• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
রবিবার, জুন 7, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

খড় কুটো – বিমল কর

Khorkuto by Bimal Kar

অমল মনের বিষণ্ণ ভাবটি আর যেন সহ্য করতে পারল না, সামান্য নড়েচড়ে হঠাৎ গুন-গুন করে গান গাইল, তারপর উঠে বসল। কোটের বুক-পকেটে একটা সিগারেট রেখেছিল অমল। সিগারেটটা চেপটে গেছে। আঙুলের ডগা দিয়ে সিগারেট গোল করতে-করতে অমল উঠল।

“ভ্রমর—!” অমল উবু হয়ে বসে সিগারেট ধরাচ্ছিল মালসার আগুনে।

“উঁ—”

“আজ সকালে তোমাদের গান শুনে ঘুম ভেঙেছে।” সিগারেট ধরানো হয়ে গিয়েছিল বলে অমল একমখ ধোঁয়া টেনে নিল। কিছুটা গলায় গেল, কিছুটা ঘরের বাতাসে মিশল। ফাঁকা হলে অমল ভ্রমরের দিকে তাকিয়ে এবার বলল, “আমি বলি এবার তুমি একটা ক্লোজিং সঙ্‌ গাও।” কথাটা হালকা এবং লঘু করেই বলল অমল।

ভ্রমর জবাব দিল না। অমল অপেক্ষা করল। মালসার আগুন যেন আজ তেমন করে জ্বলছে না। ছাই হয়ে আসছে।

সহসা ভ্রমর খুব মৃদু, মিহি এবং নিবিড় গলায় গান গাইতে শুরু করল। অমল উঠল না। মেঝের ওপর বসে গান শুনতে লাগল। ‘হাত ধরে মোরে নিয়ে চলল সখা, আমি যে পথ চিনি না…’

গানের মধ্যে অমল ভাবল, ভ্রমর তাকে সত্যি-সত্যি শেষ-গান শোনাচ্ছে।

গান শেষ হলে অমল বলল, “বাঃ; ওআল্ডারফুল! আমি এ-গান আগে শুনেছি।” বলে অমল কি ভেবে হঠাৎ হেসে বলল, “আচ্ছা ভ্রমর, এই ‘সখা’-টা কে?”

ভ্রমর যেন আশা করে নি এ-রকম প্রশ্ন। ইতস্তত করল। বলল, “কেন, ভগবান।”

“ভগবান!”…অমল কেমন থতমত খেয়ে গেল, তারপর কেমন অদ্ভুত গলায় বলল, “আমি ভেবেছিলাম, আমি।”

 ১০. দূরে বৃষ্টি নামলে

১০

দূরে বৃষ্টি নামলে যেমন সব সাদা ঝাপসা দেখায়, সকালের কুয়াশা সেই রকম ধোঁয়াটে ঘন ভিজে আবরণ ছড়িয়ে অনেকক্ষণ শূন্যের সমস্ত স্বচ্ছতা ঢেকে রেখেছিল। রোদ উঠতে বেলা হল। আলোর রঙ প্রথমটায় মেঘলা দিনের মতন খুব ফিকে এবং নিষ্প্রভ দেখাচ্ছিল। তারপর এক সময় শূন্যের সমস্ত আবিলতা মুছে গেল, কুয়াশার আর্দ্র কণা রৌদ্রে শুষ্ক হল, এবং অতিশয় উজ্জ্বল রোদ উঠল।

কৃষ্ণা সাইকেল নিয়ে কলাঝোপের দিকে মাঠে স্লো-সাইকেল প্র্যাক্‌টিস করছিল; ঠিক পারছিল না, পড়ে যাচ্ছিল, পা দিয়ে মাটি ধরছিল। এ-সব আর কিছু নয়, নিতান্ত যেন ভূমিকা, সামান্য পরে বাড়ি ছেড়ে লীলার কাছে পালাবে।

আনন্দমোহন ফুলবাগানে কাজ করছিলেন। হাতে মস্ত এক কাঁচি আর মাটি কোপানো ছোট্ট খুরপি। মরসুমীফুলের নরম মাটি আলগা করে হিমে-ভেজা রোদে-মরা পাতা সরিয়ে এবার তিনি গোলাপগাছগুলোতে হাত দিয়ে-ছিলেন। ডালপালা কেটে দিচ্ছিলেন, গোড়ায় চা-পাতার সার দিচ্ছিলেন অল্প-স্বল্প। ঠোঁটের ডগায় সিগারেট পুড়ছিল।

অমল কাছাকাছি ছিল। কখনও কৃষ্ণার স্লো-সাইকেল দেখে হাসছিল, কখনও মেসোমশাইয়ের ফরমাস খাটছিল।

