• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
বৃহস্পতিবার, সেপ্টেম্বর 3, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

ডট কম রহস্য – অনীশ দেব

Dot Com Rahasya by Anish Deb

কত গল্পই যে করতে পারে শানু!

শানুর গল্পের জন্যেই টুনটুনের এখনই মনে হচ্ছে মাসির বাড়িতে ও এসেছে ক-ত দিন যেন হয়ে গেছে। অথচ ও এসেছে আজ সকাল ন’টায়—আর এখন সবে সন্ধে সাতটা।

তেলেভাজা-মুড়ি খেতে-খেতে কালো বাড়ির কাহিনি শোনাল শানু। শুনতে-শুনতে টুনটুনের মনে হল, শানুদা বোধহয় বইয়ে পড়া কোনও ভূতের গল্প ওকে শোনাচ্ছে। টুনটুন অসংখ্য ভূতের গল্প পড়েছে, আর সেগুলো যে ‘গল্প’ সে নিয়ে ওর মনে কোনও সন্দেহ নেই। ও ভূতের গল্পের পোকা হলেও ভূতে ওর একফোঁটা বিশ্বাস নেই। কারণ, মাধ্যমিক পরীক্ষায় অঙ্কে যে নিরানব্বই আর ফিজিক্যাল সায়েন্সে চুরানব্বই পায় ভূতে তার বিশ্বাস থাকবে কেমন করে!

সুতরাং বেশ মন দিয়ে শানুর গল্প শুনল টুনটুন। শুনতে-শুনতে একটু যে গা-ছমছম করেনি তা নয়। কিন্তু ভূতের কোনও গল্প পড়ার পর বেশ ভয়-ভয় লাগুক এটাই তো টুনটুন চায়!

রাতে মাসি ঘুমিয়ে পড়লে শানুর সঙ্গে অন্য অনেক গল্প করেছে ও। কিন্তু ওই কালো বাড়ির গল্পটা কিছুতেই মাথা থেকে যায়নি। ও অন্ধকারে চুপচাপ শুয়ে ওই বাড়িটার কথা ভেবেছে। কারা থাকত ওই বাড়িতে? তারা এখন কোথায়? কেন ওই বাড়িটা পোড়োবাড়ি হয়ে পড়ে আছে?

বাইরে বৃষ্টি এখনও বেশ ভালোই পড়ছে। তবে সন্ধেবেলা যেমন ঘনঘন বাজ পড়ছিল এখন সেরকম নয়। মাঝে-মাঝে টিউবলাইটের মতো সাদা আলো জানলার কাচ ভেদ করে ঝলসে যাচ্ছে ঘরের দেওয়ালে।

টুনটুনের ঘুম আসছিল না কিছুতেই। একটু ভয়-ভয়ও করছিল। কিন্তু শানুর কাছে সেটা ধরা পড়ুক ও চাইছিল না।

অন্ধকারে চোখ খুলে বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর ও চাপা গলায় ডেকে উঠল, ‘শানুদা…।’

কোনও সাড়া নেই।

‘শানুদা—।’ আবার চাপা গলায় ডাকল ও।

‘উঁ…।’ ঘুমজড়ানো চোখে সাড়া দিল শানু, ‘বল, কী?’

‘ওই বাড়িটার গল্প তুমি কি আমাকে শর্টে বললে?’

শানু এবারে পাশ ফিরল টুনটুনের দিকে। একটা হাই তুলল: ‘এই মাঝরাত্তিরে কীসব কোশ্চেন শুরু করলি! বল কী বলছিস।’

টুনটুন আবার একই প্রশ্ন করল।

শানু একবার ঘুমন্ত মায়ের দিকে দেখল। তারপর আবার হাই তুলে বলল, ‘যেটুকু জানি সেটুকুই বলেছি। তবে এই এরিয়ার আরও অনেকে অনেক কিছু জানে—সবসময় বলতে চায় না।’

‘কারা থাকত ওই বাড়িতে, শানুদা?’

‘আরে সে অনেক ব্যাপার। কাল দেখা যাবে। এখন ঘুমো তো।’

‘কাল একটু খোঁজখবর করে দেখলে হয়। আমার ভীষণ জানতে ইচ্ছে করছে…ওই কালো বাড়ির পুরো গল্পটা…শর্টে নয়…লঙে।’

‘বললাম তো কাল সব হবে। এখন প্লিজ, আমার কাঁচা ঘুমটা ঘেঁটে দিস না—।’

শানু আবার ওপাশ ফিরে শুয়ে পড়ল।

ঘরের দেওয়ালে বিদ্যুৎ ঝলসে উঠল। তারপরই বাজ পড়ার শব্দ।

টুনটুন অন্ধকারের দিকে তাকিয়ে ঘুমোতে চেষ্টা করল।

পরদিন বিকেলে শানুর সঙ্গে তিলকপুর দেখতে বেরোল টুনটুন। বেরোনোর সময় অনিতা জোর করে ছেলের হাতে একটা ছাতা গুঁজে দিয়েছেন।

