বিশেষজ্ঞরা সাধারণত সেসব প্রশ্নই করেন যেগুলোর একটা মোটামুটি উত্তর তারা দিতে পারেন। উপযুক্ত গবেষণা উপকরণ বা পদ্ধতি না পেলে আমরা সম্ভবত কখনই জানতে পারব না প্রাচীন শিকারি-সংগ্রাহকেরা ঠিক কী বিশ্বাস করত অথবা কীরকম রাজনৈতিক নাটক মঞ্চস্থ হত তাদের সমাজে। এরপরও আমাদের সেইসব প্রশ্ন করতে হবে যেগুলোর কোনো উত্তর আমাদের জানা নেই। তা না হলে, আমরা হয়তো প্রায় ৬০ হাজার থেকে ৭০ হাজার বছরের ইতিহাস আঁস্তাকুড়ে ফেলে দিতে অনুপ্রাণিত হব এই অজুহাত দিয়ে যে, “সেই সময়কার মানুষজন তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছুই করেনি”।
সত্যিটা হল তারা আসলে অনেক গুরুত্বপূর্ণ কাজই করেছে। বিশেষ করে বলতে গেলে, যতটা না বেশির ভাগ মানুষ বুঝতে পারে, তার চেয়েও ঢের বেশি মাত্রায় বদলে ফেলেছিল তারা আমাদের চারপাশের জগৎটাকে। সাইবেরিয়ার তুন্দ্রা অঞ্চল, মধ্য অস্ট্রেলিয়ার মরুভূমি এলাকা আর আমাজনের জঙ্গলের অভিযাত্রীদের বিশ্বাস তারা এমন কিছু আদিম জায়গায় প্রবেশ করতে পেরেছেন যেখানে কোনো মানুষের স্পর্শ পড়ার সম্ভাবনাই নেই। কিন্তু এটা আসলে একটা ভ্রম মাত্র। শিকারি-সংগ্রাহকেরা আমাদের বহু আগে এই পৃথিবীতে বসবাস করে গেছে। এটা হতেই পারে যে তারা পৃথিবীর গভীরতম জঙ্গল কিংবা সবচেয়ে জনমানবশুণ্য এলাকাতেও নিজেদের বসতি গেড়ে নিজেদের মত করে পরিবর্তন এনেছে। এর পরের অধ্যায়ে আমরা জানতে পারব কিভাবে প্রথম কৃষিনির্ভর গ্রাম প্রতিষ্ঠার বহু আগেই সেইসব শিকারি-সংগ্রাহকেরা পৃথিবীর বাস্তুতন্ত্র বদলে দিয়েছিল। কল্পকাহিনী তৈরি করতে পারা আর ঘুরে ঘুরে বেড়ানো সেইসব সেপিয়েন্স গোষ্ঠীগুলোকেই আসলে বলা যায় প্রাণিজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ধ্বংসাত্মক শক্তি।
——————
* জীববিজ্ঞানে সহ-বিবর্তন বলতে বোঝায়- “কাছাকাছি সম্পর্কযুক্ত অন্য কোনো একটা জীবের কারণে কোনো একটা জীবের যে রূপান্তর সংঘটিত হয়”। অন্য কথায় বলতে গেলে, যখন অন্তত দুটো আলাদা প্রজাতির জিনগত পরিবর্তন একে অপরকে পারস্পারিকভাবে প্রভাবিত করে তখন আমরা বলি যে তাদের মধ্যে সহ-বিবর্তন সংঘটিত হচ্ছে।
** দানিয়ুবের ঐ পুরো ১৮ টা কংকালই যে প্রতিহিংসার শিকার হয়ে মারা গেছে সেটাও কিন্তু তর্কসাপেক্ষ। কেউ কেউ শুধু আঘাতপ্রাপ্ত ছিল। অবশ্য আমরা যদি নানান রকমের অজ্ঞাত আতঙ্কের কারণে মৃত্যুর কথা বিবেচনা করি তাহলে ব্যাপারাটা কাটাকাটি হয়ে যায়।
—————-
তথ্যসূত্র
1 Christopher Ryan and Cacilda Jethá, Sex at Dawn: The Prehistoric Origins of Modern Sexuality (New York: Harper, 2010); S. Beckerman and P. Valentine (eds.), Cultures of Multiple Fathers. The Theory and Practice of Partible Paternity in Lowland South America (Gainesville: University Press of Florida, 2002).
2 Noel G. Butlin, Economics and the Dreamtime: A Hypothetical History (Cambridge: Cambridge University Press, 1993), 98–101; Richard Broome, Aboriginal Australians (Sydney: Allen & Unwin, 2002), 15; William Howell Edwards, An Introduction to Aboriginal Societies (Wentworth Falls, NSW: Social Science Press, 1988), 52.
3 Fekri A. Hassan, Demographic Archaeology (New York: Academic Press, 1981), 196–9; Lewis Robert Binford, Constructing Frames of Reference: An Analytical Method for Archaeological Theory Building Using Hunter-Gatherer and Environmental Data Sets (Berkeley: University of California Press, 2001), 143.
4 Brian Hare, The Genius of Dogs: How Dogs Are Smarter Than You Think (Dutton: Penguin Group, 2013).
5 Christopher B. Ruff, Erik Trinkaus and Trenton W. Holliday, ‘Body Mass and Encephalization in Pleistocene Homo’, Nature 387 (1997), 173–6; M. Henneberg and M. Steyn, ‘Trends in Cranial Capacity and Cranial Index in Subsaharan Africa During the Holocene’, American Journal of Human Biology 5:4 (1993): 473–9; Drew H. Bailey and David C. Geary, ‘Hominid Brain Evolution: Testing Climatic, Ecological and Social Competition Models’, Human Nature 20 (2009): 67–79; Daniel J. Wescott and Richard L. Jantz, ‘Assessing Craniofacial Secular Change in American Blacks and Whites Using Geometric Morphometry’, in Modern Morphometrics in Physical Anthropology: Developments in Primatology: Progress and Prospects, ed. Dennis E. Slice (New York: Plenum Publishers, 2005), 231–45.
6 Nicholas G. Blurton Jones et al., ‘Antiquity of Postreproductive Life: Are There Modern Impacts on Hunter-Gatherer Postreproductive Life Spans?’, American Journal of Human Biology 14 (2002), 184–205.
7 Kim Hill and A. Magdalena Hurtado, Aché Life History: The Ecology and Demography of a Foraging People (New York: Aldine de Gruyter, 1996), 164, 236.
