• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শুক্রবার, সেপ্টেম্বর 4, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

অতীন বন্দ্যোপাধ্যায়ের নির্বাচিত গল্পসংগ্রহ – অতীন বন্দ্যোপাধ্যায়

Atin Bandyopadhyayer Nirbachito Golposangroho by Atin Bandyopadhyay

কে বলেছিল অসময়ে ওপরে যেতে। বাড়িটায় এটুকু প্রাণের সাড়াও তুমি সহ্য করতে পার না। কেউ থাকে। পালাবে না। তোমার ঘটে এটুকু এলেমও নেই। দুপুরের খাওয়াদাওয়া শেষ, ওরা দিবানিদ্রা দিচ্ছে আর তুমি গিয়ে সেখানে হাজির হলে। তোমার কোনো কাণ্ডজ্ঞান আছে! তার পাসবই গেল কি থাকল, তোমার কী? শঙ্করী তো কচি খুকি না! সে তার নিজের ভালোমন্দ না বুঝলে তোমরা কী? তার গোঁসাই তারে মারে কি রাখে, সে বুঝবে।

ঝড়েশ্বর চুপচাপ শোনেন, কোনো মন্তব্য করেন না। মন্তব্য করলেই নিরুর চোপা শুরু হয়ে যাবে। তবু কী যে হয় তার, একটা দামড়া বাড়িটায় যখন-তখন ঢুকে যাবে, রাত্রিবাস করবে, ভালোমন্দ খাবে, শত হলেও গোঁসাই সে শঙ্করীর। সে এলে শঙ্করী নানা অজুহাতে একটু বেশি বেশিই নানা কিশিমের পদ তৈরি করে—

বাবু, দুধ জমে গেছে। আপনাদের জন্য পায়েশ করে রাখি।

রাখ।

দুধ জমে গেছে, ক্ষীর করে রাখি?

রাখ।

সন্দেশ করে রাখি।

রাখ।

বাজারে যাচ্ছেন, ভালো ইলিশ যদি পান। মাসিমা বলছিল, এ-বাজারে ভালো মাছ পাওয়া যায় না। বাগুইহাটির বাজারে গেলে পাবেন। পদ্মার ইলিশের ছড়াছড়ি।

গোঁসাই এলেই এটা শঙ্করীর বেশি হত।

সব তিনি চোখ বুজে সহ্য করেন। মেয়েটার হাতটান নেই। চুরি করে খায় না। দীক্ষা নিয়েছে গুরুর কাছে—মাগগিগণ্ডার বাজারে এমন কাজের লোক পাওয়া সত্যি কঠিন–নিরুকে কুটোগাছটি নাড়তে দেয় না, নিরু বাথরুমে ঢুকলেই শঙ্করীর এক কথা—মাসিমা ছাড়া কাপড় কাচতে যাবেন না। আমি আছি কী করতে মাসিমা, আমি তো মরে যাইনি।

ঝড়েশ্বর জানেন, পাসবই নিয়ে লড়ালড়ি করতে গিয়ে শঙ্করী যদি হাতছাড়া হরে যায়, তবে তাঁর রক্ষা নেই। তিনি শুধু দেখতে চান, টাকা ঠিকমত তার জমা পড়ছে কিনা। শঙ্করীর রক্ত জল করা পয়সা কেউ না আবার মেয়ে দেয়।

তার তো কোনো খরচ নেই।

শাড়ি সায়া ব্লাউজ যা লাগে দেন।

কাচাকাচির সাফও দেন। শঙ্করীর আলাদা সার্ফ, আলাদা সাবান।

অসুখ-বিসুখে ডাক্তার, ওষুধ—সব কিছুরই ব্যবস্থা আছে। ভবিষ্যতে তার কষ্ট না হয়। শরীর তো, কখন পড়ে যাবে–বুড়ে হলে খাওয়াবে কে? কিছু টাকাপয়সা ব্যাঙ্কে থাকলে সেই লোভে পুত্র-কন্যারা শেষ সময়ে মুখে গঙ্গাজলটুকু অন্তত দেবে। এতসব চিন্তা থেকেই, তিনি শঙ্করীর পাসবই দেখতে চাইছেন।

শঙ্করীর বছর চল্লিশও বয়েস হবে না। মুখে শ্ৰী আছে। খুবই মজবুত গঠন। তার প্রথম সন্তান পুত্র। পনেরো বছর বয়সেই আঁতুড় শুরু। তারপর বছর পার না হতে মেয়ে, তারপর আবার বছর পার না হতে আর একটি মেয়ে, শেষে হেলথ সেন্টার থেকে নাড়ি কাটিয়ে এখন একেবার ঝাড়া হাত-পা। ওতেও শানাচ্ছিল না, বছরখানেক আগে দীক্ষাও হয়ে গেছে। শঙ্করী থাকলে বাড়িটাতে প্রাণের সাড়া থাকে তাও তিনি টের পান, সরলসোজা হলে যা হয়! কথায় কথায় হেসে গড়িয়ে পড়ত। ডাক খোঁজে খুবই আন্তরিক।

সেই মেয়েটার শেষে কিনা পাসবই নিয়ে মরণ হল।

ঝড়েশ্বর এখনও শঙ্করীর জন্য কষ্ট পান।

তার টাকাপয়সা ব্যাঙ্কে জমা হচ্ছে কি হচ্ছে না, তাঁর কী দায়! নিরু বলত, তোমার এই পরোপকারী ভাবটা ছাড়। তোমার বাড়িতে কেউ থাকে!

