*
পতাকার সারি তাদের প্রশস্ত বৃত্তে নিয়ে এল, উত্তর দিকের গভীর খাদের তীক্ষ্ণ ধারের কিনারে এবং প্রাকৃতিক এক সারি সমতল ভূমির উপর যেখানে মাটির গঠন নরম রসালো ফলের মতো, কিন্তু নগ্ন ও কঠিন।
তৃতীয় ও শেষ সমতল ভূমিটা পঞ্চাশ জনের মতো দর্শক দ্বারা ঘেরা যারা গালালা থেকে উঠে এসেছে। যখন নেফারের রথ তাদের দিকে দৌড়ে গেল তারা হৈ হৈ করে উঠল, তারা তার প্রবেশের জন্য পথ ছেড়ে দিল। উঁচু ভূমিটার চূড়া সমতল ও মসৃণ। এই ভোলা স্থানের মধ্যবর্তী স্থানে কুস্তিগীররা অপেক্ষা করছিল। সাদা পাথর দ্বারা ঘেরা স্থানে তারা নিজেদের বৃত্তে দাঁড়িয়ে আছে। নেফার তাদের দিকে চলল। জনতা তাদের পিছনে উত্তেজনায় উল্লাস করতে করতে ও হাসতে হাসতে এগিয়ে চলল। নেফার ঘোড়াগুলোকে থামাল এবং দুজন সাহিস যারা প্রস্তুত হয়ে দাঁড়িয়ে ছিল দৌড়ে এল তাদের মাথাগুলো ধরতে।
দেখো প্রত্যেকে যেন মাত্র এক বালতি পান করে। নেফার তাদের আদেশ দিল যখন সে লাফিয়ে নামল। এটাই প্রথম জায়গা যেখানে তারা ঘোড়াগুলোকে পানি খাওয়ানোর অনুমতি পেয়েছে, কিন্তু নেফার চায় না তাদের পেট তরলে ফুলে যাক।
দ্রুত নেফার ও ম্যারন তাদের চামড়ার বর্ম খুলে ফেলল এবং নিচের স্কার্ট খুলে সূর্যালোকে সম্পূর্ণ নগ্ন হয়ে গেল। তাদের তরুণ শক্ত দেহ দেখে জনতা গুঞ্জন করে উঠল, নিখুঁত কুস্তির জন্যে যা প্রশিক্ষিত। তা উন্মুক্ত হলে নিচু জাতির ও সন্দিগ্ধ নৈতিকতার কিছু মহিলাও উত্তেজনায় চিৎকার করল।
এখন প্রতিটি অতিক্রান্ত হওয়া মুহূর্ত রথ ধাওয়াকারীদের কাছে নিয়ে আসছে। নেফার এমনকি নৃত্যরত মহিলাদের দিকেও তাকালো না বরং সে ও ম্যারন দূর পদক্ষেপে সামনে বাড়ল সে দিকে যেখানে তাদের নিজ নিজ প্রতিদ্বন্দ্বী অপেক্ষা করছিল। নেফার সাদা পাথরের বৃত্তের বাইরে এল এবং উর-এর পোলিওস এর দিকে তাকাল যে কেন্দ্রস্থলে দাঁড়িয়ে আছে।
সে আশানুরূপ ভাবে বড় অথবা লম্বা ছিল না, নেফারের চাইতে বৃহৎ বা ভারিও নয়, কারণ বিচারকেরা তাদের সতর্কভাবে ও নিরপেক্ষভাবে নির্বাচন করেছেন। যাই হোক কোন চর্বি বা অতিরিক্ত ঝোলালো মাংস পোলিওসের ছিল না। তবে এটা নিশ্চিত যে সে নিজেকে নমনীয় করতে তেল মেখেছে, কারণ যখন সে তার মাংসপেশী ফুলালো তখন তা চকচক করল। তার সবকিছুই কঠিন। তার পেট সমতল, তার হাত-পা দীর্ঘ ও সুকোমল। সে হাতগুলো তার বুকের উপর ভাজ করে দাঁড়িয়ে আছে এবং একটা কঠিন শীতল দৃষ্টিতে নেফারকে খেয়াল করছে।
নেফার একটা দীর্ঘ দম নিল এবং তখন তার কানে আবার টাইটার কথাগুলো বাজল, এতো পরিষ্কার যে যেন সে তার কানে কানে কথা বলছে। বাম হাঁটু, ওটা তার একমাত্র দুর্বলতা।
