• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
রবিবার, জুন 14, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

কিকিরা সমগ্র – বিমল কর

Kikira Somogor by Bimal Kar

কিকিরারা হাঁটতে হাঁটতে কচি–মানে কাঞ্চনের দোকান পর্যন্ত এসে পড়লেন। দোকান খুলেছে কচি। বোধ হয় খানিকটা আগে। দু-তিনজন খদ্দের দাঁড়িয়ে।

কী মনে করে কিকিরা কচির দোকানের দিকে পা বাড়ালেন।

কচি একটা ছেলেকে চায়ের পাতা দিল ওজন করে। অন্যজন কাপড়কাঁচা সাবানের টিকিয়া নেবে। দামদস্তুর করে না কচি। তবু পঁচিশ পয়সা বেশি নিল। দাম নাকি বেড়ে গিয়েছে। তৃতীয় খদ্দেরের সঙ্গে বচসা বেধে গেল কচির। ছেঁড়াফাটা একটা প্যাকেট গছাবার চেষ্টা করছে কচি, মেয়েটা নেবে না। কচি প্রথমে তাকে বোঝাতে চাইল, অবশ্য মেজাজি গলায়, মেয়েটা শুনবে না। কচি তখন হাঁকিয়ে দিল। “ভাগ। অন্য কোথাও যা। সাত সকালে ধারে মাল কিনবি–তার আবার ছেঁড়াফাটা। যা যা, তোর মালকিনকে বলবি, আমার এখানে এইরকম মালই পাওয়া যায়।”

মেয়েটা বোধ হয় কাছের কোনও বাড়িতে কাজ করে। রুক্ষ চুল, ময়লা এক কাপড় পরনে, ওপরে ছেঁড়া সুতির চাদর। খালি পা।

কিকিরারা দোকানে এসে দাঁড়ালেন।

কচি তাকাল। চেনাজানা হয়েছে কিকিরাদের সঙ্গে। তবে ওই মুখচেনা গোছের। অল্প আলাপ।

কচি হাসল না । মেয়েটাকে ভাগিয়ে দিয়ে তার মেজাজ খারাপ হয়ে গিয়েছে।

“কী হল?” কিকিরা বললেন হাসিমুখেই।

“কিছু নয়। …আরে, আমি কি নিজে এখানে প্যাকিং করি। মাল আনতে গিয়ে একটু ছিঁড়েফেটে যেতেই পারে। তার আমি কী করব!”

“তা ঠিক। সবাই কি বোঝে?”

“মেয়েটা পাজি। বাড়িতে নিয়ে গেলে ওর মনিব–মালকিন বুঝত। নন্দীদার বউ আমায় বিলক্ষণ চেনে। জানে, আমি ভেজাল কারবার করি না । মেয়েটা পাজি। এখান থেকে নিল না, বলরামের দোকান থেকে নিয়ে যাবে। ওখানে খুচরো এটা-ওটা পায় যে! টিপ, সেফটিপিন, চিনির ডেলা লজেন্স..” বলতে বলতে কচি তার ক্যাশের ডালা খুলে খুচরো কিছু গুনে নিল। নিয়ে চন্দনের দিকে বাড়িয়ে দিল। “আপনার কালকের ব্যালান্স। সত্তর পয়সা। তখন দিতে পারিনি।”

কিকিরা হাসিমুখে বললেন, “ব্যবসা চালাতে গেলে ওরকম কিছু খুঁজতে হয়। আপনিও…”

“থাক মশাই, আমাকে আর খুঁজতে বলবেন না– কচি বিরক্ত হয়ে বলল, “এই ছোট্ট দোকানটা টিকিয়ে রাখতে গিয়ে আমার আট-দশ হাজার টাকা গলে গেছে। ক্রেডিট! ধার। ধারে মাল দিয়েছি, উসুল করতে পারি না। এর কাছে একশো ওর কাছে দেড়শো–এই করে লাস্ট পাঁচ বছরে হাজার সাত-আট। জোর করে আদায় করতে গেলে খদ্দের পালাবে। কাজেই টাকাটা গুরুর নামে লিখে ফেলে রেখেছি। ছিপ জানেন তো! ব্যবসার ছিপ ফেললে বঁড়শি অনেকটা টেনে নেয় জলে। মানে জলে পড়ে অনেক টাকা। খাতায় খরচ জলে লেখাই থেকে গেল!”

তারাপদ, চন্দন হেসে ফেলল।

কিকিরাও হাসলেন, “ব্যবসা বড় ঝকমারির কাজ। তবু ভাল। স্বাধীন বৃত্তি। …ভাল কথা, খবরটা শুনেছেন?”

