খুব খুশি, সার্জেন্টও বলল সম্মোহিত হয়ে।
আপনি ইতোমধ্যে কার্পেট তল্লাশি করেছেন। নিশ্চয়ই আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করতে চান না, তাই না?
আমি আমার সময় নষ্ট করতে চাই না। সার্জেন্ট ঘোষণা করল যেন এটা তার নিজের ধারণা।
আপনি চান আমরা চলে যাই।
যান, সার্জেন্ট বলল। আমি চাই আপনারা চলে যান। এবং সে এক পাশে সরে দাঁড়াতেই তার একজন লোক দরজার খিড়কি খুলে দিল ও তাদের ভোলা জায়গায় বেরিয়ে যেতে দিল।
যখন দরজা বন্ধ হচ্ছিল তখন তারা শেষবার সার্জেন্টকে দেখল, সে তাদের পিছনে সহৃদয় ভাবে দাঁত বের কর হাসছে।
ওয়াগনটা সেখানেই আছে যেখানে তারা ঐ লোকদের পাহারা দেবার জন্য রেখে গিয়েছিল। ওয়াগনের বিছানার উপর তারা কার্পেটটি আলতো করে রাখল এবং নেফার শান্ত কণ্ঠে মুখের কাছে গিয়ে ডাকল। মিনটাকা, আমার হৃদয়, তুমি কি ঠিক আছে?
গরম ও শ্বাসরুদ্ধকর, কিন্তু তাতে কিছু আসে যায় না। তুমি আমার কাছে আছো এটাই বড় কথা। তার কণ্ঠস্বর চাপা। নেফার গোল করা কার্পেটের নিচে হাত বাড়াল এবং তার মাথার উপরের দিক স্পর্শ করল।
তুমি সিংহীর ন্যায় সাহসী। বলে সে হামাগুড়ি দিয়ে ওয়াগনের বাক্সের নিকট টাইটার পিছনে এসে দাঁড়াল। তারপর ঘোড়াগুলোকে সামনে এগিয়ে যাওয়ার তাগিদ দিল।
রাত নামছে, শহরের রাস্তা শীঘ্রই বন্ধ হয়ে যাবে তাই টাইটা ঘোড়াগুলোর উপর চাবুক চালাল। যখন মিনটাকার পালিয়ে যাবার ঘটনাটা আবিষ্কার হবে তখন প্রথম যে কাজটা তারা করবে তা হল তারা শহর বন্ধ করে দিবে। প্রতিটি ভবন ও যান তল্লাশি করবে এবং দেয়ালের ভেতর নিয়ে সব অপরিচিত ব্যক্তিকে জেরা করবে।
পূর্ব দিকের ফটকের চওড়া রাস্তার দিয়ে তারা দ্রুত নেমে এল। যখন তারা আরো সামনে গেল দেখল অন্যান্য গাড়ি ও রথ ফটকের সামনের রাস্তায় সারি করে দাঁড়িয়ে আছে। একটা ধর্মীয় উৎসব হচ্ছে এবং সবাই মিছিল করে যাচ্ছে। এরা ছিল পূজারী ও উৎসবের অংশ নেওয়া ব্যক্তিবর্গ যারা অ্যাভারিসের চারপাশের দূরবর্তী তাদের গ্রামে ফিরছে। তাদের এগিয়ে চলাটা খুবই ধীর।
দেয়ালের ওপাশে ইতোমধ্যে সূর্য ডুবে গেছে এবং আলো ক্ষীণ হচ্ছে। কিন্তু তাদের সামনে তখনো দুটি যান, যখন রক্ষীদের দল নেতা ফটকের ঘর থেকে বেড়িয়ে এল এবং তার লোকদের উদ্দেশ্যে চেঁচালো, যথেষ্ট হয়েছে, সূর্য ডুবে গছে। ফটক বন্ধ করে দাও।
ভ্রমণকারীদের মধ্যে প্রতিবাদের গুঞ্জন উঠল। সবাই বেড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।
আমার একটি অসুস্থ বাচ্চা আছে। আমাকে অবশ্যই তাকে বাড়ি নিতে হবে।
আমি আমার টোল দিয়েছি, আমাকে যেতে দিন। আমার মাছ পচে যাবে।
