এরপর সে রেলিং-এর দিকে ফিরে তাকিয়ে রশিটা শক্তভাবে ধরে ফেলল। ওটাতে একটা ঝাঁকুনি দিয়ে নিজের ভারসাম্য নিয়ন্ত্রণে নিয়ে আসলো হাল। ততক্ষণে গ্রে’র লোকেরা তাদের দু’জন গার্ড হারানোর ধকলটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। পেছনে আরও কিছু কাঠ ভাঙার শব্দ শুনতে পেল হাল। গ্রে’র লোকেরা দরজা ভেঙে তড়িঘড়ি করে ফাঁকা কক্ষের ভেতর প্রবেশ করল। ততক্ষণে হাল রশি বেয়ে দুই তৃতীয়াংশ উঠে পড়েছে।
“তাড়াতাড়ি করুন, ক্যাপ্টেন!” বিগ ডেনিয়েল বলে উঠল।
“তারা ছাদের উপরেও চলে এসেছে, স্যার!” উইল স্ট্যানলি চিৎকার দিয়ে উঠল।
গোলাগুলির আওয়াজ শুনতে পেল হাল। একটা গুলি বাতাস ভেদ করে তার দিকে এগিয়ে এসে অল্প একটুর জন্য পাশ কাটিয়ে দেয়ালে আঘাত করল।
এরপর বেলকনি থেকে আরেকবার চিৎকার শুনতে পেল হাল। হঠাৎ সে নিজেকে ওজনহীন অনুভব করে; আস্তে আস্তে নিচে পড়তে থাকে হাল।
তারা হাল-এর রশি কেটে দিয়েছে!
এতক্ষণ ডেনিয়েল তার ওজন ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছিল কিন্তু এখন তাকে নিজের চেষ্টায় টিকে থাকতে হবে। নিচের দিকে পড়তে পড়তে তীব্র ঝাঁকুনি খায় হাল।
“চিন্তা করবেন না, ক্যাপ্টেন!” ড্যানিয়েল বলে উঠে। আমরা আপনাকে ধরে ফেলেছি। শুধু একটু সময় দিন।
নিচে পড়তে থাকা কাউকে এভাবে ধরে ফেলাটা খুব একটা সহজ কাজ নয়। হাল নিচের রাস্তা থেকে আরও চিৎকার এবং গোলাগুলির শব্দ শুনতে পায়। ততক্ষণে হাল ছাদের কিনারা ধরে ফেলেছে। “ওয়েল ডান ডেনী, হাল বলে উঠল। খুব দুঃসাহসিক কাজ করেছ।
হাল ছাদের ওপর উঠে দাঁড়িয়ে বলল, “দ্রুত জাহাজে চল।”
এরপর তারা যত দ্রুত সম্ভব ডেট-এ পৌঁছানোর জন্য যাত্রা শুরু করল যেন তারা ওমানি সৈন্যদল জেগে উঠার আগেই পৌঁছাতে পারে। টাইলস করা ছাদের ওপর দিয়ে সাগরের দিকে দৌড়াচ্ছিল ওরা। পেছন থেকে তেড়ে আসা শত্রুদের চিৎকার ক্ষীণ হয়ে গিয়েছে এখন। ওরা বুঝতে পারে যে ফাঁদ থেকে মুক্ত হয়ে গিয়েছে। উপকূল থেকে দুই রাস্তা পেছনে একটা সিঁড়ির কাছে এসে থামল ওরা। চারজন মানুষ একত্রে হাঁটুভাজ করে বুক ভরে নিঃশ্বাস নিতে থাকল।
এবং এরপর আবার দৌড়াতে শুরু করল। দৌড়াতে দৌড়াতে তারা উপকূলের সামনে এসে থামে যেখানে তাদের জন্য লংবোট অপেক্ষা করছিল। তাদের বাঁ দিকে সমুদ্র মৃদু আলোতে চকচক করছে। কিন্তু একইসাথে এর মানে হচ্ছে, ওরা সমদ্র উপকূলকে পাহারা দিয়ে রাখা দুর্গের দিকেই এগিয়ে যাচ্ছে, যেখানে এখন সৈন্য গিজগিজ করছে। যার অর্থ হচ্ছে, এতক্ষণে ওদের খবরটা এদিকে পৌঁছে গিয়েছে।
