আপনি টাইটা, চিকিৎসক, সে বলল।
তার কণ্ঠ শক্তিশালী কিন্তু কোন হিকস্ উচ্চারণ নেই কারণ তার জন্ম অ্যাভারিসে এবং সে মিশরীয় সংস্কৃতি ও জীবনধারা অনেকটাই আয়ত্ত করে ফেলেছে।
টাইটা তাকে ভালো করেই জানে তার কাছে অ্যাপেপি হল দখলবাজ, বর্বর এবং তার দেশ ও তার ফারাও এর চিরন্তন শক্র। নিজের অভিব্যক্তি নিরপেক্ষ রাখতে সে তার আত্মনিয়ন্ত্রণ শক্তিটা পুরো ব্যায় করল এবং যখন উত্তর দিল কণ্ঠটা শান্ত রাখল, আমি টাইটা।
আমি আপনার দক্ষতা সম্পর্কে শুনেছি। অ্যাপেপিও বলল, আমাদের এখন তা দরকার। আমার সাথে আসুন।
টাইটা তার স্যাডেল ব্যাগগুলোকে কাঁধে নিল ও তাকে অনুসরণ করে উদ্যান দিয়ে বেরিয়ে এল। লর্ড টর্ক সেখানে একদল অন্ত্রধারী রক্ষা বাহিনী নিয়ে অপেক্ষা করছিল। তারা টাইটার চতুর্দিকে অবস্থান নিল যখন সে হিক রাজাকে প্রাসাদে অভ্যন্তরে অনুসরণ করে চলল। সামনে কান্নার আওয়াজ জোরালো হল যতোক্ষণ না অ্যাপেপি ভারি পর্দা সরালো যা অন্য একটি দরজাকে ঢেকে ছিল এবং টাইটাকে একটা মৃদু ধাক্কা দিয়ে ভিতরে ঢুকানো হল।
জনবহুল কক্ষটির অ্যাভারিসের আইসিস মন্দিরের যাজকদের বৃহত্তম অংশে পূর্ণ। টাইটার ঠোঁট কুঁচকে গেল যখন সে তাদের মাথার পালক দ্বারা তাদের চিনতে পারল। তারা এক কোণায় কাঁসার পাত্রকে ঘিরে মন্ত্র পড়ছে ও বাদ্য বাজাচ্ছে। যার মধ্যে লোহার আংটা পুড়ে লাল হয়ে জ্বলছিল। এইসব হাতুড়ে বিদ্যার সাথে টাইটার পেশাগত দ্বন্দ দুই পুরুষ পুরোনো।
চিকিৎসক ছাড়াও আরো বিশ জন লোক মেঝের মাঝখানে রাখা অসুস্থ রোগীর বিছানা ঘিরে আছে। সভাসদ ও আর্মি অফিসাররা, অনুলেখক ও অন্যান্য কর্মচারীরা, সবাইকে শান্ত ও দুঃখী দেখাল। বেশির ভাগ মহিলারা হাঁটুগেড়ে মেঝেতে বসে আছে, আর্তনাদ ও শোক করছে। শুধুমাত্র একজন বিছানায় শোয়া বালিকাটির সেবা করে যাচ্ছে। রোগী থেকে তার বয়স বেশি নয়, সম্ভবত তের কি চৌদ্দ বছর বয়স এবং সে কপারের পাত্র থেকে গরম ও সুগন্ধি পানি দিয়ে রোগীর শরীর মুছে দিচ্ছে। একনজরেই আকর্ষণীয় বালিকাটির দৃঢ়, বুদ্ধিদীপ্ত চেহারা টাইটার নজর কাড়ল। রোগীর জন্য তার দুচিন্তাটা স্পষ্ট বোঝাই যাচ্ছে, তার অভিব্যক্তি স্নেহার্দ্র এবং তার হাত দ্রুত ও দক্ষ।
টাইটা তার ধ্যান বালকটির দিকে দিল। তার নগ্ন দেহ সুঠাম কিন্তু রোগে নষ্ট হয়ে গেছে। তার চামড়ায় প্লেগের দাগ স্পষ্ট এবং তাতে ঘাম শিশিরের ন্যায় জমে আছে। তার বুকে কাঁচা ক্ষত যেখান থেকেও রক্ত ঝরছে এবং তাতে আইসিসের যাজকরা ছ্যাকা দিয়েছে। টাইটা দেখল বালকটি রোগের শেষ অবস্থায় আছে। তার পুরু কালো চুল ঘামে ভেজা, তার চোখের উপর আলুচা রঙের ক্ষতে ভরা, যা খোলা ও উজ্জ্বল কিন্তু কিছু দেখছে না।
