পরদিন তার ভাইকে দেখতে মেরিকারা এল এবং দিনের বেশির ভাগ সময় তার সাথে কাটাল। তার উজ্জ্বল হাসি ও ছেলেমানুষি তাকে আনন্দ দিল। নেফার হেজারেটের কথা জিজ্ঞেস করল এবং জানতে চাইল কেন সে আসেনি। মেরিকারা এড়িয়ে যাওয়ার মতো করে উত্তর দিল এবং তাকে আরেকবার বাও খেলতে আমন্ত্রণ জানাল।
তার পরদিনই থেবস্ এসে পৌঁছল বালাসফুরার ভয়ংকর সে খবর। প্রথম খবরটা ছিল অ্যাপেপি ও তার পুরো পরিবার, মিনটাকা সহ আগুনে পুড়ে গেছে। নেফার দুঃখে আরো একবার ভেঙে পড়ল। তাকে রেড শেফেন-এর আরো একটা ডোজ টাইটাকে দিতে হল। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই তার পায়ের ক্ষত ফিরে এল দ্রুত। পরের কয়েক দিন তার অবস্থা আরো খারাপ হতে লাগল এবং শীঘ্রই সে মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেল।
টাইটা তার পাশে বসে রইল এবং নেফার জ্বরের ঘোরে কাঁপতে ও কথা বলতে লাগল অবিরত।
তারপর নিম্ন রাজ্য থেকে খবর এল মিনটাকা মর্মান্তিক ঘটনাটা থেকে বেঁচে গেছে কিন্তু তার পরিবারের বাকিরা মারা গেছে। যখন টাইটা এই চমৎকার খবরটা নেফারের কানে কানে বলল মনে হল সে বুঝল ও সাড়া দিল। পরদিন তাকে অপেক্ষাকৃত কম দুর্বল দেখাল এবং টাইটাকে বোঝাতে চেষ্টা করল যে সে মিনটাকাকে তার বন্দী দশা হতে উদ্ধার করার জন্য লম্বা ভ্রমণ করার পক্ষে যথেষ্ট শক্তিশালী। শান্তভাবে টাইটা তাকে ফেরাল কিন্তু ওয়াদা করল যেই মাত্র নেফার যথেষ্ট শক্তিশালী হবে তখনই সে তার সকল প্রভাব ব্যবহার করবে লর্ড নাজাকে রাজি করাবে তাকে যাওয়ার অনুমতি দিতে। এ লক্ষ্যের সংগ্রামে নেফার আরো একবার নতুনভাবে উজ্জীবিত হল। টাইটা তার জ্বর ও খারাপ অবস্থা দমিত হতে দেখল এবং অবশ্যই এর মূলে ছিল তার অদম্য ইচ্ছা শক্তি।
লর্ড নাজা উত্তর থেকে ফিরে এল এবং কয়েক ঘণ্টার মধ্যে হেজারেট প্রথম বারের ন্যায় নেফারকে দেখতে এল। সিংহ কর্তৃক তার আঘাত পাবার পর এই প্রথম। সে তার জন্য মিষ্টি মাংস, মৌচাকের বন্য মধু এবং রঙিন সোলোমনি পাথরের তৈরি আইভির খচিত পাথর ও কালো প্রবাল খচিত চমৎকার এটা বাও বোর্ড নিয়ে এল। সে ছিল মিষ্টি, অসীম ভদ্র এবং তার যন্ত্রণা সম্পর্কে সে জানতে চাইল। দেরি হবার জন্যে নিজেকে দোষ দিল।
আমার প্রিয় স্বামী উচ্চ রাজ্যের রাজ-প্রতিভূ কীর্তিমান লর্ড নাজা সপ্তাহ জুড়ে বাইরে ছিলেন; সে ব্যাখ্যা করল এবং আমি তার ফেরার জন্যে এতোটাই দুঃখী ছিলাম যে কারো সঙ্গ দেবার অবস্থায় ছিলাম না, অন্তত তোমার মতো অসুস্থ কারো। আমি ভীত ছিলাম যে আমার কষ্ট হয়তো তোমাকে আরো ব্যথিত করে তুলবে, আমার অসহায় প্রিয় নেফার। সে এক ঘণ্টা অবস্থান করল। তাকে গান শোনাল ও রাজ সভার কিছু ঘটনা বর্ণনা করল যার বেশির ভাগই কেলেংকারির। অবশেষে সে নিজের কারণ দর্শাল–