টুনটুন আকাশের দিকে তাকাল। আকাশে কালো মেঘ। কিন্তু সেই কালো মেঘের মাঝে-মাঝে ছোট-ছোট নীল জানলা—আকাশ দেখা যাচ্ছে। চারিদিকে কত যে গাছ! তারা সব সবুজ হাত তুলে আকাশকে যেন ডাকছে।

দেখতে-দেখতে টুনটুনের মনে হল, ও কারও আঁকা একটা ছবি দেখছে। কলকাতায় এরকম ছবি দেখতে পাওয়া যায় না। ইস, মা-কে এই ছবিটা দেখাতে পারলে ভীষণ ভালো লাগত ওর।

হাঁটতে-হাঁটতে ওরা দুটো পুকুর পেরিয়ে গেল। তারপরই একটা বিশাল খেলার মাঠ। মাঠে ছেলেরা ফুটবল খেলছে। জল-কাদায় ওদের ভূতের মতো লাগছে।

শানু বলল, ‘এই মাঠে আমরা খেলি। ওই যে, আমার বন্ধুরা সব খেলছে। পরশু থেকে আমার জ্বর-জ্বর মতন হয়েছে বলে মা ক’দিন খেলতে বারণ করেছে। এই মাঠটা পেরোলেই আমাদের ক্লাব ”বিপ্লবী সংঘ”।’

কথা শেষ হতে-না-হতেই শানুর পকেটের মোবাইল ফোন বেজে উঠল। ফোন বের করে পরদার দিকে একপলক তাকাল শানু। কে ফোন করেছে দেখল। তারপর বোতাম টিপে ফোন কানে লাগিয়ে বলল, ‘এই তো, ক্লাবের কাছে এসে গেছি। মাঠ পেরোচ্ছি। আমার সঙ্গে আমার মাসতুতো বোন আছে। আমাদের বাড়িতে ক’দিনের জন্যে বেড়াতে এসেছে। হ্যাঁ, হ্যাঁ—এক্ষুনি ঢুকছি।’

মাঠের পাশ দিয়ে ওরা এগোতে লাগল। মাটির ওপরে ইটের খোয়া ছড়ানো রাস্তা। তার জায়গায়-জায়গায় জল-কাদা জমে আছে। রাস্তার পাশে বড়-বড় ঘাস, আর কয়েকটা বিশাল গাছ। তার পাশেই ঢালু জমি নেমে গেছে। সেখানে বৃষ্টির জল জমে ছোটখাটো পুকুর হয়ে গেছে। ব্যাঙের দল ডাকছে।

একটু পরেই ওরা ক্লাবঘরের সামনে এসে দাঁড়াল।

ইটের দেওয়াল। সাদা রং করা। মাথায় টিনের চাল। তার ওপরে গাছের ঝরাপাতা ছড়িয়ে আছে।

ক্লাবঘরের দেওয়ালে ছোট্ট সাইনবোর্ড। তাতে লেখা: ‘বিপ্লবী সংঘ’।

খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকল ওরা।

ঘরে টিভি চলছে। মেঝেতে রঙিন চাদর পাতা তার ওপরে বসে তিনজন ছেলে টিভিতে ফুটবল খেলা দেখছে।

তিনজনের সঙ্গে টুনটুনের পরিচয় করিয়ে দিল শানু। অঙ্কিত, রোশন, আর রাজর্ষি। ওরা টুনটুনকে বসতে বলল। তখন শানু বলল, ‘না রে, এখন বসব না। ওকে কালো বাড়ি দেখাতে নিয়ে যাব। অন্ধকার হয়ে গেলে প্রবলেম জানিস তো!’

তিনজনের মধ্যে দৈর্ঘ্যে-প্রস্থে সবচেয়ে বড়সড় অঙ্কিত। ও হেসে বলে উঠল, ‘না, না—ওকে দেখাস না। ভয় পেয়ে যাবে…।’

টুনটুন পালটা হাসল, ‘ভয় পাই পাব। আমার ওই বাড়িটা খুব দেখতে ইচ্ছে করছে। তা ছাড়া ভয়-টয় পেলে তোমরা তো আছ…।’

Page 297 of 481
Prev1...296297298...481Next
Previous Post

চারটি রহস্য উপন্যাস – অনীশ দেব

Next Post

তেইশ ঘণ্টা ষাট মিনিট – অনীশ দেব

Next Post

তেইশ ঘণ্টা ষাট মিনিট - অনীশ দেব

বাড়িটায় কেউ যেয়ো না - অনীশ দেব

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In