যখন তারা দুর্গ থেকে মাত্র অল্প কিছু দূরত্বে ছিল, তখনই লোহার দরজাটা ধপাস করে খুলে যায়। সেই সাথে একঝাক ওমানি সৈন্য অস্ত্র হাতে বের হয়ে আসে। ওদের অফিসার হালকে চিহ্নিত করে এবং সবাইকে গুলি করার আদেশ দেয়। ওদের গুলি রাতের আকাশে ফুলকি ফুটাতে থাকে।
“দৌড়াতে থাক”, হাল আদেশ করল, “থেমে যেও না।” ওরা চারজন সাদা আলখাল্লা পরা সৈন্যদের দিকে দৌড়াতে থাকল যারা দুর্গের গেট দিয়ে বের হয়ে আসছে।
“গড এন্ড দ্য কিং”, হাল গর্জন করে উঠল। ডানহাতে নেপচুন তলোয়ার আর বাম হাতে ফ্লিনটক ধরে আছে সে। “গড় এন্ড দ্য কিং।”
হঠাৎ আরও বহুসংখ্যক লোকের হৈ চৈ শোনা গেল। কারণ গোল্ডেন বাউ এর লং বোটগুলো ততক্ষণে তীরে এসে পড়েছে। জাহাজের নাবিকরা সবাই এগিয়ে আসতে শুরু করেছে। দুর্গের সৈন্যদের ওপর একাধারে গুলি ছুড়ছে ওরা। এরূপ হঠাৎ আক্রমণে সৈন্যরা ছিন্নবিচ্ছিন্ন হয়ে পড়ে এবং এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে।
“গড এন্ড দ্য কিং এন্ড দ্য গোল্ডেন বাউ” বিগ ডেনিয়েল গর্জে উঠল। সে তার তলোয়ার দিয়ে একজন শত্রুর মস্তক শরীর থেকে ছিন্ন করে ফেলল। এরপর বাউ-এর অন্যান্য নাবিকেরাও তার সাথে যোগ দিল।
তলোয়ার-এর ব্লেড-এর টুংটাং শব্দ এবং মানুষের বেঁচে থাকার আর্তচিৎকারে জাঞ্জিবার-এর আকাশ ভারি হয়ে উঠল। হাল দেখতে পায় তার অতি পরিচিত একজন নাবিক মরে পড়ে আছে। তলোয়ার-এর আঘাতে তার গলার সামনের অংশ ছিন্ন হয়ে আছে। দেখতে পায় উইল স্ট্যানলি একজন আরব সৈন্যের বাহু উড়িয়ে দিয়েছে। আরো দেখতে পায়, একজন স্কুল ছাত্রের তিন পর্যন্ত গুনতে যতটুকু সময় লাগবে, সেই সময়ের ভেতরেই অ্যাবোলি তিনজন আরব সৈন্যকে খুন করে ফেলেছে।
কিন্তু আরও আরব সৈন্য দুর্গ থেকে বের হয়ে আসছে।
“নৌকার দিকে চল”, হাল তার নাবিকদের উদ্দেশ্যে চিৎকার করে উঠল। এরপর সবাই একযোগে নৌকোর দিকে দৌড়াতে থাকে।
হাল যখন দ্বিতীয় নৌকোটায় উঠছিল তখন সে শুনতে পায় ওমানি অফিসার গুলি ছোঁড়ার আদেশ দিচ্ছে।
“আমাদের নৌকো ডেফট-এর কাছে নিয়ে যাও”, হাল বলল। সে তার শিরদাঁড়া সোজা করে শত্রুদের দিকে পিস্তল তাক করে রেখেছে।
তারা ডেফটে পৌঁছার পূর্বপর্যন্ত শত্রুর গোলাগুলি তীব্র থেকে তীব্রতর হতে থাকে।
“মি. ট্রোম্প, ডেক্ট-কে উপকূলের বাইরে নিয়ে যাও। চ্যানেল-এর দিকে জাহাজ চালিত কর, যেন আমরা বাতাসের পূর্বে পৌঁছাতে পারি।”
ট্রোম্প ডেফট-এর নাবিকদের আদেশ দিতে থাকে দ্রুত কাজ করার জন্য। পাল তুলে দেয়ার সাথে সাথে ওটা রাতের বাতাসে উড়তে থাকে। ডেটও রেসের ঘোড়ার মতো তর্জন গর্জন করে রওনা দেয়ার জন্য প্রস্তুত হয়ে যায়।
