• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
সোমবার, জুন 15, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

গেরিলা ও বীরাঙ্গনা – সেলিনা হোসেন

Gerila o Birongona by Selina Hossain

আলতাফ ওর পাশে বসে বলে, আপা, আপনি কিছু চিন্তা করবেন না। আমি স্যারের কাছে যাচ্ছি। স্যার আপনাকে ঠিকই হাসপাতালে নিয়ে যাবে। আপনি যতক্ষণ পারেন এখানেই থাকেন।

মাহমুদা ঘাড় কাত করে দেখতে পায়, আলতাফ দৌড়াচ্ছে। ওর পায়ের সবটুকু জোর দিয়ে ও রাস্তা পার হওয়ার চেষ্টা করছে। গভীর প্রশান্তি মাহমুদাকে আচ্ছন্ন করে ফেলে। ও উঠে বসার চেষ্টা করে, কিন্তু পারে না।

বাড়ির গেটে পৌঁছে যায় আলতাফ।

কলিংবেল চাপতেই গেট খোলেন আকমল হোসেন। তিনি ভোররাত থেকেই নিজের টেবিলে বসে কাজ করছিলেন। ঘুম ভেঙে যাওয়ার পর আর বিছানায় যেতে পারেননি।

আকমল হোসেনকে বারান্দায় দেখে আলতাফ উৎকণ্ঠিত স্বরে চেঁচিয়ে ওঠে, স্যার, স্যার!

আস্তে আলতাফ। বুঝেছি, কিছু একটা ঘটেছে, কিন্তু চেঁচিয়ো না। আশপাশের বাসার লোকেরা জেগে যাবে।

গেটের ভেতরে ঢুকে হাঁফ ছাড়ে ও। ততক্ষণে আয়শাও বারান্দায় এসে দাঁড়িয়েছে। আলতাফ হাতের ব্যাগ বারান্দায় রাখতে রাখতে বলে, স্যার, রাস্তার ধারে একজন আপা পড়ে আছে। পাকিস্তানি আর্মি তাকে শেষ করেছে। উঠে দাঁড়াতেও পারে না। একটা কিছু করা দরকার, স্যার। হাসপাতালে নিতে হবে।

আয়শা খাতুন বলেন, গাড়ি বের করো। আমরা তাকে উঠিয়ে নিয়ে আসব।

হ্যাঁ, আমারও তা-ই মত। গ্যারেজ খোলো, আমি চাবি নিয়ে আসছি। তুমি আমার সঙ্গে যাবে, আশা।

হ্যাঁ, আমি তো যাবই। মেরিনা ঘুমাচ্ছে, ঘুমাক।

কতটুকু সময় মাত্র। তিনজন মানুষ গাড়িতে ওঠে। মন্টুর মা গেট বন্ধ করে।

কতটুকু সময় মাত্র। গাড়ি এসে দাঁড়ায় মাহমুদার পাশে। সবাই মিলে ওকে ধরে গাড়িতে ওঠায়। পেছনের সিটে আয়শা খাতুন ওকে দুহাত দিয়ে চেপে ধরে রাখেন। মাহমুদার মাথা নিজের ঘাড়ের ওপর রাখেন।

মাহমুদা মৃদুস্বরে বলে, আমি কোথায় যাচ্ছি?

আপনি কিছু ভাববেন না। আমরা আপনাকে ঠিক জায়গায় নিয়ে যাচ্ছি। আপনি শান্ত থাকেন।

শান্ত থাকা কী? মাহমুদা অস্ফুট স্বরে কথা বললে আয়শা তাকে গভীরভাবে জড়িয়ে ধরেন।

অল্পক্ষণ সময় মাত্র।

সূর্য এখনো ঠিকমতো ওঠেনি। দিনের প্রথম আলো ছড়িয়েছে মাত্র। তারা পৌঁছে যায় বাড়িতে।

গেষ্ট-রুমের বিছানায় শুইয়ে দিলে মেরিনা এসে দরজায় দাঁড়ায়।

কী হয়েছে, মা? তোমরা কোথায় গিয়েছিলে? আমাকে ডাকোনি কেন?

