নেফারের আদেশে প্রত্যেক সন্ধ্যায় জলাশয়ে ফাঁদ পাতা হল এবং পরের দিন সকালে আটক প্রাণীগুলোকে খাঁচায় ভরে নিয়ে আসা হলো।
এর মধ্যে শাবাকো ও তার সবচেয়ে বিশ্বস্ত লোকদের নীল উপত্যকার শহর ও গ্রামে খোঁজ নিতে ও গোপন খবর সংগ্রহ করতে পাঠাল। তারা সরাইখানায় পান করল এবং ভ্রমণকারী যাদের সাথে তাদের পথে দেখা হলো তাদের প্রশ্ন করল। তারা প্রতিটি দুর্গ এবং রক্ষী সেনাদলকে লক্ষ্য করল এবং সৈন্য যাদের শহরে ঢুকতে, ত্যাগ করতে এবং কুচকাওয়াজ করতে দেখল তাদের সংখ্যা গুনল। সপ্তাহ পরে তারা সংবাদ নিয়ে ফিরে তার বিস্তারিত ও সঠিক তথ্য দিল।
তারা রিপোর্ট করল যে ভুয়া ফারাওরা তাদের পিছনের যে কোন আক্রমণ প্রতিরোধ করার জন্য কমপক্ষে তাদের অর্ধ পদাতিক বাহিনী, বর্শাবাহক, গুলতিধারী ও ধুনকারীদের রেখে গেছে। সীমান্তের সব দুর্গগুলো পুরোপুরি প্রতিরক্ষায় নিয়োজিত ও প্রহরারত এবং রক্ষীসেনারা মনে হলে সচকিত ও হুঁশিয়ার। তাদের অশ্বারোহী দলের খবর কি? নেফার জিজ্ঞেস করল, যখন শাবাকো তার দীর্ঘ রিপোর্টের শেষ প্রান্তে চলে এল।
টর্ক তার অধিকাংশ রথ তার সাথে মেসোপটেমিয়ায় নিয়ে গেছে। সে মিশরে দুই রেজিমেন্টেরও কম সৈন্য রেখে গেছে। যাই হোক সব সৈন্যরা আরো অধিক রথ নির্মাণের কঠিন কাজে ব্যস্ত।
ঘোড়াগুলো? নেফার জানতে চাইল।
তারা উভয় রাজ্যের প্রতিটি প্রাণী দখল করে নিয়েছে। এমনকি তারা সৈন্য ব্যবসায়ীদের লিবিয়া পাঠিয়েছে, তারা যা পায় তা ক্রয় করবে। মনে হয় নতুন অশ্ব সরবরাহ নির্বাসনগুলো থেইন ও মানাশি পুরো শক্তিশালী। যাই হোক এদের অধিকাংশ প্রাণীগুলো মনে হয় তরুণ ও অদক্ষ। কঠিন যুদ্ধে প্রশিক্ষিত প্রাণীগুলোকে পূর্বে আর্মিরা তাদের সাথে নিয়ে গেছে।
থেইন, নেফার সিদ্ধান্ত নিল। এটা মানাশি থেকে মরুর বেশি কিনারে ও কাছে। তার মনে পড়ল যে থেইন হলো সেই জায়গা যেখানে টাইটা নাজার থেকে নেওয়া তার আজ্ঞাবহের কাগজটা ব্যবহার করেছিল সোক্কোর কাছ থেকে সতেজ ঘোড়া ও রথ সংগ্রহ করতে যে ছিল হিল্টোর পুরানো সহযোগি। তারা তখন মিনটাকাকে অ্যাভারিস থেকে উদ্ধার করার জন্যে রাস্তায় ছিল। সে তার মন পিছনে ফেরালো এবং রক্ষী সেনাদল ও প্রহরারত সৈন্য দলের অবস্থা মনে করার চেষ্টা করল কিন্তু তা ছিল অনেক দিন আগের।
তুমি থেইন সম্পর্কে যতটুকু পার বল। এখনও কি সেখানে সোক্কো নেতৃত্ব। দেয়?
আমরা দুর্গের একজন সার্জেন্টের সাথে স্থানীয় সরাইখানায় মদ পান করে ছিলাম। সে বলেছে যে সোক্কো এতো ভালো কাজ করেছে যে তাকে দশ হাজার সৈন্যের মধ্যে সর্বোত্তম পদে উন্নীত করা হয়েছে।
.
