হিল্টো রথ রক্ষীদের নির্দেশ দিল ব্যারাকের পূর্ব ফটকের দিকে এগিয়ে যেতে। তারপর ঝুড়িটা তার ব্যক্তিগত কোয়ার্টারের পেছনস্থ প্রবেশদ্বার দিয়ে বহন করে আনা হল যথাসম্ভব সতর্কতা অবলম্বন করে। এখানে নেফারকে গ্রহণ করার জন্যে সবকিছু প্রস্তুত ছিল। তারা তাকে গোপন কুঠরী থেকে বের করল এবং টাইটা বে কে সাথে নিয়ে নেফারকে পুরোপুরি পুনঃজীবিত করতে চলে গেল। কয়েক ঘণ্টার মধ্যে সে একটু রুটি ও এক বোল খোটকীর দুধ এবং মধু পান করার মতো সুস্থ হয়ে গেল।
অবশেষে টাইটা বিবেচনা করে দেখল এবার তাকে কিছু সময়ের জন্য বে-এর। দায়িত্বে রেখে যাওয়া যায় এবং বের হয়ে সরু শূন্য রাস্তা দিয়ে রথটা চালাল। তার সে সামনে হঠাৎ হট্টগোল শুনল যেন কোন বন্য উচ্ছ্বাস। যখন সে প্রাসাদের সীমানায় পৌঁছল সে নিজেকে নতুন ফারাও এর উত্থানে উল্লাসিত জনতার ভিড়ের মধ্যে খুঁজে পেল। পবিত্র মহামান্য ফারাও, নাজা কাইফান দীর্ঘজীবী হউন। জনতা রাজকীয় আনুগত্য নিয়ে চেঁচাচ্ছিল এবং হাতে হাতে তাদের ঘুরছিল মদের জগ।
জনতার ভিড় এতো বেশি ছিল যে টাইটা বাধ্য হল রথটা ম্যারনের কাছে দিয়ে বাকি পথ পায়ে হেঁটে যেতে। প্রাসাদের ফটকে রক্ষীরা তাকে চিনতে পারল এবং তাদের বর্শার বাট দিয়ে তার যাওয়ার জন্য রাস্তা পরিষ্কার করে দিল। সে মাটিতে নেমে দ্রুত বড় হল রুমের উদ্দেশ্যে ছুটল এবং সেখানে সে আরো এক ঝাঁক আজ্ঞাবহ মানুষের ভিড় পেল। সকল অফিসার, সভাসদ এবং রাজ্যের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ নতুন ফারাও-এর প্রতি বিশ্বস্ত ও আনুগত্য থাকার শপথ নেওয়ার জন্য অপেক্ষায় প্রহর গুনছে। কিন্তু টাইটার সম্মান ও তার অবিচল চাহনি জনতা সারির প্রথমে চলে আসতে সাহায্য করল এবং এগুবার জন্য তাকে রাস্তা করে দিল সবাই।
হলের শেষ প্রান্তের দরজার পিছনের ব্যক্তিগত কক্ষে ফারাও নাজা কাইফান ও তার রাণী অবস্থান করছিল, কিন্তু টাইটাকে অল্প সময় অপেক্ষা করতে হলো রাজার সামনে উপস্থিত হবার অনুমতি পেতে।
টাইটা বিস্ময়ের সাথে দেখল নাজা ইতোমধ্যে দ্বৈত মুকুট পরিধান করে ফেলেছে। তার পাশে রাণী হেজারেটকে বৃষ্টিস্নাত ফুটন্ত মরু গোলাপের ন্যায় লাগছে। টাইটা তাকে সব সময় যেমনটা জানে তেমনই তাকে দেখাচ্ছে সুন্দর, মলিন এবং শান্ত। প্রসাধনের নিচে তার চোখ দক্ষতার সাথে সুরমা লাগিয়ে বড় করা হয়েছে। টাইটা প্রবেশ করতেই নাজা তার চারপাশে যারা ছিল তাদের বিদেয় করে দিল এবং শীঘ্রই তারা তিনজন একা হলো; উঁচু সম্মানের চিহ্ন। তারপর নাজা তার হাতের রাজদন্ড এক পাশে সরিয়ে রেখে টাইটার সাথে আলিঙ্গন করতে এগিয়ে