আজকের রোদটি সময় পেরিয়ে এসেছে বলেই যেন তার কুন্ঠা ছিল, খুব দ্রুত তপ্ত ও ঘন হয়ে আসছিল। দেখতে-দেখতে মাঠ ঘাস ফুলপাতার ওপর রোদের পাতলা পালিশ ঘন হয়ে এসে যেন রোদ্দুরের একটি সর পড়ে যাওয়ার মতন হয়েছে। নরম তাতের আমেজ লাগছিল গায়ে। বাতাস তেমন চঞ্চল ছিল না। সোনাঝুরি গাছের মতন সেই গাছগুলি থেকে আলতারঙের ফল ফেটে সুতোর মতন আঁশ বাতাসে উড়ে-উড়ে আসছিল, শীতের মরাপাতা ঝরছিল কখনো বা। পাখিগুলি বাগানে নিত্যকার মতন আসা-যাওয়া করছে। সাদা পুচ্ছ, কালো পাখা, লাল ঠোঁটঅলা একটি পাখি এসেছিল একবার, উড়ে চলে গেছে আবার।

আনন্দমোহন গোলাপবাগান থেকে ছাঁটা ডালগুলি তুলে জড় করে অমলকে ফেলে দিতে বললেন। অমল যখন ডালপালা জড় করছিল, ফটকের সামনে মজুমদার-ডাক্তারের মোটরবাইক এসে দাঁড়াল।

কৃষ্ণা ফটক খুলতে গিয়েছিল। ফটক খুলে দিয়ে সে আর ফিরল না, মজুমদারডাক্তার ভেতরে এলে আবার গেট বন্ধ করে দিয়ে বাইরে থেকেই পালাল।

আনন্দমোহন হাতের কাঁচি খুরপি রেখে দিলেন মাটিতে, ধুলোময়লা রুমালে মুছতে মুছতে এগিয়ে গেলেন। অমল গোলাপডালগুলো জড় করে একপাশে ফেলে দিতে গেল।

মজুমদারডাক্তারের বয়েস অনেক আগেই চল্লিশ পেরিয়েছে, গায়ে দোহারা, মুখ চৌকো মতন। চোখে চশমা। মোটামুটি ফরসা রঙ। মানুষটিকে দেখলেই মনে হয়, রোদ-জল খাওয়া অভিজ্ঞ মানুষ। চোখের মণি একটু, কটা রঙের, ঠোঁট মোটা।

মোটরবাইক ঠেলে আসতে-আসতে মজুমদারডাক্তার বড়দিনের সুখ-শুভেচ্ছা জানালেন সহাস্য গলায়।

এগিয়ে গিয়ে আনন্দমোহন অভ্যর্থনা করলেন, “এস এস, তোমার দেখা পাওয়া ভাগ্য।” বলে আনন্দমোহন মজুমদারের কাঁধে হাত দিয়ে বাড়ির বারান্দার দিকে যেতে লাগলেন।

অমল কলাবাগানের দিকে গোলাপগাছের ছাঁটা ডালপালাগুলো ফেলে দিয়ে বারান্দার দিকে আসছিল; বুড়ো আঙুলে একটা কাঁটা ফুটে গেছে জোরে, মুখে আঙুল পরে যন্ত্রণা সইয়ে নিচ্ছিল।

“এদিকে এসেছিলাম! মিসেস যোশী কাল সন্ধেবেলায় পড়ে গিয়ে পা মচকেছেন। একে ভারী চেহারার মানুষ, তাতে আবার সামান্যতেই অধীর হয়ে পড়েন।” মজুমদারডাক্তার মোটরবাইক দাঁড় করিয়ে রাখলেন।

“হাড়টাড় ভেঙেছে নাকি?” আনন্দমোহন শুধোলেন।

“না। সেরকম কিছু না।”

কথা বলতে-বলতে বারান্দার সিঁড়িতে উঠলেন দুজনে। অমল সামান্য পিছনে। বারান্দায় উঠে আনন্দমোহন নিজের হাতে বেতের চেয়ার টেনে আনছিলেন রোদে, অমল একটু, তাড়াতাড়ি পা চালিয়ে গিয়ে তাঁকে সাহায্য করল। মজুমদার অমলকে দেখে হাসলেন একটু, পরিচিতজনের মতন দু-একটা কথা বললেন: কি খবর, কেমন লাগছে গোছের, তারপর চেয়ার টেনে বসার উপক্রম করে বললেন আনন্দমোহনকে, “এদিকে এসেছিলাম, ভাবলাম আপনাকে খবরটা দিয়ে যাই।”

Page 42 of 52
Prev1...414243...52Next
Previous Post

কিকিরা সমগ্র – বিমল কর

Next Post

খোয়াই – বিমল কর

Next Post

খোয়াই – বিমল কর

নিরস্ত্র – বিমল কর

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In