• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শনিবার, জুন 20, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

কিকিরা সমগ্র – বিমল কর

Kikira Somogor by Bimal Kar

“প্রথমটায় ঝঞ্ঝাট নেই, স্যার, দ্বিতীয়টায় আছে।”

“থাকবে না।”

“থাকবে না! কেমন করে?”

“একটা মতলব ভাবছি। নট ইয়েট ফাইনাল। পরে বলব!”

চন্দন ঠাট্টা করে বলল, “স্যার, আপনার খেলার এখন কোন্ রাউন্ড চলছে? সেমিফাইনাল পর্যন্ত পৌঁছতে পারবেন তো! তারপর না ফাইনাল!” বলে হাসতে লাগল।

.

০৫.

রাহা ব্রাদার্সের রঙ কারখানা ছোটই। তবে তুচ্ছ করার মতন নয়। এখানে চায়না ব্ল্যাক, প্রিমিয়ার, সাদা রঙচলতি কথায় যা বলা হয় সবই তৈরি হয়। সাদা, সবুজ, লাল, কালো–এই সব রঙ তৈরি হয় আর প্যাকিং হয়ে যায়। কারখানা ছোট হলেও একটা শৃঙ্খলতা আছে। কর্মচারী বেশি নেই।

রঙের কিছুই বোঝেন না কিকিরা। তারাপদ নয়। তবু বিকেলে কারখানাটা একবার দেখে কিকিরা মহিমচন্দ্রের ঘরে এলেন। তারাপদ থাকল বাইরে। কিকিরা বলেছেন, কর্মচারীদের সঙ্গে ভাবসাব জমিয়ে যদি কোনো খবর জোটাতে পারে সে।

মহিমচন্দ্র বললেন, “আসুন। কারখানা দেখা হল?”

মহিমের সামনের চেয়ারে বসতে বসতে কিকিরা খুশির গলায় বললেন, “মশাই, একটা কথা আছে জানেন তো? এক ফোঁটা মধু, এক কলসি গুড়ের জলের চেয়ে ভাল। আপনাদের কারখানা দেখে তাই মনে হল। কাজ অল্প, কিন্তু রঙটঙ ভাল। হাই ক্লাস। পরিবেশটাও নোংরা নয়।”

মহিমচন্দ্ৰ খুশি হয়ে বললেন, “এটাই আমাদের বিজনেস মটো। যা করব যত্ন করে করব। অনেক বড় কোম্পানিও আমাদের জিনিস কেনে। কিনে নিজেদের নামে চালায়।”

“কেন কিনবে না!… ভাল জিনিস পেলে কেউ ছাড়ে!”

“চা খাবেন? না কোল্ড ড্রিংকস?”

“চা।”

মহিমচন্দ্র ঘন্টি বাজিয়ে কাকে ডাকলেন। “চা নিয়ে এসো। ভাল করে আনবে। … আপনার শাগরেদটি কোথায়?”

“বাইরে ঘুরছে। আসবে এখুনি …।”

মহিমচন্দ্র কিছু বলতে যাচ্ছিলেন, তার আগেই কিকিরা বললেন, “এটা আপনার অফিস?” বলতে বলতে ঘরটা দেখতে লাগলেন। একটা ঘর পার্টিশান করে দুটো ঘর করা হয়েছে। কাঠের পার্টিশান। চার ফুট মতন উঁচু, মাথায় ফুটখানেক কাঁচ। জানলা মাত্র দুটি। মহিমচন্দ্রের অফিসঘরটি সাধারণ ভাবেই সাজানো। লোহার আলমারি, ফাইল র‍্যাক, খুচরো কাগজপত্রর ভূপ। দু-চারটে রঙের টিন। দেওয়ালে রামকৃষ্ণ ঠাকুরের ক্যালেন্ডার। বাঁধানো দুটি ছবি-মহিমচন্দ্রের বাবার আর দাদার।

কাঠের পার্টিশানের একটি জায়গায় ফাঁক। টিকিটঘরের কাউন্টারের মতন। পাশেই মহিমচন্দ্রের টেবিল। টেবিলের ওপর টেলিফোন, ফাঁকা জায়গাটির পাশেই।

কিকিরা ধীরেসুস্থে নিজের চুরুট ধরালেন। বললেন, “আপনার পাশের ঘরটা কি ধরণীবাবুর অফিসঘর ছিল?”

“হ্যাঁ।“

“ওখানেই উনি বরাবর বসতেন বোধ হয়!”

“বরাবর। আর এই যে ঘর, অফিস, চেয়ার, এখানে আমার দাদা বসতেন।”

“আপনি?”

