• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
সোমবার, জুন 15, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

দ্য টাইগার’স প্রে – উইলবার স্মিথ

কাইফেন আক্রোশে মোচড়ামুচড়ি করতে করতে মুখের রুমাল ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করলো। কিন্তু টম আবার ওটাকে ভিতরে ঠেলে ঢুকিয়ে দিয়ে কাইফেনের কোমর থেকে বেল্ট খুলে ওর মুখে লাগিয়ে দিলো।

“কাজ শেষে ছেড়ে দেবো আপনাকে। হাবিলদার সাহেব আমাকে সাহায্য করছেন, তবে আপনার যদি মনে হয় যে আমি কামানগুলো একা সরাতে পারতাম না, তাহলে সাবধান করে দিচ্ছি। যদি আমাকে সাহায্য করেছে সন্দেহে কোনো সিপাহীর গায়ে একটা আঙুলও তোলা হয়, আমি কিন্তু সে খবর পাবো। আর আমি তার শোধ তুলবোই। রানি মিস্টার ফয়কে কি করেছিলো মনে আছে তো? আমি আপনার যে অবস্থা করবো, তার তুলনায় সবাই বলবে ওটা কিছুই না। বোঝা গিয়েছে?”

কাইফেন মোচড়ামুচড়ি বন্ধ করে অসহায় চোখে মাথা ঝাঁকালো।

“মিসেস ফয়কে আপনার শুভেচ্ছা পৌঁছে দেবো,” টম আশ্বস্ত করলো ওকে।

*

কামানের মুখ থেকে আগুন বেরিয়ে এলো। টেলিস্কোপ দিয়ে টম দেখতে পেলো গোলাটা দুর্গের ফটকের বামে গিয়ে আঘাত করলো। জায়গাটা আগের গোলার আঘাতে খানিকটা ভেঙেই ছিলো, এখন আরো খানিকটা পাথর টুকরো হয়ে গড়িয়ে পড়লো। গোলন্দাজের নির্ভুল নিশানার প্রশংসা করতেই হয়। পিছনেই টম শুনতে পেলো মেরিডিউ মারাঠা গোলন্দাজদের চিৎকার করে। উৎসাহ দিচ্ছে। “ওয়ার্ম এন্ড স্পঞ্জ। পাউডার।” ওর প্রশিক্ষণে এর মধ্যেই ওদের গোলা ভরার সময় দশ থেকে পাঁচ মিনিটে নেমে এসেছে। দস্যুদের দুর্গের ভিতর ঢুকতে পারলে কি কি গুপ্তধন পাওয়া যাবে সেসব গল্প সৈন্যদেরকে শুনিয়েছে মেরিডিউ। তাতেই ওদের উৎসাহ বেড়ে গিয়েছে বহুগুণ।

ব্রিঞ্জোয়ান থেকে উদ্ধার করে আনা কামানগুলো নিয়ে শাহুজির সৈন্যদল এখানে এসে হাজির হয়েছে আজ পাঁচ সপ্তাহ। পাঁচ সপ্তাহ ধরেই ওই পুরু দেয়ালগুলো ভাঙার চেষ্টা করে যাচ্ছে ওরা। এতো বেশি লোকজন এই দুৰ্গটাকে অজেয় বলেছে যে আর একটু হলে টমও কথাটা বিশ্বাস করে বসতো। কিন্তু এখন ধৈর্য ধরে সময় নিয়ে ওটার দুর্বলতাগুলো খুঁজে বের করার পর মনে হচ্ছে আশা ছাড়া ঠিক হবে না।

এটা সত্যি যে সমুদ্রপথে যে কোনো আক্রমণই বৃথা যাবে। খাড়া গিরিখাতটার গোড়ায় কোথাও এক চিলতে জায়গা নেই যেখানে একটা ঘাট বানিয়ে জাহাজ ভেড়ানো যাবে। আর আংরিয়া যেখানে ওর জাহাজের বহর ভিড়িয়ে রাখে তার চারপাশে কাটা গাছে ফেলে রেখেছে। ওখানে যাওয়া সম্ভব না। এছাড়া প্রবাল প্রাচীরে এখানকার পানি ভরা। জোয়ারের সময় দেখা যায় না। ফলে পানি নেমে গেলেই, দুর্গে বোমা বর্ষণ করতে আসা জাহাজগুলো ভয়ানক বিপদে পড়ে যায়।

