টাইটা হিকস্ সারিতে শেষবারের মত চোখ বুলিয়ে নিল। অ্যাপেপি ও তার পুত্ররা দেবীর যমজ গরুর মাথা সম্বলিত লম্বা পিলারে ঘেরা দরজা দিয়ে অদৃশ্য হয়ে গেল। শেষবারের মত পিছনে তাকিয়ে মিনটাকা তার পিতা এবং ভাইদের অনুসরণ করল। লর্ড টর্ক তাকে কাছাকাছি থেকে অনুসরণ করল এবং তার কাঁধের উপর দিয়ে ফারাও নেফার সেটির দিকে শেষবারের মত তাকাল। তারপর সেও পিলারের মধ্যে দিয়ে অদৃশ্য হল। তার এভাবে অদৃশ্য হবার মুহূর্তে খাপের মধ্যে থাকা তার তীরগুলো ঝনঝন আওয়াজ তুলল এবং তাদের রঙিন পুচ্ছ টাইটার চোখে পড়ল। পালকগুলো ছিল লাল ও সবুজ এবং একটা অশুভ কিছু টাইটার মনে দোলা দিল। টর্কও দরজা দিয়ে চলে যাবার সময় টাইটাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখল।
*
টাইটা মন্দিরে পার্শ্বস্থ পাথরের কক্ষটিতে ফিরে এল যা শান্তি আলোচনার সময়ে থাকতে তার জন্য বরাদ্দ দেয়া হয়েছে। সে একটু শরবত পান করল, কারণ বাইরে গরম ছিল। তারপর সে পাথরের পুরু দেয়ালের জানালার নিকট গেল। এক ঝাঁক উজ্জ্বল রঙের বাবুই পাখি লাফাচ্ছে ও নিচের স্কুল ছাদে বসে কিচির মিচির করছে। সে তাদের উদ্দেশ্যে শস্য ছুঁড়ে দিতেই তারা তার কাঁধে এসে বসল ও তার হাত থেকে তুলে খেতে লাগল। টাইটা সকালের ঘটনা নিয়ে কিছুক্ষণ ভাবল এবং আলোচনা কালীন সময়ে তার দৃষ্টিতে ধরা পড়া সব ঘটনা নিয়ে ভাবল।
টর্কের কথা মনে হতেই নেফার ও মিনটাকাকে নিয়ে তার যে বিস্ময় ও খুশি ছিল তা সে ভুলে গেল। সে হিকস্ রাজকন্যা ও লোকটির সম্পর্কের বিষয়টা বিবেচনা করল। আসল সমস্যাটা তখনই তৈরি হবে যখন সে তাদের নিয়ে তার পরিকল্পনাটা বাস্তবায়ন করতে চাইবে। হঠাৎ জানালার বাইরে ঝুলন্ত ছাদে একটা ছায়াকে লুকিয়ে চলতে দেখতে পেয়ে তার চিন্তায় বাধা পড়ল। যা মন্দিরের একটা বিড়াল; রোগা, ক্ষতের দাগ ও সংক্রামক রোগে বিভিন্ন জায়গায় ওটার চামড়া ছড়ানো। বিড়ালটা পাখিগুলোর দিকে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাচ্ছে যেগুলো বাইরের জানালার পতাকার উপর লাফাচ্ছিল। সে শস্য দানা তুলে নিল।
টাইটা সতর্ক দৃষ্টি ও স্থির নিয়ে বিড়ালটাকে দেখতে লাগল। বুড়ো বেড়ালটি থেমে গেল এবং সন্দেহ নিয়ে এদি ওদিক তাকাতে লাগল। হঠাৎ প্রাণীটির পিঠ ধনুকের মত বেঁকে গেল এবং তার দেহের প্রতিটি পশম খাড়া হয়ে গেল ও সামনের খালি পাথুরে পতাকার দিকে চেয়ে রইল। তারপর একটা চিৎকার করে ঘুরে ছাদের নিচ দিয়ে দৌড়ে পাম গাছের নিকট পৌঁছল। তারপর লম্বা পুঁড়ির উপর উঠে পাতাযুক্ত ডালের চূড়ায় পৌঁছে সেখানে করুণভাবে ওটা ঝুলে রইল। টাইটা আরেক মুঠো শস্য পাখিগুলোকে দিল ও তার মনযোগ তুলে নিল।
