অবশেষে তারা দুটি উঁচু বালিয়াড়ি পেরিয়ে বেরিয়ে এল সমতল ভূমিতে। এখানে বালি মসৃণ ও সমান, কিন্তু টাইটা কিনারে এসে থেমে গেল এবং ভালোভাবে তা পরখ করল। সে পাদানি থেকে নেমে বে এর উদ্দেশ্যে ইশারা করল। কৃষ্ণকায় বে তার পাশে আসতেই এক সাথে তারা নিবিড়ভাবে ভূমিটা পরীক্ষা করল।
আমার আদৌ এটা সুবিধের ঠেকছে না। টাইটা বলল। এই ভূমির পাশ দিয়ে আমাদের অবশ্যই অন্য পথ নিতে হবে। এখানে কিছু একটা আছে।
শক্ত সমতল বালিতে কিছু দূর বে একটু হাঁটল এবং গরম বাতাস শুঁকে দেখল। দুবার থুথু ফেলল এবং থুথুর আকৃতিটা পর্যবেক্ষণ করল। তারপর সে টাইটার কাছে ফিলে এল, আমি এখানে সমস্যার কিছু পেলাম না। যদি আমরা অন্য কোন ঘুর পথ খুঁজতে যাই তবে তাতে আমাদের কয়েক ঘণ্টা সময় লাগবে। অনুসারীরা বেশি দূরে নেই। আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। কোনটা সবচেয়ে বিপদ জনক।
কিছু একটা আছে। টাইটা আবার বলল, তোমার মত আমিও এখান দিয়ে যাওয়ার তাগিদ অনুভব করছি। অনুভূতিটা খুব শক্তিশালী ও অযৌক্তিক। মেডি আমাদের মনে এসব স্থাপন করেছে।
মহান ম্যাগোস; বে তার মাথা নাড়ল। এই ব্যাপারে আমি আপনার সাথে এক মত নই। আমাদের অবশ্যই ঝুঁকি নিতে হবে এবং উপত্যকা পেরোতে হবে। নইলে রাত নামার পূর্বেই টর্ক আমাদের ধরে ফেলবে।
টর্ক তার কাঁধে হাত রাখল ও তার কালো চোখের দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল। সে দেখল কিছু একটা অস্পষ্টতা ওখানে যেন সে ভাং এর ধূয়া গ্রহণ করেছে?
মেডি তোমার বর্ম ভেদ করে প্রবেশ করেছে। সে বলল এবং কবজটা বে এর কপালে রাখল। বে চোখ পিট পিট করে দৃষ্টি প্রসারিত করল। টাইটা দেখতে পেল সে প্রভাব থেকে বেরিয়ে আসার লড়াই করছে। সে তার নিজের ইচ্ছা প্রয়োগ করল তাকে সাহায্য করার জন্য।
অবশেষে বে কেঁপে উঠল ও তার দৃষ্টি পরিষ্কার হল। আপনি ঠিক; সে ফি ফিস্ করে বলল। ইশতার আমাকে দূর থেকে নিয়ন্ত্রণ করছে। এই জায়গায় অনেক বিপদ।
তারা নিচের সরু উপত্যকার দিকে তাকাল। একটা হলুদ বালির নদীর মতো তা দেখতে, যার কোন শুরু বা শেষ নেই। অপর তীর যা সবচেয়ে সরু ও কাছাকাছি, তা কম পক্ষে তিন ক্রোশ হবে এবং টর্কের বাহিনী খুব নিকটে তাদের পিছনে।
দক্ষিণ না উত্তর? বে জিজ্ঞস করল। আমি কোন ঘুর পথ দেখতে পারছি না।
টাইটা তার চোখ বন্ধ করে তার সব শক্তি প্রয়োগ করল। হঠাৎ ভয়ানক নিরবতার মাঝে একটা শব্দ হল। একটা ক্ষীণ উঁচু কান্না। সবাই উপরে তাকাল এবং দেখল একটা রাজ বাজ পাখির ক্ষুদ্র আকৃতি হিংস্র হলুদ আকাশের উপর উঠে যাচ্ছে। পাখিটা দুবার ঘুর চক্কর দিল, তারপর উপত্যকা বরাবর দক্ষিণে গতি তুলে পাতলা কুয়াশায় অদৃশ্য হয়ে গেল।
দক্ষিণে, টাইটা বলল। আমরা বাজ পাখিটাকে অনুসরণ করবো। দুজন আলোচনায় এতো মনোযোগী ছিল যে তাদের কেউ লক্ষ্য করেনি কখন হিল্টো তার রথটা তারা যেখানে দাঁড়িয়ে আছে তার কাছাকাছি এসে থামিয়েছে। সে ও ম্যারন ড্যাশবোর্ডর উপর ঝুঁকে তাদের আলোচনা শুনছে। হিল্টো অধৈর্য্যে ভ্র-কুঞ্চিত করে চিৎকার করে উঠল, যথেষ্ট হয়েছে! সামনের পথ পরিষ্কার। আর দেরি করা সম্ভব না। আপনি কি অনুসরণ করতে সাহস পাবেন যদি হিল্টো পথ দেখায়?
