সবগুলো শূকর, অসভ্য ভাষায় গালি দিল মিশা এবং তার লম্বা ও সুঠাম ডান পা দিয়ে সকল শক্তিতে তাকেও লাথি মারল।
*
নেফার শুকনো নদী তট দিয়ে তার ছোট দলটাকে পথ দেখাল। তারা তীরের কাছাকাছি রইল এবং তাদের পায়ের আওয়াজ ঢেকে দিল নরম বালি।
চারটা ধন-রত্নের গাড়ি পাশাপাশি রাখা এবং ওগুলোর চাকা এক সাথে বাঁধা যাতে তাদের দস্যু বা ডাকাতেরা দ্রুত নিয়ে যেতে না পারে।
আটজন অস্ত্রধারী প্রহরী তাদের চারপাশে দেওয়া হয়েছে এবং প্রত্যেকে বালির উপর মরার মতো পড়ে রয়েছে মমি হবার অপেক্ষায়। টাইটা একে একে সবার কাছে গেল ও তাদের গলার কাছে হাত দিয়ে নাড়ি দেখল। তারপর অচেতন লোকদের চোখের একটা পাতা টেনে পরীক্ষা করল। অবশেষে সে নেফারের উদ্দেশ্যে মাথা দুলিয়ে প্রথম গাড়ির পিছনের দরজায় গেল সন্তর্পণে।
সে তার ঝোলা থেকে একটা লম্বা ব্রোঞ্জের প্রেষণী বের করে গভীর মনোযোগ দিয়ে ভারি ব্রোঞ্জের তালার উপর কাজ করল। কয়েক মিনিটের মধ্যে পট করে তালার আংটা খুলে গেল। টাইটা ভারি ধাতব দরজাটা খুলল চারটা ছোট বাক্স প্রকাশ করার জন্য যা ওয়াগনের মেঝেতে আংটার সাথে নিচে বাঁধা। রত্নের সিন্দুকগুলোর ঢাকনা কাদার আস্তর দ্বারা বন্ধ ও ফারাও নাজা কিয়াফানের সীলমোহর খোদাই করা।
টাইটা সীলটা উঠানোর জন্য তার ছুরির ফলা ব্যবহার করল, এবং ওগুলো তার থলের ভেতর ফেলল যাতে পরবর্তীতে যখন গাড়ির দরজা খোলা হবে তখন কোন প্রমাণ না থাকে। সে তার চাকুর ডগা ব্যবহার করে বাঁধনগুলো কাটল যেগুলো চাকাটাকে বেঁধে রেখেছে। তারপর তা উঠাতেই দেখল সিন্দুকগুলো ছোট চামড়ার থলেতে পূর্ণ। টাইটা একটা তার হাতে নিয়ে ওজন দেখল এবং হাসল। সে থলেটির মুখ খুলল ভেতরকার দামী ধাতুর নির্ভুল ঝলকানি দেখার উদ্দেশ্যে।
যখন সে ব্যস্ত ছিল তখন নেফার এবং ম্যারন ওয়াগনের চাকার দাগের নিচে অগভীর গর্ত খুড়ল। টাইটা নেফারের হাতে চামড়ার থলেটা দিল, যা সে গর্তের তলদেশে রাখল। সর্বমোট টাইটা প্রথম সিন্দুক থেকে পঞ্চাশটা সবচেয়ে ভারি থলে বাছাই করল। তারপর পুনরায় ঢাকনা লাগিয়ে দিল সে। নতুন কাদা ব্যবহার করে সে ঢাকনাটা আবার সীল করে দিল যা সে তার সাথে এনেছে। খোদাইকৃত রুবির আংটি দিয়ে সে সীলমোহর দিল যা নাজা তাকে উপহার হিসাবে দিয়েছিল যখন সে থেবস ত্যাগ করেছিল। সে কাদার উপর রাজচিহ্ন এঁকে দিল। তারপর সে চারটি সারির পরের সিন্দুকের কাছে গেল ও একই কাজ করল দক্ষ হাতে।
আমরা যথেষ্ট নিচ্ছি না; ম্যারন বিড়বিড় করে উঠল অসন্তোষ প্রকাশ করে। আমরা নাজা ও টর্কের জন্য অর্ধেকেরও বেশি ফেলে যাচ্ছি।