এখানে আসতে তাদের দীর্ঘ যাত্রায়ও টর্ক তার যুদ্ধে খাপটা দৃঢ়ভাবে আটকে রেখেছিল। যার ফলে টাইটা পক্ষে ফারাও-এর হত্যা হওয়ার স্থান থেকে পাওয়া তীরের সাথে তার তীরের মিলিয়ে দেখার সুযোগ হয়নি। কজন হিকস্ অফিসারের লাল ও সবুজ রঙের নক্সা করা তীর আছে সে শুধু অনুমান করল। কিন্তু সম্ভবত সংখ্যাটা অনেক বেশি, যদিও প্রত্যেকের আলাদা চিহ্ন আছে। একমাত্র একটাই পথ আছে যার দ্বারা ফারাও ট্যামোস-এর মৃত্যুর সাথে টর্কের সংযোগ বের করা যাবে। এবং তার মাধ্যমে তার ফুফাতো ভাই নাজার। তাই তার একটা তীর পরীক্ষা করতেই হবে। তার সন্দেহের উদ্রেক না করে এটা যতোটা সম্ভব দ্রুত করা যায় ততই ভালো, সে ভাবল।
আরেকবার সে তার ভাবনা থেকে ছুটে গেল। তার কক্ষের বাইরে সে কতগুলো কণ্ঠ শুনল। একটা ছিল তরুণ ও পরিষ্কার এবং তৎক্ষণাৎ সে তা চিনতে পারল। অন্যগুলো কর্কশ, অনুরোধপূর্ণ ও প্রতিবাদী।
লর্ড আসমর বিশেষ আদেশ দিয়েছেন।
আমি কি ফারাও নই? তুমি কি আমার নির্দেশ মানতে বাধ্য নও? আমি ম্যাগোসের সাথে দেখা করতে চাই এবং তোমরা আমাকে বাধা দেওয়ার সাহস দেখাতে পারনা। তোমরা সরে দাঁড়াও, নেফারের কণ্ঠ শক্তিশালী ও আদেশমূলক। বয়ঃসন্ধির অনিশ্চয়তা চলে গেছে এবং সে একজন পুরুষের মতই কথা বলছে।
তরুণ বাজপাখি তার পাখা মেলছে এবং পুচ্ছ দেখাচ্ছে, টাইটা ভাবল এবং রাজাকে অভিবাদন জানাতে শস্যকণার ধুলো ঝেড়ে জানালা থেকে সে সরে এল।
নেফার দরজার পর্দা একপাশে সরিয়ে ভেতরে প্রবেশ করল। দুজন অস্ত্রধারী দেহরক্ষী অসহায়ভাবে তাকে অনুসরণ করল, তার পিছনে দরজায় ভিড় করল। নেফার তাদের এড়িয়ে ঠোঁটে হাত রেখে টাইটার মুখোমুখি দাঁড়াল।
টাইটা, আমি তোমার প্রতি অসন্তুষ্ট, নেফার বলল।
আমি দুঃখিত, টাইটা গভীর আনুগত্য প্রকাশ করল। কিভাবে আমি আপনাকে আঘাত করেছি?
তুমি আমাকে এড়িয়ে চলছে। যখনই আমি তোমাকে ডেকে পাঠিয়েছি তারা আমাকে বলেছে তুমি হিকস্দের সাথে গোপন মিশনে গিয়েছ অথবা মরুতে গেছ কিংবা অন্য কোন আজব গল্প শুনিয়েছে। বৃদ্ধ লোকটির সাথে আবার মিলতে পেরে নেফার তার খুশি ঢাকতে ভ্রুকুটি করল। তারপর তুমি হঠাৎ করে কোথা থেকে বেরিয়ে এলে, অথচ তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না বলে কথা দিয়েছিলে। আর এখন তুমি আমাকে এড়িয়ে যাচ্ছে। এমনকি অনুষ্ঠানের সময় আমার দিকে তাকাচ্ছিলে না পর্যন্ত। তুমি কোথায় ছিলে?
মহামান্য, সে অনেক দীর্ঘ ইতিহাস, টাইটা রক্ষীদের উদ্দেশ্যে ইশারা করল।