নেফার তার দৃষ্টি প্রতিপক্ষের দেহের উপর নিবদ্ধ করল, কিন্তু পোলিওসের বাম হাঁটু তার ডান হাঁটুর মতই ভালো ঠেকল। শক্ত ও দুর্জেয় জলপাই গাছের প্রধান শাখার মতো যা।
নেফার তার গলার সোনার মাদুলিটা স্পর্শ করে পা বাড়িয়ে পাথরের বৃত্তে প্রবেশ করল, জনতা গর্জে উঠল ও আর্তনাদ করল এবং চিৎকার দিল। পোলিওস তার হাত হাঁটুতে বেঁধে কাঁধটা কুজো করল এবং সর্পিল সমতল অভেদ্য দৃষ্টি দিয়ে তাকে দেখল। নেফার জানত তাকেই প্রথমে আঘাত করতে হবে কারণ পোলিওসের কোন তাড়া নেই। পোলিওসের কাজ হল নেফারকে এখানে দেরি করিয়ে দেয়া যতোক্ষণ না ধাওয়াকারীরা তাকে ধরে ফেলে। নেফার একবার তাকে আবর্তন করল এবং পোলিওসও ধীরে তাকে মোকাবেলা করতে ঘুরল।
হ্যাঁ! নেফার নিজে নিজে বলল, ওখানে তা, সে তার বাম পাতা টানছে। কিন্তু তা ছিল তার ক্ষুদ্র একটা দোষ যা নেফার টাইটার উপদেশ ছাড়া কখনো বের করতে পারতো না। এটা তার পুরানো আঘাত, টাইটা তাকে বলেছিল, এখানে! এবং সে তার বৃদ্ধাঙ্গুল দিয়ে নেফারের হাঁটুতে চাপ দিয়ে প্রকৃত স্থানটা দেখিয়েছে। কিন্তু তারপরও টাইটা তাকে বলল, তবুও তাকে হালকা ভাবে নেয়ার সাহস দেখিও না। সে একজন মানুষ হত্যাকারী। এটা তার প্রিয় কাজ এবং তা খুব অপ্রতিরোধ্য। টাইটা তাকে স্পষ্ট করে বলেছে।
নেফার অন্য পথে বৃত্তাকারে ঘুরে এল এবং পোলিওসও তার সাথে ঘুরল। নেফার তখন তা দেখল, একটা ছোট অস্বাভাবিক গর্ত তার হাঁটুর টুপির স্ফীতির নিচে। সে কোন ঝুঁকি নিতে চাইল না এবং সে কাছাকাছি এল। তারা প্রত্যেকে চিরায়ত নিয়মেই এগুল, উভয়ে হাতে দিয়ে একে অন্যকে আঁকড়ে নিক্ষেপের সুযোগ খুঁজছে। ধারা পরিবর্তন করে ওজন বদলে ধাক্কা দিল ও তারপর অন্যের ভারসাম্য অনুভব করতে দিল। তখন হঠাৎ পোলিওস সামনে লাফিয়ে নিচু হল, নেফারের বক্ষের নিচে এবং নেফারও তা আশা করেছিল। সে দীর্ঘ বাহুটা তার কোমরে প্যাচিয়ে হঠাৎ তাকে এতো উপরে তুলল যে সে শুধু তার পায়ের পাতা মাটিতে স্পর্শ করে রইল এবং পোলিওস তাকে নিয়ে তার বাহুতে ঘুরল, তাকে পিছনে ঘুরালো যাতে সে তার ভারসাম্য রাখতে না পারে। তারপর হঠাৎ পোলিওস তার ডান হাঁটুতে পড়ে নেফারকে তার সাথে নিচু করল। তার অন্য পা কঠিন দৃঢ়, বাম উরু ভূমির সাথে। নেফার তখন তার উপর আড়াআড়ি নেমে এল এবং তাকে তার পিঠে আঘাত করল কিডনি বরাবর। এটা তার মেরুদন্ড ভেঙে ফেলার কথা, নেফার আক্রমণটা ম্যারনের সাথে শতবার অনুশীলন করেছে। প্রতিপক্ষ আঘাতটা নিতে তার পিঠ বাকা করল এবং একই সময়ে তার উভয় গোড়ালি মাটিতে সজোরে বন্ধ করে দিল শক্তি ভাঙতে। তবুও সে তার মেরুদন্ড ক্যাচ ক্যাচ করতে অনুভব করল যখন তার কশেরুকাগুলো সর্বোচ্চভাবে বেঁকে গেল।
