তাহলে সোক্কো আমি তোমাকে এক হাজার রথের প্রধান বানালাম এবং টাইটা তার রাজকবির পদবি অদ্যবদি ভালোভাবে প্রহরায় রেখেছে। আর তুমি সুন্দর করে কথা বল যা তার উপকারেই আসবে।
আমাকে আপনার পদ চুম্বন করতে দিন, ফারাও। সোক্কো অনুনয় করল।
বরং তুমি তোমার হাত দাও। নেফার বলল, তার শিং-এর মতো কঠিন মুঠোটা ধরে তাকে টেনে তুলল। তোমার লোকদের জন্য করুণা হচ্ছে। নেফার মরদেহগুলোর দিকে নজর বুলালো। যদি তারা তোমার রাজ অনুভূতি ভাগ করে নিতো তাহলে তাদের মরার দরকার ছিল না।
তারা এক জন প্রভুর হাতে নিহত হয়েছে, সোক্কো বলল। এর চেয়ে আর কোন বড় সম্মান নেই। তাছাড়া টাইটা, ওয়ারলক হয়তো কয়েক জনকে রক্ষা করতে সক্ষম হবে যারা এখনো আর্তনাদ করছে ও বেঁচে আছে।
তিনদিন পর যখন তারা গালালার মধ্য দিয়ে পাশাপাশি ঘোড়াগুলো নিয়ে চলছিল, সোক্কো তার নতুন ফারাও এর ডান পাশে গর্বিতভাবে এগিয়ে চলছে। তার হেলমেট তার ব্যান্ডেজের উপর উঁচু করে বসানো যা তার আঘাত প্রাপ্ত মাথার চারপাশে জড়ানো।
*
দশ হাজার সৈন্যের সর্বোত্তম পদবি নিয়ে সোক্কো ভুয়া ফারাওদের সৈন্যদের রসদ সরবরাহের অফিসারই শুধু ছিল না সে যুদ্ধের ময়দানের একজন দক্ষ ও অভিজ্ঞ সেনাপতি। সে নেফারকে শত্রুদের যুদ্ধ রথের ও ওয়াগনের সঠিক হিসাব দিতে সক্ষম হল যা নিয়ে তারা সংশয়ে ছিল। স্মৃতি থেকে সে ডেল্টার মজুদ ভান্ডারের সংখ্যার তালিকা এবং সর্বশেষ আবিষ্কৃত অস্ত্রসমূহ যা অস্ত্রাগারে মজুদ তার একটা তালিকা বের করল।
টক ও নাজা তাদের প্রায় শেষ কর্মক্ষম যুদ্ধ রথটা তাদের সাথে পূর্বের অভিযানে নিয়ে গেছে। মিশরে বর্তমানে পঞ্চাশটারও কম আছে, হয় উচ্চ রজ্যে অথবা নিম্ন রাজ্যে। অ্যাভারিস, থেইন ও আসওয়ানের আর্মিরা কারখানায় দিন রাত কাজ করছে। কিন্তু প্রতিটি রথ যা তারা তৈরি করছে তা সঙ্গে সঙ্গেই বীরসেবা ও মেসোপটেমিয়ার রাস্তায় পাঠানো হচ্ছে।
আমাদের এখন যথেষ্ট ঘোড়া আছে, থেইনে ফারাও-এর শক্তিশালী হানাকে ধন্যবাদ। এমনকি যদিও অধিকাংশ তরুণ অপ্রশিক্ষিত, কিন্তু আমরা কোন যুদ্ধ রথ ছাড়া কিছুই করতে পারব না। হিল্টো গম্ভীরভাবে বলল। যা নেই আমরা তা ধরতে পারব না এবং রাজকোষের সকল অর্থ দিয়ে আমরা একটা সৈন্য দল কিনতে পারবো না।
যখন তারা গালালা থেকে বিশাল ঘোড়ার পাল দখলে ছিল তখন হিল্টো পূর্ব দিকে মহাসড়ক থেকে গুপ্ত ভান্ডারের অবশিষ্ট স্বর্ণ নিয়ে এসেছে। গালালা শহরের নিচে পুরানো জলাধারে তিন লাখেরও বেশি মূল্যবান ধাতু লুকিয়ে রাখা হয়েছে। সে বলে চলল, শীঘ্রই টর্ক আমাদের সফলতার কথা জেনে যাবে। সে তখন বুঝবে যে আমরা একটা সত্যিকারের হুমকিতে পরিণত হয়েছি। যখনই তার ব্যাবিলন দখল করা শেষ হবে তখন সে তার সৈন্যবাহিনীকে ভাগ করে দিয়ে এখানে আমাদের আক্রমণ করতে বলবে। সে যদি মাত্র একশ রথও পাঠায় বর্তমানে আমাদের যে অবস্থায় আমরা তাদের সামনে দাঁড়াতে পারব না।
