যদি আমি সফল হই তবে আমাকে কি দিয়ে পুরস্কৃত করবে তুমি? ম্যারন
তার মাথা বুকে টেনে নিয়ে জিজ্ঞেস করল।
আমি তোমাকে এমন পুরস্কার দেবো যা তুমি স্বপ্নেও ভাবনি। সে হেসে বলে উঠল।
আমি এই স্বপ্নে বেঁচে থাকবো। সে তাকে আশ্বস্ত করে বলল। আমি আমার জীবনের প্রতিটি রাতে এই স্বপ্ন দেখি।
*
প্রতিযোগিতার দিন সকালে টাইটা নেফারকে জাগাতে এল। সে তখনও হাতের উপর মাথা রেখে ঘুমাচ্ছিল। টাইটা তাকে স্পর্শ করতেই সে উঠে বসল। চুলের বিনুণী করা মোটা গোছাটা যা মিনটাকা বেঁধে দিয়েছে তা তার কাঁধের নিচ পর্যন্ত নেমে গেছে। টাইটার দিকে দৃষ্টি ফেরাতেই সে শক্ত হয়ে গেল, তার মনে পড়ল আজকের দিনটা কত কঠিন এবং বৃদ্ধ তারই উৎকণ্ঠায় অধির। আজ সকালের পরিবেশটাও যেন এক অদ্ভুত বিষণ্ণ।
দেয়ালের উপর দিয়ে যখন সূর্যোদয় হল, দশটি রথকে তখন চত্বর ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। পুরো শহর জনতার হর্ষ ধ্বনিতে উৎসব মুখর। কেউ ড্রাম বাজাচ্ছে, কেউ শিষ দিচ্ছে, মহিলারা ফুল ছুঁড়ে মারল তাদের উদ্দেশ্যে, কিন্তু যোদ্ধারা সবকিছুকে ছাপিয়ে নির্লিপ্ত রইল।
নেফার এবং ম্যারন হালকা বর্ম পরিধান করেছে এবং তাদের শরীর তেল দিয়ে। রাখা কুস্তি লড়তে। টাইটা এগিয়ে যেতেই তারা রথ থেকে নেমে তার সামনে হাঁটু গেড়ে বসল। সে তার হাত তাদের মাথার উপর তুলে হুরাস এবং রেড গডের উদ্দেশ্যে প্রার্থনা করল তাদের আশীর্বাদ এবং সুরক্ষার জন্য। সবশেষে সে তার নিজের গলা থেকে মাদুলি সহ নেকলেসটি খুলে নেফারের গলায় পড়িয়ে দিল। এই কবজটা টাইটা ছাড়া আর কেউ কোন দিন স্পর্শ করেনি।
তারপর হিল্টো, মাথায় লাল টুপি পরিহিত যা থার্ড গ্রেডের প্রতীক, একটি পাথরের বেদীর উপর উঠে দাঁড়াল এবং যাবতীয় নিয়মাবলি বর্ণনা করল উঁচু গলায়। পাঠ শেষে সে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, তোমরা কি সবকিছু বুঝতে পেরেছে এবং রেড রোডের নিয়ম মেনে তাতে অংশ নিতে কি ইচ্ছুক?
রেড গডের নামে আমরা রাজি। নেফার জবাবে বলল।
কে চুলের বিনুণী করা গোছা কাটবে? হিল্টো জিজ্ঞেস করল। মিনটাকা ও মেরিকারা পিছন থেকে এগিয়ে এল তখন। মিনটাকার চোখের পাতা ফুলা, সারা রাত সে ঘুমাতে পারেনি। দুজনেই তারা উদ্বিগ্ন এবং ভয়ে বিবর্ণ। নেফার ও ম্যারন মাথা নত করতেই এই দুতরুণী তাদের মাথা থেকে বিনুনী করা চুলের গোছা ছুরি দিয়ে কেটে নিল এবং হিল্টোর হাতে তুলে দিল তা।
হিল্টো সেগুলো তখন তাদের রথের পাদানিতে স্থাপিত পতাকার দন্ডের উঁচুতে বেঁধে দিল। এগুলোই ট্রফি, যা তাদের জীবন দিয়ে রক্ষা করতে হবে যেন বিপক্ষের প্রতিযোগী তা ছিনিয়ে নিতে না পারে।
তোমাদের রথে চড়! হিল্টো নির্দেশ দিতেই নেফার ও ম্যারন পাদানিতে লাফিয়ে উঠে গেল।
