“তাহলে এ কে, সেবার রানী?”
“তার নাম যাই হোক না কেন, আমি সেটা পরোয়া করি না। সপ্তাহের যেকোনো একদিন আমি শুধু এর জন্যই বরাদ্দ রাখবো।”
“এরপর দ্বিতীয়বার যখন তাকে বাঁকা হয়ে দাঁড়াতে বলা হলো তখন একটা অ্যারাবিক কণ্ঠ বলে উঠল, তার ঠোঁটগুলোর দিকে তাকিয়ে দেখ। এরকম নারী যে-কোনো পুরুষের জন্যই আকাঙ্ক্ষিত বস্তু।”
“তুমি কী এর জন্য দর হাকাবে?”
“কী দরকার টাকা নষ্ট করার? এরকম নারী বিনামূল্যেই নিজেকে তোমার হাতে সমর্পণ করবে।”
এরকম অসহ্যকর পরিস্থিতি এবং অস্থিরতার মধ্যে সে রাত পার করল। সকালে তাকে এক বাটি মণ্ড জাতীয় খাবার এবং এক বালতি পানি খেতে দেয়া হলো। এরপর এক আফ্রিকান নারী তার সারা শরীরে তেল মেখে চকচকে করে দিল।
সময় যেন জুডিথ-এর জন্য থমকে দাঁড়িয়েছে। একের পর এক দাসকে তুলে দেয়া হচ্ছে বিক্রয়ের মঞ্চে। নিলামদার আরবি ভাষায় একের পর এক নতুন পণ্যের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে সবার কাছে। দাস ব্যবসায়ীরা তাদের মক্কেলদের আকর্ষণ করার জন্য পণ্যের বিভিন্ন ভাল দিকগুলো উল্লেখ করছে। এরপর নিলামদারের নিজস্ব একজন দাস এসে জুডিথ-এর গলার রশি ধরে টেনে নিয়ে গেল। হঠাৎ সে শুনতে পায় নিলামদার তার বর্ণনা দিচ্ছে। “মাননীয় ভদ্রমহোদয় গণ, আমি আপনাদের সামনে এখন এক কালো রত্নকে হাজির করব। সে হচ্ছে সুলতান সাদিক খান জাহান-এর নিজস্ব সম্পত্তি। এই কালো রত্ন বোকার মতো ভেবেছিল যে সে জাঞ্জিবার-এ এসে গোয়েন্দাগিরি করবে কিন্তু সাদিক খান জাহান তাকে ধরে ফেলে। এই রমণীর নাম হচ্ছে জেনারেল জুডিথ নাজেত।”
ভিড়ের মধ্যে থেকে হঠাৎ গুঞ্জন ধ্বনি শুরু হলো। সেই গুঞ্জন ধ্বনি বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে পৌঁছাল যে নিলামদারকে চিৎকার করে সবাইকে থামাতে হলো। “সে হচ্ছে ইথিওপিয়ার নাস্তিক লোকদের গর্ব। কিন্তু আস্তিকদের ক্লেশের কারণ। যারা আল্লাহ তায়ালায় বিশ্বাস করে তাদের হত্যাকারী। কিন্তু আমাদের গ্রেট প্রিন্স তাকে অবশেষে ধরেছেন। কিন্তু তার অসীম মহানুভবতার কারণে তিনি এখন একে যে কারো হাতে তুলে দিতে রাজি আছেন।”
গুঞ্জন আবারো বাড়তে থাকে। সেটা থামার পূর্ব পর্যন্ত নিলামদার অপেক্ষা করল, এরপর আবারও বলতে শুরু করল, “এই রমণী শুধু একটা মহিলা শয়তানই নয়। সে একটা বেশ্যাও বটে। এক ইংরেজ-এর জন্য সে তার শরীর পেতে দিয়েছে। শুধু তাই নয় সেই ইংরেজ-এর সন্তান সে পেটে ধারণা করে আছে। সেই ইংরেজটার নাম হচ্ছে ক্যাপ্টেন হেনরি কার্টনি। সে কি-না এল তাজার নামে পরিচিত। খোদায় বিশ্বাসীদের জাহাজ সে বাজেয়াপ্ত করত নির্দয়ভাবে। ভদ্রমহোদয়গণ আমাদের পরবর্তী পণ্য হচ্ছে জেনারেল জুডিথ নাজেত এবং তার পেটের সন্তান!”