যখন অন্যদের সবার কথা বলা শেষ হল, নেফার সভা সম্বোধন করার জন্য দাঁড়াল তবে সে বেশিক্ষণ কিছু বলল না। সোক্কো, তুমি আমার জন্য ঘোড়াগুলোকে প্রশিক্ষণ দাও, সে বলল। টাইটা এবং আমি রথের ব্যবস্থা করবো।
মহামান্য তা হবে একটা সাধারণ ঘটনা, সোক্কো গম্ভীরভাবে বলল।
অত খুশি হয়ো না এক হাজার রথের প্রধান। নেফার তার দিকে চেয়ে হেসে বলল। আমরা কিভাবে আপনার উপাধিকে একটা ক্ষুদ্রতম অলৌকিক বিষয়ের সাথে ভালো করতে পারি? আমাদের বিশ্বাসকে একটা বৃহত্তম কিছুতে রাখি চলুন।
*
টাইটা কালো পাহাড়ের শিলার উপরিভাগে দাঁড়িয়ে আছে। তার চারপাশে দৃষ্টি জুড়ে বালিয়াড়ি ছড়িয়ে রয়েছে। পাহাড়ের পাদদেশ থেকে একশ লোক তাকে দেখছিল বিস্মিত কিন্তু কৌতূহলী। ম্যাগোসের খ্যাতি তাদের কাছে মরুর মতই অসীম। তারা সবই হচ্ছে যোদ্ধা যারা তাদের নিজের ইচ্ছায় এখানে এসেছে, ভুয়া ফারাওদের ছেড়ে তাদের সমর্থন নেফার সেটিকে দিতে। এই জোটটা একটু অসম, তারা এখানে নিজেদের অস্ত্র ও রথহীন অবস্থায় পেয়েছে এবং প্রতিদিন একটা সতেজ গুজব আসছে যে হয় টর্ক নয় নাজা অথবা দুজনেই তাদের ত্যাগ করার প্রতিশোধ নিতে এগিয়ে আসছে।
ফারাও নেফার সেটি ওয়ারলকের পাশে সরু পাহাড়ের শিখরে দাঁড়িয়েছিল। গভীর আলোচনায় তারা ব্যস্ত। মাঝে মাঝে একজন অথবা অন্য জন পশ্চিম দিকে অঙ্গভঙ্গি অথবা নির্দেশ করল, যেখানে অবিরত বালি আর বালি ছাড়া আর কিছু দেখার ছিল না।
তারা দিনের তাপের মধ্যে ধৈর্য্য ধরে অপেক্ষা করল। কেউ মোহমুক্তি বা অবিশ্বাস প্রকাশ করল না, কারণ সবাই টাইটাকে সম্মান করে। যখন বালি ঘড়ির শূন্যতায় ছায়াগুলো গম্ভীর হয়ে রক্ত বর্ণ হল তখন ঐ বেমানান যুগল তরুণ শাসক ও বৃদ্দ ম্যাগোস পর্বত শিখর থেকে নেমে এল এবং বালিয়াড়িতে হাঁটতে বের হল। নির্দিষ্ট উদ্দেশ্য ছাড়াই ওয়ারলক একটা বালিয়াড়ির মুখের সামনে ও পিছনে গেল। সে মধ্যবর্তী স্থানে থামল এবং অদ্ভুত ও রহস্যজনক ভঙ্গি করল তার দীর্ঘ লাঠি দিয়ে, তারপর আবার চলল; ফারাও ও তার অফিসারেরা তাকে অনুসরণ করে গেল শুধু।
অবশেষে পড়ন্ত গোধূলি লগ্নে ম্যাগোস তার লাঠি নরম বালিতে গাঁথল এবং ফারাও নেফার সেটির সাথে কথা বলল একান্তে। তখন হঠাৎ করে তারা অফিসারদের চিৎকার করে আদেশে উদ্দীপ্ত করল।
