• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শনিবার, জুন 13, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

কিকিরা সমগ্র – বিমল কর

Kikira Somogor by Bimal Kar

কিকিরার পাশাপাশি পা বাড়িয়ে ভেতরে এল তারাপদ। সামনে মাঠ। একসময় বাগান ছিল, এখন বারো আনাই নেড়া। বাকি চার আনায় দু-চারটে সাধারণ গাছ আর আগাছার ঝোঁপ। ওরই মধ্যে চোখে পড়ে একটা কাঠচাঁপার গাছ, শিউলি ঝোঁপ, মামুলি কয়েকটা রঙ্গন গাছ।

সামনের বাড়িটা দোতলা। একেবারে পুরনো ছাঁদের। মোটা মোটা থাম, চওড়া বারান্দা, দোতলার বারান্দায় লোহার নকশাকরা রেলিং। নীচের তলার একপাশে এক ছোট কোঅপারেটিভ ব্যাঙ্ক, অন্যপাশে কোনও ওষুধ কোম্পানির গুদাম।

তারাপদ বলল, হালকা ভাবেই, “সার, এ যে একেবারে চিচিংফাঁক হয়ে গেল। কী দেখছি বুঝতে পারছি না, চোখে ঠিক দেখছি তো!”

কিকিরা বললেন, “কলকাতার পুরনো পাড়ায় এমন বাড়ি অনেক আছে এখনও।”

“এটা কোন পাড়া যেন?”

“পাথুরেঘাটা।”

নীচে লোকজন চোখে পড়ল না তেমন। ওষুধ কোম্পানির দরোয়ান, জনা দুয়েক কম বয়েসি ছোকরা, ছোট ডেলিভারি ভ্যান, বোধ হয় খারাপ হয়ে গিয়েছে, কথাবার্তা বলছিল তিনজনে।

কিকিরা দোতলার সিঁড়ি খুঁজে নিলেন। “এসো।”

সিঁড়ির ধাপগুলো মাঝারি উঁচু, কিন্তু চওড়া যথেষ্ট, আর লম্বাও।

তারাপদ বলল, “কতকালের বাড়ি হবে, কিকিরা? শ’খানেক বছরের পুরনো তো হবেই।”

“শ’ তো সেদিনের কথা, আরও পুরনো।”

সিঁড়ির একটা বাঁক শেষ হল, পরের বাঁক ডান-হাতি। কিকিরা ইশারা করলেন। বাঁকের মুখে দেওয়ালে একটা হরিণের শিং আটকানো। মাথা নেই হরিণের, শুধু একটা কালো কাঠের ওপর আশ্চর্য কায়দায় শিং দুটো লাগানো। জায়গাটায় আলো নেই, ছায়া। তবু আন্দাজে মনে হয়, ধুলো আর ময়লা জড়িয়ে আছে শিংয়ের চারপাশে। কাঠে।

দোতলায় এসে দাঁড়ালেন কিকিরারা।

চওড়া বারান্দা। লম্বাও কম নয়। এক প্রৌঢ় ভদ্রলোক পায়চারি করছিলেন বারান্দায়। দেখতে পেয়ে গেলেন কিকিরাদের।

কিকিরা হাত তুলে নমস্কার করলেন। “পানুবাবু আমায় পাঠিয়েছেন। আপনি হরিচন্দনবাবু!”

মাথা নেড়ে উনি বললেন, “হ্যাঁ। আমি হরিচন্দন। … আসুন, আপনারই অপেক্ষা করছিলাম।“ কথা বলতে বলতে তারাপদর দিকে তাকালেন একবার।

কিকিরা জামার পকেট থেকে পানুবাবুর চিঠিটা বার করে এগিয়ে দিলেন।

চিঠি নিতে নিতে হরিচন্দন বললেন, “পানু আজ সকালেও ফোন করেছিল। নামটা আপনার কী যেন, কিঙ্কর ..”।

“কিঙ্করকিশোর রায়। ছোট করে কিকিরা।”

চিঠি দেখতে দেখতে হরিচন্দন বললেন, “পানুর সঙ্গে আমার আগেও কথা হয়েছে। শুনেছি সবই। … আসুন, বসুন।”

বারান্দার মাঝমধ্যিখানে একটা ভারী সেকেলে আর্মচেয়ার। বেতের বুনুনি আগাগোড়া, তার ওপর হালকা গদি। চেয়ারের পাশে গোলমতন শ্বেতপাথরের টেবিল। বড় নয় তেমন। টেবিলের ওপর চায়ের কাপ, পট, চশমার খাপ, একটা গোলমতন প্লাস্টিকের জার। তার মধ্যে দু’-তিনটে চুরুট। লাইটারও পড়ে আছে পাশে।