লোভ আমাদের সর্বনাশ ঢেকে আনবে, টাইটা বিরক্তি প্রকাশ করল। শেষ বক্সটার ঢাকনা চাপ দিয়ে খুলতে খুলতে সে বলল, এই পদ্ধতিতে তারা জানবে না যে কোন ঘাটতি আছে যতক্ষণ না বেতন প্রদানের জন্যে পুনরায় এই বাক্স খুলবে এবং গণনা না করবে, যা আরো কয়েক মাসেও হয়তো হবে না।
বাকি চারটা গাড়ির প্রতিটি বাক্স থেকে তারা একই ভাবে পঞ্চাশটি করে চামড়ার থলে তুলল এবং ওয়াদি তটের নরম বালিতে পুঁতে রাখল। যদিও সতর্কতা যতোটা অনুমতি দিল তারা ততটা দ্রুত করল তবু সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ল যখন তারা শেষ সিন্দুকটা পুনরায় সীল করে দিল। শেষ গাড়িটার পিছনের দরজা বন্ধ করার সময় একজন ঘুমন্ত প্রহরী নড়ে উঠল, বিড়বিড় করল এবং উঠে বসার চেষ্টা করল। টাইটা তার কাছে গেল এবং তার দ্রুর উপর আলতো করে হাত রাখল। লোকটি দীর্ঘশ্বাস ছেড়ে তখন শুয়ে পড়ল আবার। টাইটা তখন টেনে মুখ খুলে তার জিহ্বার নিচে এক চিমটি সাদা পাউডার রাখল।
আমাদের এখন দ্রুত করতে হবে। তাদের জেগে উঠার সময় হয়ে গেছে।
শেষ ওয়াগনের নিচের গর্তের তলদেশে তারা থলের সারির উপর বালি ছড়িয়ে দিল এবং তারপর এলোমেলো পদচিহ্ন আঁকল যাতে মসৃণ বালি সন্দেহাহীন না হয়।
আমরা কি পরিমাণ নিয়েছি তুমি মনে কর? নেফার জিজ্ঞেস করল।
যততক্ষণ না আমরা ওজন করছি তা বলা অসম্ভব। টাইটা জবাব দিল। কিন্তু আমার অনুমান যে আমরা কমপক্ষে তিন লাখ নিয়েছি। একটি সেনাবাহিনী গড়ে তুলতে ও সজ্জিত করতে যথেষ্ট। হাতের কাজ করতে করতে নেফার বিড়বিড় করল।
শেষবারের মতো তারা দ্রুত কিন্তুপরীক্ষা করল গাড়িগুলো ও তাদের চারপাশের স্থান। যখন তারা নিশ্চিত হল যে দূর থেকে কিছুই দেখা যাচ্ছে না তখন প্রহরীদের গভীর ঘুমে রেখে তারা ওয়াদি থেকে বেরিয়ে এল এবং মালভূমিকে নিচে রেখে পাহাড়ের পাদদেশে ফিরে গেল। সেখানে তারা হিল্টোকে রথের কাছে রেখে গিয়েছিল। এ সুবিধাজনক স্থান থেকে তারা তাদের লুণ্ঠন করা সমাহিত স্বর্ণ নজর রাখতে পারবে। তারা লক্ষ্য করল যে ওয়াদিতে কোন চিৎকার বা অস্বাভাবিক কর্ম ব্যস্ততার কোন লক্ষণ নেই। সম্ভবত প্রহরীরা খুব দোষী অনুভব করছে যখন তারা তাদের দায়িত্বের অবহেলার রিপোর্ট করতে লাগল।
ঠিক অন্ধকারের পূর্বে নেফাররা দেখল গাড়ি টানার মহিষগুলো ও চারটা যানকে নদী তট থেকে টেনে বের করছে সৈন্যরা এবং রাজ পালকির পিছনে অবসন্ন ভাবে সেগুলো চলতে লাগল যখন ভুয়া ফারাও-এর লোকেরা তাদের রাতের যাত্রা শুরু করল পুনরায়।