ডাঙার দিক দিয়েও এটা আক্রমণ করা দুরূহ। দুর্গের ফটকের সামনের শৈল অন্তরীপটা খুব বেশি সরু। ফলে ওদিক দিয়ে আসতে গেলে ফটকে বসানো হালকা কামানগুলোর মুখোমুখি না হয়ে আসার উপায় নেই। দুর্গের দেয়াল ঘেঁষে ঘন কাটা ঝোঁপ জন্মে আছে। ওগুলো শুধু যে আক্রমণকারীদের আহত করে তা-ই না, ওগুলোর কণ্টকময় ডালগুলো কামানের গোলার আঘাত অনেকটা চুষে নেয়। ফটক থেকে চার ফুট লম্বা লোহার কাটা বেরিয়ে আছে বাইরে। ফলে হাত দিয়ে গুতো মেরেও ফটক খোলা সম্ভব হবে না।

কিন্তু এর বাইরে প্রতিরক্ষাকে সুসংহত করার আর কোনো চেষ্টা করা হয়নি। দুর্গ থেকে আধা মাইলটাক দূরে একটা ছোট পাহাড় আছে। ওখান থেকে চাইলেই দুর্গে গোলা ছোঁড়া যায়। পাহারার জন্যে আংরিয়া ওখানে একটা ছোট মিনার বসিয়েছিলো। তবে সেটা বসানোর উদ্দেশ্য ছিলো সমুদ্রে জাহাজ আছে কিনা তা দেখা। শাহুজির গোলন্দাজেরা এক বোমায় খুঁড়িয়ে দিয়েছে সেটাকে। তারপর পাহাড়ের চূড়ার দখল নিয়ে, মাটিতে গর্ত খুঁড়ে, তাতে মাচা বানিয়ে কেস্ট্রেল-এর নাইন পাউন্ডারগুলো বসিয়ে দিয়েছে। এরপর থেকে দিন রাত সর্বক্ষণ বোমা মেরেই চলেছে। আর ইঞ্চি ইঞ্চি করে ওদের প্রতিবন্ধকতা গুঁড়িয়ে পড়ছে।

টম প্রার্থনা করলো এটুকুই যেনো যথেষ্ট হয়।

*

শৈল অন্তরীপের গোড়ার জেটিটায় জেলেরা তাদের সারা দিনের শিকার নৌকা থেকে নামাচ্ছে। অবরোধের কারণে ওরা মাছের দাম বাড়িয়ে দিয়েছে। ভালোই। কারণ দেয়ালের দুই পাশেই আগ্রহী ক্রেতা কম নেই। একটা নতুন ফসলের মাঠে পাখিরা যেভাবে ভীড় করে নৌকাগুলোও প্রতি সকালে সেভাবে এসে জড়ো হয়। কামানের গোলার আওয়াজ এখান থেকে শুনলে দূরে কোথাও বজ্রপাতের আওয়াজের মতো মনে হয়।

শব্দটা এখন কানে এতোটা সয়ে গিয়েছে যে নৌকা থেকে মাছগুলো নামানো তদারকি করার সময় ক্রিস্টোফারের ওগুলো আর খেয়ালই হলো না। একটা ঢেউ এসে পাথরে আছড়ে পড়তেই ওর মুখে এসে পানির ছিটা লাগলো। সমুদ্রে দেখা গেলো একটা সওদাগরি জাহাজের পাল ধীরে সুস্থে উপকূল ধরে এগিয়ে যাচ্ছে। ওটার নির্ভীক চলে যাওয়া দেখে এক অক্ষম আক্রোশে ছেয়ে গেলো ক্রিস্টোফারের মন। মারাঠাদের সমুদ্রের দিক থেকে দুৰ্গটা আক্রমণ করার সামর্থ নেই। কিন্তু তবুও আংরিয়া জাহাজগুলোকে বের করতে দেবে না। ওর নাকি দুৰ্গটা রক্ষা করতে সকল লোক আর কামানের দরকার হবে। তাই জাহাজের বহর এখনো গাছের গুঁড়ির বেষ্টনীর এপাশেই নোঙর করে আছে। আর স্থানীয় সওদাগরেরা কোনো ভয় ছাড়াই ব্যবসা করে যাচ্ছে।

ক্রিস্টোফার টিরাকোলাতে এসেছে শুধুমাত্র ধনী হওয়ার আশায়। আর এখন যেহেতু জাহাজ নিয়ে বের হওয়া যাচ্ছে না, আর কোনো লুটপাট বা ডাকাতির সুযোগও নেই, তাই বর্তমান জোরপূর্বক চাপিয়ে দেওয়া অকর্মণ্যতা আর টাকা পয়সার কমতি ওর মাথা গরম করে দিচ্ছে।

Page 155 of 185
Prev1...154155156...185Next
Previous Post

দ্য কোয়েস্ট – উইলবার স্মিথ

Next Post

দ্য সেভেনথ স্ক্রৌল – উইলবার স্মিথ

Next Post

দ্য সেভেনথ স্ক্রৌল - উইলবার স্মিথ

পাওয়ার অফ দ্য সোর্ড - উইলবার স্মিথ

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In