হরিচন্দনবাবু আবার বসতে বললেন। কাছেই বারান্দার গায়ে গায়ে সাজিয়ে রাখা গোটা তিনেক কাঠের চেয়ার। হাতলঅলা। একই রকম দেখতে চেয়ার তিনটে। মজবুত, ভারী চেয়ার।

নিজের চেয়ারে বসলেন হরিচন্দনবাবু। হাত তুলে ইশারায় বললেন, “এগিয়ে নিন চেয়ারগুলো। আমি আবার কানে খানিকটা কালা। দূরে বসলে কথাবার্তা শুনতে পাব না ঠিকমতন।”

তারাপদ চেয়ার টেনে এনে কাছাকাছি রাখল।

কিকিরা হরিচন্দনবাবুকে দেখছিলেন। বয়েস হয়েছে ভদ্রলোকের। পঁয়ষট্টির কম বলে মনে হয় না। মাথায় লম্বা, গড়ন দোহারা। অভিজাত মুখশ্রী। শক্ত থুতনি, লম্বা নাক। মাথার পাতলা চুল সবই পেকে গিয়েছে। ওঁর পরনে ধুতি, গায়ে ফতুয়া পাঞ্জাবি, আদ্দির। পায়ে রবারের চটি। সাদা।

হরিচন্দনবাবু ডাকলেন কাউকে।

কিকিরা আর তারাপদ এতক্ষণে বসে পড়েছেন।

ভেতরের ঘর থেকে একজন বেরিয়ে এল। এ বাড়ির কাজের লোক। মাঝবয়েসি।

হরিচন্দনবাবু বললেন, “কে রে, সাধন! চা-টা দে এখানে। একটু পরে বাতি জ্বেলে দিয়ে যাবি।”

দিনের আলো মরে আসছে। বারান্দায় ছায়া নেমে কালচে ঝাপসা হয়ে এল। এটা বোধ হয় দক্ষিণ-পশ্চিম দিক।

হরিচন্দন বললেন, “রায়মশাই, পানুর মুখে আমি আপনার কথা শুনেছি। পানুকে আমি খুব বিশ্বাস করি। ওর বড়দা আমার বন্ধু ছিল। নামকরা ডাক্তার ছিল সে। রোগী দেখার সময় হাসিঠাট্টা করত, বুঝতে দিত না সে একজন রাশভারী ডাক্তার। তা সে নিজেই একদিন চলে গেল হঠাৎ।”

“আমি জানি পানুবাবুর দাদা বড় ডাক্তার ছিলেন।” কিকিরা বললেন।

“জানেন তবে! … যাক, কাজের কথা তোক। পানুর মুখে আমি শুনেছি। ঠিকই তবে সেটা পরের মুখে ঝাল খাওয়া। আপনার মুখ থেকে শোনাই ভাল। কী করেন আপনি?”

“এমনিতে কিছু করি না। বেকার!” কিকিরা হাসলেন মুচকি।

“পানু বলেছিল, আপনি প্রাইভেটলি ইনভেস্টিগেশান করেন। ডিটেকটিভ!”

“আজ্ঞে না। আমি ডিটেকটিভ নই। কোনও কালেই ছিলাম না। আসলে আমি ম্যাজিশিয়ান ছিলাম এককালে। খেলা দেখাতাম। কপাল দোষে আমার সেই পেশাটি চলে গেল। এখন ..”

“আপনি ম্যাজিশিয়ান! পানু একবার বলেছিল বটে। তা সেই খেলা দেখানো ছেড়ে নতুন করে এখন–”

“আজ্ঞে, আমি একটু শখ করে চোর ছ্যাঁচড় পাজি নচ্ছার ধরার চেষ্টা করি। পানুদার হল ওকালতি, ক্রিমিন্যাল কেস, আমাকে ক্রিমিন্যাল ক্যাচার বলতে পারেন।” কিকিরা হাসি হাসি মুখে বললেন, “আমাদের দেশে ঘটি বাটি চালা, চালপোড়া খাওয়ানো, এসব কতরকমই হয়। আমাকেও তার মধ্যে ফেলতে পারেন। হাতুড়ে বিদ্যে, মাঝে মাঝে লেগে যায়, আবার”

Page 335 of 429
Prev1...334335336...429Next
Previous Post

একা একা – বিমল কর

Next Post

খড় কুটো – বিমল কর

Next Post

খড় কুটো – বিমল কর

খোয়াই – বিমল কর

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In