পুরোটা অভিনয়। আমি আমার রোগীর যত্নের একটা ভান করছি। মূলত আমি আপনার ইচ্ছেটাই বাস্তবায়ন করছি। যেমনটা আপনি নিজেই দেখলেন ফারাও অতল গহ্বরে ঝুলছে। টাইটা অসুস্থ কক্ষ যেখানে নেফার শুয়ে আছে যে দিকে ইশারা করল। আপনি তার চতুর্দিকে ঘিরে থাকা ছায়া দেখতে পাবেন। আমার লর্ড, আমরা প্রায় আমাদের উদ্দেশ্যে সফল হতে চলেছি। কিছু দিনের মধ্যে আপনার সামনের রাস্তা পরিষ্কার হয়ে যাবে। নাজা সন্তুষ্ট হল না। আমি আমার ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছি। সে সর্তক করল এবং ছাদ থেকে চলে এল সবেগে। কক্ষের বিছানার উপর স্থির অবয়টার দিকে না তাকিয়ে সে সোজা চলে গেল।
ঐ দিন নেফারের অবস্থা গভীর কোমায় নেমে গেল এবং ঘাম ও অসুস্থতার ঘোরে প্রলাপ বকে গেল অবিরাম। যখন টাইটা পরিষ্কার বুঝল যে পাটা তাকে গভীর যন্ত্রণা দিচ্ছে তখন সে ব্যান্ডেজ খুলল এবং দেখল সারা উরু ভয়ংকরভাবে ফুলে উঠেছে। সেলাইগুলো যা ক্ষতটাকে আটকে রেখে ছিল স্কিত হয়ে গেছে এবং গরম লাল মাংসের ভেতর পর্যন্ত কেটে গেছে। টাইটা জানে বালকটির পক্ষে কোন নড়াচড়া সহ্য হবে না, তার জীবন এখন এক রকম প্রায় একটা চিকন সুতার উপর ঝুলে রয়েছে। তার পরিকল্পনা যা সে গত কয়েক সপ্তাহ জুড়ে সতর্কভাবে করেছে এখন এর জোরালো কোন পদক্ষেপ না নিলে আর সামনে এগুবে না। এই অবস্থায় ক্ষত নিয়ে আরো দেরি করলে রক্ত মারাত্মক বিষাক্ত হবার ঝুঁকি রয়েছে। কিন্তু এখন তার সামনে আর কোন বিকল্প পথ নেই। সে তার সব যন্ত্রপাতির বের করল এবং ভিনেগারের মিশ্রণ দিয়ে নেফারের আহত পা ধুয়ে পরিষ্কার করল। তারপর জোর করে রেড শেফেন এর আরো এক ডোজ নেফারের ঠোঁটের মধ্যে চালান দিল এবং অপেক্ষায় রইল কখন ওষুধের ক্রিয়া শুরু হয়। সে হুরাস ও দেবী লসট্রিসের কাছে তাদের রক্ষার জন্যে প্রার্থনা করল। তারপর সে তার ছোট ছুরিটা তুলে নিল এবং একটা সেলাই কাটল যা ক্ষতের দুই অংশকে এক সাথে ধরেছিল।
যেভাবে মাংস খুলে গেল ও হলুদ পদার্থের বন্যা বইল তাতে টাইটা পিছু সরে এল। একটা স্বর্ণের চামচ ব্যবহার করে সে ভালোভাবে পরিষ্কার করল ক্ষতটা। হঠাৎ সে অনুভব করল ক্ষতের গভীরে থাকা কিছু একটা শক্ত জিনিস চামচে ঠেকছে। সে আইভরির চিমটা তাতে প্রবেশ করিয়ে বস্তুটাকে তার চোয়ালে শক্ত করে ধরল। অবশেষে চাপ দিয়ে বের করে আনল বস্তুটা। দরজার নিকট আলোতে নিয়ে বস্তুটা সে দেখল, যা হচ্ছে সিংহের থাবার একটা ভাঙ্গা টুকরো; তার কনিষ্ঠা আঙ্গুলের অর্ধেকের সমান লম্বা তা। সিংহ যখন তাকে আক্রমণ করেছিল তখন ওটা ভেঙে ওখানে রয়ে গেছে।
