নাজা প্রতিবাদ করল এবং তর্ক করল কিন্তু বুশিরিসের ভয়ংকর রাতের পর তার পক্ষে টাইটার ভবিষ্যৎ বাণী অবহেলা করা প্রায় অসম্ভব। এরমধ্যে উত্তরের যুদ্ধের খারাপ সংবাদে তা তাকে আরো বিরত রাখল। নাজার আদেশে, টাইটার অজ্ঞাতে, মিশরের আর্মিরা আবনাব ফিরিয়ে আনতে উল্টো আক্রমণের কথা ভাবছিল। তারা পরাজিত হয় এবং তিনশ রথ ও প্রায় এক রেজিমেন্ট পদাতিক সৈন্য ঐ মরণ যুদ্ধে তারা হারাল। এখন অ্যাপেপি থেবসের দিকে ধেয়ে আসছে। তাই এখন যে বিয়ের সময় না তা নাজা বুঝল এবং নেফারের নিরাপত্তা আরো কিছু দিন বাড়ল।
এরই মধ্যে বহু লোক প্রতিনিয়তই থেব থেকে দক্ষিণে রাস্তা ও নদী পথে পালিয়ে যেতে লাগল। পূবে যখন ব্যবসায়ীরা হিকস্দের অত্যাচার দেখার জন্য থামল তাদের যানগুলো ডাকাতি হলে লাগল। ফলে সব পণ্যের দাম বৃদ্ধি পেল।
একটাই পথ আছে যাতে আপনি অ্যাপেপিদের হাত থেকে রক্ষা পেতে পারেন। আর তা হল শান্তি চুক্তি করা। টাইটা রাজ-প্রতিভূকে উপদেশ দিল।
সে তার বাহিনীকে এটা প্রায় অনুমোদন দিয়ে দিয়েছে এবং জোর নির্দেশ দিয়েছে যে কোন অবস্থায়ই আত্মসমর্পণ নয়। নইলে তারা তাদের সৈন্যবাহিনীকে এ সুযোগে আরো শক্তিশালী করে ফেলবে, কিন্তু নাজা তাকে আর কিছু বলার অনুমতি দিল না। এটা আমিও বিশ্বাস করি, ম্যাগোস, সে আগ্রহ ভরে রাজি হল। প্রায়ই আমি আমার প্রিয় বন্ধু, ফারাও ট্যামোসকে এ বিষয়টা বোঝাতে চেয়েছি, কিন্তু সে কখনো আমার কথা শোনেনি।
আমাদের সময় প্রয়োজন; টাইটা ব্যাখ্যা করল, কিন্তু নাজা হাত উঁচিয়ে তাকে থামিয়ে দিল।
অবশ্যই আপনি ঠিক। নাজা এই অপ্রত্যাশিত সমর্থনে খুশি হল। সে প্রতিটি সদস্যকে হিকদের সাথে শান্তির ব্যাপারে রাজি করানোর চেষ্টা করেছিল, কিন্তু কেউই রাজি হয়নি, এমনকি চিনকাও পর্যন্ত। এমনকি অনুগত আসমরও অ্যাপেপির নিকট আত্মসমপর্ণের চাইতে নিজের তরবারিতে জান দিতে প্রস্তুত। এই ভূমিতে কাউন্সিলকে জোর করার বিষয়ে রাজ-প্রতিভূর কিছু সীমাবদ্ধতা রয়েছে।
হিকস্দের সাথে শান্তি স্থাপনটা নাজার কাছে এক স্বপ্ন, দুই সাম্রাজ্য মিলিত হওয়া এবং একজন ফারাও তা শাসন করবে সেই স্বপ্নটা তার আজন্মের। একমাত্র এক ফারাও যে হিকস্ ও মিশরীয় দুজাতির অংশ সে-ই এ রকম অর্জনের কথা ভাবতে পারে এবং জানে, সন্দেহাতীত ভাবে, ধাঁধার মধ্য দিয়ে প্রভুরা তাকে সে ওয়াদা করেছেন।
সে আন্তরিক ভাবে বলে গেল, আমার জানা উচিত যে আপনি, টাইটা; যিনি হলেন একমাত্র ব্যক্তি যে নিজেকে কোন কুসংস্কারে অন্ধ করে রাখেন না। সবাই চিৎকার করে উঠল, আত্মসমর্পণ নয় এবং অসম্মানের চেয়ে মৃত্যু শ্রেয়। সে তার মাথা নাড়াল। আপনি এবং আমি দেখতে পাচ্ছি যে আমরা শক্তি দিয়ে যা অর্জন করতে পারি না তা শান্তি দিয়ে করতে পারি। নীলের উপত্যকায় ষাট বছর পর মিশরীয় বা এশিয়ানদের চাইতে হিকস্রাই বেশি অবস্থান করছে। তারা আমাদের প্রভুদের সম্মান হানি, আমাদের দর্শন এবং আমাদের স্ত্রীলোকদের গ্রহণ করছে। তাদের অসভ্য রক্ত আমাদের দ্বারা নরম ও মিষ্ট হয়েছে। আমাদের সুন্দর আচরণে তাদের বন্য আচরণ পাল্টে গিয়েছে।
তার পরীক্ষামূলক পরামর্শে রাজ-প্রতিভূর সাড়াটা এতোই শক্ত যে টাইটা চমকে পিছু হটল। সে যা সন্দেহ করেছে তার চাইতেও এখানে বেশি কিছু বিরাজমান। সময় নিয়ে ভাবতে হবে এবং নাজার প্রকৃত মনোস্কামনা সম্পর্কে আভাস পেতে হবে, সে বিড়বিড় করে বলল। ওগুলোতো জ্ঞানের কথা; আমরা কিভাবে এ যুদ্ধ বিরতির চুক্তি আশা করতে পারি, রাজ-প্রতিভূ?