একটা তুলনামূলক ছোট ওয়াগন সামনে এগোলো ইচ্ছে করে এবং রক্ষীদের ফটক বন্ধ করার চেষ্টায় বাধা দিল। ছোট-খাটো একটা দাঙ্গা বেধে গেল। চিৎকাররত রক্ষীরা ভয় দেখাতে তাদের গদা উপরে তুলে নাচালো, ভয়ার্ত নাগরিকেরা চিৎকার দিয়ে তাদের কাছ থেকে পিছু সরল এবং ভীত ঘোড়াগুলো চিৎকার ও মৃদু হেষাধ্বনি করে উঠল। দেয়ালের ওপাশে হৈ-চৈ শোনা গেল হঠাৎ। জোরালো কণ্ঠগুলো ভ্রমণকারীদের সাথে সাথে রক্ষীদের কণ্ঠও ডুবিয়ে দিল।
ফারাও এর জন্য রাস্তা করে দাও। ফারাও টর্ক উরুক এর জন্য রাস্তা পরিষ্কার করো।
যুদ্ধ ড্রামের গুম গুম আওয়াজ আদেশটা জোরালো করল। ফটক বন্ধ করার চেষ্টায় বিরতি দিল রক্ষীরা। এর পরিবর্তে তাড়া দ্রুত তা পুরোপুরি খুলতে ব্যস্ত হয়ে পড়ল, বাইরের দাঁড়ানো যুদ্ধ রথের দল যেন সহজে প্রবেশ করতে পারে। সবার সামনের রথের উপর লাল সিংহের ছোট পতাকা উড়ছে। পাদানির উপর লম্বা হয়ে যে দাঁড়িয়ে তার ব্রোঞ্জের হেলমেট চকচক করছিল এবং তার দাড়ি তার এক কাঁধের উপর ঝুলে আছে। সে আর কেউ নয়–ফারাও টর্ক উরুক। তার দস্তানা পরিহিত হাতে চাবুক ও লাগাম ধরা।
ফটক পুরোপুরি খুলে গেলে সে তার চার ঘোড়ার গাড়ি রাস্তায় দাঁড়ানো লোকজন ও ওয়াগনের মধ্য দিয়ে চালাল, সেই সাথে যে তার পথে দাঁড়িয়ে ছিল অবলীলায় তার উপর চাবুক চালাল। তার লোকেরা সামনে দৌড়ে গেল, যান সরালো যা তার রাস্তা আটকে দিয়েছে। তারা একটা মাছ ও শাকসবজির গাড়ি একপাশে টেনে সরিয়ে ময়লার নালাতে ফেলে দিল।
ফারাও এর জন্য রাস্তা ছেড়ে দাও। তারা চেস্টালো আরো জোরে।
দলটি টাইটার যানের কানে পৌঁছে টর্কের জন্য রাস্তা পরিষ্কার করার উদ্দেশ্যে ওটার মাথা ধরে টানতে লাগল। টাইটা উঠে দাঁড়াতেই তারা তাদের দিকে চাবুক চালাল। কিন্তু আঘাতটা তার হেলমেট ও ব্রোঞ্জের বর্মের উপর পড়ল। তারা তাকে উপহাস করে এক সাথে জোরে ধাক্কা দিল। ধাক্কায় ওয়াগনটা সরে গেলে ওয়াগনের মেঝেতে থাকা কার্পেটের রোল পিছলে গেল এবং উল্টে যাওয়া গাড়ির নিচে তা চাপা পড়তে যাচ্ছে প্রায়।
আমাকে সাহায্য করো। নেফার চিৎকার করে লাফিয়ে পিছনে গেল কার্পেটের পতন রোধ করতে। হিল্টো এক পাশ ধরল এবং সে ধরল অন্য প্রান্ত। যখন ওয়াগনটা কাঠের গুঁড়ি ভাঙ্গার আওয়াজ নিয়ে পাশে ভেঙ্গে পড়ল তখন তারা মিনটাকাকে টেনে রাখল যে তখনও রোলের মধ্যে প্যাচিয়ে আছে। একটুর জন্য কাছের ভবনের দেয়ালের সাথে টক্কর লাগা থেকে রক্ষা পেল সে।
ফারাও উরুক তাদের ভাঙ্গা রথ ও ছড়ানো মালপত্রের মধ্য দিয়ে তার যান। চালিয়ে চলল। তাদের মাথার উপর চাবুক ঘোরাল ও তার যুদ্ধের ঘোড়াগুলোকে আদেশ দিল চিৎকার করে।
