার আঙুলের মধ্যে ঘুরাল।
খোদাই করা স্বাক্ষর তার চোখে পড়ল। সিংহের শৈলীবদ্ধ মাথা সাথে এটার দাঁত বের করা চোয়ালের মধ্যে ঞ বর্ণ আঁকা। তীরটা তার ফারাও-এর হত্যা দৃশ্যের সময় পাওয়া খাপের মধ্যে রাখা তীরের মতই। এটি দেশদ্রোহী ও ষড়যন্ত্রের শেষ বন্ধন, নাজা ও টক এই রক্তাক্ত ষড়যন্ত্রের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত যার পুরো অস্তিত্ব এখন পর্যন্ত একমাত্র সে-ই অনুমান করতে পেরেছে।
টাইটা দোষী তীরটা তার পোশাকের ভাজে ঢুকিয়ে নিল. এবং সিন্দুকের ঢাকনা বন্ধ করে দিল। দক্ষতার সাথে রশিটি বাঁধল এবং বর্শা-বাহকের ফিরে আসার অপেক্ষায় রইল।
বৃদ্ধ সৈন্য টাইটার চিকিৎসার জন্য স্পষ্টত কৃতজ্ঞ হল, তারপর আরো একটু সাহায্য করার অনুরোধ করল। আমার এক বন্ধুর মিশরীয় পক্স হয়েছে, ম্যাগোস। এটা নিয়ে তার কি করা উচিত? এটা টাইটাকে সবসময়ই অবাক করে যে হিকা এটাকে মিশরীয় পক্স বলে ভাবে এবং মিশরীয়রাও অপবাদটা ফিরিয়ে দেয়। মনে। হয় যেন কোন মানুষ নিজে কখনই রোগটার সাথে যোগাযোগ করে না কিন্তু সর্বদা একজন বন্ধু থাকে যে এই রোগে আক্রান্ত থাকে।
*
লর্ড নাজার সাথে দুই ট্যামোস রাজকন্যার বিয়ে ও ভোজটা ছিল সর্বকালের সবচাইতে ব্যয় বহুল আয়োজন। টাইটার মনে হল যেন এটা ফারাও ট্যামোস বা তার পিতা ফারাও ম্যামোস যারা রা-এর স্বর্গীয় পুত্র তাদের দীপ্তিকেও ছাড়িয়ে গেল।
থেবসের সাধারণ মানুষের জন্য লর্ড নাজা ৫০০ খ্ৰীড় জবাই করল। দুই জাহাজ ভর্তি শস্য-তরকারী সরকারি শস্যভান্ডার থেকে দিল এবং পাঁচ হাজার বড় মাটির পাত্রের উৎকৃষ্ট বিয়ার সে দিল। ভোজ সভা এক সপ্তাহ চলল কিন্তু খাবার পরিমাণে এতো বেশি ছিল যে এমনকি এক মাসের ক্ষুধার্ত থেবস-ও এতো কম সময়ে এতো খাবার শেষ করতে পারবে না। শস্য ও মাংসের অবশিষ্ট অংশ তারা সংরক্ষণের জন্যে ধোয়ায় শুকাল। পরবর্তী মাস জুড়ে তা শহরবাসীকে খাওয়ানো হল। যাহোক, বিয়ার হল অন্য আরেকটা বিষয়: প্রথম সপ্তাহ জুড়ে তারা তা পান। করল।
