সম্মতি জানিয়ে মাথা দুলালো হিল্টো। ইশতার হয়তো ঝড় থেকে বাঁচার জন্য কোন ডাইনী বিদ্যা প্রয়োগ করছে। এটা নিশ্চিত যে সে টকর্কে রক্ষা করেছে ঠিক যেভাবে টাইটা আমাদের রক্ষা করেছে।
এখানে, নেফার উঠে দাঁড়াল এবং চিহ্নটা নির্দেশ করল। পানির থলেটা নিয়ে টর্ক যাদুকরকে খুঁজতে ফিরেছিল এবং তারা এই পথে চলে গিয়েছে।
তারা মরুভূমিতে অল্প কিছু দূর পর্যন্ত পায়ের চিহ্ন অনুসরণ করল। তারা পশ্চিমে গিয়েছে। অ্যাভারিস ও নীলের দিকে ফিরে গেছে। তারা কি কখনো ওখানে পৌঁছতে পারবে?
না যদি আমি তাকে ধরে ফেলি। নেফার গম্ভীরভাবে বলল এবং বল্লমটা শক্ত হাতে নাড়াল যা সে বহন করছিল।
মহামান্য! হিল্টো আনুগত্য কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, তাদের পানির থলে রয়েছে এবং এতোক্ষণে তারা এখান থেকে অনেক দূর চলে গেছে। পানি ছাড়া আপনার অনুসরণ করার সাহস করা ঠিক নয়।
নেফার ইতস্তত করল। যদিও হিল্টো যা বলল তাতে সে যুক্তি দেখল তবুও টর্ককে পালিয়ে যেতে দেওয়াটা তাকে যন্ত্রণা দিল। মিনটাকা যা তাকে বলেছে তাতে টর্ক আঘাত প্রাপ্ত এবং প্রতিপক্ষ হিসেবে খুব বিপদজনক হবে না, তারপরও নেফার এখনো দুর্বল।
শেষ পর্যন্ত সে এক দিকে ঘুরল এবং দৌড়ে সব চেয়ে কাছের বালিয়াড়ির চূড়ায় উঠল। চোখের উপর হাত রেখে সে পশ্চিম দিকে তাকাল–আদিম, বাতাস বাহিত বালির উপর পায়ের চিহ্নের রঞ্জু বরাবর যতোক্ষণ না দূরে অর্ধ ক্রোশ বা বেশি দূরে সে দুটি ক্ষুদ্র অবয়ব খুঁজে পেল, ধীর ভাবে পশ্চিম দিকে যাচ্ছে তারা। ক্রোধান্বিত দৃষ্টিতেব সে তাদের দেখল যতোক্ষণ না তারা আন্দোলিত তাপের মরীচিকায় অদৃশ্য হল।
সময় আবার আসবে, নেফার ফিসফিস করল, আমি তোমার জন্য আসব। আমি হুরাসের পবিত্র দুইশ নামে শপথ করছি। আরো ষোলটা সমাহিত রথ তারা খুঁজে পেল এবং উন্মোচন করল সবগুলো। এরকম পানি ও খাবারের প্রচুর সরবরাহে ঘোড়া ও মানুষগুলো সেরে উঠল দ্রুত। সেই সাথে তারা টর্কের সৈন্যবাহিনীর আরো অনেক মৃত দেহ বের করেছে। তাদের থেকে তারা নিজেদের পোশাক পরতে সক্ষম হল। নেফার মিনটাকার পায়ের মাপের একজোড়া স্যান্ডেল বদলে দিল, তার আঘাত প্রাপ্ত পা প্রায় পুরোপুরি ঠিক হয়ে গেছে।
দশম দিনে তারা যাত্রার জন্য প্রস্তুত হল। চারটা রয়ে যাওয়া ঘোড়া চিলা বালির মধ্য দিয়ে রথ টেনে নেওয়ার মতো যথেষ্ট শক্তিশালী ছিল না তাই নেফার তাদের মালবাহী ঘোড়া হিসেবে ব্যবহার করা সিদ্ধান্ত নিল; এবং তারা যতোটা বহন করতে পারে ততোটা পানির থলে তাদের পিঠে দিল।