এরপর গুনগুন, শোরগোল বাড়তেই থাকে। জুডিথকে নিয়ে বিক্রি করার ব্লক-এর ওপর দাঁড় করানো হয়।
.
হাল তার কপাল থেকে ঘাম মুছছে বারবার, সেই সাথে সর্বোচ্চ চেষ্টা করছে। তার হার্টকে নিয়ন্ত্রণে রাখতে। বাজারের একপাশে ছোট একটা ঘেরাও করা জায়গা আছে। সেখানে দুটো বেঞ্চ রাখা আছে। ধনী ক্রেতারা যেন আরামে বসে থাকতে পারে সেকারণেই এই ব্যবস্থা। এর থেকে একটু দূরে পর্দা দিয়ে ঘেরা আরেকটা বিশেষ জায়গা আছে। সুলতান এবং বিশেষ বিশেষ অতিথিদের সেখানে বসতে দেয়া হয়।
হাল নিজেকে সূর্যের খরতাপের নিচে সাধারণ জনগণের মাঝে লুকিয়ে রেখেছে। বাইরের দরজার দিকে হৈ চৈ-এর মাঝে সে মিশে আছে। দাস বিক্রয়ের জায়গাটা চার ধাপ বিশিষ্ট মঞ্চের মতো মনে হচ্ছে। একেবারে উপরের ধাপে রয়েছে বিক্রয়ের জন্য আনা দাসগুলো। যেন আগত ক্রেতারা এবং সাধারণ দর্শনার্থীরা তাদেরকে খুব ভালভাবে দেখতে পারে। দ্বিতীয় ধাপে রয়েছে নিলামদার। ভিড়ের মাঝে কোনো বিডারকে ভালভাবে খেয়াল করার জন্য সে মাঝে মাঝে তৃতীয় ধাপে নেমে আসছে। এরপর শেষ ধাপে রয়েছে নিলামদারের শক্তিশালী দুজন দাস। যদি কেউ পালিয়ে যাওয়ার জন্য উদ্যত হয় তবে দাস দুজন তাদেরকে আটকে ফেলবে।
হাল মাঝামাঝি অংশের একপাশে অবস্থান করছে। জাঞ্জিবার-এ যে রাতে জুডিথকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়, সে রাত থেকে এখনো পর্যন্ত হাল শেভ করেনি। এমনকি চুলও কাটেনি। চুল দাড়ি লম্বা হয়ে তার মুখের প্রায় সবটুকু ঢেকে রেখেছে। সেই সাথে সে এমন ছদ্মবেশ ধারণ করেছে যে তাকে যেন একজন ক্যাপ্টেন মনে না হয়। তাকে একজন দাস ব্যবসায়ীর মতই লাগছে এখন।
হাল-এর জন্য আরও একটা চিন্তার ব্যাপার আছে–আবোলি রিভারস-এর জাহাজ একিলিস-এ রয়ে গিয়েছে। অ্যাবোলির সাথে বিগ ডেনিয়েল এবং বাউ এর অন্যান্য বিশ্বস্ত নাবিক রয়েছে। ওদেরকে রাখা হয়েছে এই কারণে যাতে দস্যু ক্যাপ্টেনটা হালকে রেখে পালিয়ে যেতে না পারে কিংবা কোনো ক্ষতি করতে না পারে।
“আমি দুঃখিত পুরনো বন্ধু,” হাল তাকে বলেছিল। তুমি যদি আমার সাথে থাক তাহলে তারা সহজেই আমাকে চিনে ফেলবে। কারণ তোমার সাথে আমার বন্ধুত্ব বহু দিনের। এ যাত্রায় মি, ট্রোম্প আমাকে সঙ্গ দিবে। এটাই বরং নিরাপদ।
অবশ্য হাল জানে যে সেও যদি অ্যাবোলির মতো উপকূলে না যেত সেটা তার জন্য অনেক নিরাপদ হত। কিন্তু রিভারস-এর মতো কাউকে পুরোপুরি বিশ্বাস করাটা তার পক্ষে সম্ভব নয়। রিভারস যে তার জুডিথকে কিনে আবার জাহাজে ফেরত আসবে এতটা আস্থা রাখার মতো লোক সে নয়। কারণ পেশাগতভাবে সে একজন চোর এবং দস্যু। সে যে আবার জুডিথকে চুরি করে নিয়ে যাবে না, সেই নিশ্চয়তা কে দিবে।