একটা সোনার পাইপ ক্ষতের মধ্য দিয়ে সে ভেতরের সব ময়লা বের করে তারপর পুনরায় ক্ষতটা ব্যান্ডেজ করে দিল দক্ষ হাতে। সন্ধ্যার মধ্যেই নেফারের সুস্থতা চমৎকার পর্যায়ে উন্নতি হল। পরদিন সকালে সে দুর্বল ছিল কিন্তু তার জ্বর চলে গিয়েছে। তাকে সুরক্ষিত করতে টাইটা তাকে একটা টনিক দিল এবং তার পায়ের উপর লসট্রিসের মাছলিটা রাখল। যখন সে দুপুরবেলা তার পাশে বসে তার সিদ্ধান্তগুলো এক সাথে করছিল, তখন দরজার কপাটে মৃদু আওয়াজ হল। দরজা খুলতেই মেরিকারা দ্রুত কক্ষে প্রবেশ করল। সে বিকারগ্রস্ত ও কাঁদছিল। টাইটার উপর ঝাঁপিয়ে পড়ে সে তার পা জড়িয়ে ধরল।
তারা আমাকে এখানে আসতে বারণ করেছে। সে ফিসফিস করে বলল এবং তারা যে কারা তা তার ব্যাখ্যা করে বোঝাতে হল না। কিন্তু আমি জানতাম ছাদে রক্ষীরা আছে এবং তারা আমাকে আসতে দিয়েছে।
ঠিক আছে আমার বাছা, শান্ত হও, টাইটা তার চুলে হাত বুলাল। অতো দুঃখ পেও না।
টাইটা তারা তাকে খুন করতে যাচ্ছে।
তারা কারা?
তারা দুজন, মেরিকারা আবার ফোঁপাতে শুরু করল এবং তার ব্যাখ্যা সু-সঙ্গ রইল না। তারা ভেবেছিল আমি ঘুমিয়ে গেছি অথবা ভেবেছিল আমি বুঝব না যা তারা আলোচনা করছে। তারা কখনো তার নাম বলেনি। কিন্তু আমি জানতাম তারা নেফারের কথা বলছে।
তারা কি বলেছে?
তারা তোমাকে ডেকে পাঠাবে। যখন তুমি নেফারকে একা ছেড়ে যাবে, তারা বলল বেশি সময় লাগবে না কাজ করতে। সে কান্নায় ভেঙে পড়ল, আমাদের নিজের বোন এবং ঐ ভয়ংকর দৈত্যটা।
কখন? টাইটা উত্তেজনায় মেরিকারার কাঁধ ধরে জোরে ঝাঁকি দিল।
শীঘ্রই, খুব শীঘ্র। তার কণ্ঠ কেঁপে উঠল।
তরা কি বলেছে কি ভাবে, রাজকন্যা?
নূম, ব্যাবিলন থেকে আসা শল্যবিদের মাধ্যমে। নাজা তাকে বলল যেন সে নেফারের নাসিকা দিয়ে একটা সরু সূঁচ তার মস্তিষ্ক বরাবর প্রবেশ করিয়ে দেয়। এতে কোন রক্তপাত কিংবা অন্য কোন সন্দেহ জন্মাবে না। টাইটা নূমকে ভালো করেই চেনে: তারা একে অপরের সাথে থেবসের লাইব্রেরিতে একবার তর্কে জড়িয়েছিল। বিষয়টা ছিল দেহের ক্ষতের সঠিক চিকিৎসা বিষয়ে। নূম টাইটার জ্ঞান ও দক্ষতার কাছে সে দিন হার মেনেছিল। সে টাইটার সুনাম ও জ্ঞানে ঈর্ষান্বিত। ঐ দিনের পর থেকে সে তার বিরুদ্ধচারী এবং চরম শত্রুও বটে।
নিজের জীবন বিপন্ন করেও আমাদের সতর্ক করার জন্যে ঈশ্বর তোমাকে নিশ্চয়ই পুরস্কৃত করবেন, মিরাকারা। কিন্তু এখন তোমাকে ফিরে যেতে হবে এবং তা তোমাকে এখানে তারা খুঁজে পাবার আগেই। যদি তারা তোমাকে সন্দেহ করে বসে তাহলে নেফারের মতো তোমাকেও তারা খতম করতে পিছ পা হবে না।
