সেথের শ্বাস ও হৃৎপিণ্ডের কসম খেয়ে বল যে তুমি লাসাকে তোমার সাথে অগ্রণী দলে নিয়ে যাচ্ছে না। হেজারেট জোর দিল।
আমি তা এখনই শপথ করলাম। নাজা তার ভয়ংকর হাসিটা আবার হাসল।
আমি হুরিয়ার সিন্নালকে নিচ্ছি। সে হচ্ছে আরেকজন বন্দী সুমেরিয়ানটার চেয়ে যুবতী, মাত্র চৌদ্দ বছর বয়সী, কিন্তু কপারের মতো তার চুল ও সবুজ চোখে উজ্জ্বল সে। তার নিতম্বটাও বৃহৎ ও গোলাকার, যা নাজার বেশি পছন্দ।
তার পেট থেকে আমার একটা ছেলে দরকার। নাজা ব্যাখ্যা করল, অ্যাশেরিয়ান সিংহাসনে বসাতে সে তারপর হাসল, একটা নরম বিপপূর্ণ ভেংচি দিয়ে। আনুগত্যের দায়িত্বগুলো সত্যিই গুরুভার।
হেজারেট তার দিকে হিংস্রভাবে তাকাল এবং তার পালকির জন্যে হাক দিল তাকে সারিতে ফিরিয়ে নিতে যেখানে প্রেন পশ্চাৎ দল নিয়ে আসছে।
*
টাইটার উপদেশে নেফার রেড সীর উপকূলটা প্রহরার ব্যবস্থা করেছে এক মাস্তুলের জাহাজে দ্বারা; কোন আক্রমণ হয় কিনা তা রিপোর্ট করতে, যদিও টাইটা জানত নাজার প্রধান দখলকারী সৈন্যরা আসবে বিশাল বালির মরু দিয়ে। টর্ক ও নাজা এই পথে মেসোপটেমিয়ায় গিয়েছিল। নাজা এই পথটা ভালো চেনে এবং তার বিশাল সৈন্যবাহিনীর নদীপথে আসাটা অনেক কষ্টের হবে টর্কের থেকে।
ম্যাগোসের চমৎকার নব প্রত্যয়নের ফলে নেফার ও তার কর্মকর্তারা নাজার সৈন্যের প্রকৃত সংখ্যা ও কৌশল জানে। একটা দলের নেতা, নাজার কমান্ডের চেইনে উচ্চপদে থাকা অফিসার যে টাইটার পুরানো পরিচিত ছিল এবং যে তার কাছে ঋণী, সে টাইটার কাছে বার্তা পাঠিয়েছে ফারাও নেফার সেটির প্রতি তার আনুগত্য প্রকাশ করে এবং তার সাথে যোগ দিতে চায়। তার পরিচিত একজন কার্পেট ব্যবসায়ী যে বীরসেবায় একটা ক্যারাভান নিয়ে যাচ্ছে টাইটা তাকে দিয়ে অফিসারকে একটা উত্তর পাঠাল। তাকে নির্দেশ দিল তার ডিভিশনের মাথায় থাকতে। তুমি আমাদের কাছে অধিক মূল্যবান তথ্যের উৎস হিসেবে থাকবে একজন যোদ্ধার চেয়ে, সে তাকে বলেছে। কার্পেট ব্যবসায়ী দিয়ে সে তাকে দুটা অস্বাভাবিক উপহার পাঠিয়েছে এক ঝুড়ি জীবন্ত পায়রা এবং একটা প্যাপিরাসের স্ক্রৌল যার মধ্যে একটা গোপন কোড রয়েছে।
যখন পায়রাগুলোকে ছাড়া হলে সঙ্গে সঙ্গে পাখি দুটো অ্যাভারিসে ফিরে এল তাদের আদি বাসস্থানে এবং তাদের সাথে এক পায়ে একটা সিল্কের সুতায় বাঁধা সাংকেতিক বার্তা তারা নিয়ে এল, যা সুন্দর পাতল হালকা প্যাপিরাসে কাগজে লেখা। এই বার্তার মাধ্যমেই নেফার নাজার সৈন্যদের সঠিক সংখ্যা ও অবস্থা জানতে পেরেছে। নাজা সেদিন ব্যাবিলন থেকে যাত্রা শুরু করেছে তারও সঠিক দিনটা সে জানতে পারল এবং আসমরের সাথে কত সৈন্য সেখানে আছে তাও। নেফার তার পশ্চিম দিকে গমন অনুসরণ করতে সক্ষম হল, দামেস্কো ও বীরসেবার মধ্য দিয়ে এবং অন্য সকল শহর ও দুর্গ পেরিয়ে।
