• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
রবিবার, জুন 7, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

খড় কুটো – বিমল কর

Khorkuto by Bimal Kar

“আমি সব ভালবাসি।” ভ্রমর হেসে বলল।

“সব কেউ ভালবাসতে পারে না।” অমল অতি নিশ্চিন্ত গলায় বলল, বলে পকেট থেকে আস্তে-আস্তে হাতের মুঠো বের করছিল।

ভ্রমর বোধ হয় আন্দাজ করতে পেরেছিল অমল বুদ্ধি খাটিয়ে কিছু একটা ঢাকবার চেষ্টা করছে। অমলকে লক্ষ করল ভ্রমর ভালো করে; বলল, “তোমার ফন্দি আছে।”

“কিচ্ছু না।” অমল মাথা নাড়ল খুব জোরে-জোরে।

“তবে?”

“তোমার চেয়ে ভাল ফন্দি কারও নেই। কী মাথা একটা!…আমায়-বোকা বুদ্ধু করে দিয়েছ?”

ভ্রমর এবার ঠোঁট ছড়িয়ে হাসল। ডালিমের দানার মতন দাঁত দেখা গেল। চোখ দুটি হাসিতে থইথই করছিল। যেন কিছু জানে না, এইরকম ভাব করে, ঠোঁটের কাছে আঙুল এনে ভ্রমর বলল, “তোমার ঘরেই সেই জিনিসটা ছিল তবে—!”

“বালিশের তলায়—”

ভ্রমর ঠোঁটের আঙুল তাড়াতাড়ি জোড়া-ওষ্ঠের ওপর রাখল। বলল, “আর বলবে না কিছু। বলেছি না, চুপচুপ থাকবে; কাউকে কিছু বলবে না।”

অমল গ্রাহ্য করল না। ভ্রমরের দিকে হেলে শুয়ে পড়ল যেন বিছানায়। বলল, “তোমার ছবি ছিল আমি জানতামই না। নয়ত কবেই স্টিলিং করতাম।”

“কি করতে?”

“চুরি। স্টিলিং বোঝো না! সেই মেয়েটা যা করেছে—” বলে অমল খুব সন্তর্পণে তার পকেট থেকে হাত বের করে সাঁতার দেওয়ার ভঙ্গিতে ভ্রমরের কোলের কাছে হাত বাড়াল। “ছবিটা, বুঝলে ভ্রমর, খুব বিউটিফুল। তোমায় যা সন্দর দেখাচ্ছে। কবে তুলেছ?”

“গত বছর ক্রীশমাসে।”

“ক্রীশমাসে?” অমল একমুহূর্ত, কি ভাবল, বলল, “তবে তুমি জানতে এ-বছর ক্রীশমাসে আমি আসব।” বলে অমল আশ্চর্য সুন্দর মুখ করে হাসল।

ভ্রমর জানত না অমল আসবে। গত বছর যখন তারা ছবি তোলায় ক্রীশ-মাসে, তখন মেঘলা-মেঘলা দিন, রোদ আলো দেখা যাচ্ছিল না তেমন, চারপাশ মনমরা হয়ে ছিল, বিষণ্ণ; এবারে এত রোদ এত আলো। এত হাসিখুশী হয়ে ক্রীশমাস আসবে, কে জানত! হয়ত ভ্রমরের সমস্ত জীবনে এই প্রথম এক ক্রীশ-মাস এল, যার সখ সে আর কখনও অনুভব করে নি।

অস্ফুট গলায় ভ্রমর কেমন আচ্ছন্নের মতন বলল, “ভগবান জানতেন।”

ঠিক এই সময় অমল ভ্রমরের কোলের ওপর তার মুঠো খুলে একটা কি যেন ফেলে দিল। দিয়ে হাত সরিয়ে নিয়ে হঠাৎ বলল, “আরে বাবা, তোমার আজ খুব ভাল দিন। গায়ে প্রজাপতি বসছে।”

ভ্রমর অমলের চোখ দেখল, দেখে নিজের কোলের ওপর চোখ নামাল। তার কোলে ছোট্ট একটি প্রজাপতি, সোনার যেন। ভ্রমর কয়েক পলকের মতন বিহ্বল হয়ে থাকল। সে বুঝতে পারে নি প্রথমে, তারপর বুঝতে পারল। আস্তে করে ডানহাত বাড়িয়ে সেই প্রজাপতি তুলে নিল। রুপোর পাখনায় সোনার জল ধরানো, মিনের সুন্দর কাজ, প্রজাপতির চোখ দুটিতে সবুজ দুটি পাথরের কণা। ভ্রমরের মনে হল, সত্যিই যেন এক ছোট্ট প্রজাপতি তার হাতের মুঠোয় এসে বসেছে।