পাখি দুটোকে নিয়ে এসো। হিল্টো আদেশ করল।
একজন সেবক তার দুবাহুতে করে দুটো মোরগ নিয়ে এল। মোরগ দুটোর গলার কাছ থেকে পালক উঠানো। রোদে তাদের ঝুটি চকচক করে উঠল।
ছেড়ে দাও এবং শুরু! হিল্টো চিৎকার করে উঠল। মোরগ দুটিকে একটি নির্দিষ্ট বৃত্তের মাঝে বালুর মাঠে ছেড়ে দিতেই জনতা উত্তেজনায় চিৎকার করে উঠল।
এদিকে নেফার ডোভ ও ক্রুসের পিঠে চাবুক চালাল এবং রথ দ্রুত ছুটতে লাগল।
নিয়মানুসারে মোরগ দুটো যততক্ষণ লড়াই করতে থাকবে তততক্ষণ পর্যন্ত নেফার তার রথ চালিয়ে বল্লম নিক্ষেপের স্থান পর্যন্ত দৌড়ে যাবে, সেখানে শাবাকো অপেক্ষা করছে বিচারক হিসেবে। তারা সেখানে তাদের বল্লম নিক্ষেপের অগ্নি পরীক্ষায় অংশ নেবে। তা শেষ করতে পারলে পরবর্তী ধাপের জন্যে এগিয়ে যাবে। যতো দ্রুত শেষ করবে ততোই তারা অন্যদের চেয়ে এগিয়ে থাকবে। যে কোন একটি মোরগের মৃত্যু হতেই বাকী প্রতিযোগিরা তাদের ধাওয়া করবে। তখন সবার আগে যে প্রতিপক্ষকে হারিয়ে প্রতিটি ধাপ পেরোতে পারবে সেই হবে জয়ী। নেফার ও ম্যারন মূল উপলক্ষ্য বিধায় অন্যদের কাজ শুধু ধাওয়া করা, অন্যান্য পরীক্ষায় তারা অংশ নেবে না।
মোরগ দুটো তাদের সর্পিল ঘাড় ও ভীষণ বাঁকানো চঞ্চু দ্বারা একে অন্যের পালক ও মাংস ছিঁড়ে ফেলবে এবং যখন রক্ত ঝড়ে তারা দুর্বল হয়ে যাবে তখন মৃত্যুকে আলিঙ্গন করে নেবে।
বড় পাখিটার পালকগুলো সোনালি ও কপার বর্ণের। উদিত সূর্যের মতই উজ্জ্বল, তার লেজ লম্বা। অন্য পাখিটা কালো, কিন্তু চমৎকার জ্বলন্ত পিঠ এবং তার নগ্ন মাথা রক্তিম বর্ণের।
তারা এখন এক জন অন্যকে বৃত্তাকারে ঘুরল, ইতোমধ্যে তারা অনেক কঠিন ও দীর্ঘ সময় লড়েছে। আলগা পালকগুলো তাদের বালিতে পড়ে আছে ও পশ্চিমের বাতাসের গরম ঝাঁপটায় তা দূরে সরে গেল। উভয় পাখিরই রক্ত ঝরছে, বড় বড় ভারি ফোঁটায় এবং তারা তাদের পায়ের উপর একটুখানি অস্থির হয়ে গেল। যাই হোক তাদের চোখ উজ্জ্বল ও হিংস্র যেমনটা লড়াইয়ের শুরুতে ছিল।
সুন্দর ও পূজনীয় হাথোর, তাদের দুজনকে বেঁচে থাকার শক্তি দাও। মেরিকারা ফিসফিসাল, সে দৃঢ়ভাবে মিনটাকার হাত ধরে আছে। তাদেরকে সূর্যাস্ত পর্যন্ত লড়াই করতে দাও। যদিও সে জানত তার আবেদন কতটা বৃথা। এবং ম্যারন ও নেফারকে ক্ষতি থেকে দূরে রাখা।
হঠাৎ কালো পাখিটা মাথা উঁচু করে উড়াল দিল, তার শক্তিশালী ডানা ঝাঁপটিয়ে সামনের দিকে পাগুলো পুরো প্রসারিত করে। অন্য পাখিটা তাকে সাক্ষাৎ করতে উঠল কিন্তু সে প্রায় নিঃশেষিত এবং তার প্রতিরোধ ছিল দুর্বল। সে আঘাতটা রুখতে দেরি করে ফেলল যা তার পালকে বিস্ফোরণ ঘটিয়ে সংঘর্ষ করল। এক সাথে গড়াগড়ি খেল ওগুলো এবং যখন তারা আলাদা হল লাল মোরগটা তখন একটা ডানা টানছিল। এটা প্রায় শেষের পর্যায়ে।