“কীসের খবর?”

“ঝিলে যে লোকটিকে পাওয়া গিয়েছিল–অ্যাকসিডেন্টে সে মারা যায়নি, তাকে খুন করা হয়েছে।”

কচির মুখ দেখে মনে হল, খবরটা শুনে সে আকাশ থেকে পড়ল না। অপ্রত্যাশিত খবর এটা নয়, কেননা আজ কদিন ধরেই ঘটনাটির আলোচনা উঠলেই এই শহরের প্রায় সবাই মোটামুটি এইরকমই অনুমান করছিল।

“কোথায় শুনলেন?”

“থানায়। রিপোর্ট এসেছে। মার্ডার কেস। “

কচি অল্পসময় চুপ করে থেকে বলল, “আমাদের এখানে এমন কাণ্ড কখনও হয়নি। কেউ শোনেনি। অনেককাল আগে একবার ট্রেন অ্যাকসিডেন্টে ক’জন মারা গিয়েছিল বলে জানি। দিস ইজ ফার্স্ট টাইম একটা মার্ডার হল । ….ইস, এমন পিসফুল ছোট্ট একটা জায়গায় খুন। ভাবাই যায় না।”

কিকিরা মাথা নাড়লেন।“সত্যি ভাবা যায় না।”

কচিরই যেন অনুশোচনা হচ্ছে। বলল, “আমরা এত কাছে থাকি, ঝিলের গায়ে, কিছুই জানতে পারলাম না ।…জানেন, আমি সাত তাড়াতাড়ি ঘুমোই না । রাত্রে খাওয়াদাওয়া সেরে ঘণ্টাখানেক রেওয়াজ করি। সারাদিন সময় পাই না। রাত্রে রেওয়াজ করা আমার অভ্যেস। সেতারটা নিয়ে বসি। মাঝেসাঝে বাদ যায়। তা আমি যে-ঘরে থাকি তার দক্ষিণের জানলা খুললে ঝিলটা দেখা যায়। এখন শীত পড়ছে। অন্য জানলা বন্ধ থাকলেও দক্ষিণেরটা খোলা থাকে। ঘরের পাশে অমন একটা খুন হয়ে গেল জানতে পারলাম না। সাড়াশব্দ চিৎকার কিছুই শুনলাম না–আশ্চর্য!”

কিকিরা একটু হাসলেন, দুঃখ জানিয়েই বোধ হয় বললেন, “আপনি তো ছিলেন না সেদিন।”

খেয়াল হল কচির। বলল, “তাই তো, আমি তো ছিলামই না।” বলেই একটু অন্যমনস্ক হল। পরে নিজেই বলল, “জানেন আমার মায়ের ঘুম পাতলা। মা বলছিল–সেদিন কেমন একটা ডাক শুনেছে। টিটিয়া পাখির ডাক যেন।”

তারাপদ আর চন্দন নিজেদের মধ্যে কথা বলছিল। লোক দেখছিল রাস্তায় । একটা বড় চৌকোনো বাক্সকে চাকা লাগিয়ে ঠেলার মতন করে, ঠেলাগাড়ি বানিয়ে এক কুমোর রাজ্যের হাঁড়ি কলসি মালসা সাজিয়ে মাঠে নেমে গেল ।

কিকিরা কথা বলতে বলতে দু-চারটে জিনিস কিনে নিলেন কচির দোকান থেকে। টাকাপয়সা মেটালেন। “আচ্ছা কচিবাবু, এখনও আপনি রেওয়াজ করছেন তো?”

“হ্যাঁ। কেন?”

“আপনার নজরে আর কি কিছু পড়েছে, পরে?” ভাবল কচি। মাথা নাড়ল। বলল, “না। মানে আমি তো সেভাবে নজর করে বসে থাকি না। কেন বলুন তো?”

“এমনি বললাম।”

“আপনি…আপনার কি মনে হয়…না। থাক গে! আচ্ছা দাদা, আপনি কী? মানে কী করেন?”

“আমি!” হাসলেন কিকিরা। তারাপদদের দেখালেন, বললেন, “ওরা সব কাজকর্ম করে। ওর চাকরি, এর ডাক্তারি। আমি বেকার। বসে বসে দিন কাটাই। ..ভাল কথা, আমার টাকাটা দিয়েছি না?”

Page 325 of 429
Prev1...324325326...429Next
Previous Post

একা একা – বিমল কর

Next Post

খড় কুটো – বিমল কর

Next Post

খড় কুটো – বিমল কর

খোয়াই – বিমল কর

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In