অমল ভ্রমরের মুখ দেখছিল। ভ্রমরের বিস্ময় খুশী এবং আনন্দ অনুভব করবার জন্যে সে নিষ্পলক নয়নে মুহূর্তে গুনছিল।

ভ্রমর চোখ ওঠাল, অমলের চোখে-চোখে তাকাল। যেন ভাবল একটু, কি বলবে। হঠাৎ তার কি মনে পড়ে যাওয়ায় মুখে চাপা হাসি নামল; বলল, “খুব বিউটিফুল।” অবিকল অমলের বলার ভঙ্গি নকল করে, অমলের মুদ্রাদোষটির মতন করেই বলল ভ্রমর। তারপর দুজনেই হেসে উঠল এক সঙ্গে।

অমল বলল, “তোমাদের এখানে কিছু পাওয়া যায় না। সব রন্দি জিনিস। ওই ব্রোচ কিনতে আমায় যা ভুগতে হয়েছে…”

অমলকে কথা শেষ করতে দিল না ভ্রমর, বলল, “অনেক দাম নিয়েছে।”

“ভাল জিনিস হলেই বেশী দাম।” অমল অভিজ্ঞের মতন বলল।

“বেশী দাম দিয়ে তুমি কিনলে কেন? তুমি কি চাকরি করো?”

ভ্রমরের গলায় বোধ হয় অমলের অবিবেচনার জন্যে সামান্য ভর্ৎসনা ছিল। অমল গ্রাহ্য করল না। বলল, “মেয়েদের নেচার খালি দামটাম দেখা! আমরা ও-সব কেয়ার করি না। যা ভাল দেখব নিয়ে নেব।” বলে অমল এবার বিছানার ওপর গড়িয়ে শুয়ে পড়ল। সিলিঙের দিকে চোখ রাখল কয়েক পলক, বলল, “আমি একটা ভোমরা খুঁজলাম কত! বলল—হয় না। হ্যাত, জানে না কিছু…। প্রজাপতি ব্রোচ হলে ভোমরা হবে না কেন?—যদি একটা ভ্রমর পেয়ে যেতাম, বুঝলে স্যার, তবে…’

“পেলে না?” ভ্রমর এবার সকৌতুক করে বলল।

“না। এখানে বিউটিফুল কিছু পাওয়া যায় না।”

এবার ভ্রমর ‘ইস্‌’—মতন শব্দ করলে জিবে। শব্দ শুনে অমল মাথা ফেরাল, ভ্রমরের দিকে তাকাল। ভ্রমরের মুখে বিচিত্র ও মনোহর হাসি, অথচ হাসির তলায় যেন কোনো একটা কৃত্রিম অভিমান রয়েছে। ভুরু, দুটি ঈষৎ বাঁকা, ঠোঁটের ডগাও সামান্য বঙ্কিম। অমল মুগ্ধ হয়ে সেই মুখ দেখছিল। দেখতে-দেখতে সে অনুভব করল ভ্রমর তাকে ঠাট্টা করছে। কিসের ঠাট্টা অমল তাও ধরতে পারল।

এবার অমল খুব বিচক্ষণের মতন যেন তার ভ্রম সংশোধন করে নিয়ে বলল, “আমার একটু, ভুল হয়েছে, এখানে একটা শুধু বিউটিফুল ভ্রমর পাওয়া যায়।” বলে কথাটা যেন ভ্রমরকে বুঝতে সময় দিল এক মুহূর্ত, তারপর জোরে হেসে উঠল।

ভ্রমর যদিও ওই কথাটি মনে-মনে শুনতে চাইছিল, তবু এখন সে লজ্জা পেল। লজ্জা তার মুখের সৌন্দর্য আরও কমনীয় করে তুলেছিল। চোখের পাতা নামিয়ে নিল ভ্রমর, যেন চোখ বুজে ফেলল।

অল্প সময় চুপচাপ কাটল। ভ্রমর একই ভাবে বসে থাকল, অমল অন্য-মনস্কভাবে কিছু ভাবল। নিঃশব্দ অবস্থাটি ক্রমে ঘন হয়ে এসে দুজনের চেতনায় কেমন উদাসীনতার বোধ জাগাল। কেন, কেউ বুঝল না। অমল নিশ্বাস ফেলল দীর্ঘ করে, ভ্রমর তার মুঠোর প্রজাপতিটি বালিশের পাশে রাখল।

Page 41 of 52
Prev1...404142...52Next
Previous Post

কিকিরা সমগ্র – বিমল কর

Next Post

খোয়াই – বিমল কর

Next Post

খোয়াই – বিমল কর

নিরস্ত্র – বিমল কর

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In