• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শনিবার, জুন 6, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

খড় কুটো – বিমল কর

Khorkuto by Bimal Kar

ভ্রমর বিশ্বাস করতে পারল না। বলল, “গির্জা প্রার্থনার জায়গা। তোমাদের মন্দির যেমন।”

“তুমি কি কি প্রার্থনা কর?”

ভ্রমর যেন অমলের ছেলেমানুষিতে বিব্রত হল। অমলকে দেখল, অথচ ভালো করে কিছু লক্ষ করল না। কি বলবে তার মনে আসছিল না। মাটির দিকে চোখ নামাল। ঘাসের শিষ বাতাসে মৃদু-মৃদু কাঁপছিল। হঠাৎ খুব অন্যমনস্ক হয়ে গেল ভ্রমর।

“এ প্রেয়ার ইজ এ প্লেজার।” অমল হুট করে বলল। এমনভাবে বলল যেন সে একটা দামী কথা শোনবার লোভ সামলাতে পারল না।

ভ্রমর কিছু বলল না। আগের মতনই বসে থাকল। কথাটা তার কানে গিয়েছিল।

“কথাটা কিন্তু ফার্স্ট ক্লাস। বড়-বড় লোকেরা এক-একটা যা কথা বলে— দামী কথা। আমি আর একটা দামী কথা তোমায় শোনাতে পারি। আজ সকালে পড়েছি। বলবো? ‘চক্ষুই শরীরের প্রদীপ: অতএব তোমার চক্ষু যদি সরল হয়, তবে তোমার সমস্ত শরীর দীপ্তিময় হইবে।’ বলো কোথা থেকে বললাম? একেবারে মুখস্থ বলেছি।”

ভ্রমর মুখ তুলল। কিছু বলল না।

“বারে, বা! এটা তোমার বাইবেল থেকে স্যার। টেনে বার তিনেক পড়ে মুখস্থ করে ফেলেছি।” অমল খুশী গলায় বলল, “পড়তে আমার খুব ভাল লাগল। একেবারে তোমার ডেসক্রিপসান! বুঝলে ভ্রমর, এক্কেবারে তুমি!”

চোখের সামনে অমলের মুখ যেন খুব বড় হয়ে হয়ে কেমন দূরে চলে গেল, পরিবর্তে গির্জার মতন একটি অতি পবিত্র গৃহ দেখতে পেল ভ্রমর। কলাপাতার ছায়া, রোদের কয়েকটি ফিতে অপরাহ্রে বেলায় কয়েক মুহূর্তের জন্যে বুঝি এই বিভ্রম সৃষ্টি করল। তারপর ভ্রমর খুবই আচমকা শীত অনুভব করল। শীত তার সমস্ত শরীরের রোমকূপে কম্পন জাগাল। ভ্রমর কাঁপল।

অমল বলল, “রোদে বসে-বসেও তোমার এত শীত ধরে গেল?”

ভ্রমর নিজের অজ্ঞাতেই জবাব দিল, “শরীরটা ভাল নেই।”

“কি হয়েছে?”

“জ্বরের মতন।”

“দেখি—” অমল হাত বাড়াল, ঝুঁকে পড়ে ভ্রমরের কোল থেকে তার হাত তুলে নিল। এবং সঙ্গে-সঙ্গেই সবিস্ময়ে বলল, “জ্বরের মতন কি—, একেবারে সোজা জ্বর।”

ভ্রমর ভয় পেল। ভয় পেয়ে করুণ গলায় বলল, “বলো না কাউকে। লক্ষ্মীটি।… আজ আমি গির্জায় যাব।”

“তোমার মাথা খারাপ! বেশ জ্বর এসেছে।”

“সেরে যাবে।”

“কি আছে আজকে গির্জায়?”

ভ্রমর কিছু বলল না। সব প্রার্থনায় আনন্দ থাকে না। আজকের আনন্দময় প্রার্থনা থেকে সে বঞ্চিত হতে চাইছিল না।

৬

শীতের মধ্যে ক’দিন মেঘ মেঘ করছিল। শুকনো মেঘলা নয়, আকাশ চুঁয়ে জল পড়ার মতন ফোঁটা-ফোটা জল পড়ছিল। আবহাওয়া খুব কনকনে এবং বিশ্রী হয়ে থাকত। একদিন বিকেলে বর্ষার মতন মেঘ করে বৃষ্টি হয়ে গেল এক পশলা। পরের দিন সকাল থেকে মেঘ বৃষ্টি বাদলা সরে গেল। আকাশ পরিষ্কার হয়ে গেলে গগন জুড়ে রোদ উঠল। এখানকার ভীষণ শীতটাও সেই সঙ্গে ঝাঁপিয়ে পড়ল। সকাল থেকে যত ঝকঝকে সুন্দর আলো, গরম তুলোর মতন তপ্ত রোদ, তত বাতাস। দুপুরের গোড়া থেকে মনে হয়, রোদ যেন আর তাত ধরে রাখতে পারছে না, ক্রমশ নিবে আসছে। বাতাস আরও প্রখর দুঃসহ ও শীতল হয়ে ওঠে। বিকেল না ফুরোতেই দূরে পাতলা ধোঁয়ার মতন কুয়াশা দেখা যায়। অগ্রহায়ণের অপরাহ্ন যেন অতি দ্রুত সন্ধ্যা এবং অধকার এনে দিয়ে চলে যায় কোথাও।