রাতে নামলে ঘোড়াগুলো নিয়ে তারা বালিয়াড়িতে যাত্রা শুরু করল। খামসিন ভূমিকে এতোটাই বদলে দিয়েছে যে টাইটাকে তারার সাহায্য নিতে হল। তারা ঐ সারা রাত দৃঢ়ভাবে তারা দেখে চলতে থাকল এবং তার পরের রাতও চলল একইভাবে। দ্বিতীয় দিনের উষার পূর্বে তারা পুরানো ক্যারাভানের রাস্তায় পৌঁছল। এর কয়েক জায়গায় খামসিনে অদৃশ্য হয়ে গেছে। তারা আরো বেশি দূর যাওয়ার পূর্বেই আলো জোরালো হলো এবং তারা পাথরের নুড়িটা দেখল যা সামনের রাস্তার সংযোগস্থল নির্দেশ করে। তারা আবিষ্কার করল ঝড় শেষ হবার পর এ পথে তাদের আগে আরো কারো পদ চিহ্ন পড়েছে। দুই জোড়া পদ চিহ্ন এ পথ দিয়ে পশ্চিমের রাস্তা ধরে চলে গিয়েছে যা নীলের উপত্যকা ও অ্যাভারিসের দিক নির্দেশ করে। টাইটা ও নেফার ভালোভাবে পর্যবেক্ষণ করল তা।
এটা টর্কের। এই রকম পা আর কারো নেই, নীলের বজরার সাইজ। মিনিটাকা ঠিক। সে আঘাতপ্রাপ্ত, ডানপাশে। হাঁটার সময় সেই চিহ্ন ফেলে গেছে। টাইটা চিহ্নটা পড়ল। এখনও আমি অন্যটার ব্যাপারে নিশ্চিত হতে পারছি না। আমাদের দেখতে দাও সে কিছু সূত্র ফেলে গেছে কিনা যা তার পরিচয় প্রকাশ করবে। তারা চিহ্ন অনুসরণ করল যতোদূর পর্যন্ত চিহ্নটা শিলাস্তূপে বিদ্যমান ছিল।
আহ! এখানে। শিলাস্তূপের কাছাকাছি কেউ একজন সম্প্রতি বালিতে পাথরের একটি জটিল প্যাটার্ন তৈরি করেছে। এখন আর সন্দেহ নেই। এটা যাদুকর ইশতার। রাগান্বিতভাবে টাইটা পাথরগুলো ছড়িয়ে দিল। এটা তার নোংরা মারডুক খাদকের প্রতি একটা আহবান। বলেই সে একটা অপেক্ষাকৃত ছোট পাথর রাস্তায় নিক্ষেপ করল যা টর্ক ও ইশতার ওখানে স্থাপন করেছে। যদি ইশতারের সাথে কোন বাচ্চা থাকত তবে সে হয়তো তা বলি দিত। মারডুক মানুষের রক্তের জন্য তৃষ্ণার্ত।
C৮
এখানে, চিহ্নিত শিলাস্তূপের কাছে, নেফার একটি কঠিন সিদ্ধান্ত নিল। যদি আমাদের পূর্বে দীর্ঘ যাত্রা করতে হয় তবে আমাদের খাবার ও স্বর্ণের প্রয়োজন হবে। আমাদের অ্যাশিরিয়ান দরবারে ভিখেরি ও অবাঞ্ছিতের ন্যায় গিয়ে উপস্থিত হলে চলবে না।
টাইটা মাথা ঝাকলো সম্মতি প্রকাশ করে। মিশরে এমন অনেক ক্ষমতাবান লোক রয়েছে যারা আমাদের পূর্ণ সাহায্য করবে যদি তারা শুধু এটুকু জানে যে তাদের ফারাও এখনও জীবিত।
হিল্টো ও ম্যারনকে থেব ফিরে যেতে হবে, নেফার বলল। আমি নিজে যেতাম কিন্তু পুরো দুনিয়া আমাকে ও মিনটাকাকে খুঁজছে। সে তার একটা রাজকীয় আংটি খুলে তা হিল্টোর হাতে তুলে দিল। এটি হবে তোমার পরিচয়ের চিহ্ন। এটা আমাদের বন্ধুদের দেখাবে। তুমি অবশ্যই আমাদের জন্য লোকজন, স্বর্ণ, রথ ও ঘোড়া নিয়ে ফিরবে। যখন আমরা রাজা সারগনের কাছে যাবো তখন তাকে দেখানোর জন্যে আমাদের অবশ্যই এমনভাবে যেতে হবে যে আমরা এখনো মিশরকে চালনা করি।
