• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শনিবার, আগস্ট 29, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

কিশোর কর্নেল সমগ্র – সৈয়দ মুস্তাফা সিরাজ

Kishor colonel samagra by Syed Mustafa Siraj

–তাহলে তোমাকে আর বাঁচানো গেল না, তারাদা। ডনের পেটেই তোমাকে পাঠিয়ে দিই। ডনকে দেখেছ তো? কতবড় হাঁ তার।

-আরে যাও-যাও। কবচটা যাও বা দিতুম, আর দেব না।

–পাঁচশো টাকা পাবে তারাদা।

–বিনিপয়সায় দিতুম। আমাকে তুমি অলক্ষ্মীর ওখানে যেতে বললে, গেলুম। অজ্ঞান করলে কেন? তাও না হয় করলে, মারা তো পড়িনি–কিন্তু অজ্ঞান অবস্থায় হাত-পা বেঁধে এ-ঘরে এনে রাখলে। ভালোমন্দ খেতে দিলে। তাই চুপ করে লুকিয়ে রইলাম। কিন্তু আমার আফিংয়ের গুলি? রাত দুটো অব্দি একগুলি আফিং পেলুম না। এখন এসে কবচ চাইছ। ইস! ওরে আমার চাঁদ রে!

–তারাদা, এবার কিন্তু আমি মরিয়া। হাতে কী দেখছ?

–সর্বনাশ! তুমি আমাকে ছু-ছু-ছুরি দেখাচ্ছ? আমি এবার চেঁচাব বলে দিচ্ছি।

–চেঁচাবার আগেই তোমার হার্টে ঢুকে যাবে ছুরি। কেমন ধারাল হয়ে আছে দেখছ তো?

–ওঃ কী বুদু আমি! টাকার লোভে তোমার ফাঁদে পা দিলুম গো! আমার মরণ হয় না কেন?

-ন্যাকামি রাখো! ওঠো তারাদা। রাজাবাহাদুরকে ইঞ্জেকশান দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। ওঁর ঘরে গিয়ে কোথায় কবচ আছে, বের করে দাও। চলো! দেরি হয়ে যাচ্ছে।

–তুমি খোঁজোগে। আমি কি জানি কোথায় রেখেছেন উনি? তাছাড়া ওঁর ঘরের দরজা তো ভেতর থেকে বন্ধ।

–সামনেকার দরজা বন্ধ। ওপাশের দরজা ভেজানো আছে।

–হিঃ হিঃ হিঃ! তোমার বুদ্ধি আছে গোপাল। রাঘবব্যাটাকেও বশ করে ফেলেছ দেখছি।

–ওঠো! দেরি হয়ে যাছে।

–বেশ। যাচ্ছি। কিন্তু পাঁচশো টাকা দেবে বলেছ। হাতে-হাতে চাই বলে দিচ্ছি।

–এই দ্যাখো পাঁচখানা একশো টাকার নোট। দেখতে পাচ্ছ?

–জাল নোট নয় তো গোপাল? তোমাকে বিশ্বাস হয় না। তুমি আমায় যা ভোগাচ্ছ।

–আঃ। চলো। দেরি হয়ে যাচ্ছে।

পায়ের শব্দ শুনে সরে এলুম। থামের আড়ালে কর্নেল ইশারা করছিলেন। ওঁদের কাছে গিয়ে ঘাপটি মেরে বসে পড়লুম। দরজা খুলে প্রথমে বেরুলেন জয়গোপালবাবু, তার পেছনে প্রফেসর তানাচা। স্পষ্ট দেখলুম, ওঁর নাকের তলায় সেই রক্তের ছোপ-উঁহু, নেলপালিশের রং লেগে রয়েছে। বারান্দা ঘুরে রাজাবাহাদুরের ঘরের দিকে ওঁরা চলে গেলে আমরা নিঃশব্দে উঠে পড়লুম। দুজনকে আর দেখা গেল না। পাশের কোনও ঘর দিয়ে রাজাবাহাদুরের ঘরে ঢুকতে যাচ্ছে বুঝি।

রাজাবাহাদুরের ঘরের সামনে যেই গেছি, দরজা খুলে রাজাবাহাদুর হাসিমুখে বেরুলেন। পরনে রাতের পোশাক। ফিসফিস করে বললেন, -রেডি থাকুন। ওরা ঘরে ঢুকে আমাকে দেখতে পাবে না। ভড়কে যাবে।

আমরা ওত পাতলুম ফের। ঘরে আলো জ্বলে উঠল। তারপর ঘরের ভেতর থেকে ওদের কথা শোনা গেল।

–আরে! রাজাবাহাদুর কোথায়?