সে তার ঘোড়াগুলোর পিঠে চাবুক চালাল। চমকে উঠে ঘোড়াগুলো লাফিয়ে সামনে গেল। ম্যারন এ হঠাৎ গতিতে প্রায় পাদানি থেকে পড়ে যাচ্ছিল, কিন্তু শক্ত করে হাত ধরে রাখায় ছুটন্ত যানটায় রয়ে গেল কোন রকমে।
টাইটা হিল্টোর উদ্দেশ্যে সতর্ক চেঁচালো। সরে এসো! তুমি কু-মন্ত্রে মোহিত। তুমি জান না তুমি কি করছ।
বে পিছনের ঘোড়ার হার্নেস ধরার জন্য লাফ দিল কিন্তু ততোক্ষণে অনেক দেরি হয়ে গেছে; রথ তাকে অতিক্রম করে বেড়িয়ে গেল সমতল ভূমি বরাবর। গতি তুলে হিল্টো বিদ্রুপাত্মক একটা হাসি দিল। পথ খোলা, মসৃণ ও গতিময়।
নেফার তার স্থির যানের লাগাম টান দিয়ে চিৎকার করে বলল, আমি তাকে থামাবো, ফিরিয়ে আনতে যাচ্ছি।
না, টাইটা পিছনে ঘুরে নিষেধ করল। দ্রুত হাত তুলে বলল, ওখানে বেড়িয়ে যেও না। ওখানে বিপদ। থামো! নেফার।
কিন্তু নেফার তা অবজ্ঞা করল। মিনটাকাকে পাশে নিয়ে সে ঘোড়াগুলোর পিঠে চাবুক চালাল এবং শক্ত মসৃণ বালিতে চাকা নামল। সে হিল্টোকে ধরতে এগিয়ে চলল দ্রুত।
ওহ, মহান হুরাস। টাইটা আর্তনাদ করে উঠল। চাকাগুলো দেখ।
রূপালি বালির সুন্দর দানা পালকের ন্যায় হিল্টোর রথের ঘূর্ণায়মান চাকার পিছন থেকে উঠছিল। ভয়ার্ত দৃষ্টি নিয়ে তারা দেখল পালকসমূহ পুরু নরম হলুদ কাদার পুচ্ছে পরিণত হচ্ছে, তারপর আরো নরম চোরা কাদার পুকুর সম্মুখে তার। ঘোড়াগুলোর গতি ধীর হল, তাদের মধ্যসন্ধি পর্যন্ত তাতে ডুবে গেল এবং কাদার পিন্ড তাদের ছুটন্ত খুর থেকে অনেক ফিরে আসার কোন চেষ্টা করল না এবং কর্দমাক্ত খন্দের আরো গভীরে তারা হরিয়ে যেতে লাগল ক্রমশঃ।
চোরাবালি। টাইটা তিক্ত কণ্ঠে চিৎকার করল। এটা মেডির কাজ। প্রকৃত রাস্তাটা সে আমাদের কাছে লুকিয়ে রেখেছে এবং আমাদের এই ফাঁদে এনে ফেলেছে।
হঠাৎ যাত্রী দল নিমাংশের প্রতারক ভেজা চূড়া ভেঙে নিচে প্রবেশ করল। চাকার কিনারা পর্যন্ত পড়ে গেলে রথটা এমন আকস্মিকভাবে থামল যে হিল্টো ও ম্যারন ড্যাশাবোর্ডের উপর ছিটকে পড়ল। তারা নিষ্পাপ স্তরের উপর দিয়ে গড়িয়ে চলল। যখন তারা থামল এবং দাঁড়াতে চেষ্টা করল দেখল তাদের দেহ দুর্গন্ধময় হলুদ কাদায় ঢেকে গেছে এবং সাথে সাথে তারা তাদের হাটু পর্যন্ত তাতে গেড়ে গেল।