শঙ্করী বাবুর তাড়াও সহ্য করতে পারছিল না।

কী হল শঙ্করী, বাড়ি যাও।

যাব।

যাব বললে তো আর হয় না, যেহে হয়। বাবু আর মাসিমাকে একা ফেলে যায়ই বা কী করে! খুবই ন্যায্য কথা।

ঝড়েশ্বর বলেছিলেন, ঠিক আছে, ভাদু মাসের শেষে আসে। ওকে বল, বাবু পাসবইটা দেখতে চেয়েছে। আবার যখন মাইনে নিতে আসবে, পাসবইটা সঙ্গে যেন আনে।

বলব। বলে বালতিতে ছাড়া কাপড় ভেজাতে বাথরুমে ঢুকে গেছিল।

গোঁসাই মাসের শেষে হাজির।

ঝড়েশ্বরই বলেছিলেন, তোমার সঙ্কোচ যখন শঙ্করী, আমিই না হয় বলব। কত নিয়মকানুনের বালাই থাকে—ভাদু হয়তো লিখতে ভুল করতে পারে, লেখাপড়া কতটা জানে, তাও জানি না। চোর-বাটপাড়ের তো অভাব নেই। ব্যাঙ্কের বাবুরাও খুব সুবিধের লোক হয় না। কোথায় কি গোঁজামিল থাকবে—ভাদু বুঝতেও পারবে না।

বাবু, গোঁসাই এত কথা বললে রাগ করতে পারে। আপনি বরং বুঝিয়ে বললে কথা ফেলতে পারবে না।

সেইমতো গোঁসাই এলে তিনি বলেছিলেন, ভাদু আবার যখন আসবে পাসবইটা সঙ্গে এন।

তা বাবা, আমি ঠিক আনব। আপনি ঠিকই বলেছেন। ভাদু দু-দিনের জায়গায় চার-পাঁচদিন থেকে যাওয়ার সময় বলে গেল পাসবইটা আপনার কাছেই রাখবেন বাবু, আমি বাড়ি থাকি না, শঙ্করীও ঘরছাড়া, তালাবন্ধ ঘরে রাতে ঢুকে কেউ চুরি করে নিলে আমার ধর্ম থাকবে না। আপনি খুবই বিচক্ষণ ব্যক্তি—পাসবইয়ের এত কি আমরা বুঝি!

ঝড়েশ্বর ভেবেছিলেন, যাক, নিশ্চিন্ত হওয়া গেল। শঙ্করীর কষ্টের উপার্জন, বয়স তো এক জায়গায় থেমে থাকে না, শেষ বয়সের সঞ্চয় বলতে কথা, তাঁর পক্ষে চোখ বুজে থাকাও সম্ভব নয়, শঙ্করীর ভবিষ্যতের কথা ভেবে তিনি উচিত কাজই করেছেন।

ভাদু নিজেও একবাক্যে রাজি।

অসুবিধার আর কিছু থাকল না।

ভাদু ঠিক নিয়ে আসবে!

মাসের শেষে শরীরের রোখ দমনও হয়, হাতে টাকাপয়সাও হয়—ভাদু ঠিক চলে আসবে।

বরং মাস শেষ হওয়ার অনেক আগেই চলে আসতে পারে।

দিন যায়।

ঝড়েশ্বর ক্যালেন্ডারের খাতা দেখেন।

কিন্তু ভাদু আসে না।

শঙ্করী জানালায় দাঁড়িয়ে থাকে। বড়ো রাস্তার মোড় থেকেই বাড়িটা দেখা যায়। ভাদুর আসার কথা থাকলে, শঙ্করীর শরীরেও যে রোখ চেপে যায় ঝড়েশ্বর ভালোই টের পান।

Page 195 of 304
Prev1...194195196...304Next
Previous Post

হ্যারি পটার এন্ড দি ফিলসফারস স্টোন (১) – জে. কে. রাওলিং

Next Post

একান্ন পদ – অক্ষয়চন্দ্র সরকার

Next Post

একান্ন পদ - অক্ষয়চন্দ্র সরকার

টুকুনের অসুখ - অতীন বন্দ্যোপাধ্যায়

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In