“আমি তখন বেশিরভাগ সময় আমাদের স্ট্র্যান্ড রোডের দোকানে বসতাম। পার্টি আর জিনিসপত্র সাপ্লাই নিয়ে থাকতাম।”

“এখন ওখানে কে বসে?”

“আমাদের এক কর্মচারী, তবে আত্মীয়।”

“আত্মীয়! কেমন আত্মীয়?”

“দাদার শ্যালক। কান্তিলাল।”

দু-তিনটে ছোট-ছোট টান মারলেন কিকিরা চুরুটে। তারপর বললেন, “আচ্ছা, মহিমবাবু, আপনার আর ধরণীবাবুর অফিসের মধ্যে কাঠের পার্টিশান। আপনারা পরস্পরের সঙ্গে কথা বলতেন কেমন করে?”

মহিমচন্দ্র হাসলেন, “একটু জোরে কথা বললেই শোনা যায়, পাঁচ ফুট, সাড়ে পাঁচ ফুটের পার্টিশানে কী কথা আটকায়! মাথার ওপর ফাঁকা। অবশ্য জরুরি কথা বলতে হলে ওঁর ঘরে যেতাম। উনিও আসতেন।”

“তা ঠিক। … ফোনও তো একটা দেখছি।”

“একটাতেই কাজ হয়ে যায়। পার্টিশানের এ-পারে ও-পারে আমাদের টেবিল। ফোনটা এখন আমার টেবিলে, ওটা ওই ফোকর দিয়ে ওঁর টেবিলে ঠেলে দিতাম দরকারে। উনিও দিতেন। অসুবিধে কিছু হচ্ছিল না। এ-অফিসে দুটো ফোন। একটা কারখানার স্টোর রুমে রাখতে হয়। আর কত ফোন রাখবে কোম্পানি?”

“তা ঠিক। তারপর আজকাল যা ফোনের হাল!…ইয়ে, আপনারা তা হলে যে যার ঘরে বসেই কথাবার্তা বলতে পারতেন। “

“হ্যাঁ। জরুরি কথা হলে ঘরে যেতাম।”

মহিমচন্দ্রের বেয়ারা চা নিয়ে এল। তিন কাপ। তারাপদ কিন্তু তখনো আসেনি।

“আপনার শাগরেদকে ডেকে পাঠাই?”

“পাঠান।” কিকিরা চায়ে চুমুক দিলেন। তারপর বললেন, “একটা কথা বলুন তো মহিমবাবু, সেদিন কি এমন কোনো ঘটনা ঘটেছিল যাতে ধরণীবাবু উত্তেজিত হয়ে পড়েছিলেন?”

মহিমচন্দ্র কয়েক মুহূর্ত তাকিয়ে থাকলেন কিকিরার দিকে। পরে বললেন, “কেন, আপনাকে আগে বলিনি?”

“না। মনে পড়ছে না।”

“বলেছি। আপনার খেয়াল নেই। বা হয়ত আমারই ভুল হয়েছিল বলতে।” মহিমচন্দ্র বললেন, “দুপুরে একটা ফোন এসেছিল মেজোবাবুর। ওপাশে তিনি ফোন ধরেছিলেন, কী কথা হয়েছিল আমি বলতে পারব না। তবে মেজোবাবু যেরকম জোরে জোরে কথা বলছিলেন, তাতে বুঝলাম তিনি ভীষণ রেগে গিয়েছেন। গালিগালাজও করছিলেন।”

“কাকে করছিলেন আপনি জানেন না?”

ইতস্তত করলেন মহিমচন্দ্র। শেষে বললেন, “মনে হল শেখরকে।”

তারাপদ এল। বসল একপাশে। কিকিরা ইশারায় চায়ের কাপ দেখালেন। মানে, নাও, চা খাও।

সামান্য পরে কিকিরা বললেন, “পরে আপনি নিশ্চয় ধরণীবাবুর ঘরে যান। তাঁকে দেখতে।”

“হ্যাঁ, গিয়েছিলাম।”

“খুব উত্তেজিত দেখলেন?”

“ভীষণ উত্তেজিত। মেজোবাবু বরাবরই একটু রগচটা, তবে সেদিন যেন রাগে ফেটে পড়ছিলেন।”

“আপনাকে কিছু বলেননি?”

“না। শুধু বলছিলেন, এত সাহস ওর, আমাকে ধমকায়। লোফার, রাসকেল…।”

Page 263 of 429
Prev1...262263264...429Next
Previous Post

একা একা – বিমল কর

Next Post

খড় কুটো – বিমল কর

Next Post

খড় কুটো – বিমল কর

খোয়াই – বিমল কর

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In