এখন প্রশ্ন না। ওকে দেখো। মন্টুর মাকে ডেকে ওকে বাথরুমে নাও। আমার আলমারি থেকে শাড়ি-কাপড় বের করে আনো। আমি ডাক্তারের ব্যবস্থা করছি।

কতটুকু সময় মাত্র।

আয়শা খাতুন ফোন করেন ড. রওশন আরাকে।

এক্ষুনি আসতে হবে। রেডি হন। আমি আসছি।

আকমল হোসেন তো তৈরিই ছিলেন।

ঢাকার রাস্তায় গাড়ি ছুটে যায়।

দিন বাড়ছে। রাস্তায় রিকশা-গাড়ি নেমেছে। লোক চলাচল শুরু হয়েছে। তার পরও গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে না আকমল হোসেনের। অল্পক্ষণে পৌঁছে যান ডাক্তারের বাসায়। তিনি তৈরি ছিলেন। ডাক্তারি ব্যাগ নিয়ে গাড়িতে ওঠেন। আয়শা খাতুনের দিকে তাকিয়ে কিছু একটা জিজ্ঞেস করার চেষ্টা করেন। আয়শা খাতুন ঘাড় কাত করে বলেন, একটা কিছু ঘটেছে। এখন না। পরে বলব। বাড়িতে চলেন আগে।

কতটুকু সময় মাত্র।

গাড়ি পৌঁছে যায় হাটখোলার বাড়িতে। মেরিনা আর মন্টুর মা মাহমুদাকে পরিচর্যা করেছে। গোসল করিয়েছে। আয়শা খাতুনের আলমারি থেকে সুতির শাড়ি-পেটিকোট-ব্লাউজ এনে পরিয়েছে। মাথা আঁচড়ে দিয়েছে। মুখে হাতে লোশন লাগিয়েছে। আর দুজনেই বারবার ওর দিকে তাকিয়ে থেকেছে। মনে মনে বলেছে, এত সুন্দর! তারপর পানি খাইয়েছে। জুসও। এখন একটু স্বস্তিতে আছে ও।

ডাক্তার দেখলেন। প্রয়োজনীয় ওষুধ আনতে গেলেন আকমল হোসেন। সবকিছু মিলিয়ে যা ঘটল, তা দেখে মাহমুদা ভাবল, তার যুদ্ধের একটা পর্ব দেখা হলো। এই মানুষদের দেখা না হলে ওকে প্রবল দুঃখ নিয়ে মরে যেতে হতো। এখন ওর কোনো দুঃখ নেই। মৃত্যুবরণ খুব সহজ কাজ বলে মনে হয় ওর।

কতটুকু সময় মাত্র।

ওর জন্য ওষুধ এসে যায়। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওকে ওষুধ দেওয়া হয়। ওকে ওষুধও খাওয়ানো হয়। ঘুমের ওষুধ দেওয়া হয়। ওর বিছানার চারপাশে বসে থাকে সবাই। ওর কোনো কিছু না আবার ঘটে যায়, এমন আশঙ্কায় সবাই উদ্বিগ্ন।

ঘুমে আচ্ছন্ন হয়ে যাওয়ার আগে ও খুব দ্রুত ওকে নিয়ে ঘটে যাওয়া ঘটনার কথা বলে। শান্তি কমিটির কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলামকে চিনতে পারেন আকমল হোসেন। মগবাজারে তার বাড়ি, কোথায় তা-ও জানেন। বিভিন্ন সভায় তাঁকে দেখেছেন।

ও ঘুমিয়ে পড়ার আগে বলে, আপনি আমাকে বোমা দেবেন। আমি ওই বাড়িতে বোমা ফাটাতে চাই। আমার শেষ যুদ্ধে আমি জিততে চাই।

সবাই ওর মুখের দিকে তাকিয়ে থাকে। মাহমুদা বালিশে ঘাড় কাত করে। আয়শা ডাক্তারকে জিজ্ঞেস করেন, হাসপাতালে ভর্তি করার দরকার আছে?

আমার মনে হয় দরকার নেই। ওষুধ ঠিকমতো খেলে ঠিক হয়ে যাবে। তা ছাড়া ও যেভাবে কথা বলেছে তাতে মনে হয়েছে, ওর মানসিক জোর আছে। ট্রমা আক্রান্ত না হয়, এদিকে খেয়াল রাখতে হবে। মেরিনা যেন ওর বন্ধু হয়ে যায়।

আকমল হোসেন বলেন, ওকে হাসপাতালে নিতে হচ্ছে না, এটাই আমাদের ভরসা। হাসপাতাল আমাদের জন্য বিপজ্জনক হবে। ওকে আমরা কেন রাস্তা থেকে উঠিয়ে ঘরে এনেছি—এটি একটি প্রধান ইস্যু হবে। হাসপাতালের লোকজনের কৌতূহলের কারণ হবে ও। ডাক্তারদের মধ্যে কেউ রাজাকার থাকলে ওরাই খবর ফাঁস করে দেবে।

Page 62 of 102
Prev1...616263...102Next
Previous Post

অপেক্ষা – সেলিনা হোসেন

Next Post

টানাপোড়েন – সেলিনা হোসেন

Next Post

টানাপোড়েন – সেলিনা হোসেন

পদশব্দ – সেলিনা হোসেন

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In