বাথরুমে ঢুকেছেন।

–অসম্ভব। রাত দুটোয় আমার আসার কথা নিশ্চয়ই ফাস করে দিয়েছ। তাই রাজাবাহাদুর অন্য ঘরে শুয়েছেন। তা যা করেছ, করেছ। কবচটা বের করো।

-কবচটা বালিশের তলায় রেখেছিলেন সেদিন। ..উঁহু। নেই দেখছি।

রাজাবাহাদুর নিঃশব্দে হেসে পকেট থেকে কালো সুতোয় বাঁধা প্রকাণ্ড একটা কবচ বের করে আমাদের দেখালেন। ভেতরে ওদের কথা ফের শোনা গেল। –চালাকি? বের করো খুঁজে। নইলে…

-ওরে বাবা। মরে যাব! মরে যাব। এই! কী হচ্ছে! বাবা যে! রাজাবাহাদুর! বাঁচান! বাঁচান!

প্রথমে রাজাবাহাদুর হুড়মুড় করে ঘরে ঢুকে গেলেন। আমরাও ঢুলুম। উজ্জ্বল আলোয় দুই মূর্তি ব্ল্যাকবোর্ডে খড়ি দিয়ে আঁকা স্কেচের মতো ড্যাবডেবে চোখে তাকিয়ে স্থির হয়ে গেল। তারপর প্রফেসর তানাচা গুলতির বেগে ছিটকে আমাদের পেছনে চলে এলেন। রাজাবাহাদুর কবচটা জয়গোপালবাবুর মুখের সামনে নেড়ে মুখ ভেংচে বললেন, -কবচ নেবে? কবচ? তুমি বরখাস্ত। এতদিন ধরে ভোগাচ্ছ। কবে ঘাড় ধরে তাড়িয়ে দিতুম। সাহস পাইনি, তাই। যাও, কেটে পড়ো রাজবাড়ি থেকে।

জয়গোপালবাবু হঠাৎ ঝাঁপিয়ে পড়লেন ছোরা তুলে ডাঃ ঢোলের ওপর–তবে রে নেমকহারাম বলে এক চিকুর ছেড়ে। ভয়ে চোখ বুজলুম। তারপর ধস্তাধস্তি শুনে চোখ খুলে দেখি, জয়গোপালবাবুকে ধরাশায়ী করে আমার বৃদ্ধ বন্ধু তার বুকে বসে ছোরা ধরা হাতটা মোচড়াচ্ছেন। ছোরাটা পড়ে যেতেই রাজাবাহাদুর কুড়িয়ে নিলেন। ধার পরীক্ষা করে বললেন, –শান দিয়েছে, বুঝলেন মশাই? হুঁ–তাই অস্ত্রাগারের একটা ছোরা বেমালুম উড়ে গিয়েছিল! রোসো, থানায় ফোন করে পুলিশ ডাকি।

রাজাবাহাদুর পালঙ্কের পাশে গিয়ে ফোন তুলে ডায়াল করতে থাকলেন। কর্নেল জয়গোপালবাবুর বুক থেকে উঠে দাঁড়ালেন। জয়গোপালবাবু ফেস-ফোঁস করে শ্বাসপ্রশ্বাস ফেলছেন। গোয়েন্দাপ্রবরের ওজন বুড়ো হাড়ের দরুন এক কুইন্টাল মতো হবে! ডাঃ ঢোল কাঁপতে-কাঁপতে বললেন, –সর্বনাশ! এ যে সাংঘাতিক খুনে লোক! কর্নেল খপ করে না ধরলে ছোরাটা..বাপস! ভাবা যায় না! সত্যি ভাবা যায় না! ও কর্নেল! এই ভদ্রলোকেরই দেখছি সিজোফ্রেনিয়া হয়েছে। ইনিই ডাক্তার জেকিল অ্যান্ড মিস্টার হাইড!

রাজাবাহাদুর ফোন করে এসে বললেন, –থামুন মশাই! আপনি তো আমাকেই জেকিলহাইডের রোগ ধরিয়ে দিচ্ছিলেন।

কর্নেল শক্তগলায় বললেন, –জয়গোপালবাবু! পালানোর মতলব করবেন না কিন্তু। তারপর পকেট থেকে নিজের খুদে অথচ সাংঘাতিক পিস্তলটি বের করে ওঁর নাকের ডগায় ধরলেন। –ভালোছেলের মতো চুপচাপ বসে থাকুন। রাজাবাহাদুর! পুলিশ কী বলল!

Page 392 of 781
Prev1...391392393...781Next
Previous Post

সৈয়দ মুস্তাফা সিরাজের গল্প

Next Post

ভৌতিক গল্পসমগ্র – সৈয়দ মুস্তাফা সিরাজ

Next Post

ভৌতিক গল্পসমগ্র – সৈয়দ মুস্তাফা সিরাজ

অজ্ঞাত রচনা - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In