এল। ম্যাগোস, আমার কখনোই আপনাকে সন্দেহ করা উচিত হয়নি, সে বলল, আগের চাইতে তার কণ্ঠ আরো মধুর ও কর্তৃত্বপূর্ণ। আপনি আমার কৃতজ্ঞতা অর্জন করেছেন। সে তার ডান হাত থেকে চমৎকার একটা স্বর্ণ ও রুবির আংটি খুলে তা টাইটার ডান তর্জনীতে পরিয়ে দিল। এটা আমার অনুগ্রহের ক্ষুদ্র নিদর্শন ছাড়া কিছু নয়। টাইটার মনে হল যেন বড় একটা শক্তিশালী কবজ সে তার হাতে পড়িয়ে দিয়েছে। তবে যদি এটা নাজার চুলের এক গোছা অথবা তার নখের একটু অংশ হতো তা হলে তা হতো আরো শক্তিশালী।
হেজরেট সামনে এগিয়ে এল এবং তাকে চুমু খেল। প্রিয় টাইটা, তুমি সব সময় আমার পরিবারের প্রতি বিশ্বস্ত থেকেছে। তুমি স্বর্ণ, ভূমি এবং প্রভাব প্রতিপত্তি আরো যা চাও তা পাবে।
তাহলে এতো বছর জুড়ে সে তাকে অল্পই চিনেছে। তোমার বদান্যতাকে কেবল তোমার সৌন্দর্যই অতিক্রম করতে পারে। কথাটা বলে সে একটা হাসি রহস্যময় দিল। তারপর সে নাজার দিকে ঘুরল। প্রভুরা যা আমার কাছ থেকে চেয়েছে আমি তা করেছি, মহামান্য। কিন্তু এটা আমার প্রিয় কাউকেও কেড়ে নিয়েছে। আপনি জানেন যে আমি নেফারকে ভালোবাসতাম। এখন আমি আপনার প্রতি ঐ একই দায়িত্ব ও ভালোবাসা অনুভব করি। কিন্তু কিছু দিন আমাকে অবশ্যই নেফারের জন্যে শোক পালন করতে হবে এবং তার ছায়া থেকে আমাকে মুক্তি পেতে হবে।
সত্যি বলতে যদি আপনি মৃত ফারাও এর জন্যে এমনটা অনুভব না করেন তবে তা অস্বাভাবিক হবে, নাজা সম্মত হলো। আপনি আমার কাছে কি চান, ম্যাগোস? একবার শুধু আপনি বলুন।
মহামান্য, আমি কিছু দিনের জন্য একাকী মরুভূমিতে যাবার অনুমতি চাই।
কত দিন? নাজা জিজ্ঞেস করল এবং টাইটা বুঝল যে সে অনন্ত জীবনের চাবি হারানোর ব্যাপারে সচেতন রয়েছে। যা সে সত্যি বিশ্বাস করে যে টাইটার হাতে তা রয়েছে।
বেশি দিনের জন্য নয়, মহামান্য, টাইটা তাকে আশ্বস্ত করল।
নাজা কিছু সময় এ নিয়ে ভাবল। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার মানুষ সে কখনও ছিল। অবশেষে একটাদীর্ঘ শ্বাস ফেলে নিচু টেবিলটার কাছে সে গেল যার উপর স্টাইলার এবং প্যাপিরাস রাখা রয়েছে। দ্রুত সে একটা নিরাপদ পাস লিখে রাজ মোহর দিয়ে তার উপর সীল মারল। এটা স্পষ্ট যে মোহারটা অনেক আগেই তৈরি করে রাখা হয়েছিল। কালি শুকানোর অপেক্ষা করতে করতে নাজা বলল, আপনি নীলের পরবর্তী বন্যা পর্যন্ত অনুপস্থিত থাকতে পারবেন, কিন্তু তারপর আপনাকে অবশ্যই আমার কাছে ফিরতে হবে। এ নিরাপদ চুক্তিনামা আপনাকে যতো দূর ইচ্ছা ভ্রমণ করতে এবং আমার সাম্রাজ্যের যে কোন রাজভান্ডার থেকে খাবার এবং মালপত্র যা আপনার দরকার তার নেবার অনুমতি দিবে।