শীঘ্রই এটা সুস্পষ্ট হয়ে গেল যে টাইটা অবস্থান সঠিকভাবেই নিরূপণ করেছে এবং নাজা রেড সী পার হয়ে আসার চেষ্টা করেনি। সে প্রকৃতপক্ষে বিশাল বালির মরুভূমি দিয়ে আসছে।
নেফার রেড সীর উপকূলে তার প্রহরী তুলে নিল এবং সঙ্গে সঙ্গে তার প্রধান কার্যালয়ে তাদের চালান করল এবং তার আর্মির অধিকাংশ মরুর প্রান্তে ইশমাইলিয়া দুর্গের সীমানায় পাঠাল। এখানে মিষ্টি পানির ঝর্ণা ও প্রচুর ঘাসের মাঠ আছে। যখন তারা ইসলামিয়ায় অপেক্ষা করছিল তখন ফেরত পায়রায় রিপোর্ট আসতে থাকল। নেফার শুধু নাজার শক্তিই জানল না, কে তার কোন ডিভিশন নেতৃত্ব দিচ্ছে তাও জানতে সামর্থ হলো।
মিনটাকা ইশমাইলিয়ার দুর্গে নেফারের যুদ্ধ সভায় বসল। তার অংশগ্রহণ ছিল মূল্যহীন, সে ছিল হিকস্ এবং সে নাজার দলের ঐসব অফিসারদের চিনত যারা একসময় তার পিতার কর্মকর্তা ছিল। শিশু অবস্থায় সে শুনেছে তাদের প্রত্যেকের সাথে তার পিতার বিনিময় এবং তার অসাধারণ স্মৃতি যা বাও বোর্ডে প্রশিক্ষিত ও ধারালো করা। সে নেফারকে এসব লোকদের প্রত্যেকের শক্তি, দুর্বলতা ও ব্যক্তিগত বৈশিষ্ট্যগুলোর বিবৃতি উপর উপদেশ দিতে সক্ষম ছিল। সে তাদের কাছে আসা তালিকায় চোখ বুলালো।
এই একজন, সেনাবাহিনীর কমান্ডার প্রেন, সে নাজার পশ্চাৎদল কমান্ড করছে। আমার আত্মীয় সম্পর্কিত, কারণ সে আমার পিতার একজন কাজিন। আমি তাকে ভালো করে জানি। সে আমাকে ঘোড়া চড়তে শিখিয়েছে। আমি তাকে আঙ্কেল টংকা বলে ডাকতাম। আমাদের ভাষায় যার অর্থ ভালুক। সে স্মৃতিচারণ করে হাসল। আমার পিতা তার সম্পর্কে বলত সে হাউন্ড কুকুরের মতই বিশ্বস্ত, সতর্ক ও ধীর। কিন্তু একবার যখন সে তার দাঁত শত্রুর গলায় ঢুকিয়ে দিবে মৃত্যু পর্যন্ত তা সে ধরে রাখবে।
এতোদিনে ম্যারন প্রায় সম্পূর্ণ সুস্থ ও শক্তি ফিরে পেয়েছে। সে নেফারের কাছে কোন দরকারী পদের জন্য আবেদন করেছে। তাই নেফার তাকে সামনে রথের ডিভিশনের সাথে নাজার আরো অভিগমন লক্ষ্য করতে পাঠাল, যখন সে উচ্চতা থেকে মরুতে নামতে শুরু করবে।
ম্যারনের স্কাউটরা নাজার পানির যানগুলোকে মাটির জার নিতে এগিয়ে আসতে ও অনুর্বর ভূমিতে তাদের স্তূপ করতে দেখল যার মধ্য দিয়ে নাজা মিশরের সীমান্তে পৌঁছাবে। ম্যারন তাদের পানির বহরটাকে আক্রমণ ও ছিন্নভিন্ন করে দেওয়ার অনুমতি চাইল। কিন্তু নেফার তার কাছে আদেশ পাঠল তাদের আক্রমণ না করতে। কেবল মাত্র তাদের পর্যবেক্ষণে রাখতে এবং সতর্কভাবে লক্ষ্য রাখতে যে তারা পানির মজুদ কোথায় রাখে তা লক্ষ্য রাখতে নির্দেশ দিল।