দশদিন পর, নেফার ও টাইটা ঘন সবুজ ঘাসের মধ্যে বসেছিল এবং ছাগলের পাল দেখার ভান করছিল যা তাদের চারপাশে চড়ে খাচ্ছে। যদিও থেইনের দুর্গের চারপাশের ভূমি ভালোই আবাদী ও ঘাসে পূর্ণ তবুও তা ছিল সমতল, গাছ বিহীন ও বৈশিষ্ট্যহীন। সেখানে কোন পাহাড় ছিল না যেখান থেকে তারা দূরের ক্যাম্পটা দেখতে পারবে। সবচে কাছের উঁচু ভূমি মরুর কিনারা বরাবর পূর্বদিকে এক ক্রোশ।
তারা দুজনে বেদুঈনদের ছেঁড়া ধুলামাখা কালো পোশাক পড়েছে। এই ছন্দবেশে তারা একজোড়া খরগোশের বা কাকের ন্যায় সহজভাবে ঘুরে বেড়াতে সক্ষম। বিরতি নিতে তারা দাঁড়াল এবং ছাগলগুলোকে দুর্গের আরো একটু কাছে। নিয়ে নিয়ে গেল। তারপর আবার বেদুঈন রাখালদের মতো করে আসন করে বসে পড়ল।
তারা যেখানে বসেছিল সেখান থেকে নতুন অশ্ব সরবরাহের পালগুলো খুব দূরে ঘাস খাচ্ছিল না। অস্ত্রধারী ও ইউনিফর্ম পরা রাখাল প্রহরারত সেখানে। আমার মনে হলো এখানে দুই হাজারের অধিক প্রাণী হবে। নেফার অনুমান করল।
সম্ভবত অতো নয়, টাইটা তার মাথা ঝাঁকালো। পনের শত এর কাছাকাছি, কিন্তু আমরা যা নিয়ন্ত্রণ করতে পারব তা থেকে বেশি।
দীর্ঘ সকাল-বিকাল জুড়ে তারা দেখল ও অপেক্ষা করল। সৈন্য সারির পাশে বেড়ার মধ্যে রাখালেরা কাজ করছিল। তরুণ প্রাণীগুলোকে রথের হার্নের্স থেকে তারা খুলছে। বিকেলে তাদের চিৎকার করা আদেশ শেষে ঘোড়ার পালগুলোকে মাঠ থেকে নিয়ে যাওয়া হলো এবং দুর্গের ওপাশে পৌঁছিয়ে দীর্ঘ আস্তাবলে রাখা হলো। দূর থেকে তারা তাদের বাধতে ও রাতের জন্য বিছানা পাততে দেখল।
যখন সূর্য ডুবছিল, নেফার ও টাইটা তাদের ছাগলগুলোকে একত্রিত করে বৃত্ত করল এবং ধীরে ধীরে মরুভূমিতে নিয়ে গেল। গোধূলি লগ্নে চারটি রথের একটা ঘোট বিযুক্ত সেনা দল অ্যাভারিস থেকে রাস্তা দিকে হাওয়ার বেগে এল। সামনের রথে দাঁড়িয়ে আছে একজন স্থূলকায় অফিসার, দশ হাজারের, সর্বোত্তম রূপার বর্ম পরিহিত। যখন সে কাছাকাছি এল তারা দুজনে তাকে চিনতে পারল।
সেথের অভিশাপ পড়ুক এর উপর, নেফার বিড়বিড় করল। এ তো সোক্কো, হিল্টো পুরানো সহযোদ্ধা। সে কি আমাদের চিনবে?
তারা তাদের মাথা নোয়ালো, অনুগতভাবে তাদের কাঁধ নামাল এবং ছাগলগুলোর পিছনে পা টেনে এগিয়ে চলল। হঠাৎ সোক্কো তার গতি পরিবর্তন করে সরাসরি তাদের দিকে তার রথ চলালো। তুই অসভ্য জঞ্জাল! সে চিৎকার করল! কতবার তোকে সাবধান করেছি ও বলেছি তোর নোংরা রোগাক্রান্ত পশুগুলোকে আমার ঘাস ও ঘোড়া থেকে দূরে রাখতে। সে নিচু হয়ে নেফারের কাঁধে সশব্দে আঘাত করল। চাবুকটা তার শরীরে মাংস কেটে বসে গেল এবং লাল দাগ নেফারকে অন্ধ করে দিল।
