নেফার ক্রুস ও ডোভকে তোরণের দিকে চালাল, এবং যদিও তার বাঁ দিকে চাকার কেন্দ্রস্থল পাথরে ঠুকরে গেছে তবু তারা শহরের প্রধান রাস্তা দিয়ে প্রবেশ করল যার উভয় পাশে উল্লাসিত জনতা দিয়ে সারিবদ্ধ। তারা রাস্তাটা পামপাতা ও ফুল দিয়ে ঢেকে দিয়েছে এবং এমনকি শাল ও মাথার টুপি এবং তাদের নিজেদের পোশাকের অন্যান্য টুকরো দিয়েও।
নেফারের প্রথম চিন্তা ছিল ডোভের জন্য। সে ঘোড়াগুলোকে থামিয়ে লাফ দিয়ে নামল এবং দৌড়ে আহত ঘোড়াটির কাছে গেল। বল্লমের ফলা তার কাঁধের গভীরে ঢুকে আছে। একমাত্র টাইটাই ভরসা ওগুলোকে বের করার জন্য, কিন্তু সে বানটা ভেঙে দিল যাতে এটা আর তার পাশে ঝুলতে না পারে। তারপর সে পাদানিতে ফিরে আবার লাগাম তুলে নিল।
লোকজন রাস্তায় ঝাঁক বেঁধে চলল এবং রথের পাশাপাশি দৌড়াল যখন এটা হাঁটার গতিতে চলল। তারা হাত বাড়াল নেফারকে স্পর্শ করার জন্য। তাদের মাথার টুপি, পাগড়ি তার রক্ত মোছার জন্য ব্যবহার করল যা তার ক্ষত থেকে পায়ে গড়িয়ে পড়েছে। একজন প্রভুর রক্ত, একজন ফারাও ও একজন রেড রোড যোদ্ধার যা কাপড়টাকে পবিত্র করে দিতে পারবে। উন্মত্তভাবে তারা চিৎকার করে তাদের প্রশংসার বাণী বলল।
আমাদের জন্য প্রার্থনা করবেন, মহান মিশর, প্রকৃত ফারাও!
আমাদের নেতৃত্ব দিন, মহান ফারাও!
জয়, রেড প্রভুর মহান ভাই-এর জয়!
আপনি হাজার হাজার বছর বেঁচে থাকুন, নেফার সেটি আসল ফারাও!
সভাস্থলের প্রবেশদ্বারে জনতার ভিড় এতো ঘন ছিল যে শহরের রক্ষীদের রথের সামনে দৌড়াতে হল এবং রাস্তা করতে হল। নেফার সভাস্থলের দিকে এগিয়ে চলল।
সভাস্থলের কেন্দ্রস্থলে হিল্টো সাজানো উঁচু পাথুরে মঞ্চে দাঁড়িয়ে আছে তাদের নতুন ভ্রাতা যোদ্ধাদের স্বাগত জানাতে। নেফার ভাঙ্গা, ধুলোয় ও রক্তে মাখা রথটাকে মঞ্চের নিচে থামাল এবং দুজন মানুষ নেমে এল ও ম্যারনকে উঠাতে তাকে সাহায্য করল। তারা তাকে হাথোর মন্দিরে নিয়ে গেল যেখানে টাইটা তার চিকিৎসা করার জন্য অপেক্ষা করছিল। তারা ম্যারনকে কাঠের টেবিলের উপর শুইয়ে দিল যেটা টাইটা তৈরি করেছে এবং বৃদ্ধ ম্যাগোস সাথে সাথে তার চিকিৎসা শুরু করে দিল। প্রথমে তার পাশের তলোয়ারে কাটা গভীর ক্ষতটা পরিচর্যা করল। মেরিকারার চোখের জল ম্যারনের ভাঙা ও রক্তাক্ত দেহের উপর পড়ল এবং তার ক্ষতে পড়ল।