ও খিয়ান, আমার ছোট ছেলে, অ্যাপিপি বলল। সে বিছানার পাশে গেল ও অসহায়ভাবে বাচ্চাটির দিকে চেয়ে রইল। প্লেগ তাকে নিয়ে যাবে যদি না আপনি তাকে রক্ষা করেন, ম্যাগোস।
খিয়ান কুঁকিয়ে উঠল এবং পাশ ফিরল, বুকে ক্ষতের ব্যথায় হাঁটুগুলো সে গুটিয়ে নিল। ফত ফত শব্দ করে তার দুই নিতম্বের মধ্য দিয়ে মল ও তাজা রক্ত বেরিয়ে মাটির বিছানার লিনেনটার উপর বেয়ে পড়ল।
যে মেয়েটি তার সেবা করছিল সে সাথে সাথে তার পিছন দিক একটা কাপড় দিয়ে পরিষ্কার করে দিল এবং কোন সংকোচ ছাড়াই চাদরের উপরের ময়লা পরিষ্কার করল। কোণায় চিকিৎসকরা আবার নতুন করে মন্ত্র পড়া শুরু করল এবং প্রধান যাজক এক জোড়া গরম হুক ব্রোঞ্জের কাঠ-কয়লা থেকে তুলে নিয়ে বিছানার দিকে এগুতে লাগল।
টাইটা সামনে এগোল, তার লম্বা লাঠি দিয়ে লোকটির পথ রোধ করে দাঁড়াল, যথেষ্ট হয়েছে! তুমি ও তোমার কসাইরা ইতোমধ্যে যথেষ্ট ক্ষতি করে ফেলেছ।
আমাকে অবশ্যই তার দেহের জ্বরকে পোড়াতে হবে। লোকটি প্রতিবাদ করল।
বের হও, টাইটা গম্ভীর স্বরে বলল। তারপর কক্ষে অন্য যারা ভীড় করেছিল সবার উদ্দেশ্যে বলল, সবাই বের হয়ে যান।
আমি তোমাকে ভালো করেই জানি, টাইটা। তুমি একজন ঈশ্বর নিন্দুক এবং একজন দৈত্য ও শয়তানের আত্মার অধিকারী। যাজক তার জায়গায় দাঁড়াল এবং ভয়ংকরভাবে তার জ্বলন্ত ব্রোঞ্জের যন্ত্রটি ভাঁজ করে রাখল। আমি তোমার যাদুকে ভয় পাই না। এখানে তোমার কোন জোর নেই। প্রিন্স আমার দায়িত্বে।
টাইটা পিছু সরল এবং তার লাঠিটা যাজকের পায়ের কাছে ফেলতেই সে কেঁপে উঠল ও লাফ দিয়ে পিছু হঠল। নিচে পড়ে লাঠিটি মোচড়ালো ও হিসহিস করতে লাগল এবং টাইলসের উপর দিয়ে সাপের মতো তার দিকে এগুতে লাগল। হঠাৎ করে ওটা মাথা উঁচু করল, ওটার খন্ডিত জিহ্বা কুঁচকানো ঠোঁটের মধ্য দিয়ে জোরে বেরিয়ে এল এবং তার গোল গোল কালো চোখ দুটো জ্বলজ্বল করতে লাগল। তৎক্ষণা দরজার কাছে থাকা লোকগুলো চিৎকার দিয়ে ছত্রভঙ্গ হয়ে গেল। সভাসদ ও যাজকেরা, সৈন্যরা ও চাকর বাকররা, ভাঁড়েরা ও আরো যারা ছিল সবাই কে কার আগে যাবে হুড়োহুড়ি করতে লাগল। পালাতে ইতস্তত করে প্রধান যাজক লোহার হুকটিকে নাচালো, তারপর চিৎকার দিল কারণ সে খালি পায়ে ছড়ানো কয়লার উপর নাচছিল।
সেকেন্ডের মধ্যে কক্ষটি খালি হয়ে গেল। শুধু অ্যাপেপি রইল যে নড়েনি এবং মেয়েটিও যে অসুস্থ বিছানার পাশে ছিল। টাইটা নিচু হল এবং লেজে ধরে পরিবর্তন হওয়া সাপটিকে নিল। সাথে সাথেই ওটা তার হাতের মুঠিতে সোজা, শক্ত ও কাঠ হয়ে গেল। সে তার আগের অবস্থায় আসা লাঠি দিয়ে বিছানার পাশের মেয়েটিকে নির্দেশ করল। তুমি কে? সে জানতে চাইল।