এখানকার শীতের চেহারা দেখে অমল হয়ত মনে-মনে কিছুটা ভয় পেয়েছিল। ডিসেম্বরের মাঝামাঝিতেই এই, শেষের দিকে কেমন হবে কে জানে! মুখে তার ভয় ছিল না; বলত: ‘ফার্স্টক্লাস। একেই ঠিক শীত বলে। বুঝলে ভ্রমর, শীতেই শরীর ভাল হয়। তুমি ঠিক ঠিক ভাবে থাক, তোমার চেহারাই বদলে যাবে।”

ভ্রমরের চেহারা বদলানোর দরকার হয়ে পড়েছিল। দ্বিতীয় বারের জ্বর সহজে যায় নি। বাড়িতে ডাক্তার এসেছিল। ভাল করে দেখেশুনে এক গাদা ওষুধপত্র ইনজেকশান দিয়ে গেছে। ভ্রমর খুব অ্যানিমিক হয়ে গেছে; অ্যানিমিক হয়ে পড়ায় ও এত দুর্বল, ওর সামান্যতেই ঠাণ্ডা লেগে যাচ্ছে: লিমফ্‌প্ল্যাণ্ড ফুলেছে। সাবধানে থাকা, ওষুধপত্র খাওয়া, বিশ্রাম এবং দুধ ফল শাক-সব্জির পথ্য পরামর্শ দিয়ে ডাক্তার চলে গেছে। তার কম্পাউন্ডার বাড়ি বয়ে এসে ইনজেকশান দিয়ে যাচ্ছে ভ্রমরকে। একদিন অন্তর আসে।

মেসোমশাই বলেছেন, ভ্রমর খানিকটা দুর্বলতা কাটিয়ে উঠলে তিনি ওকে জব্বলপুরেই নিয়ে যাবেন, বড় ডাক্তার দেখিয়ে আনবেন, সে-ব্যবস্থা হচ্ছে।

যেতে-যেতে সেই বড়দিন হবে, কিংবা জানুয়ারির গোড়া। মেসোমশাই এখন কলেজের নানা কাজে ব্যস্ত। পরীক্ষা চলছে, খাতা দেখা চলছে: তার ওপর বি. এস-সি. ক্লাসের ফোর্থ ইয়ারের ছেলেগুলোর জন্যে স্পেশ্যাল ক্লাস নিতে হচ্ছে। বাড়িতে আগের মতন সন্ধেবেলায় বসে অমলদের সঙ্গে দুটো গল্প করার সময়ও তাঁর নেই।

কৃষ্ণাও চোখের জলে নাকের জলে হচ্ছে। আজ বাদে কাল তার পরীক্ষা। সারা বছর সে যত সাইকেল চড়ে ঘুরেছে, দোলনা দুলেছে, খেলেছে, লীলার সঙ্গে হইহুল্লোড় করেছে তার একশো ভাগের এক ভাগও বইয়ের পাতা দেখে নি। এখন মেয়ে দিন-রাত ভুলে বই মুখে করে বসে আছে। হিমানীমাসি বলেছেন, ক্লাস প্রমোশন না পেলে তুমি বাড়ি ঢুকো না। লীলাদের বাড়িতে আয়ার কাজ নিয়ো। বেচারী কৃষ্ণা কোনো রকমে ক্লাসে ওঠার জন্যে বই ছেড়ে আর নড়ছে না।

হিমানীমাসি বড় অদ্ভুত মানুষ। এই যে ভ্রমরের অসুখ, তাতে তাঁর কোনো উদ্বেগ নেই। তিনি কোনো রকম অযত্ন করবেন না ভ্রমরের, আবার গায়ে পড়ে যত্নও দেখাবেন না। তাঁকে ভ্রমরের জন্যে ব্যস্ত, উৎকণ্ঠিত হতে কেউ দেখল না। তাঁর মনের ভারটা যেন এই রকম: অসুখ করেছে শুয়ে থাকো, ওষুধ খাও, দুধ ফল খাও, সাবধানে থাকো, সকাল বিকেল দু-পা বেড়াও।

Page 24 of 52
Prev1...232425...52Next
Previous Post

কিকিরা সমগ্র – বিমল কর

Next Post

খোয়াই – বিমল কর

Next Post

খোয়াই – বিমল কর

নিরস্ত্র – বিমল কর

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In