রেড রোডের যোদ্ধারা নেফারকে সভাস্থলে ফিরিয়ে নিয়ে গেল। তারপর নেফার সিঁড়ি দিয়ে নেমে রথ থেকে দুটা চুলের বিনুনি তুলে ধরল এবং ওগুলোকে বড় কড়াইয়ের কাছে নিয়ে গেল যেটা উঁচু পাথরের বেদির কেন্দ্রস্থলে ত্রিপদীর উপরে জ্বলছিল। সে কাড়াইটার সামনে হাঁটু গেড়ে বসল এবং ঘোষণা করল, কোন শত্রু আমদের এই সম্মান ও তেজের পুরস্কারে হাত লাগাতে পারে নি। সে ওগুলোকে উঁচিয়ে ধরল যাতে সারা দুনিয়া প্রত্যক্ষ করতে পারে। এবং তারপর পরিষ্কার ও সদম্ভে বলল, আমি তাদের রেড প্রভুকে উৎসর্গ করলাম। সে চুলের বিনুণিগুলো আগুনে নিক্ষেপ করল, তারা উজ্জ্বল হয়ে পুড়ে গেল। নেফার উঠে দাঁড়াল এবং তার ক্ষতের কারণে দুর্বল হয়ে পড়ল, দুলতে লাগল যখন সে তাদের সামনে দাঁড়াল। আমি রেড রোড দৌড়িয়েছি। যদিও আমি কিছু বছর হারিয়েছি তবুও আমি আমার মিশরের দ্বৈত মুকুটের অধিকার নিশ্চিত করেছি। আমি নিজেকে ফারাও ঘোষণা করলাম। সাহস থাকলে অন্য কাউকে মুকুট দাবি করার ভান করতে দাও।
তারপর তারা তাকে আরো উৎসাহ দিল যখন রেড রোডের যোদ্ধারা তার সামনে হাঁটুগেড়ে বসল, তার ডান হাত ও পা চুম্বন করল এবং মৃত্যু ও তাদের পরের জীবন পর্যন্ত তাদের আনুগত্যের শপথ নিল।
*
দুটি বিশাল নদীর পানিতে ভেসে থাকা শহরটা তাদের সামনে একটা পদ্ম ফুলের মতো উপস্থিত হল, তোলার জন্য প্রস্তুত। এর দেয়ালগুলো পোড়া ইটের, তারা সাতাশ কিউবিট পুরু এবং এই উর্বর ও পনি সমৃদ্ধ ভূমির সবচেয়ে লম্বা পাম গাছের চাইতেও উঁচু।
তাদের মধ্যবর্তী ব্যবধান কত? টর্ক ইশতার ডি মেডিকে জিজ্ঞেস করল। শহরে যেতে কত পথ পড়ি দিতে হবে?
দশ ক্রোশ মহামান্য। ইশতার তাকে বলল। অর্ধ দিনের পথ। টর্ক তার রথের পাদানিতে লম্বা হয়ে দাঁড়াল এবং তার চোখে ছায়া দিল। ওটাই কি সে কিংবদন্তীর লৌকিক উপ্যাখ্যানের নীল ফটক? সে জানতে চাইল। সে জানে ইশতার ব্যাবিলনের রাজকীয় শহরে পনের বছর যাবৎ বাস করেছে এবং তার যাদুর বেশির ভাগই এখানে মারডুকের মন্দিরে শিখেছে।
এমনকি এ দূরত্ব থেকেও প্রবেশদ্বার মূল্যবান রত্ন-পাথরের মতো ঝিকমিক করল। গোবরাট এতো চওড়া যে দশটি রথ পাশপাশি এক সাথে প্রবেশ করতে পারে এবং সিডার কাঠের তৈরি ফটকগুলো দশ জন লোক একে অপরের কাঁধের উপর দাঁড়ালো সে উচ্চতা হবে তার চাইতেও বেশি।
এটা আসলেই নীল রঙের। টর্ক বিস্মিত হল। আমি শুনেছি এটা লেপিস ও লাজুলি দিকে আবৃত।
তা নয়, মহামান্য। ইশতাদের চেহারা বিকৃত হয়ে গেল। ওগুলো সিরামিকের টাইলস। প্রতি টাইলসে ব্যাবিলনের দুই হাজার দশটা প্রভুর একজন করে আঁকা।
টর্ক নীল ফটকের প্রত্যেক পাশের মাইলের পর মাইল দেয়াল বরাবর তাকাল। প্রতি দুই হাজার কদম পর পর প্রহরা ভবন আছে এবং নিয়মিত বিরতিতে পুরু দেয়ালগুলো ভারি করে মজবুত করা। ইশতার জানত সে কি ভাবছে।