আমার স্বামী, উচ্চ রাজ্যে রাজ-প্রতিভূ, নিজের কাছ থেকে আমাকে বেশিক্ষণ দুরে সরিয়ে রাখতে পছন্দ করেন না। আমাদের মধ্যে অনেক ভালোবাসা, নেফার। সে একজন অসাধারণ মানুষ, তোমার ও মিশরের প্রতি উদার ও উৎসর্গিত। তোমাকে তাকে পুরোপুরি বিশ্বাস করা দরকার যেমনটা আমি করি।
সে উঠে দাঁড়াল এবং তারপর যেন হঠাৎ মনে পড়ল এমনভাবে সে হালকা স্বরে বলল, তুমি এটা শুনে স্বস্তি পাবে যে ফারাও টর্ক উরুক ও আমার স্বামী উচ্চ রাজ্যের রাজ-প্রতিভূ তোমার সাথে ছোট হিকস্ বর্বর মিনটাকার বাগদান ভেঙ্গে দেয়ার ব্যাপারেও একমত হয়েছেন। আমি খুব দুঃখ পেয়েছিল যখন আমি শুনলাম এমন একটা অমাধুর্যতাপূর্ণ বিয়ে তোমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমার স্বামী উচ্চরাজ্যের রাজ প্রতিভূ প্রথম থেকেই এর বিরুদ্ধে ছিলেন, যেমনটা আমিও।
তার যাওয়ার পর নেফার দুর্বলভাবে বালিশে মাথা রাখল এবং চোখ বন্ধ করল। কিছুক্ষণ পর টাইটা ঘরে ঢুকলে সে চমকে উঠল। আবার সে পুনরাবস্থায় উঠে বসল। টাইটা তার ব্যান্ডেজ খুলল এবং দেখল তার ক্ষতগুলো আবারো স্ফীত হয়ে গেছে এবং তার গভীর ক্ষত থেকে ঘন ও হলুদ পুঁজ বের হচ্ছে। সারা রাত তার পাশে থেকে তার সব দক্ষতা ও ক্ষমতা দিয়ে তরুণ ফারাওকে ঘিরে থাকা শয়তানের ছায়া প্রতিহত করল সে।
ভোর বেলা জীবন্ত অবস্থায় পৌঁছে গেল নেফার। টাইটা তার অবস্থায় ভালো করেই জানে। বালকটির দুঃখ যা পুরোপুরি ব্যাখ্যা করার মতো না। হঠাৎ সে চমকে উঠল এবং দরজার সামনের হৈ চৈ এ রেগে গেল। সে প্রায় তাদের চুপ থাকাতে বলতে যাচ্ছিল, কিন্তু সাথে সাথে যখন লর্ড নাজার কর্তৃত্ব পূর্ণ কণ্ঠ শুনল যে রক্ষীদের সরে যাওয়া আদেশ দিচ্ছে তখন সে থেমে গেল। দ্রুত রাজাপ্রতিভূ কক্ষে প্রবেশ করল এবং টাইটাকে অভিবাদন না জানিয়ে নেফারের স্থির দেহের উপর ঝুঁকে তার বিমর্ষ-বিবর্ণ চেহারাটা দেখল ভালো করে। অনেকক্ষণ পর, সে সোজা হল এবং টাইটাকে ইশারা করল তার সাথে ছাদে যাওয়ার জন্যে।
টাইটা তার পেছনে বেরিয়ে এসে দেখল নাজা নদীর দিকে চেয়ে আছে। নদীর অপর পাড়ে এক দল রথ বাহিনী অনুশীলন করছিল। অদ্ভুত ভাবে হাহোরের চুক্তির পর থেকে যুদ্ধের প্রস্তুতি বেড়ে গিয়েছে। আপনি কি আমার সাথে কথা বলতে চান, আমার লর্ড? টাইটা জিজ্ঞেস করল।
নাজা তার দিকে ঘুরল। তার অভিব্যক্তি ছিল গম্ভীর। আপনি আমাকে হতাশ করেছেন বৃদ্ধ, সে বলল। টাইটা তার মাথা নিচু করল কিন্তু কোন উত্তর দিল না। আমি আশা করেছিলাম আমার সামনের রাস্তা, আমার লক্ষ্য যা প্রভুদের দ্বারা ভবিষ্যত্বাণী করা হয়েছে, ঐ দুর্ঘটনা দ্বারা এতোদিনে পরিষ্কার হয়ে যাবার কথা। কঠোর দৃষ্টিতে সে টাইটার দিকে চেয়ে রইল। এখন পর্যন্ত এটাই মনে হচ্ছে যে আপনি আপনার ক্ষমতার মধ্যে সব করেছেন যেন নেফার রক্ষা পায়।