নাজা ব্যাখ্যা করতে ব্যাকুল হল, আমি জানি হিকদের মধ্যে অনেকে আছে যারা এই ব্যাপারে একমত। তাদের সাথে আমাদের যোগাযোগ করতে একটু সময় লাগবে শুধু। তারপর আমরা দুই রাজ্যে শান্তি ও একাত্মতা আনতে পারি।
পর্দা উঠতে শুরু করেছে। হঠাৎ টাইটার একটা সংশয়ের কথা মনে পড়ল যা একদা সে শুনেছিল, কিন্তু তখন সাথে সাথে সে তাতে প্রত্যাঙ্ক্ষিত হয়েছিল। কারা সে হিকস্ যারা সহানুভূতিশীল? সে জানতে চাইল। তারা কি উচ্চপদস্থ? অ্যাপেপির ঘনিষ্ঠ?
প্রকৃতপক্ষে, মহৎ ব্যক্তিরাই, অ্যাপেপির যুদ্ধ সভার একজন সদস্য। নাজা এ ব্যাপারে ব্যাখ্যা করতে যাচ্ছিল কিন্তু খুব কষ্টে নিজেকে সংযত করল। তবে এটুকুই টাইটার জন্যে যথেষ্ট। নাজার অতীত ইতিহাসের হিকস্দের সাথে তার সম্পর্কের ক্ষীণ গুজবটুকু নিশ্চয়ই সত্য এবং যদি এটা সত্য হয় তবে বাকিটাও সত্য। আরো একবার সে নাজার উচ্চাশার প্রশস্থতা ও গভীরতায় অবাক হল।
ঐ গণ্যমান্য ব্যক্তিদের সাথে দেখা করা এবং কথা বলা কি সম্ভব? টাইটা সতর্কতার সাথে জিজ্ঞেস করল।
হ্যাঁ, নাজা নিশ্চিত করল। আমরা কয়েক দিনের মধ্যেই তাদের কাছে পৌঁছাতে পারি।
টাইটার কাছে এই সাধারণ কথার অর্থ ব্যাপক। মিশরের ঐহিত্যগত শত্রুদের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে মিশরীয় রাজ-প্রতিভূর ঘনিষ্টতা আছে। তার বিষয়ে আর কি গোপন থাকার আছে? তার লোভ-লালসা তাকে কোথায় পৌঁছিয়েছে! টাইটার শিরদাঁড়া দিয়ে ঠাণ্ডা অনুভূতির স্রোত বয়ে গেল এবং ঘাড়ের উপরস্থ রূপালি চুল পর্যন্ত খাড়া হয়ে গেল।
ফারাও-এর এই প্রিয় বন্ধটি যে ফারাও এর মৃত্যুর সময় পাশে ছিল সেই একমাত্র সাক্ষী কীভাবে ফারাও মারা যান। অসীম উচ্চাশা ও নিষ্ঠুর উদ্দেশ্য সম্বলিত এ প্রাণীটির হিকস্দের উচ্চ পদস্থ ব্যক্তিদের সাথে সম্পর্ক আছে এবং সে তীরটি ছিল হিকদের, একটা তীর যা ফারাওকে হত্যা করেছে। কত গভীর পর্যন্ত ষড়যন্ত্র চলছে?
